📄 অপচয়কারীগণ
২০৮ - بَابُ الْمُبَذِّرِينَ
২০৮-অনুচ্ছেদ : অপচয়কারীগণ।
৪৪৬- عَنْ أَبِي العُبَيْدَيْنِ قَالَ سَأَلْتُ عَبْدَ اللهِ عَنِ الْمُبَذِّرِينَ قَالَ الَّذِينَ يُنْفِقُونَ فِي غَيْرِ حَقٍّ .
৪৪৬। আবু উবায়দায়ন (র) বলেন, আমি আবদুল্লাহ (রা)-কে মুবাযযিরীন (অপব্যয়কারী) সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, যারা অন্যায় পথে সম্পদ খরচ করে তারাই অপব্যয়কারী (বা)।
৪৪৭- عَنِ ابْنِ عَبَّاسِ الْمُبَذِّرِينَ قَالَ الْمُبَذِّرِينَ فِي غَيْرِ حَقٌّ .
৪৪৭। ইবনে আব্বাস (রা) বলেন, যারা অন্যায় পন্থায় সম্পদ খরচ করে তারাই অপচয়কারী।
📄 বাসস্থান সংস্কার করা
২০৯ - بَابُ اصْلَاحِ الْمَنَازِلِ
২০৯-অনুচ্ছেদ : বাসস্থান সংস্কার করা।
৪৪৮- عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيْهِ قَالَ كَانَ عُمَرُ يَقُولُ عَلَى الْمِنْبَرِ يَا أَيُّهَا النَّاسُ أَصْلِحُوا عَلَيْكُمْ مَشَاوِيْكُمْ وَأَخِيفُوا هَذِهِ الْجِنَّانَ قَبْلَ أَنْ تُخِيْفَكُمْ فَإِنَّهُ لَنْ يُبْدُوَ لَكُمْ مُسْلِمُوهَا وَأَنَّا وَاللَّهِ مَا سَلَّمْنَاهُنَّ مُنْذُ عَادَيْنَاهُنَّ.
৪৪৮। যায়েদ ইবনে আসলাম (র) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। উমার (রা) মিম্বারে দাঁড়িয়ে বলতেন, হে লোকসকল! তোমরা তোমাদের বাসস্থানসমূহ সংস্কার করো এবং এই জিনেরা তোমাদেরকে ভীতি প্রদর্শনের পূর্বেই তোমরা তাদের ভীতি প্রদর্শন করো। এদের মধ্যকার মুসলমানরা তোমাদের সামনে আবির্ভূত হবে না। আল্লাহর শপথ! যখন থেকে তাদের সাথে আমার শত্রুতা হয়েছে তারপর আর কোন দিন তাদের সাথে আমি আপোষ করিনি।
📄 ঘর-বাড়ি নির্মাণের খরচ
২১০ - بَابُ النَّفَقَةِ فِي الْبِنَاءِ
২১০-অনুচ্ছেদ : ঘর-বাড়ি নির্মাণের খরচ।
৪৪৯- عَنْ خَبَّابٍ قَالَ إِنَّ الرَّجُلَ لَيُوَجِّرُ فِي كُلِّ شَيْء إِلا الْبِنَاءَ .
৪৪৯। খাব্বাব (রা) বলেন, আদম সন্তানকে প্রতিটি ব্যাপারেই সওয়াব দেয়া হবে, ঘরবাড়ি নির্মাণ ব্যয় ব্যতীত (তি)।
📄 কর্মচারীদের কাজে নিয়োগকর্তার সহযোগিতা
২১২ - بَابُ عَمَلِ الرَّجُلِ مَعَ عُمَّالِه
২১২-অনুচ্ছেদ : কর্মচারীদের কাজে নিয়োগকর্তার সহযোগিতা।
৪৫০- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ لِابْنِ أَخِ لَهُ خَرَجَ مِنَ الْوَهْطِ أَيَعْمَلُ عُمَالُكَ قَالَ لَا أَدْرِي قَالَ أَمَا لَوْ كُنْتَ ثَقِيفًا لَعَلِمْتَ مَا يَعْمَلُ عُمَالُكَ ثُمَّ الْتَفَتَ إِلَيْنَا فَقَالَ إِنَّ
৪৫০। আবদুল্লাহ ইবনে আমর (রা) ওয়াহ্ নামক স্থান থেকে আগত তার এক ভ্রাতুষ্পুত্রকে বলেন, তোমার কর্মচারীরা কি কাজ করে? সে বললো, আমি জানি না। তিনি বলেন, যদি তুমি সাকাফী গোত্রের লোক হতে তবে তোমার কর্মচারীরা কি কাজ করে তা তুমি অবশ্যই জানতে। অতঃপর তিনি আমাদের লক্ষ্য করে বলেন, কোন ব্যক্তি নিজের ঘরে বা সম্পদে তার কর্মচারীদের সাথে কাজ করলে সে হয় মহামহিম আল্লাহ্র কর্মচারী।