📄 বাসস্থান সংস্কার করা
২০৯ - بَابُ اصْلَاحِ الْمَنَازِلِ
২০৯-অনুচ্ছেদ : বাসস্থান সংস্কার করা।
৪৪৮- عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيْهِ قَالَ كَانَ عُمَرُ يَقُولُ عَلَى الْمِنْبَرِ يَا أَيُّهَا النَّاسُ أَصْلِحُوا عَلَيْكُمْ مَشَاوِيْكُمْ وَأَخِيفُوا هَذِهِ الْجِنَّانَ قَبْلَ أَنْ تُخِيْفَكُمْ فَإِنَّهُ لَنْ يُبْدُوَ لَكُمْ مُسْلِمُوهَا وَأَنَّا وَاللَّهِ مَا سَلَّمْنَاهُنَّ مُنْذُ عَادَيْنَاهُنَّ.
৪৪৮। যায়েদ ইবনে আসলাম (র) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। উমার (রা) মিম্বারে দাঁড়িয়ে বলতেন, হে লোকসকল! তোমরা তোমাদের বাসস্থানসমূহ সংস্কার করো এবং এই জিনেরা তোমাদেরকে ভীতি প্রদর্শনের পূর্বেই তোমরা তাদের ভীতি প্রদর্শন করো। এদের মধ্যকার মুসলমানরা তোমাদের সামনে আবির্ভূত হবে না। আল্লাহর শপথ! যখন থেকে তাদের সাথে আমার শত্রুতা হয়েছে তারপর আর কোন দিন তাদের সাথে আমি আপোষ করিনি।
📄 ঘর-বাড়ি নির্মাণের খরচ
২১০ - بَابُ النَّفَقَةِ فِي الْبِنَاءِ
২১০-অনুচ্ছেদ : ঘর-বাড়ি নির্মাণের খরচ।
৪৪৯- عَنْ خَبَّابٍ قَالَ إِنَّ الرَّجُلَ لَيُوَجِّرُ فِي كُلِّ شَيْء إِلا الْبِنَاءَ .
৪৪৯। খাব্বাব (রা) বলেন, আদম সন্তানকে প্রতিটি ব্যাপারেই সওয়াব দেয়া হবে, ঘরবাড়ি নির্মাণ ব্যয় ব্যতীত (তি)।
📄 কর্মচারীদের কাজে নিয়োগকর্তার সহযোগিতা
২১২ - بَابُ عَمَلِ الرَّجُلِ مَعَ عُمَّالِه
২১২-অনুচ্ছেদ : কর্মচারীদের কাজে নিয়োগকর্তার সহযোগিতা।
৪৫০- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ لِابْنِ أَخِ لَهُ خَرَجَ مِنَ الْوَهْطِ أَيَعْمَلُ عُمَالُكَ قَالَ لَا أَدْرِي قَالَ أَمَا لَوْ كُنْتَ ثَقِيفًا لَعَلِمْتَ مَا يَعْمَلُ عُمَالُكَ ثُمَّ الْتَفَتَ إِلَيْنَا فَقَالَ إِنَّ
৪৫০। আবদুল্লাহ ইবনে আমর (রা) ওয়াহ্ নামক স্থান থেকে আগত তার এক ভ্রাতুষ্পুত্রকে বলেন, তোমার কর্মচারীরা কি কাজ করে? সে বললো, আমি জানি না। তিনি বলেন, যদি তুমি সাকাফী গোত্রের লোক হতে তবে তোমার কর্মচারীরা কি কাজ করে তা তুমি অবশ্যই জানতে। অতঃপর তিনি আমাদের লক্ষ্য করে বলেন, কোন ব্যক্তি নিজের ঘরে বা সম্পদে তার কর্মচারীদের সাথে কাজ করলে সে হয় মহামহিম আল্লাহ্র কর্মচারী।
📄 সুউচ্চ প্রাসাদ নির্মাণ
২১২ - بَابُ التَّطاول فِي الْبُنْيَانِ.
