📘 আল আদাবুল মুফরাদ > 📄 রুগ্ন ব্যক্তিকে দেখতে গিয়ে তার রোগমুক্তির জন্য দোয়া করবে

📄 রুগ্ন ব্যক্তিকে দেখতে গিয়ে তার রোগমুক্তির জন্য দোয়া করবে


٢٣٥ - بَابُ دُعَاءِ الْعَائد للمريض بالشَّفَاءِ
২৩৫- অনুচ্ছেদ: রুগ্ন ব্যক্তিকে দেখতে গিয়ে তার রোগমুক্তির জন্য দোয়া করবে।
৫২২- عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ حَدَّثَنِي ثَلَاثَةٌ مِنْ بَنِي سَعْدٍ كُلُّهُمْ يُحَدِّثُ عَنْ أَبِيهِ أَنْ رَسُولَ اللهِ ﷺ دَخَلَ عَلَى سَعْدِ يَعُودُهُ بِمَكَّةَ فَبَكَي فَقَالَ مَا يَبْكَيْكَ قَالَ خَشِيتُ أَنْ أَمُوتَ بِالْأَرْضِ الَّتِي هَاجَرْتُ مِنْهَا كَمَا مَاتَ سَعْدٌ قَالَ اللَّهُمَّ اشْفِ سَعْدًا ثَلَاثًا فَقَالَ لِي مَالٌ كَثِيرٌ يَرِثُنِي ابْنَتِي أَفَأَوْصِي بِثُلُثَىْ مَالِي وَاتْرُكُ الثُّلُثَ قَالَ لَا قَالَ أُوصِي النَّصْفَ وَأَتْرُكُ لَهَا النَّصْفَ قَالَ لا قَالَ فَأُوصِي بالثلث وَاتْرُكُ لَهَا الثَّلُثَيْنِ قَالَ الثُّلث وَالثُّلث كَثِيرٌ ثُمَّ وَضَعَ يَدَهُ عَلَى جَبْهَتِي ثُمَّ مَسَحَ وَجْهِي وَ بَطْنِي ثُمَّ قَالَ اللَّهُمَّ اشْفِ سَعْدًا وَأَتْمَ لَهُ هِجْرَتَهُ فَمَا زِلْتُ أَجِدُ بَرْدَ يَدِهِ عَلَى كَبِدِي فِيْمَا يُخَالُ إِلَيَّ حَتَّى السَّاعَةَ.
৫২২। হুমাইদ ইবনে আবদুর রহমান (র) বলেন, সাদ (রা)-এর গোত্রের তিনজন নিজ নিজ পিতার সূত্রে আমার নিকট বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (স) মক্কায় রোগাক্রান্ত সাদ (রা)-কে দেখতে গেলেন। সাদ (রা) কেঁদে দিলেন। তিনি বলেন, তোমাকে কিসে কাঁদাচ্ছে? তিনি বলেন, আমার আশংকা যে, আমি যে স্থান থেকে হিজরত করেছি, সাদ ইবনে খাওলার মত সেই স্থানেই বুঝি মারা যাবো। রাসূলুল্লাহ (স) বলেনঃ হে আল্লাহ! সাদকে আরোগ্য দান করুন। তিনি তিনবার দোয়া করলেন। সাদ (রা) বলেন, আমার প্রচুর সম্পদ আছে এবং আমার একমাত্র কন্যা আমার ওয়ারিস। আমি কি আমার সমস্ত সম্পদ ওসিয়াত করতে পারি? তিনি বলেনঃ না। সাদ (রা) বলেন, তবে দুই-তৃতীয়াংশ? তিনি বলেনঃ না। সাদ (রা) বলেন, তবে অর্ধেক? তিনি বলেনঃ
না। সাদ (রা) বলেন, তবে এক-তৃতীয়াংশ? তিনি বলেনঃ এক-তৃতীয়াংশ, তবে এক-তৃতীয়াংশও অনেক। নিশ্চয় তোমার মালের যাকাতও দানরূপে গণ্য। তোমার পরিবার-পরিজনের জন্য তুমি যা খরচ করো তাও দানরূপে গণ্য। তোমার স্ত্রী তোমার খাদ্য থেকে যা আহার করে তাও তোমার জন্য দানরূপে গণ্য। তোমার পরিবার-পরিজজনকে তোমার সচ্ছল অবস্থায় রেখে যাওয়া, তাদেরকে দ্বারে দ্বারে হাত পেতে বেড়ানোর মত অবস্থায় রেখে যাওয়ার চেয়ে উত্তম, (একথা বলে) তিনি হাত দ্বারা ইঙ্গিত করেন (মু)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 রোগীকে দেখতে যাওয়ার ফযীলাত

