📘 আল আদাবুল মুফরাদ > 📄 পানি পান করানো

📄 পানি পান করানো


১৯৯ - بَابُ سَقْيِ الْمَاءِ
১৯৯-অনুচ্ছেদ: পানি পান করানো।
৪২৩- عَنِ ابْنِ عَبَّاسٍ أَظُنُّهُ رَفَعَهُ (شَكٍّ لَيْتٌ) قَالَ فِي ابْنِ أَدَمَ سِتُونَ وَثَلَاثُ مِائَةٍ سُلامي أَوْ عَظَمِ أَوْ مِفْصَلٍ عَلَى كُلِّ وَاحِدٍ فِي كُلِّ يَوْمٍ صَدَقَةٌ كُلُّ كَلِمَةٍ طَيِّبَةٍ صَدَقَةً وَعَوْنُ الرَّجُلِ أَخَاهُ صَدَقَةٌ وَالشَّرْبَةُ مِنَ الْمَاءِ يَسْقِيْهَا صَدَقَةً وَإِمَاطَةً الْأَذِي عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ .
৪২৩। ইবনে আব্বাস (রা) বলেন, আদম সন্তানের দেহে তিন শত ষাটটি সংযোগ অস্থি বা গ্রন্থি আছে। প্রতিদিন সেগুলোর প্রতিটির জন্য একটি সদাকা ধার্য আছে। প্রতিটি উত্তম কথা একটি
সদাকা। কোন ব্যক্তির তার ভাইকে সাহায্য করাও একটি সদাকা। কেউ কাউকে পানি পান করালে তাও একটি সদাকা এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানোও একটি সদাকা (বায, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি গালি-গালাজ শুরু করে উভয়ের পাপ তার উপর বর্তায়

📄 যে ব্যক্তি গালি-গালাজ শুরু করে উভয়ের পাপ তার উপর বর্তায়


২০০ - بَابُ الْمُسْتَبَانِ مَا قَالَا فَعَلَي الْأَوَّلِ
২০০-অনুচ্ছেদঃ যে ব্যক্তি গালি-গালাজ শুরু করে উভয়ের পাপ তার উপর বর্তায়।
৪২৪- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ الْمُسْتَبَانِ مَا قَالَا فَالَي الْبَادِئِ مَا لَمْ يَعْتَدِ المَظْلُومُ.
৪২৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ দুই পরস্পর গালিদাতার পাপ সূচনাকারীর উপর বর্তায়, প্রথমে যাকে গালি দেয়া হয়েছে সে সীমা লংঘন না করলে (মু,দা,তি,হি)।
৪২৫- عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ الْمُسْتَبَّانِ مَا قَالَا فَعَلَي الْبَادِئِ حَتَّى يَعْتَدِي المَظْلُومُ.
৪২৫। আনাস (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ দুই পরস্পর গaliদাতার পাপ সূচনাকারীর উপর বর্তায়, প্রথমে যাকে গালি দেয়া হয়েছে সে সীমা লংঘন না করলে।
৪২৬- وَقَالَ النَّبِيُّ ﷺ اتَدْرُونَ مَا العَضَهُ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ نَقْلُ الْحَدِيْثِ مِنْ بَعْضِ النَّاسِ إِلَى بَعْضٍ لِيُفْسِدُوا بَيْنَهُمْ.
৪২৬। মহানবী (স) বলেনঃ তোমরা কি জানো চোগলখোর কে? সকলে বলেন, আল্লাহ ও তাঁর রাসূলই সর্বাধিক জ্ঞাত। তিনি বলেনঃ যে ব্যক্তি লোকজনের মধ্যে বিবাদ ও হানাহানি সৃষ্টির উদ্দেশ্যে তাদের একের কথা অপরের কানে লাগায়।
৪২৭- وَقَالَ النَّبِيُّ ﷺ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَوْحَي إِلَيَّ أَنْ تَوَاضَعُوا وَلَا يَبْغِ بَعْضُكُمْ عَلَي بَعْضٍ.
৪২৭। মহানবী (স) বলেনঃ মহামহিম আল্লাহ আমার নিকট ওহী পাঠিয়েছেন, তোমরা বিনয়ী হও এবং একে অপরের প্রতি বাড়াবাড়ি করো না।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 গালিগালাজকারী পক্ষদ্বয় দুই শয়তান এবং তারা মিথ্যা দাবিদার ও মিথ্যাবাদী

