📄 যে ব্যক্তি নিজ ঘরের কাজকর্ম করে
٦٤٧ - بَابُ مَا يَعْمَلُ الرَّجُلُ فِي بَيْتِهِ
২৪৭-অনুচ্ছেদঃ যে ব্যক্তি নিজ ঘরের কাজকর্ম করে।
৫৪০- عَنِ الْأَسْوَدِ قَالَ سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ يَصْنَعُ النَّبِيُّ ﷺ فِي أَهْلِهِ فَقَالَتْ كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ فَإِذَا حَضَرَتِ الصَّلَاةُ خَرَجَ.
৫৪০। আস্তয়াদ (র) বলেন, আমি আয়েশা (রা)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (স) তাঁর পরিবারবর্গের সাথে অবস্থানকালে কি কাজ করতেন? তিনি বলেন, পরিবারের কাজকর্ম করতেন এবং নামাযের ওয়াক্ত হলে বের হয়ে যেতেন (বু, তি)।
৫৪১- عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيْهِ قَالَ سَأَلَتْ عَائِشَةَ مَا كَانَ النَّبِيُّ ﷺ يَعْمَلُ فِي بَيْتِهِ قَالَتْ يَخْصِفُ نَعْلَهُ وَيَعْمَلُ مَا يَعْمَلُ الرَّجُلُ فِي بَيْتِهِ.
৫৪১। হিশাম ইবনে উরওয়া (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে জিজ্ঞেস করলাম, নবী (স) তাঁর ঘরে অবস্থানকালে কি কাজ করতেন? তিনি বলেন, তিনি তার জুতা মেরামত করতেন এবং লোকজন নিজ ঘরে সাধারণত যা করে থাক, তিনিও তাই করতেন (আ)।
৫৪২- عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ قَالَ سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِيُّ ﷺ يَصْنَعُ فِي بَيْتِهِ : قَالَتْ مَا يَصْنَعُ أَحَدُكُمْ فِي بَيْتِهِ يَخْصِفُ النَّعْلَ وَيَرْقَعُ الثَّوْبَ وَيَخِيطُ.
৫৪২। হিশাম (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে জিজ্ঞেস করলাম, নবী (স) তাঁর ঘরে কি কাজ করতেন? তিনি বলেন, তোমাদের কোন ব্যক্তি নিজ ঘরে যা করে থাকে, তিনি জুতা মেরামত করতেন, কাপড়ে তালি দিতেন এবং সেলাই করতেন (আ)।
৫৪৩- عَنْ عَمْرَةَ قِيلَ لِعَائِشَةَ مَاذَا كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَعْمَلُ فِي بَيْتِهِ قَالَتْ كَانَ بَشَرًا مِّنَ الْبَشَرِ يَفْلِي ثَوْبُهُ وَيَحْلِبُ شَاتَهُ.
৫৪৩। আমরা (র) থেকে বর্ণিত। আয়েশা (রা)-কে বলা হলো, রাসূলুল্লাহ (স) তাঁর ঘরে কি কাজ করতেন? তিনি বলেন, তিনি তো লোকজনের মতো একজন মানুষই ছিলেন। তিনি তাঁর কাপড় পরিষ্কার করতেন এবং তাঁর বকরীর দুধ দোহন করতেন (শামাইলে তিরমিযী, বায)।
📄 কেউ তার কোন ভাইকে মহব্বত করলে তাকে যেন তা অবগত করে
২৪৮ - بَابُ إِذَا أَحَبَّ الرَّجُلُ أَخَاهُ فَلْيُعْلِمْهُ
২৪৮-অনুচ্ছেদ: কেউ তার কোন ভাইকে মহব্বত করলে তাকে যেন তা অবগত করে।
৫৪৪- عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ وَكَانَ قَدْ أَدْرَكَهُ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ إِذَا أَحَبَّ أَحَدَكُمْ أَخَاهُ فَلْيُعْلِمْهُ أَنَّهُ أَحَبَّهُ.
৫৪৪। মিকদাম ইবনে মাদীকারিব (রা) বলেন, নবী (স) বলেছেন: তোমাদের কেউ তার অপর (মুসলমান) ভাইকে মহব্বত করলে সে যেন তাকে জানিয়ে দেয় যে, সে তাকে মহব্বত করে (দা, তি, না, হা, হি)।
৫৪৫- عَنْ مُجَاهِدٍ قَالَ لَقِيَنِي رَجُلٌ مِّنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ فَأَخَذَ بِمُنكَبِي مِنْ وَرَائِي قَالَ أَمَا إِنِّي أَحِبُّكَ قَالَ أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُ فَقَالَ لَوْلَا أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِذَا أَحَبُّ الرَّجُلُ الرَّجُلَ فَلْيُخْبِرُهُ أَنَّهُ أَحَبَّهُ مَا أَخْبَرْتُكَ قَالَ ثُمَّ أَخَذَ يَعْرِضُ عَلَيَّ الْخُطْبَةَ قَالَ أَمَا إِنَّ عِنْدَنَا جَارِيَةٌ أَمَا إِنَّهَا عَوْرَاءُ.
