📘 আল আদাবুল মুফরাদ > 📄 কঠোরতা প্রদর্শন

📄 কঠোরতা প্রদর্শন


২২১ - بَابُ الْخَرَق
২২১- কঠোরতা প্রদর্শন।
৪৭৭- عَنْ عَائِشَةَ تَقُولُ كُنْتُ عَلَى بَعِيرٍ فِيهِ صَعُوبَةٌ فَجَعَلْتُ أَضْرِبُهُ فَقَالَ النَّبِيُّ ﷺ عَلَيْكَ بِالرِّفْقِ فَإِنَّ الرِّفْقَ لَا يَكُونُ فِي شَيْءٍ إِلَّا زَانَهُ وَلَا يَنْزِعُ مِنْ شَيْءٍ إِلَّا شَانَهُ.
৪৭৭। আয়েশা (রা) বলেন, আমি একটি উটের পিঠে সওয়ার ছিলাম। তা ছিল বেশ কষ্টদায়ক। আমি তাকে প্রহার করলে নবী (স) বলেনঃ তুমি অবশ্যই নম্রতা অবলম্বন করবে। কোন বস্তুর মধ্যে তা থাকলে তা সেই বস্তুকে সৌন্দর্যমণ্ডিত করে। আর কোন বস্তু থেকে তা অপসারিত করা হলে তা দোষদুষ্ট হয়ে যায় (বু,মু,দা, আ)।
৪৭৮- عَنْ أَبِي نَضْرَةَ قَالَ رَجُلٌ مِّنَّا يُقَالُ لَهُ جَابِرٌ أَوْ جُوَيْبِرٌ طَلَبْتُ حَاجَةً إِلَي عُمَرَ فِي خلافتِهِ فَانْتَهَيْتُ إِلَى الْمَدِينَةِ لَيْلاً فَغَدَوْتُ عَلَيْهِ وَقَدْ أُعْطِيتُ فِطْنَةً وَلِسَانًا ( أَوْ قَالَ مَنْطِقًا ) فَأَخَذْتُ فِي الدُّنْيَا فَصَغَرْتُهَا فَتَرَكْتُهَا لاَ تُسَوِّي شَيْئًا وَالِي جَنْبِهِ رَجُلٌ أَبْيَضَ الشَّعَرِ أَبْيَضَ الثَّيَابِ فَقَالَ لَمَّا فَرَغْتُ كُلُّ قَوْلِكَ كَانَ مُقَارِبًا إِلَّا وُقُوعُكَ فِي الدُّنْيَا وَهَلْ تَدْرِي مَا الدُّنْيَا إِنَّ الدُّنْيَا فِيْهَا بَلاغُنَا أَوْ قَالَ دَارُنَا ) إِلَى الْآخِرَةِ وَفِيْهَا أَعْمَالُنَا الَّتِي نُجْزِي بِهَا فِي الْآخِرَةِ قَالَ فَأَخَذَ فِي الدُّنْيَا رَجُلٌ هُوَ أَعْلَمُ بِهَا مِنِّي فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَنْ هُذَا الرَّجُلُ الَّذِي الي جَنْبِكَ قَالَ سَيِّدُ الْمُسْلِمِينَ أَبَيُّ بْنُ كَعْبٍ.
৪৭৮। আবু নাদরা (র) বলেন, আমাদের মধ্যকার জাবির বা জুয়াইবির নামক এক ব্যক্তি বলেন, উমার (রা)-এর খেলাফতকালে তার কাছে আমার একটি বিশেষ প্রয়োজন দেখা দিলো। আমি রাতে মদীনায় পৌঁছলাম। ভোর হলে আমি উমার (রা)-এর নিকট উপস্থিত হলাম। আমাকে জ্ঞান- বুদ্ধি ও বাকপটুতা উভয়ই দান করা হয়েছে। আমি পার্থিব জীবন সম্পর্কে কথা তুললাম এবং একে একেবারেই তুচ্ছ প্রতিপন্ন করলাম। তার পাশে উপস্থিত ছিলেন সাদা পোশাক পরিহিত শুভ্রকেশী এক ব্যক্তি। আমি কথা শেষ করলে তিনি আমাকে বলেন, তোমার সব কথাই ঠিক। কিন্তু দুনিয়াই তোমার বর্তমান ঠিকানা। তুমি কি জানো, দুনিয়া কি? দুনিয়া হলো আমাদের লক্ষ্যে পৌঁছার ক্ষেত্র বা আখেরাতের পাথেয় সংগ্রহের স্থান। এখানে আমরা যে আমল করবো তার প্রতিদান আমরা আখেরাতে লাভ করবো। আগন্তুক বলেন, দুনিয়া প্রসঙ্গে এমন এক ব্যক্তি কথা বললেন, যিনি এ ব্যাপারে আমার চেয়ে অধিক অভিজ্ঞ। আমি বললাম, হে আমীরুল মুমিনীন! আপনার পাশে উপবিষ্ট ইনি কে? তিনি বলেন, ইনি হলেন মুসলমানদের নেতা উবাই ইবনে কাব (রা)।
৪৭৯- عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ الْأَشَرَةُ شَرٌّ .
৪৭৯। বারাআ ইবনে আযেব (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: দাম্ভিকতা হলো সর্বনাশের মূল (আ)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 উৎপাদনমুখী খাতে সম্পদ বিনিয়োগ