📄 গালিগালাজকারী পক্ষদ্বয় দুই শয়তান এবং তারা মিথ্যা দাবিদার ও মিথ্যাবাদী


২০১ - بَابُ الْمُسْتَبَّانِ شَيْطَانَانِ يَتَهَاتَرَانِ وَيَتَكَاذِبَانِ
২০১-অনুচ্ছেদ: গালিগালাজকারী পক্ষদ্বয় দুই শয়তান এবং তারা মিথ্যা দাবিদার ও মিথ্যাবাদী।
৪২৮- عَنْ عِبَاضِ بْنِ حِمَارٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ يَسُبُنِي قَالَ النَّبِيُّ ﷺ الْمُسْتَبَانِ شَيْطَانَانِ يَتَهَاتِرَانِ وَيَتَكَاذِبَانِ.
৪২৮। ইয়াদ ইবনে হিমার (রা) বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এক ব্যক্তি আমাকে গালাগালি করে। নবী (স) বলেনঃ যারা একে অপরকে গালি দেয় তারা দুইটি শয়তান, তারা বাজে কথা বলে এবং তারা মিথ্যুক (হি)।
৪২৯- عَنْ عِيَاضٍ بْنِ حِمَارٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِنَّ اللَّهَ أَوْحِي إِلَيَّ أَنْ تَوَاضَعُوا حَتَّى لَا يَبْغِي أَحَدٌ عَلَى أَحَدٍ وَلَا يَفْخَرُ أَحَدٌ عَلَى أَحَدٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلاً سَبْنِي فِي مَلَا هُمْ أَنْقَصَ مِنِّي فَرَدَدْتُ عَلَيْهِ هَلْ عَلَيَّ فِي ذَلِكَ جُنَاحٌ قَالَ الْمُسْتَبَانِ شَيْطَانَانِ يَتَهَاتَرَانِ وَيَتَكَاذِبَانِ.
৪২৯। ইয়াদ ইবনে হিমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ নিশ্চয় আল্লাহ আমার নিকট ওহী পাঠিয়েছেনঃ তোমরা পরস্পর বিনয়ী হও, এমনকি একে অপরের সাথে বাড়াবাড়ি করবে না, একে অপরের সামনে অহংকার করবে না। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার কি মত, কেউ যদি আমাকে আমার চেয়ে কম মর্যাদাসম্পন্ন লোকদের মজলিসে গালি দেয় এবং আমিও তার প্রতিউত্তর করি, তবে তাতে আমার গুনাহ হবে? তিনি বলেনঃ যারা একে অপরকে গালি দেয় তারা দুইটি শয়তান, উভয়ে বাজে কথা বলে এবং উভয়ে মিথ্যুক (মু,দা,তি,ই)।
৪৩০- قَالَ عِيَاضٍ وَكُنْتُ حَرْبًا لِرَسُولِ اللهِ ﷺ فَأَهْدَيْتُ إِلَيْهِ نَاقَةً قَبْلَ أَنْ أَسْلِمَ فَلَمْ يَقْبَلُهَا وَقَالَ إِنِّي أَكْرَهُ زَيْدَ الْمُشْرِكِينَ .
৪৩০। ইয়াদ (রা) বলেন, আমি ছিলাম রাসূলুল্লাহ (স)-এর শত্রু। ইসলাম গ্রহণের পূর্বে আমি তাঁকে একটি উস্ত্রী হাদিয়া দিতে চাইলাম, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। তিনি বলেন: মুশরিকদের উপহারাদি গ্রহণ আমার পছন্দনীয় নয় (দা,তি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 মুসলমানকে গালি দেয়া জঘন্য পাপ