📄 রোগীকে দেখতে যাওয়ার ফযীলাত


২৩৬ - بَابُ فَضْلِ عِبَادَةِ الْمَرِيضِ
২৩৬-অনুচ্ছেদ: রোগীকে দেখতে যাওয়ার ফযীলাত।
৫২৩- عَنْ أَبِي أَسْمَاءَ قَالَ مَنْ عَادَ أَخَاهُ كَانَ فِي خُرْفَةِ الْجَنَّةِ قُلْتُ لِأَبِي قِلَابَةَ مَا خُرْفَةُ الْجَنَّةِ قَالَ جَنَاهَا قُلْتُ لِأَبِي قِلَابَةَ عَنْ مَنْ حَدَّثَهُ أَبُو أَسْمَاءَ قَالَ عَنْ . ثَوبَانَ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ .
৫২৩। আবু আসমা (র) বলেন, যে ব্যক্তি তার রুগ্ন ভাইকে দেখতে যায়, সে বেহেশতের খুরফার মধ্যে থাকে। আমি আবু কিলাবাকে জিজ্ঞাসা করলাম, বেহেশতের খুরফা কি? তিনি বলেন, বেহেশতের কুড়ানো ফল। আমি আবু কিলাবাকে জিজ্ঞেস করলাম, আবু আসমা এই হাদীস কার সূত্রে বর্ণনা করেছেন? তিনি বলেন, সাওবান (রা)-রাসূলুল্লাহ (স) সূত্রে (মু, তি, আ, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 রোগীর সাথে সাক্ষাতকারীর কথাবার্তা

📄 রোগীর সাথে সাক্ষাতকারীর কথাবার্তা


۲۳۷ - بَابُ الْحَدِيْثِ لِلْمَرِيضِ وَالْعَائِدِ
২৩৭-অনুচ্ছেদ: রোগীর সাথে সাক্ষাতকারীর কথাবার্তা।
৫২৪- حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنِي أَبِي أَنْ أَبَا بَكْرِ بْنَ الْمُنْكَدِرِ فِي نَاسِ مِّنْ أَهْلِ الْمَسْجِدِ عَادُوا عُمَرَ بْنَ الْحَكَمِ بْنِ رَافِعِ الْأَنْصَارِيِّ قَالُوا يَا أَبَا حَفْصٍ حَدَّثَنَا قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ قَالَ سَمِعْتُ النَّبِيِّ ﷺ يَقُولُ مَنْ عَادَ مَرِيضًا خَاضَ فِي الرَّحْمَةِ حَتَّى إِذَا قَعَدَ اسْتَقَرٌّ فِيهَا .
৫২৪। আবদুল হামীদ ইবনে জাফর (র) বলেন, আমার পিতা আমাকে অবহিত করেন যে, আবু বাক্স ইবনে হাযম ও মুহাম্মাদ ইবনুল মুনকাদির (র) মসজিদের কতক লোকসহ অসুস্থ উমার ইবনে হাকাম ইবনে রাফে আনসারীকে দেখতে গেলেন। তারা বলেন, হে আবু হাফস! আমাদেরকে হাদীস শুনান। তিনি বলেন, আমি জাবের ইবনে আবদুল্লাহ (রা)-কে বলতে শুনেছি, আমি নবী (স)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি রুগ্ন ব্যক্তিকে দেখতে যায়, সে রহমাতের মধ্যে ডুর দেয়, এমনকি সে যখন সেখানে বসে পড়ে, তখন তো রহমাতের মধ্যেই অবস্থান করে (মা, আ, হা, হি, বায)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি রোগীর কাছে নামায পড়ে

📄 যে ব্যক্তি রোগীর কাছে নামায পড়ে


২৩৮ - بَابُ مَنْ صَلَّي عِنْدَ الْمَرِيضِ
২৩৮-অনুচ্ছেদ: যে ব্যক্তি রোগীর কাছে নামায পড়ে।
৫২৫- عَنْ عَطَاء قَالَ عَادَنِي عُمَرُ بْنُ صَفْوَانَ فَحَضَرَتِ الصَّلَاةُ فَصَلِّي بِهِمُ ابْنُ عُمَرَ رَكْعَتَيْنِ وَقَالَ إِنَّا سَفْرٌ.
৫২৫। আতা (র) বলেন, উমার ইবনে সাফওয়ান (র) আমার রুগ্ন অবস্থায় আমাকে দেখতে এলেন। নামাযের ওয়াক্ত হয়ে গেলে ইবনে উমার (রা) তাদেরকে নিয়ে দুই রাকআত নামায পড়েন এবং বলেন, আমরা সফরে আছি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00