📘 আল আদাবুল মুফরাদ > 📄 উট তার মালিকের জন্য মর্যাদার উৎস

📄 উট তার মালিকের জন্য মর্যাদার উৎস


২৬১ - باب الابل عز لأهلها
২৬১- অনুচ্ছেদ: উট তার মালিকের জন্য মর্যাদার উৎস।
৫৭৬- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ رَأْسُ الكُفْرِ نَحْوَ الْمَشْرِقِ وَالْفَخْرُ وَالخُيَلاءُ فِي أَهْلِ الْخَيْلِ وَالْإِبِلِ وَالْقَدَّادِيْنَ أَهْلِ الْوَبَرِ وَالسَّكِينَةُ فِي أَهْلِ الْغَنَمِ .
৫৭৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: কুফরীর মূল পূর্ব দিকে (প্রাচ্যে), দম্ভ ও অহংকার উট ও ঘোড়ার পালের মালিকদের মধ্যে এবং বেদুইনদের মধ্যে যারা তাদের উটের পাল নিয়ে ব্যস্ত থাকে এবং দীনের প্রতি মনোযোগী হয় না। আর প্রশান্তি ছাগলের মালিকের মধ্যে (বু, মু)।
৫৭৭- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ عَجِبْتُ لِلْكِلَابِ وَالشَّاءِ إِنَّ الشَّاءَ يُذْبَحُ مِنْهَا فِي السنة كذا وكذا ويُهدى كذا وكذا وَالكَلبُ تَضَعُ الْكَلْبَةُ الوَاحِدَةُ كَذَا وَكَذَا والشَّاءُ أَكْثَرُ مِنْهَا .
৫৭৭। ইবনে আব্বাস (রা) বলেন, কুকুর ও ছাগলের ব্যাপারে আমি বিস্মিত হই। ছাগল বছরে এতো এতো সংখ্যক যবেহ করা হয়, এতো এতো সংখ্যক কোরবানী করা হয়। আর কুকুর, এক একটি মাদী কুকুর এতো এতো সংখ্যক শাবক প্রসব করে। অথচ ছাগলের সংখ্যা কুকুরের চেয়ে অধিক।
৫৭৮- عَنْ أَبِي ظَبْيَانَ قَالَ قَالَ لِي عُمَرُ بْنُ الخَطَابِ يَا أَبَا ظَبْيَانَ كَمْ عَطَاؤُكَ قُلْتُ الْفَانِ وَخَمْسُ مِائَةٍ قَالَ لَهُ يَا أَبَا ظَبْيَانَ اتَّخِذْ مِنَ الْحَرْثِ وَالسَّابَيَاءِ مِنْ قَبْلِ أَنْ تَلِيَكُمْ عَلَمَةُ قُرَيْشٍ لَا يَعُدُّا العَطَاءُ مَعَهُمْ مَالاً.
৫৭৮। আবু যাবয়ান (র) বলেন, উমার ইবনুল খাত্তাব (রা) আমাকে বলেন, হে আবু যাবয়ান। তোমার রাষ্ট্রীয় ভাতার পরিমাণ কতো? আমি বললাম, আড়াই হাজার। তিনি তাকে বলেন, হে আবু যাবয়ান! কুরাইশ বংশের গোলামেরা তোমাদের শাসক হওয়ার পূর্বেই তুমি চাষাবাদ ও পশুপালনে মনোযোগী হও। তাদের সামনে ভাতা কোন উল্লেখযোগ্য সম্পদ নয়।
৫৭৯- عَنْ عَبْدَةَ بْنِ حَزْنٍ يَقُولُ تَفَاخَرَ أَهْلُ الْإِبِلِ وَأَصْحَابُ الشَّاءِ فَقَالَ النَّبِيُّ بُعِثَ مُوسَى وَهُوَ رَاعِي غَنَمٍ وَبُعِثَ دَاوُودُ وَهُوَ رَاعِي غَنَمٍ وَبُعِثْتُ أَنَا وَأَنَا أَرْعَى غَنَمًا لِأَهْلِي بِأَجْيَادِ .
৫৭৯। আবদা ইবনে হুযন (র) বলেন, উট পালেন মালিক ও বকরীর পালের মালিকগণ পরস্পর গর্ব প্রকাশ করছিল। নবী (স) বলেনঃ মূসা (আ) মেষপাল চরানো অবস্থায় নবুয়াত লাভ করেন। দাউদ (আ) মেষপাল চরানো অবস্থায় নবুয়াত লাভ করেন। আমিও আজয়াদ নামক স্থানে আমার পরিবারের মেষপাল চরানো অবস্থায় নবুয়াত লাভ করি (না)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যাযাবর জীবন

