📄 দুর্ভিক্ষ ও ক্ষুৎপিপাসার সময় সমবেদনা জ্ঞাপন
২৫৩ - بَابُ الْمُوَاسَةِ فِي السَّنَةِ وَالْمُجَاعَةِ
২৫৩- অনুচ্ছেদ: দুর্ভিক্ষ ও ক্ষুৎপিপাসার সময় সমবেদনা জ্ঞাপন।
৫৬২- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ مَجَاعَةٌ مَنْ أَدْرَكَتْهُ فَلَا يَعْدِلَنَّ بِالْأَكْبَادِ الْجَائِعَةِ.
৫৬২। আবু হুরায়রা (রা) বলেন, শেষ যমানায় দুর্ভিক্ষ হবে। যে ব্যক্তি সেই যুগ পাবে, সে যেন ক্ষুধার্ত প্রাণীদের প্রতি অবিচার না করে।
৫৬৩- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ الْأَنْصَارَ قَالَتْ لِلنَّبِيِّ ﷺ أَقْسِمُ بَيْنَنَا وَبَيْنَ إِخْوَانِنَا النَّخِيلَ قَالَ لَا فَقَالُوا تَكْفُونَا الْمَؤُونَةَ وَنُشْرِكُكُمْ فِي الثَّمَرَةِ قَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا .
৫৬৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। আনসার সাহাবীগণ নবী (স)-কে বলেন, আমাদের এবং আমাদের (মুহাজির) ভাইদের মধ্যে খেজুর বাগান ভাগ করে দিন। তিনি বলেনঃ না। তারা বলেন, আপনারা আমাদের বাগানে মেহনত করুন, আপনাদের ভাগ দেবো। তারা (মুহাজিররা) বলেন, আমরা শুনলাম এবং মেনে নিলাম (বু, মু, না)।
৫৬৪- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَخْبَرَهُ أَنَّ عُمَرَ بْنَ الخَطَابِ قَالَ عَامَ الرِّمَادَةِ وَكَانَتْ سَنَةٌ صَدِيدَةٌ مُلِمَّةٌ بَعْدَ مَا اجْتَهَدَ عُمَرُ فِي إِمْدَادِ الْأَعْرَابِ بِالْإِبِلِ وَالْقَمْحِ وَالزَّيْتِ مِنَ الْأَرْيَافِ كُلَّهَا حَتَّى بَلَحَتِ الْأَرْيَافُ كُلُّهَا مِمَّا جَهَدَهَا ذَلِكَ فَقَامَ عُمَرُ يَدْعُوْ فَقَالَ اللَّهُمَّ اجْعَلْ رِزْقَهُمْ عَلَي رُءُوسِ الْجِبَالِ فَاسْتَجَابَ اللَّهُ لَهُ وَلِلْمُسْلِمِينَ فَقَالَ حِيْنَ نَزَلَ بِهِ الْغَيْثُ الْحَمْدُ لِلَّهِ فَوَاللهِ لَوْ أَنَّ اللهَ لَمْ يُفَرِّجْهَا مَا تَرَكْتُ أَهْلَ بَيْتِ مِنَ الْمُسْلِمِينَ لَهُمْ سَعَةً إِلَّا أَدْخَلْتُ مَعَهُمْ أَعْدَادَهُمْ مِنَ الْفُقَرَاءِ فَلَمْ يَكُنْ اثْنَانِ يُهْلِكَانِ منَ الطَّعَامِ عَلَى مَا يُقِيمُ وَاحِداً .
৫৬৪। আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রা) দুর্ভিক্ষের বছর বলেন, আর সেই বছরটি ছিল ভীষণ দুর্বিপাক ও কষ্টের। উমার (রা) পল্লী অঞ্চলের বেদুইনদের উট, খাদ্যশস্য ও তৈল প্রভৃতি সাহায্য সামগ্রী পৌঁছাবার চেষ্টা করেন। এমনকি তিনি গ্রামাঞ্চলের এক খণ্ড জমিও অনাবাদী পড়ে থাকতে দেননি এবং তার চেষ্টা ফলপ্রসূ হলো। উমার (রা) দোয়া করতে দাঁড়িয়ে বলেন, "হে আল্লাহ! আপনি তাদের রিযিক পর্বত চূড়ায় পৌছে দিন"। আল্লাহ তার এবং মুসলমানদের দোয়া কবুল করলেন। তখন বৃষ্টি বর্ষিত হলে তিনি বলেন, আলহামদু লিল্লাহ (সমস্ত প্রশংসা আল্লাহ্)। আল্লাহ্র শপথ! যদি আল্লাহ এই বিপর্যয় দূর না করতেন, তবে আমি কোন সচ্ছল মুসলমান পরিবারকেই তাদের সাথে সম-সংখ্যক অভাবী লোককে যোগ না করে ছাড়তাম না। যতটুকু খাদ্যে একজন জীবন ধারণ করতে পারে, তার সাহায্যে দু'জন লোক ধ্বংস থেকে রক্ষা পেতে পারে।
৫৬৫- عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ ضَحَايَاكُمْ لَا يُصْبِحُ أَحَدُكُمْ بَعْدَ ثَالِثَةِ وَفِي بَيْتِهِ مِنْهُ شَيْءٍ فَلَمَّا كَانَ الْعَامُ الْمُقْبِلُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ نَفْعَلُ كَمَا فَعَلْنَا الْعَامَ الْمَاضِي قَالَ كُلُوا وَادْخِرُوا فَإِنَّ ذَلِكَ الْعَامَ كَانُوا فِي جَهْدٍ فَأَرَدْتُ أَنْ تُعِينُوا فِيهَا .
