📘 আল আদাবুল মুফরাদ > 📄 সুউচ্চ প্রাসাদ নির্মাণ

📄 সুউচ্চ প্রাসাদ নির্মাণ


২১২ - بَابُ التَّطاول فِي الْبُنْيَانِ.
২১২-অনুচ্ছেদ: সুউচ্চ প্রাসাদ নির্মাণ।
৪৫১- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَطَاوَلَ النَّاسُ في البنيان.
৪৫১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: মানুষ সুউচ্চ দালানকোঠা নিয়ে গর্বে মত্ত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না (বু)।
৪৫২- عَنِ الْحَسَنِ يَقُولُ كُنْتُ أَدْخُلُ بُيُوتَ أَزْوَاجِ النَّبِيِّ ﷺ فِي خِلَافَةِ عُثْمَانَ بْنِ عَفَّانٍ فَأَتَنَاوَلُ سُقُفَهَا بِيَدَيَّ.
৪৫২। হাসান (র) বলেন, আমি উসমান ইবনে আফফান (রা)-এর খেলাফতকালে নবী (স)-এর স্ত্রীগণের ঘড়সমূহে যাতায়াত করতাম। আমি তাদের ঘরসমূহের ছাদসমূহ আমার দুই হাতে নাগাল পেতাম (মারাসীল)।
৪৫৩- عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ قَالَ رَأَيْتُ الْحُجُرَاتِ مِنْ جَرِيدِ النَّخْلِ مَغْشِيُّ مِّنْ خَارِجِ بِمَسُوحِ الشَّعَرِ وَأَظُنُّ عَرَضَ البَيْتِ مِنْ بَابِ الحُجْرَةِ التي بَابِ الْبَيْتِ نَحْوا مِّنْ سِتَّ أَوْ سَبْعِ أَذْرُعٍ وَاحْزَرَ الْبَيْتَ الدَّاخِلَ عَشْرَ ادْرُعٍ وَأَظُنُّ سَمْكُهُ بَيْنَ الثَّمَانِ وَالسَّبْعِ نَحْوَ ذلِكَ وَوَقَفْتُ عِنْدَ بَابِ عَائِشَةَ فَإِذَا هُوَ مُسْتَقْبِلَ الْمَغْرِبِ.
৪৫৩। দাউদ ইবনে কায়েস (র) বলেন, খেজুরের ডাল দ্বারা নির্মিত মুমিন জননীদের ঘরসমূহ আমি দেখেছি। এসব ঘরের বহির্দিকে (দেয়ালে) ছিল ঘাসের পলেস্তারা। আমার মনে হয় ঘড়ের প্রস্থ ছিল ঘরের দরজা থেকে বাড়ির ফটক পর্যন্ত প্রায় ছয়-সাত হাত, ভিতরের অংশ দশ হাত এবং উচ্চতা মনে হয় সাত-আট হাত হবে। আমি আয়েশা (রা)-এর ঘরের দরজায় দাঁড়িয়েছি। তা ছিল পশ্চিমমুখী (আবু দাউদের মারাসীল)।
৪৫৪- عَنْ عَبْدِ اللهِ الرُّوْمِي قَالَ دَخَلْتُ عَلَى أُمِّ طَلْقٍ فَقُلْتُ مَا أَقْصَرَ سَقْفُ بَيْتِكَ هذا قَالَتْ يَا بُنَيَّ إِنْ أَمِيرَ الْمُؤْمِنِينَ عُمَرَ بْنَ الْخَطَابِ كَتَبَ إِلَي عُمَّالِهِ أَنْ لَا تُطِيلُوا بِنَاءَكُمْ فَإِنَّهُ مِنْ شَرِّ أَيَّامِكُمْ.
৪৫৪। আবদুল্লাহ রুমী (র) বলেন, আমি উম্মে তাল্ক (রা)-এর বাড়িতে গেলাম। আমি তাকে বললাম, আপনার এই ঘরের ছাদ কাতো নিচু। তিনি বলেন, হে ব্যৎস! আমীরুল মুমিনীন উমার ইবনুল খাত্তাব (রা) তার কর্মচারীদেরকে লিখে পাঠান, তোমাদের ঘর-বাড়িগুলো সুউচ্চ করে বানাবে না। কেননা তা তোমাদের দুর্দিনের ইঙ্গিতবহ।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি বাড়িঘর নির্মাণ করে

