📘 আল আদাবুল মুফরাদ > 📄 শত্রুর আনন্দ-উল্লাস

📄 শত্রুর আনন্দ-উল্লাস


২০৬ - بَابُ شَمَاتَةِ الْأَعْدَاءِ
২০৬-শত্রুর আনন্দ-উল্লাস।
৪৪৩- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَتَعَوَّذُ مِنْ سُوءِ الْقَضَاءِ وَشَمَاتَةِ الْأَعْدَاءِ.
৪৪৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) দুর্ভাগ্য এবং শত্রুর আনন্দ-উল্লাস থেকে (আল্লাহর) আশ্রয় প্রার্থনা করতেন (বু,মু,তি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 সম্পদের অপব্যবহার ও অপচয়

📄 সম্পদের অপব্যবহার ও অপচয়


۲۰۷ - بَابُ السَّرف في الْمَال
২০৭-অনুচ্ছেদ: সম্পদের অপব্যবহার ও অপচয়।
৪৪৪- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ الله ﷺ قَالَ إِنَّ اللهَ يَرْضِي لَكُمْ ثَلَاثًا وَيَسْخَطُ ثَلَاثًا يَرْضَى لَكُمْ أَنْ تَعْبُدُوهُ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَأَنْ تَنَاصَحُوا مَنْ وَلَاهُ اللهُ أَمْرَكُمْ وَيَكْرَهُ لَكُمْ قِيْلَ وَقَالَ وَكَثْرَةَ السُّؤَالِ وَأَضَاعَةَ الْمَالِ.
৪৪৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ নিশ্চয় আল্লাহ তোমাদের তিনটি কাজে সন্তুষ্ট হন এবং তোমাদের তিনটি কাজে অসন্তুষ্ট হন। যে তিনটি কাজে তিনি সন্তুষ্ট হন তা হলো, তোমরা তাঁর ইবাদত করবে, তাঁর সাথে অন্য কিছু শরীক করবে না। তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহ্র রশিকে মজবুতভাবে আকড়ে ধরবে। আল্লাহ যাকে তোমাদের শাসক বানিয়েছেন তোমরা তার কল্যাণ কামনা করবে বা তাকে সদুপদেশ দিবে। তিনি তোমাদের যে তিনটি কাজ অপছন্দ করেন তা হলো, অসার কথা (গুজব), অধিক যাঞ্চা ও সম্পদের অপচয় (বু,মা, হি)।
৪৪৫- عَنِ ابْنِ عَبَّاسٍ فِي قَوْله عَزَّ وَجَلَّ وَمَا أَنْفَقْتُمْ مِّنْ شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ وَهُوَ خَيْرٌ الرَّازِقِينَ قَالَ فِي غَيْرِ إِسْرَافَ وَلَا تَقْتِيرِ.
৪৪৫। ইবনে আব্বাস (রা) থেকে আল্লাহ্র বাণীঃ "তোমরা যা কিছু খরচ করো আল্লাহ তার বিনিময় দেন, তিনি উত্তম রিযিকদায়া" (৩৪:৩৯) সম্পর্কে বর্ণিত। তিনি এর তাফসীর প্রসঙ্গে বলেন, আল্লাহ্ এই ওয়াদা তখনই প্রযোজ্য হবে, যখন তোমরা অপচয় করবে না এবং কার্পণ্যও করবে না।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 অপচয়কারীগণ

📄 অপচয়কারীগণ


২০৮ - بَابُ الْمُبَذِّرِينَ
২০৮-অনুচ্ছেদ : অপচয়কারীগণ।
৪৪৬- عَنْ أَبِي العُبَيْدَيْنِ قَالَ سَأَلْتُ عَبْدَ اللهِ عَنِ الْمُبَذِّرِينَ قَالَ الَّذِينَ يُنْفِقُونَ فِي غَيْرِ حَقٍّ .
৪৪৬। আবু উবায়দায়ন (র) বলেন, আমি আবদুল্লাহ (রা)-কে মুবাযযিরীন (অপব্যয়কারী) সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, যারা অন্যায় পথে সম্পদ খরচ করে তারাই অপব্যয়কারী (বা)।
৪৪৭- عَنِ ابْنِ عَبَّاسِ الْمُبَذِّرِينَ قَالَ الْمُبَذِّرِينَ فِي غَيْرِ حَقٌّ .
৪৪৭। ইবনে আব্বাস (রা) বলেন, যারা অন্যায় পন্থায় সম্পদ খরচ করে তারাই অপচয়কারী।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 বাসস্থান সংস্কার করা

📄 বাসস্থান সংস্কার করা


২০৯ - بَابُ اصْلَاحِ الْمَنَازِلِ
২০৯-অনুচ্ছেদ : বাসস্থান সংস্কার করা।
৪৪৮- عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيْهِ قَالَ كَانَ عُمَرُ يَقُولُ عَلَى الْمِنْبَرِ يَا أَيُّهَا النَّاسُ أَصْلِحُوا عَلَيْكُمْ مَشَاوِيْكُمْ وَأَخِيفُوا هَذِهِ الْجِنَّانَ قَبْلَ أَنْ تُخِيْفَكُمْ فَإِنَّهُ لَنْ يُبْدُوَ لَكُمْ مُسْلِمُوهَا وَأَنَّا وَاللَّهِ مَا سَلَّمْنَاهُنَّ مُنْذُ عَادَيْنَاهُنَّ.
৪৪৮। যায়েদ ইবনে আসলাম (র) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। উমার (রা) মিম্বারে দাঁড়িয়ে বলতেন, হে লোকসকল! তোমরা তোমাদের বাসস্থানসমূহ সংস্কার করো এবং এই জিনেরা তোমাদেরকে ভীতি প্রদর্শনের পূর্বেই তোমরা তাদের ভীতি প্রদর্শন করো। এদের মধ্যকার মুসলমানরা তোমাদের সামনে আবির্ভূত হবে না। আল্লাহর শপথ! যখন থেকে তাদের সাথে আমার শত্রুতা হয়েছে তারপর আর কোন দিন তাদের সাথে আমি আপোষ করিনি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00