📄 রোগী কি উত্তর দিবে?
٢٤١ - بَابُ مَا يُجِيبُ الْمَرِيضُ
২৪১-অনুচ্ছেদ: রোগী কি উত্তর দিবে? ১৯৭
৫৩০- حَدَّثَنَا إِسْحَاقُ ابْنُ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدٍ عَنْ أَبِيْهِ قَالَ دَخَلَ الْحَجَّاجُ عَلَيَّ ابْنِ عُمَرَ وَأَنَا عِنْدَهُ فَقَالَ كَيْفَ هُوَ قَالَ صَالِحٌ قَالَ مَنْ أَصَابَكَ قَالَ أَصَابَنِي مَنْ أَمَرَ بِحَمْلِ السَّلَاحِ فِي يَوْمٍ لَا يَحِلُّ فِيْهِ حَمْلَهُ يَعْنِي الْحَجَّاجَ.
৫৩০। ইসহাক ইবনে সাঈদ (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। হাজ্জাজ হযরত ইবনে উমার (রা)-এর নিকট প্রবেশ করলো। আমি তখন তার নিকট উপস্থিত ছিলাম। হাজ্জাজ জিজ্ঞেস করলো, তিনি কেমন আছেন? তিনি বলেন, ভালো। হাজ্জাজ জিজ্ঞেস করলো, কে আপনাকে কষ্ট দিলো? তিনি বলেন, যে ব্যক্তি এমন দিনে অস্ত্রধারণ করতে আদেশ করেছিল, যেদিন অস্ত্রধারণ করা নিষিদ্ধ অর্থাৎ স্বয়ং হাজ্জাজ (বু)।
📄 রুগ্ন পাপাচারীকে দেখতে যাওয়া
٢٤٢ - بَابُ عِبَادَةِ الْفَاسِقِ
২৪২-অনুচ্ছেদ: রুগ্ন পাপাচারীকে দেখতে যাওয়া।
৫৩১- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ لَا تَعُودُوا شَرَابَ الْخَمْرِ إِذَا مَرِضُوا .
৫৩১। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) বলেন, মদ্যপ রোগাক্রান্ত হলে তোমরা তাকে দেখতে যেও না (বু)।
📄 মহিলাদের রুগ্ন পুরুষদের দেখতে যাওয়া
٢٤٣ - بَابُ عيَادَة النِّسَاءِ الرَّجُلَ الْمَرِيضِ
২৪৩- অনুচ্ছেদ: মহিলাদের রুগ্ন পুরুষদের দেখতে যাওয়া।
৫৩২- حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ قَالَ رَأَيْتُ أُمِّ الدَّرْدَاءِ عَلَي رِجَالِهَا أعْوَادَ لَيْسَ عَلَيْهَا غِشَاء عَائِدَةً لَرَجُلٍ مِّنْ أَهْلِ الْمَسْجِدِ مِنَ الْأَنْصَارِ.
৫৩২। হারিস ইবনে উবায়দুল্লাহ আনসারী (র) বলেন, আমি উম্মু দারদা (রা)-কে একটি অনাবৃত উটে চড়ে মসজিদবাসী এক অসুস্থ আনসারীকে দেখতে যেতে দেখেছি (বুখারীর তারীখ)।
📄 রুগ্নকে দেখতে গিয়ে ঘরের অন্য কিছুর প্রতি তাকানো অবাঞ্ছনীয়
٢٤٤ - بَابُ مَنْ كَرِهَ الْعَائد أَنْ يَنْظُرَ إِلَى الْفُضُولِ مِنَ الْبَيْتِ
২৪৪- অনুচ্ছেদ: রুগ্নকে দেখতে গিয়ে ঘরের অন্য কিছুর প্রতি তাকানো অবাঞ্ছনীয়।
৫৩৩- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْهُذَيْلِ قَالَ دَخَلَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ عَلَى مَرِيضٍ يَعُودُهُ وَمَعَهُ قَوْمٌ وَفِي الْبَيْتِ امْرَأَةٌ فَجَعَلَ رَجُلٌ مِّنَ الْقَوْمِ يَنْظُرُ إِلَي الْمَرْأَةِ فَقَالَ لَهُ عَبْدُ اللهِ لَوْ أَنْفَقَاتْ عَيْنُكَ كَانَ خَيْرًا لَكَ.
৫৩৩। আবদুল্লাহ ইবনে আবুল হুযাইল (র) বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) একদল লোকসহ এক রুগ্ন ব্যক্তিকে দেখতে গেলেন। ঘরের মধ্যে ছিল এক মহিলা। দলের এক ব্যক্তি সেই নারীর দিকে তাকাতে থাকে। আবদুল্লাহ (রা) তাকে বলেন, যদি তোমার চোখ ফুঁড়ে দেয়া হতো তবে তা তোমার জন্য উত্তম হতো।