📄 যে ব্যক্তি বাড়িঘর নির্মাণ করে


২১৩ - بَابُ مَنْ بَنِي
২১৩-অনুচ্ছেদ: যে ব্যক্তি বাড়িঘর নির্মাণ করে।
৪৫৫- عَنْ حَبَّةَ بْنِ خَالِدٍ وَسَواءِ بْنِ خَالِدٍ أَنَّهُمَا آتَيَا النَّبِيَّ ﷺ وَهُوَ يُعَالِجُ حَائِطًا أَوْ بِنَاءً لَهُ فَأَعَانَاهُ .
৪৫৫। হাব্বা ইবনে খালিদ এবং সাওয়া ইবনে খালিদ (রা) নবী (স)-এর নিকট এলেন। তখন তিনি ঘরের দেয়াল মেরামত করছিলেন। তারা উভয়ে তাঁর সেই কাজে তাঁকে সহায়তা করেন (ই,আ, হি)।
৪৫৬- عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ قَالَ دَخَلْنَا عَلَي خَبَّابٍ نَعُودُهُ وَقَدِ اكْتَوي سَبْعَ كَيَّاتٍ فَقَالَ إِنْ أَصْحَابَنَا الَّذِينَ سَلَفُوا مَضَوا وَلَمْ تَنْقُصُهُمُ الدُّنْيَا وَأَنَا أَصَبْنَا مَا لَا نَجِدُ لَهُ موضِعاً الا التَّرَابَ وَلَوْ لَا أَنَّ النَّبِيَّ الله نَهَانَا أَنْ نُدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ.
৪৫৬। কায়েস ইবনে আবু হাযেম (র) বলেন, আমরা অসুস্থ খাব্বাব (রা)-কে দেখতে গেলাম। তিনি তার দেহে (গরম লোহার) সাতটি দাগ নিলেন। তিনি বলেন, আমাদের যে সকল সাথী অতীত হয়েছেন, দুনিয়া তাদের কোন ক্ষতি করতে পারেনি। এখন আমরা এমন বস্তুর অধিকারী হয়েছি যা রাখার জন্য মাটি ছাড়া আর কিছু পাচ্ছি না। নবী (স) যদি আমাদেরকে মৃত্যু কামনা করতে নিষেধ না করতেন তবে আমি অবশ্যই মৃত্যু কামনা করতাম (বু,মু,তি, না,ই)।
৪৫৭- ثُمَّ أَتَيْنَاهُ مَرَّةً أُخْرَي وَهُوَ يَبْنِي حَائِطًا لَهُ فَقَالَ إِنَّ الْمُسْلِمَ يُؤْجَرُ فِي كُلِّ شَيْءٍ يُنْفِقُهُ إِلَّا فِي شَيْءٍ يُجْعَلُهُ فِي التَّرَابِ.
৪৫৭। কায়েস ইবনে আবু হাযেম (র) বলেন, অতঃপর আর একদিন আমরা তার নিকট আসলাম। তখন তিনি তাঁর একটি দেয়াল নির্মাণে ব্যস্ত ছিলেন। তিনি বলেন, মুসলমানকে তার প্রতিটি খরচের জন্য সওয়াব দেয়া হয়, কিন্তু যা সে মাটিতে খরচ করে (ঘরবাড়ি নির্মাণ করে) তাতে নয় (বু,মু)।
৪৫৮- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرُو قَالَ مَرَّ النَّبِيُّ ﷺ وَأَنَا أَصْلُحُ خُصًّا لَّنَا فَقَالَ مَا هُذَا قُلْتُ أَصْلُحُ خُصَّنَا يَا رَسُولَ اللَّهِ فَقَالَ الْأَمْرُ أَسْرَعُ مِنْ ذَلِكَ.
৪৫৮। আবদুল্লাহ ইবনে আমর (রা) বলেন, নবী (স) যাচ্ছিলেন, তখন আমি আমার কুড়ে ঘর মেরামত করছিলাম। তিনি বলেনঃ এটা কি? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার কুড়ে ঘর মেরামত করছি। তিনি বলেনঃ ব্যাপারটি (মৃত্যু বা কিয়ামত) এর চেয়েও দ্রুত ধেয়ে আসছে (দা,তি,ই,আ, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 প্রশস্ত বসৎবাড়ি

