📄 সংজ্ঞাহীন রোগীকে দেখতে যাওয়া
২৩٠ - بَابُ عِيَادَةِ المُعْمِيَ عَلَيْهِ
২৩০- অনুচ্ছেদ: সংজ্ঞাহীন রোগীকে দেখতে যাওয়া।
৫১৩- عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ يَقُولُ مَرِضْتُ مَرَضًا فَأَتَانِي النَّبِيُّ ﷺ يَعُودُنِي وَأَبُو بَكْرٍ وَهُمَا مَاشِيَانِ فَوَجَدَانِي أَعْمِي عَلَيَّ فَتَوَضَّا النَّبِيُّ اللهِ ثُمَّ صَبِّ وَضُوءَهُ عَلَيْ فَأَفَقْتُ فَإِذَا النَّبِيُّ ﷺ فَقُلْتُ يَا رَسُولَ اللهِ كَيْفَ أَصْنَعُ فِي مَالِي أَقْضِي فِي مَالِي فَلَمْ يُجِبْنِي بِشَيْءٍ حَتَّى نَزَلَتْ آيَةُ الْمِيْرَاتِ.
৫১৩। জাবের ইবনে আবদুল্লাহ (রা) বলেন, আমি রোগাক্রান্ত হলে নবী (স) আবু বাক্স (রা)-কে সাথে নিয়ে পদব্রজে আমাকে দেখতে এলেন। তারা আমাকে সংজ্ঞাহীন অবস্থায় পেলেন। নবী
(স) উযু করলেন এবং তাঁর উযুর অবশিষ্ট পানি আমার উপর ছিটিয়ে দিলেন। ফলে আমি হুঁশ ফিরে পেলাম। দেখি নবী (স) উপস্থিত। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার সম্পত্তির কি করবো, আমার মাল সম্পর্কে কিরূপ সিদ্ধান্ত নিবো? ওয়ারিসী স্বত্ত্ব সংক্রান্ত আয়াত নাযিল না হওয়া পর্যন্ত তিনি আমার কথার কোন জবাব দেননি (বু, মু, না)।
📄 রুগ্ন শিশুদের দেখতে যাওয়া
২২১ - باب عبادة الصبيان
২০১ - অনুচ্ছেদ : রুগ্ন শিশুদের দেখতে যাওয়া।
৫১৪- عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ أَنَّ صَبِيَّا لِابْنَةِ رَسُوْلِ اللهِ ﷺ بُعِثَتْ أُمُّهُ أَلَيْهِ النَّبِيُّ ﷺ وَلَدِىْ فِي الْمَوْتِ فَقَالَ لِلرَّسُوْلِ اذْهَبْ فَقُلْ لَهَا إِنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ إِلَى أَجَلٍ مُسَمًّى فَلْتَصْبِرُ وَلْتَحْتَسِبْ فَرَجَعَ الرَّسُوْلُ فَأَخْبَرَهَا فَبُعِثَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَمَّا جَاءَ فَقَامَ النَّبِيُّ ﷺ فِي نَفَرٍ مِّنْ أَصْحَابِهِ مِنْهُمْ سَعْدُ بْنُ عُبَادَةَ فَأَخَذَ النَّبِيُّ ﷺ الصَّبِيُّ فَوَضَعَهُ بَيْنَ ثُنْدُوَتَيْهِ وَلَصْدُرِهِ كَفَقِقَةِ الشَّنَّةِ فَدَمَعَتْ عَيْنَا رَسُوْلِ اللهِ ﷺ فَقَالَ سَعْدُ أَتَبْكِي وَأَنْتَ رَسُوْلُ اللهِ فَقَالَ إِنَّمَا أَبْكِي رَحْمَةٌ لَّهَا إِنَّ اللهَ لَا يَرْحَمُ مِنْ عِبَادِهِ إِلَّا الرُّحَمَاءِ.