📄 উৎপাদনমুখী খাতে সম্পদ বিনিয়োগ


২২২ - بَابُ اصْطَنَاعِ الْمَالِ
২২২-অনুচ্ছেদ: উৎপাদনমুখী খাতে সম্পদ বিনিয়োগ।
৪৮০- عَنْ حَنَشِ بْنِ الْحَارِثِ عَنْ أَبِيهِ قَالَ كَانَ الرَّجُلُ مِنَّا تَنْتَجُ فَرَسَهُ فَيَنْحَرُهَا فَيَقُولُ أَنَا أَعِيْشُ حَتَّى أَرْكَبَ هَذَا فَجَاءَنَا كِتَابُ عُمَرَ أَنْ أَصْلِحُوا مَا رَزَقَكُمُ اللَّهُ فَإِنَّ فِي الْأَمْرِ تَنَفْسًا.
৪৮০। হানাশ ইবনুল হারিস (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমাদের মধ্যে কারো ঘোটকীর বাচ্চা হলে সে তা যবেহ করে ফেলতো আর বলতো, তা বাহনের উপযুক্ত হওয়া পর্যন্ত কি আমি বেঁচে থাকবো! অতএব আমাদের নিকট উমার (রা)-র একখানা চিঠি আসলো: আল্লাহ তোমাদেরকে যে জীবিকা দান করেছেন তার রক্ষণাবেক্ষণ করো। কেননা তোমাদের ঐ আচরণ অত্যন্ত স্বার্থপরতা প্রসূত।
৪৮১- عَنْ أَنَسِ بْنِ مَالِكَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنْ قَامَتِ السَّاعَةُ وَفِي يَدِ أَحَدِكُمْ فَسِيِّلَةً فَإِنِ اسْتَطَاعَ أَنْ لَا تَقُوْمَ حَتَّى يَغْرِسَهَا فَلْيَغْرِسْهَا .
৪৮১। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ যদি কিয়ামত এসে যায় এবং তখন তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তবে কিয়ামত হওয়ার আগেই তার পক্ষে সম্ভব হলে যেন চারাটি রোপন করে (আ ১২৯৩৩ ও ১৩০১২)।
৪৮২- عَنْ دَاوُدَ بْنِ أَبِي دَاوُدَ قَالَ قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ إِنْ سَمِعْتَ بِالدَّجَّالِ قَدْ خَرَجَ وَأَنْتَ عَلَى وَدِيَّةٍ تَعْرِسُهَا فَلَا تَعْجَلْ أَنْ تُصْلِحَهَا فَإِنَّ لِلنَّاسِ بَعْدَ ذَلِكَ عَيْشًا.
৪৮২। দাউদ ইবনে আবু দাউদ (র) বলেন, আবদুল্লাহ ইবনে সালাম (রা) আমাকে বললেন, তুমি যদি শুনতে পাও যে, দাজ্জালের আবির্ভাব হয়েছে, আর তুমি খেজুরের চারা রোপণে লিপ্ত আছো, তবে তার রোপনকাজ সারতে তাড়াহুড়া করো না। কেননা তারপরও লোকবসতি অব্যাহত থাকবে।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 নির্যাতীতের দোয়া