📄 প্রশস্ত বসৎবাড়ি


২১৪ - بَابُ السَّكَنِ الْوَاسِعِ
২১৪-অনুচ্ছেদ: প্রশস্ত বসতবাড়ি।
৪৫৯- عَنْ نَافِعِ بْنِ عَبْدِ الْحَارِثِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مِنْ سَعَادَةِ الْمَرْءِ الْمَسْكَنُ الْوَاسِعُ وَالْجَارُ الصَّالِحُ والمَرْكَبُ الهَنِينُ .
৪৫৯ নাফে ইবনে আবদুল হারিস (রা) থেকে বর্ণিত। নবী (স) বলে নঃ কোন ব্যক্তির সৌভাগ্যের নিদর্শন হলো প্রশস্ত বসতবাড়ি, উত্তম প্রতিবেশী এবং মনোপূত বা আরামদায়ক বাহন (আ,তহা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 স্বতন্ত্র কোঠায় অবস্থান

📄 স্বতন্ত্র কোঠায় অবস্থান


২১৫ - بَابُ مَنِ اتَّخَذَ الْغُرَفَ
২১৫-অনুচ্ছেদ: স্বতন্ত্র কোঠায় অবস্থান।
৪৬০- عَنْ ثَابِتِ أَنَّهُ كَانَ مَعَ أَنَسِ بِالزَّاوِيَةِ فَوْقَ غُرْفَةٍ لَّهُ فَسَمِعَ الْآذَانَ فَنَزَلَ وَنَزَلْتُ فَقَارَبَ فِي الْخُطَا فَقَالَ كُنْتُ مَعَ زَيْدِ بْنِ ثَابِتٍ فَمَشْي بِي هَذِهِ الْمَشْيَةَ وَقَالَ أَتَدْرِي لِمَ فَعَلْتُ بِكَ فَإِنَّ النَّبِيَّ ﷺ مَشْي بي هذه المَشْيَةَ وَقَالَ أَتَدْرِي لِمَ مَشَيْتُ بِكَ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ لِيَكْثُرَ عَدَدُ خُطَانَا فِي طَلَبِ الصَّلاةِ.
৪৬০। সাবিত (র) থেকে বর্ণিত। তিনি আনাস (রা)-এর সাথে তার ঘরে উপরের মাচানে ছিলেন। তিনি আযান শুনে নিচে নামলে আমিও তার সাথে নিচে নামলাম। তিনি ঘন ঘন পা ফেলে (মসজিদে) যেতে লাগলেন। তিনি বলেন, একদা আমি যায়েদ ইবনে সাবিত (রা)-এর সাথে ছিলাম। তিনি এভাবে আমাকে সাথে নিয়ে হাঁটলেন এবং বললেন, তুমি কি জানো, আমি তোমার সাথে এভাবে কেন হাঁটছি? কেননা নবী (স) আমাকে সাথে নিয়ে এভাবে (ঘন কদমে) হেঁটেছিলেন এবং বলেছিলেনঃ তুমি কি জানো, আমি কেন তোমার সাথে এভাবে হাঁটছি? আমি বললাম, আল্লাহ এবং তাঁর রাসূলই অধিক জ্ঞাত। তিনি বলেনঃ যাতে নামাযের উদ্দেশ্যে আমাদের পদচারণার সংখ্যা অধিক হয় (ইবনে আবু শায়বা)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00