📄 মুসলমানকে গালি দেয়া জঘন্য পাপ


২০২ - بَابُ سَبَابِ الْمُسْلِمِ فُسُوقٌ
২০২- অনুচ্ছেদ : মুসলমানকে গালি দেয়া জঘন্য পাপ।
৪৩১- عَنْ سَعْدِ بْنِ مَالِكَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ سَبَابُ الْمُسْلِمِ فُسُوقُ .
৪৩১। সাদ ইবনে মালক (রা) থেকে বর্ণিত। মহানবী (স) বলেন: মুসলমানকে গালি দেয়া জঘন্য পাপ (না,ই)।
৪৩২- عَنْ أَنَسٍ قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللهِ ﷺ فَاحِشًا وَلَا لَعَانًا وَلَا سَبَّابًا كَانَ يَقُولُ عِنْدَ الْمَعْتَبَةِ مَا لَهُ تَرِبَ جَبِينُهُ .
৪৩২। আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) কখনো অশ্লীলভাষী, অভিশাপকারী বা গালি বর্ষণকারী ছিলেন না। অসন্তুষ্ট হলে তিনি বলতেনঃ তার কি হলো? তার কপাল ধূলিমলিন হোক (বু)।
৪৩৩- عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ ﷺ سِبَابُ الْمُسْلِمِ فُسُوقَ وَقِتَالُهُ كُفْرٌ.
৪৩৩। আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ মুসলমানকে গালি দেয়া জঘন্য পাপ এবং তাকে হত্যা করা কুফরী কাজ (বু,মু,তি,না,ই,আ)।
৪৩৪- عَنْ أَبِي ذَرِّ قَالَ سَمِعْتُ النَّبِيِّ ﷺ يَقُولُ لَا يَرْمِي رَجُلٌ رَجُلاً وَلَا يَرْمِيهِ بِالْكُفْرِ الأَ ارْتَدَّتْ عَلَيْهِ إِنْ لَّمْ يَكُنْ صَاحِبُهُ كَذَلِكَ.
৪৩৪। আবু যার (রা) বলেন, আমি নবী (স)-কে বলতে শুনেছিঃ এক ব্যক্তি অপর ব্যক্তিকে যেন পাপাচারী বা কাফের বলে অভিহিত না করে। বাস্তবে সেই ব্যক্তি তদ্রূপ না হলে উক্ত অপবাদ অপবাদ দানকারীর উপর পতিত হয় (বু,মু,আ)।
৪৩৫- عَنْ أَبِي ذَرٍّ سَمِعَ النَّبِيُّ ﷺ يَقُولُ مَنِ ادَّعي لِغَيْرِ أَبِيْهِ وَهُوَ يَعْلَمُ فَقَدْ كَفَرَ وَمَنِ ادَّعي قَوْمًا لَيْسَ هُوَ مِنْهُمْ فَلْيَتَبَوَّاْ مَقْعَدَهُ مِنَ النَّارِ وَمَنْ دَعَا رَجُلاً بِالْكُفْرِ أَوْ قَالَ عَدُوٌّ اللَّهِ وَلَيْسَ كَذَلِكَ إِلَّا حَارَتْ عَلَيْهِ.
৩৩৫। আবু যার (রা) নবী (স)-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি সজ্ঞানে নিজ পিতা ব্যতীত অপর কাউকে তার পিতা বলে পরিচয় দেয় এবং যে ব্যক্তি নিজেকে এমন কোন বংশের লোক বলে পরিচয় দেয়, যে বংশে তার জন্ম হয়নি, সে যেন দোযখকে তার বাসস্থান বানালো। আর যে ব্যক্তি কাউকে কাফের বা আল্লাহর দুশমন বলে অথচ সে তা নয়, তা তার উপর পতিত হয় (বু, মু)।
৪৩৬- عَنْ سُلَيْمَانَ ابْنِ صُرَد أَنَّ رَجُلاً مِّنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ قَالَ اسْتَبْ رَجُلانِ عِنْدَ النَّبِيِّ ﷺ فَغَضِبَ أَحَدُهُمَا فَاشْتَدَّ غَضَبُهُ حَتَّى انْتَفَخَ وَجْهُهُ وَتَغَيَّرَ فَقَالَ النَّبِيُّ ﷺ إِنِّي لَأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ عَنْهُ الَّذِي يَجِدُ فَانْطَلَقَ إِلَيْهِ الرَّجُلُ فَأَخْبَرَهُ بِقَولِ النَّبِيِّ ﷺ وَقَالَ تَعَوَّذْ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ وَقَالَ أَتَرِي بِي بَأْسًا أَمَجْنُونٌ أَنَا اذْهَبْ.
৪৩৬। নবী (স)-এর সাহাবী সুলাইমান ইবনে সুরাদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (স)-এর সামনে দুই লোক পরস্পরকে গালি দিলো। তাদের একজন অতিমাত্রায় রাগান্বিত হয়ে গেলো, এমনকি তার চেহারা ফুলে বিকৃত হয়ে গেলো। তখন নবী (স) বলেন: আমি এমন একটি কথা জানি যা সে বললে তার ক্রোধ তিরোহিত হতো। একথা শুনে এক ব্যক্তি লোকটির কাছে গিয়ে নবী (স)-এর এ উক্তিটি তাকে অবহিত করলো এবং বললো, তুমি শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ো। প্রত্যুত্তরে সে বললো, আমার মধ্যে কি তুমি কোন খারাপ কিছু দেখতে পাচ্ছো? আমি কি পাগল? তুমি চলে যাও (বু,মু, দা, না)।
৪৩৭- عَنْ عَبْدِ اللهِ قَالَ مَا مِنْ مُسْلِمَيْنِ إِلا بَيْنَهُمَا مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ سِتْرٌ فَإِذَا قَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ كَلِمَةً هُجْرٍ فَقَدْ خَرَقَ سِتْرَ اللهِ وَإِذَا قَالَ أَحَدُهُمَا لِلْآخَرِ أَنْتَ كَافِرٌ فَقَدْ كَفَرَ أَحَدُهُمَا.
৪৩৭। আবদুল্লাহ (রা) বলেন, প্রতি দু'জন মুসলমান যাদের মধ্যে মহামহিম আল্লাহ্ পক্ষ থেকে একটি আচ্ছাদন বিদ্যমান আছে। কোন ব্যক্তি তার অপর সাথীকে অশ্লীল কথা বললে সে আল্লাহ্ সেই আচ্ছাদন ছিন্ন করলো এবং একজন অপরজনকে ‘তুমি কাফের’ বললে তাদের মধ্যকার একজন তো কাফের হয়েই যায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00