📘 আল আদাবুল মুফরাদ > 📄 অথচ সে তাকে সত্য মনে করলো

📄 অথচ সে তাকে সত্য মনে করলো


১৮৪ - بَابُ إِذَا كَذِبْتَ لِرَجُلٍ هُوَ لَكَ مُصَدِّقٌ
১৮৪-অনুচ্ছেদ: তুমি কোন ব্যক্তিকে মিথ্যা কথা বললে, অথচ সে তাকে সত্য মনে করলো।
৩৯৪- عَنْ سُفْيَانَ بْنِ أَسَيْدِ الْحَضْرَمِي أَنَّهُ سَمِعَ النَّبِيُّ ﷺ يَقُولُ كَبُرَتْ خِيَانَةً أَنْ تُحَدِّثَ أَخَاكَ حَدِيثًا هُوَ لَكَ مُصَدِّقٌ وَأَنْتَ لَهُ كَاذِبٌ.
৩৯৪। সুফিয়ান ইবনে উসাইদ আল-হাদরামী (রা) থেকে বর্ণিত। তিনি নবী (স)-কে বলতে শুনেছেনঃ সবচাইতে মারাত্মক বিশ্বাসভঙ্গ এই যে, তুমি তোমার কোন ভাইকে কোন কথা বললে, সে তো তোমাকে বিশ্বাস করেছে, অথচ তুমি তাকে মিথ্যা কথাই বলেছো (দা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 তুমি তোমার ভাইয়ের সাথে ওয়াদা করলে তার খেলাপ করো না

📄 তুমি তোমার ভাইয়ের সাথে ওয়াদা করলে তার খেলাপ করো না


১৮৫ - بَابُ لَا تُعِدْ أَخَاكَ شَيْئًا فَتُخْلِفُهُ
১৮৫-অনুচ্ছেদ: তুমি তোমার ভাইয়ের সাথে ওয়াদা করলে তার খেলাপ করো না।
৩৮৫০ - عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَا تُمَارُ أَخَاكَ وَلَا تُمَازِحْهُ وَلَا تُعِدُهُ مَوْعِدًا فَتُخْلِفُهُ.
৩৯৫। ইবনে আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: তুমি তোমার ভাইয়ের সাথে ঝগড়া করো না, তাকে উপহাস করো না এবং তার সাথে এমন ওয়াদা করো না তুমি যার খেলাপ করবে (তি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 বংশের খোটা দেয়া

📄 বংশের খোটা দেয়া


১৮৬ - بَابُ الطَّعْنِ فِي الْأَنْسَابِ
১৮৬-অনুচ্ছেদ: বংশের খোটা দেয়া।
৩৯৬- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ شُعْبَتَانِ لَا تَتْرُكُهُمَا أُمَّتِي النِّيَاحَةُ وَالطَّعْنُ فِي الْأَنْسَابِ .
৩৯৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: দুইটি (মন্দ) কর্ম যা আমার উম্মাত ত্যাগ করবে না: মৃতের জন্য বিলাপ করে কান্নাকাটি করা এবং বংশ তুলে খোটা দেয়া (মু, তি, ইবনুল জারূদ)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 মানুষের নিজ সম্প্রদায়ের প্রতি ভালোবাসা

📄 মানুষের নিজ সম্প্রদায়ের প্রতি ভালোবাসা


১৮৭ - بَابُ حُبِّ الرَّجُلِ قَوْمَهُ
১৮৭-অনুচ্ছেদ: মানুষের নিজ সম্প্রদায়ের প্রতি ভালোবাসা।
৩৯৭- عَنْ نُسَيْلَةَ قَالَتْ سَمِعْتُ أَبِي يَقُولُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ آمِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُعِيْنَ الرَّجُلُ قَوْمَهُ عَلَي ظُلْمِ قَالَ نَعَمْ.
৩৯৭। ফুসায়লা (র) বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছিঃ আমি রাসূলুল্লাহ (স)-কে বললাম, ইয়া রাসূলাল্লাহ! অন্যায় কাজে কোন ব্যক্তির নিজ সম্প্রদায়কে সাহায্য করা কি জাহিলী গোত্রপ্রীতির অন্তর্ভুক্ত? তিনি বলেনঃ হাঁ (ই, আ)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00