৫৪৫। মুজাহিদ (র) বলেন, নবী (স)-এর কোন এক সাহাবী আমার সাথে সাক্ষাত করলেন। তিনি আমার পেছন দিক থেকে আমার কাঁধ ধরে বলেন, শোন! আমি তোমাকে ভালোবাসি। রাবী বলেন, আমি বললাম, যে সত্তার (সন্তুষ্টির) জন্য আপনি আমাকে ভালোবাসেন, তিনি যেন
আপনাকে ভালোবাসেন। সাহাবী বলেন, রাসূলুল্লাহ (স) যদি একথা না বলতেনঃ "কেউ কাউকে ভালোবাসলে সে যেন তাকে অবহিত করে যে, সে তাকে ভালোবাসে", তবে আমি তোমাকে তা অবহিত করতাম না। রাবী বলেন, অতঃপর তিনি আমাকে বিবাহের প্রস্তাব দিয়ে বলেন, শোন! আমার কাছে একটি বালিকা আছে। তবে তার এক চোখ অন্ধ।
৫৪৬- عَنْ أَنَسٍ قَالَ قَالَ النَّبِيُّ الله مَا تَحَابًا الرَّجُلانِ الأَ كَانَ أَفْضَلُهُمَا أَشَدَّهُمَا حُبًّا لِصَاحِبِهِ.
৫৪৬। আনাস (রা) বলেন, নবী (স) বলেছেনঃ দুই ব্যক্তি পরস্পরকে মহব্বত করলে, তাদের মধ্যে যে অপরজনকে অধিক মহব্বত করে সে অধিক উত্তম (হা, হি)।
📄 কেউ কাউকে মহব্বত করলে সে যেন তার সাথে বিতর্কে লিপ্ত না হয় এবং তার নিকট কিছু না চায়
২৪৯ - بَابُ إِذَا أَحَبَّ رَجُلًا فَلَا يُمَارِهِ وَلَا يَسْأَلُ عَنْهُ
২৪৯-অনুচ্ছেদ: কেউ কাউকে মহব্বত করলে সে যেন তার সাথে বিতর্কে লিপ্ত না হয় এবং তার নিকট কিছু না চায়।
৫৪৬- عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّهُ قَالَ إِذَا أَحْبَبْتَ أَنَّا فَلَا تُمَارِهِ وَلَا تُشَارِهِ وَلَا تَسْأَلُ عَنْهُ فَعَسَى أَنْ تَوَافِيَ لَهُ عَدُوا فَيُخْبِرُكَ بِمَا لَيْسَ فِيهِ فَيُفَرِّقُ بَيْنَكَ وَبَيْنَهُ.
৫৪৭। মুআয ইবনে জাবাল (রা) বলেন, তুমি তোমার কোন (মুসলমান) ভাইকে মহব্বত করলে তার সাথে ঝগড়া করবে না, তার ক্ষতি সাধনের চিন্তাও করবে না এবং তার কাছে কিছু চাইবেও না। এমন যেন না হয় যে, তুমি শত্রুর খপ্পরে পড়ে যাও এবং সে তোমাকে তার সম্পর্কে এমন কথা বলবে যা তার মধ্যে নেই। এভাবে সে তোমার ও তার মধ্যে বিভেদ সৃষ্টি করবে (জামে সগীর, হিলয়া)।
৫৪৮- عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرُو عَنِ النَّبِيِّ اللهُ قَالَ مَنْ أَحَبِّ أَنَّا لِلَّهِ فِي اللَّهِ قَالَ إِنِّي أُحِبُّكَ لِلَّهِ فَدَخَلاَ جَمِيعًا الْجَنَّةَ كَانَ الَّذِي أَحَبُّ فِي اللَّهِ أَرْفَعُ دَرَجَةً لِحُبِّهِ عَلَي الَّذِي أَحَبُّهُ لَهُ .
৫৪৬। আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ যে ব্যক্তি তার অপর ভাইকে আল্লাহ্র উদ্দেশে মহব্বত করে এবং বলে, আমি তোমাকে আল্লাহ্ (সন্তুষ্টি লাভের) উদ্দেশে মহব্বত করি, তারা উভয়ে জান্নাতে দাখিল হবে। যার মহব্বত অধিক প্রবল হবে সে তার ভাইকে মহব্বত করার কারণে অধিক মর্যাদাবান হবে।
📄 অন্তর হলো বুদ্ধির উৎসস্থল
২৫০ - بَابُ الْعَقْلِ فِي الْقَلْبِ
২৫০- অনুচ্ছেদ: অন্তর হলো বুদ্ধির উৎসস্থল।
৫৪৯- عَنْ عِبَاضِ بْنِ خَلِيفَةَ عَنْ عَلِيٌّ أَنَّهُ سَمِعَهُ بِصِفِّيْنَ يَقُولُ إِنَّ الْعَقْلَ فِي الْقَلْبِ وَالرَّحْمَةَ فِي الْكَبِدِ وَالرَّافَةَ فِي الطِّحالِ وَالنَّفْسَ فِي الرِّئَةِ.
৫৪৯। ইয়াদ ইবনে খলীফা (র) থেকে আলী (রা)-এর সূত্রে বর্ণিত। তিনি তাকে সিফফীন নামক স্থানে বলতে শুনেছেন, অন্তর হলো বুদ্ধির উৎসস্থল, করুণার স্থান হৃদপিণ্ড, মায়া-মমতার স্থান যকৃত এবং শ্বাস-প্রশ্বাসের স্থান ফুসফুস