৫১৪। উসামা ইবনে যায়েদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স)-এর এক মেয়ের শিশু পুত্র মুমূর্ষু অবস্থায় উপনীত হলো। তার মা নবী (স)-কে বলে পাঠান, আমার সন্তান মুমূর্ষু অবস্থায় আছে। তিনি বার্তাবাহককে বলেনঃ “তাকে গিয়ে বলো, যা আল্লাহ নিয়ে যান এবং যা তিনি দান করেন সবই তাঁর এবং প্রত্যেক বস্তুর জন্যই তাঁর নিকট মেয়াদ নির্ধারিত রয়েছে”। সুতরাং সে যেন ধৈর্য ধারণ করে এবং তার জন্য সওয়াবের আশা করে। বার্তাবাহক ফিরে গিয়ে তাকে তা জানালে তিনি পুনরায় তাকে আল্লাহর দোহাই দিয়ে আসার জন্য বলে পাঠান। নবী (স) কয়েকজন সঙ্গীসহ রওয়ানা হলেন। সাদ ইবনে উবাদা (রা)-ও তাঁদের অন্তর্ভুক্ত ছিলেন। নবী (স) মুমূর্ষু শিশুকে তাঁর দুই বাহুর উপর রাখলেন। ছেলেটির বুকে পুরান কলসীর অনুরূপ শব্দ হচ্ছিল। রাসূলুল্লাহ (স)-এর চক্ষুদ্বয় অশ্রুপূর্ণ হলো। সাদ (রা) বলেন, আপনিও কাঁদছেন, অথচ আপনি আল্লাহর রাসূল! তিনি বলেনঃ আমি তার প্রতি দয়াপরবশ হয়ে কাঁদছি। আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে কেবল দয়ার্দ্র হৃদয় বান্দার প্রতি দয়া প্রদর্শন করেন (বু, মু, দা, না, ই)।
📄 (উন্মু দারদা (রা) রুগ্নার স্বামীকে আহার করাতেন)
২২২ - باب
২০২ - অনুচ্ছেদ : উম্মু দারদা (রা) রুগণ স্বামীকে আহার করাতেন।
৫১৫- عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي عَبْلَةَ قَالَ مَرِضَتْ امْرَأَتِيْ أُمُّ الدَّرْدَاءِ فَتَقُوْلُ لِى كَيْفَ أَهْلُكَ قَالُوا لَهَا مَرْضَى فَتَدْعُوْ لِيْ بِطَعَامٍ فَآكُلُ ثُمَّ فَعَلَتْ.
৫১৫। ইবরাহীম ইবনে আবু ইবলা (র) বলেন, আমার স্ত্রী রোগাক্রান্ত হলে আমি উম্মু দারদা (রা)-এর নিকট যাতায়াত করতাম। তিনি আমাকে জিজ্ঞেস করতেন, তোমার স্ত্রী কেমন আছে? আমি তাকে বলতাম, অসুস্থ। তিনি আমার জন্য খাবার নিয়ে ডাকতেন। আমি আহার করে ফিরে আসতাম। একবার আমি তার বাড়িতে গেলে তিনি বলেন, (রুগ্নার) অবস্থা কি? আমি বললাম, অনেকটা সুস্থ। তিনি বলেন, তুমি যদি বলতে তোমার স্ত্রী অসুস্থ, তাহলে আমি তোমার জন্য খাবার আনাতাম। এখন যেহেতু সে সুস্থ, তাই তোমার জন্য আর কিছু আনাচ্ছি না।
📄 রুগ্ন বেদুইনকে দেখতে যাওয়া
২ ৩৩ - بَابُ عِبَادَةِ الْأَعْرَابِ
২৩৩-অনুচ্ছেদ : রুগ্ন বেদুইনকে দেখতে যাওয়া।
৫১৬- عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ دَخَلَ عَلَى أَعْرَابِي يَعُودُهُ فَقَالَ لَا بَأْسَ عَلَيْكَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ قَالَ قَالَ الْأَعْرَابِيُّ بَلْ هِيَ حُمِّي تَفُورُ عَلَى شَيْءٍ كَبِيرٍ كَمَا تَزِيْرُهُ الْقُبُورُ قَالَ فَنِعْمَ إِذَا .
৫১৬। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) এক রুগ্ন বেদুইনকে দেখতে গেলেন। তিনি বলেনঃ কিছু হবে না। আল্লাহ্ মর্ষি সেরে যাবে। ইবনে আব্বাস (রা) বলেন, বেদুইন বললো, তা তো টগবগে জ্বর। তা এই থুড়থুড়ে বুড়োকে কবরে নিয়ে ছাড়বে। তিনি বলেনঃ তা তো আরো উত্তম (বু)।