📄 যাযাবর জীবন


২৬২ - بَابُ الْأَعرابية
২৬২- অনুচ্ছেদ: যাযাবর জীবন।
৫৮০- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ الكَبَائِرُ سَبْعٌ أَولُهُنَّ الْإِشْرَاكَ بِاللَّهِ وَقَتْلُ النَّفْسِ وَرَمْي المُحْصَنَات والأعرابية بعد الهجرة.৫৮০। আবু হুরায়রা (রা) বলেন, কবীরা গুনাহ সাতটি। তার প্রথমটি আল্লাহ্র সাথে শরীক করা, (২) নরহত্যা, (৩) সতী-সাধ্ববী নারীর প্রতি যেনার মিথ্যা অপবাদ রটানো এবং (৪) হিজরতের পর পুনরায় যাযাবর জীবন বরণ করা।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 বিরান জনপদে বসবাসকারী

📄 বিরান জনপদে বসবাসকারী


٢٦٣ - بَابُ سَاكِنِ الْقُرَى
২৬৩- অনুচ্ছেদ: বিরান জনপদে বসবাসকারী।
৫৮১- عَنْ ثَوْبَانَ يَقُولُ قَالَ لِي رَسُولُ اللهِ ﷺ لَا تُسْكِنِ الْكَفُورَ فَإِنْ سَاكِنَ الْكَفُورِ كَسَاكِنِ الْقُبُورِ قَالَ أَحْمَدُ الْكَفُورُ القُرى.৫৮১। সাওবান (রা) বললেন, রাসূলুল্লাহ (স) আমাকে বলেন: তুমি বিরানভূমিতে বসতি স্থাপন করো না। কেননা বিরানভূমির অধিবাসী যেন কবরের অধিবাসী। আহমاد (র) বলেন, কাফুর শব্দের অর্থ গ্রামাঞ্চল।
৫৮২- عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ لِي النَّبِيُّ ﷺ يَا ثَوبَانُ لَا تُسْكِنِ الْكَفُورَ فَإِنَّ سَاكِنَ الْكَفُورِ كَسَاكِنِ الْقُبُورِ.৫৮২। সাওবাস (রা) বলেন, নবী (স) আমাকে বলেছেন: হে সাওবান! বিরানভূমিতে বসবাস করো না। কেননা বিরানভূমির বাসিন্দা কবরের বাসিন্দা তুল্য।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 মরুময় ভূমিতে বা পানির উৎসে বসবাস

📄 মরুময় ভূমিতে বা পানির উৎসে বসবাস


٢٦٤ - بَابُ الْبَدَوِ إِلَي التَّلاعِ
২৬৪- অনুচ্ছেদ: মরুময় ভূমিতে বা পানির উৎসে বসবাস।
৫৮৩- عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيْهِ قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنِ الْبَدَوِ قُلْتُ وَهَلْ كَانَ النَّبِيُّ ﷺ يَبْدُو قَالَتْ نَعَمْ كَانَ بَيْدُوْ إِلَى هَؤُلاءِ التَّلاعِ.
৫৮৩। মিকদাম ইবনে শুরায়হ (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে মরু এলাকায় বসবাস সম্পর্কে জিজ্ঞেস করলাম। আমি বললাম, নবী (স) কি মরুময় এলাকায় যেতেন! তিনি বলেনঃ তিনি (পাহাড়ের উপর থেকে নিচে প্রবাহিত) ঐসব পানির উৎসে যেতেন (দা, মু, আ)।
৫৮৪- عَنْ عَمْرِو بْنِ وَهْبٍ قَالَ رَأَيْتُ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ أَسَيْدٍ إِذَا رَكِبَ وَهُوَ مُحْرِمٌ وَضَعَ ثَوْبَهُ عَنْ مَنْكِبَيْهِ وَوَضَعَهُ عَلَى فَخِذَيْهِ فَقُلْتُ مَا هَذَا قَالَ رَأَيْتُ عَبْدَ اللَّهِ يَفْعَلُ مِثْلَ هذا .
৫৮৪। আমর ইবনে ওয়াহব (র) বলেন, আমি মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে উসাইদ (R)-কে দেখেছি যে, তিনি ইহরাম অবস্থায় জন্তুযানে আরোহণ করলে, তার দুই কাঁধের উপর থেকে কাপড় তার দুই উরুর উপর রাখতেন। আমি বললাম, এটা কি? তিনি বলেন, আমি আবদুল্লাহ (রা)-কে এরূপ করতে দেখেছি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00