📄 যে ব্যক্তি আল্লাহ্র ওয়াস্তে তার ভাইকে আহার করায়
২৫৫ - بَابُ مَنْ أَطْعَمَ أَنَّهُ لَهُ فِي اللَّهِ
২৫৫-অনুচ্ছেদ: যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে তার ভাইকে আহার করায়।
৫৬৮- عَنْ عَلِيٌّ قَالَ لَأَنْ أَجْمَعَ نَفَرًا مِّنْ إِخْوَانِي عَلَي صَاعِ أَوْ صَاعَيْنِ مِنْ طَعَامٍ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَخْرُجَ إِلى سُوقِكُمْ فَاعْتِقَ رَقَبَةً.
৫৬৮। আলী (রা) বলেন, আমার কতক ভাইকে একত্র করে তাদেরকে আমার এক বা দুই সা পরিমাণ আহার করানো—তোমাদের বাজারে গিয়ে আমার একটি গোলাম (খরিদ করে তা) দাসত্বমুক্ত করার চেয়ে আমার নিকট অধিক প্রিয়।
📄 জাহিলী যুগের পারস্পরিক চুক্তি
২৫৬ - بَابُ حلف الجاهلية
২৫৬- অনুচ্ছেদ: জাহিলী যুগের পারস্পরিক চুক্তি।
৫৬৯- عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفِ قَالَ شَهِدْتُ مَعَ عُمُومَتِي حِلْفَ الْمُطَيِّبِينَ فَمَا أَحَبُّ أَنْ أَنْكَثَهُ وَأَنَّ لِي حُمُرَ النَّعَمِ.
৫৬৯। আবদুর রহমান ইবনে আওফ (রা) বলেন, আমি আমার চাচাদের সাথে মুতাইয়্যাবীনের চুক্তিতে (হিলফুল ফুযূল) শরীক ছিলাম। বহুমূল্য লাল উটের বিনিময়েও তা লংঘন করা আমার পছন্দনীয় নয় (আ ১৬৫৫ ও ১৬৭৬)।
📄 ভ্রাতৃ সম্পর্ক স্থাপন
২৫৭ - بَابُ الْإِخَاءِ
২৫৭- অনুচ্ছেদঃ ভ্রাতৃ সম্পর্ক স্থাপন।
৫৭০- عَنْ أَنَسٍ قَالَ أَخَي النَّبِيُّ ﷺ بَيْنَ ابْنِ مَسْعُودٍ وَالزُّبَيْرِ.
৫৭০। আনাস (রা) বলেন, নবী (স) ইবনে মাসউদ (রা) ও যুবাইর (রা)-র মধ্যে ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করিয়ে দেন (আ)।
📄 ইসলামী যুগে সাবেক আমলের চুক্তি
৫৭৮ - بَابُ لَا حِلْفَ فِي الْإِسْلَامِ
২৫৮- অনুচ্ছেদ: ইসলামী যুগে সাবেক আমলের চুক্তি।
৫৭১- عَنْ أَنَسِ بْنِ مَالِكَ قَالَ حَالَفَ رَسُولُ اللهِ ﷺ بَيْنَ قُرَيْشٍ وَالْأَنْصَارِ فِي دَارِيَ الَّتِي بِالْمَدِينَةِ.
৫৭১। আনাস ইবনে মালেক (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আমার মদীনার বাড়িতে আনসার ও মুহাজিরদের মধ্যে বন্ধুত্ব চুক্তি স্থাপন করেন (বু, মু, দা)।
৫৭২- عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ جَلَسَ النَّبِيُّ ﷺ عَامَ الْفَتْحِ عَلَي دَرْجِ الكَعْبَةِ فَحَمِدَ اللهَ وَاثْنِي عَلَيْهِ ثُمَّ قَالَ مَنْ كَانَ لَهُ حِلْفٌ فِي الْجَاهِلِيَّةِ لَمْ يَزِدْهُ الإِسْلامُ إِلَّا شِدَّةً وَلَا هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ.
৫৭২। আমর ইবনে শুয়াইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের বছর নবী (স) কাবা ঘরের সিঁড়িতে বসলেন। তিনি আল্লাহর প্রশংসা ও গুণগান করার পর বলেনঃ জাহিলী যুগে যার চুক্তি ছিল, ইসলাম তা আরো মজবুত করেছে এবং মক্কা বিজয়ের পর আর হিজরত নাই (তি, আ, খু)।