📄 নির্যাতীতের দোয়া


২২৩ - بَابُ دَعْوَةِ الْمَظْلُومِ
২২৩-অনুচ্ছেদ : নির্যাতীতের দোয়া।
৪৮৩- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ الله قَالَ ثَلاثُ دَعْوَاتِ مُسْتَجَابَاتٌ دَعْوَةُ الْمَظْلُومِ وَدَعْوَةُ الْمُسَافِر وَدَعْوَةُ الوالد على ولده.
৪৮৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: তিনটি দোয়া অবশ্যই কবুল হয়। (১) উৎপীড়িতের দোয়া, (২) মুসাফিরের দোয়া এবং (৩) সন্তানের জন্য পিতার দোয়া (ই)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 আল্লাহ্র কাছে বান্দার রিযিক প্রার্থনা। কেননা মহামহিম আল্লাহ্ বাণীঃ “আপনি আমাদের রিযিক দান করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ রিযিকদাতা”

📄 আল্লাহ্র কাছে বান্দার রিযিক প্রার্থনা। কেননা মহামহিম আল্লাহ্ বাণীঃ “আপনি আমাদের রিযিক দান করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ রিযিকদাতা”


২২৪ - باب: سوَالِ الْعَبْدِ الرِّزْقَ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ لِقَوْلِهِ: ﴿وَارْزُقْنَا وَأَنْتَ خَيْرُ الرَّازِقِينَ﴾
২২৪-অনুচ্ছেদ: আল্লাহর কাছে বান্দার রিযিক প্রার্থনা। কেননা মহামহিম আল্লাহর বাণীঃ "আপনি আমাদের রিযিক দান করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ রিযিকদাতা” (৫:১১৪)।
৪৮৪- عَنْ جَابِرٍ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ عَلَى الْمِنْبَرِ نَظَرَ نَحْوَ الْيَمِينِ فَقَالَ اللَّهُمَّ أَقْبِلْ بِقُلُوبِهِمْ وَنَظَرَ نَحْوَ الْعِرَاقِ فَقَالَ مِثْلَ ذَلِكَ وَنَظَرَ نَحْوَ كُلِّ أُفُقٍ فَقَالَ مِثْلَ ذَلِكَ وَقَالَ اللَّهُمَّ ارْزُقْنَا مِنْ ثَمَرَاتِ الْأَرْضِ وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا وَصَاعِنَا.
৪৮৪। জাবের (রা) থেকে বর্ণিত। তিনি নবী (স)-কে মিম্বারে উপবিষ্ট অবস্থায় ইয়ামনের দিকে তাকিয়ে বলতে শুনেছেন: হে আল্লাহ! এদের অন্তরকে ফিরিয়ে দিন। অতঃপর তিনি ইরাকের দিকে মুখ ফিরিয়ে অনুরূপ বলেন। এভাবে তিনি প্রত্যেক দিকে ফিরে অনুরূপ বলেন। তিনি আরো বলেনঃ হে আল্লাহ্! আপনি পৃথিবীর উৎপন্নজাত দ্রব্যাদি থেকে আমাদেরকে রিযিক দান করুন এবং আমাদের মুদ্দ ও সা-এ বরকত দান করুন (আ,তি)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00