৫৬৫। সালামা ইবনুল আকওয়া (রা) বলেন, নবী (স) বলেছেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানী করে, সে যেন তৃতীয় দিনের পর এমন অবস্থায় ভোরে উপনীত না হয় যে, তার ঘরে কোরবানীর গোশতের কিছু অংশ অবশিষ্ট আছে। পরবর্তী বছর আসলে লোকেরা বললো, ইয়া রাসূলাল্লাহ! আমরা গত বছর যেরূপ করেছিলাম, এ বছরও কি তদ্রূপ করবো? তিনি বলেন: নিজেরা খাও, অন্যকে খেতে দাও এবং জমা রাখো। (যেহেতু) ঐ বছর মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছিল, তাই আমি চেয়েছিলাম যে, এই অবস্থায় তোমরা তাদের সাহায্য করো (বু, মু)।
📄 অভিজ্ঞতা ও অনুশীলন
২৫৪ - بَابُ التَّجَارِبِ
২৫৪-অনুচ্ছেদ: অভিজ্ঞতা ও অনুশীলন।
৫৬৬- عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ مُعَاوِيَةَ فَحَدَثَ نَفْسَهُ ثُمَّ انْتَبَهَ فَقَالَ لَا حِلْمَ إِلا تَجْرِبَةٌ يُعِيدُهَا ثَلَاثًا .
৫৬৬। হিশাম ইবনে উরওয়া (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি মুয়াবিয়া (রা)-এর নিকট বসা ছিলাম। তার মনে যেন কি চিন্তার উদ্রেক হলো। অতঃপর তিনি সচকিত হয়ে বলেন, অভিজ্ঞতা ও অনুশীলন দ্বারাই সহিষ্ণুতা অর্জিত হয়। কথাটি তিনি তিনবার বলেন (শা, হি)।
৫৬৭- عَنْ أَبِي سَعِيدٍ قَالَ لَا حَلِيمَ إِلا ذُو عُشَرَةٍ وَلَا حَكِيمَ إِلَّا ذُو تَجْرِبَة.
৫৬৭। আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন : পদে পদে বাধাপ্রাপ্ত ব্যক্তিই সহনশীল ও ধৈর্যশীল হয় এবং অভিজ্ঞতা ছাড়া বিচক্ষণ ও প্রজ্ঞাবান হওয়া যায় না (বু, তি, আ, হি)।
📄 যে ব্যক্তি আল্লাহ্র ওয়াস্তে তার ভাইকে আহার করায়
২৫৫ - بَابُ مَنْ أَطْعَمَ أَنَّهُ لَهُ فِي اللَّهِ
২৫৫-অনুচ্ছেদ: যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে তার ভাইকে আহার করায়।
৫৬৮- عَنْ عَلِيٌّ قَالَ لَأَنْ أَجْمَعَ نَفَرًا مِّنْ إِخْوَانِي عَلَي صَاعِ أَوْ صَاعَيْنِ مِنْ طَعَامٍ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَخْرُجَ إِلى سُوقِكُمْ فَاعْتِقَ رَقَبَةً.
৫৬৮। আলী (রা) বলেন, আমার কতক ভাইকে একত্র করে তাদেরকে আমার এক বা দুই সা পরিমাণ আহার করানো—তোমাদের বাজারে গিয়ে আমার একটি গোলাম (খরিদ করে তা) দাসত্বমুক্ত করার চেয়ে আমার নিকট অধিক প্রিয়।
📄 জাহিলী যুগের পারস্পরিক চুক্তি
২৫৬ - بَابُ حلف الجاهلية
২৫৬- অনুচ্ছেদ: জাহিলী যুগের পারস্পরিক চুক্তি।
৫৬৯- عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفِ قَالَ شَهِدْتُ مَعَ عُمُومَتِي حِلْفَ الْمُطَيِّبِينَ فَمَا أَحَبُّ أَنْ أَنْكَثَهُ وَأَنَّ لِي حُمُرَ النَّعَمِ.
৫৬৯। আবদুর রহমান ইবনে আওফ (রা) বলেন, আমি আমার চাচাদের সাথে মুতাইয়্যাবীনের চুক্তিতে (হিলফুল ফুযূল) শরীক ছিলাম। বহুমূল্য লাল উটের বিনিময়েও তা লংঘন করা আমার পছন্দনীয় নয় (আ ১৬৫৫ ও ১৬৭৬)।