২১২-অনুচ্ছেদ: সুউচ্চ প্রাসাদ নির্মাণ।
৪৫১- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَطَاوَلَ النَّاسُ في البنيان.
৪৫১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন: মানুষ সুউচ্চ দালানকোঠা নিয়ে গর্বে মত্ত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না (বু)।
৪৫২- عَنِ الْحَسَنِ يَقُولُ كُنْتُ أَدْخُلُ بُيُوتَ أَزْوَاجِ النَّبِيِّ ﷺ فِي خِلَافَةِ عُثْمَانَ بْنِ عَفَّانٍ فَأَتَنَاوَلُ سُقُفَهَا بِيَدَيَّ.
৪৫২। হাসান (র) বলেন, আমি উসমান ইবনে আফফান (রা)-এর খেলাফতকালে নবী (স)-এর স্ত্রীগণের ঘড়সমূহে যাতায়াত করতাম। আমি তাদের ঘরসমূহের ছাদসমূহ আমার দুই হাতে নাগাল পেতাম (মারাসীল)।
৪৫৩- عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ قَالَ رَأَيْتُ الْحُجُرَاتِ مِنْ جَرِيدِ النَّخْلِ مَغْشِيُّ مِّنْ خَارِجِ بِمَسُوحِ الشَّعَرِ وَأَظُنُّ عَرَضَ البَيْتِ مِنْ بَابِ الحُجْرَةِ التي بَابِ الْبَيْتِ نَحْوا مِّنْ سِتَّ أَوْ سَبْعِ أَذْرُعٍ وَاحْزَرَ الْبَيْتَ الدَّاخِلَ عَشْرَ ادْرُعٍ وَأَظُنُّ سَمْكُهُ بَيْنَ الثَّمَانِ وَالسَّبْعِ نَحْوَ ذلِكَ وَوَقَفْتُ عِنْدَ بَابِ عَائِشَةَ فَإِذَا هُوَ مُسْتَقْبِلَ الْمَغْرِبِ.
৪৫৩। দাউদ ইবনে কায়েস (র) বলেন, খেজুরের ডাল দ্বারা নির্মিত মুমিন জননীদের ঘরসমূহ আমি দেখেছি। এসব ঘরের বহির্দিকে (দেয়ালে) ছিল ঘাসের পলেস্তারা। আমার মনে হয় ঘড়ের প্রস্থ ছিল ঘরের দরজা থেকে বাড়ির ফটক পর্যন্ত প্রায় ছয়-সাত হাত, ভিতরের অংশ দশ হাত এবং উচ্চতা মনে হয় সাত-আট হাত হবে। আমি আয়েশা (রা)-এর ঘরের দরজায় দাঁড়িয়েছি। তা ছিল পশ্চিমমুখী (আবু দাউদের মারাসীল)।
৪৫৪- عَنْ عَبْدِ اللهِ الرُّوْمِي قَالَ دَخَلْتُ عَلَى أُمِّ طَلْقٍ فَقُلْتُ مَا أَقْصَرَ سَقْفُ بَيْتِكَ هذا قَالَتْ يَا بُنَيَّ إِنْ أَمِيرَ الْمُؤْمِنِينَ عُمَرَ بْنَ الْخَطَابِ كَتَبَ إِلَي عُمَّالِهِ أَنْ لَا تُطِيلُوا بِنَاءَكُمْ فَإِنَّهُ مِنْ شَرِّ أَيَّامِكُمْ.
৪৫৪। আবদুল্লাহ রুমী (র) বলেন, আমি উম্মে তাল্ক (রা)-এর বাড়িতে গেলাম। আমি তাকে বললাম, আপনার এই ঘরের ছাদ কাতো নিচু। তিনি বলেন, হে ব্যৎস! আমীরুল মুমিনীন উমার ইবনুল খাত্তাব (রা) তার কর্মচারীদেরকে লিখে পাঠান, তোমাদের ঘর-বাড়িগুলো সুউচ্চ করে বানাবে না। কেননা তা তোমাদের দুর্দিনের ইঙ্গিতবহ।