📘 আল আদাবুল মুফরাদ > 📄 বাসা থেকে পাখির ডিম আনা

📄 বাসা থেকে পাখির ডিম আনা


১৭৭ - بَابُ أَخْذِ الْبَيْضِ مِنَ الْحُمَّرَةِ
১৭৭-অনুচ্ছেদ: বাসা থেকে পাখির ডিম আনা।
৩৮৩- عَنْ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيُّ ﷺ نَزَلَ مَنْزِلاً فَأَخَذَ رَجُلٌ بَيْضَ حُمْرَةٍ فَجَانَتْ تَرُفُ عَلَي رَأْسِ رَسُولِ اللهِ ﷺ فَقَالَ أَيُّكُمْ فَجَعَ هَذِهِ بِبَيْضَتِهَا فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَنَا أَخَذْتُ بِيُضَتَهَا فَقَالَ النَّبِيُّ ﷺ أَرْدُدْهُ رَحْمَةً لَهَا .
৩৮৩। আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। নবী (স) এক মনযিলে অবতরণ করলেন। এক ব্যক্তি হুম্মারা পাখির ডিম তুলে আনলো। পাখিটি রাসূলুল্লাহ (স)-এর মাথার উপর এসে উড়তে লাগলো। তিনি বলেনঃ তোমাদের মধ্যে কে তার ডিম তুলে এনে একে শংকিত করেছে? এক ব্যক্তি বললো, ইয়া রাসূলাল্লাহ! আমি তার ডিম পেড়ে এনেছি। নবী (স) বলেনঃ তার প্রতি দয়াপরবশ হয়ে ডিম রেখে আসো (দা, আ)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 খাঁচার পাখি

📄 খাঁচার পাখি


১৭৮ - بَابُ الطَّيْرِ فِي الْقَفَصِ
১৭৮-অনুচ্ছেদ: বাঁচার পাখি।
৩৮৪- عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ قَالَ كَانَ ابْنُ الزُّبَيْرِ بِمَكَّةَ وَأَصْحَابُ النَّبِيِّ ﷺ يَحْمِلُونَ الطير فِي الْأَقْفَاصِ.
৩৮৪। হিশাম ইবনে উরওয়া (র) বলেন, ইবনুয যুবাইব (রা) মক্কায় (শাসনকর্তা) ছিলেন। আর নবী (স)-এর সাহাবীগণ খাঁচায় পাখি পোষতেন বা খাঁচায় করে (অন্যত্র) নিয়ে যেতেন।
৩৮৫- عَنْ أَنَسٍ قَالَ دَخَلَ النَّبِيُّ ﷺ فَرَأَى ابْنَا لأَبِي طَلْحَةَ يُقَالُ لَهُ أَبُو عُمَيْرٍ وَكَانَ لَهُ نُغَيْرُ يَلْعَبُ بِهِ فَقَالَ يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ.
৩৮৫। আনাস (রা) বলেন, নবী (স) (আবু তালহার ঘরে) প্রবেশ করলেন। তিনি আবু তালহার বালক পুত্র আবু উমাইরকে দেখতে পেলেন। তার একটি বুলবুলি ছিল এবং সে তা নিয়ে খেলা করতো। তিনি তাকে বলেনঃ ওহে আবু উমাইর! কি করলো তোমার নুগায়ের (বু, মু)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 লোকের মধ্যে সদ্ভাব সৃষ্টি করা

📄 লোকের মধ্যে সদ্ভাব সৃষ্টি করা


১৭৯ - بَابُ يَنْمِي خَيْرًا بَيْنَ النَّاسِ
১৭৯-অনুচ্ছেদ: লোকের মধ্যে সদ্ভাব সৃষ্টি করা।
৩৮৬- عَنْ أَمْ كُلْثُومٍ ابْنَةِ عُقْبَةَ بْنِ أَبِي مُعِيطَ أَخْبَرَتْهُ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ فَيَقُولُ خَيْرًا أَوْ يَنْمِي خَيْرًا قَالَتْ وَلَمْ أَسْمَعْهُ يُرَخْصُ فِي شَيْءٍ مِّمَّا يَقُولُ النَّاسُ مِنَ الْكَذِبِ إِلا فِي ثَلَاثَ الْإِصْلَاحُ بَيْنَ النَّاسِ وَحَدِيثُ الرَّجُلِ امْرَأَتَهُ وَحَدِيثُ الْمَرْأَةِ زَوْجَهَا .
৩৮৬। উম্মু কুলসুম (রা) রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি লোকজনের মধ্যে আপোষ-মীমাংসা করে দেয় এবং কল্যাণকর কথা বলে বা কল্যাণকর ব্যবস্থার উন্নয়ন করে, সে মিথ্যুক নয়। উম্মু কুলসুম (রা) আরো বলেন, আমি তিনটি ক্ষেত্র ছাড়া আর কোন ব্যাপারে নবী করীম (স)-কে কাউকে মিথ্যা বলার অনুমতি দিতে শুনিনি: (১) লোকজনের মধ্যে আপোষ-রফা করতে, (২) স্ত্রীর নিকট স্বামীর কথায় এবং (৩) স্বামীর নিকট স্ত্রীর কথায় (বু, মু, দা, তি, না)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 মিথ্যা কথন বর্জনীয়

📄 মিথ্যা কথন বর্জনীয়


১৮ - بَابُ لَا يَصْلُحُ الْكَذِبُ
১৮০-অনুচ্ছেদ: মিথ্যা কথন বর্জনীয়।
৩৮৭- عَبْدِ اللهِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَي البرِّ وَإِنَّ الْبرِّ يَهْدِي الي الْجَنَّةِ وَأَنَّ الرَّجُلَ يُصَدِّقُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ صَدِّيقًا وَأَيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَالْفُجُورُ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ كَذَّابًا .
৩৮৭। আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমরা অবশ্যই সত্যের ধারক হবে। কেননা সত্যবাদিতা কল্যাণের দিকে পথ দেখায় এবং কল্যাণ জান্নাতের দিকে পথ দেখায়। কোন ব্যক্তি সত্যবাদিতা অবলম্বন করে শেষ পর্যন্ত আল্লাহর দরবারে পরম সত্যাশ্রয়ী বলে তালিকাভুক্ত হয়। সাবধান! তোমরা মিথ্যা পরিহার করবে। কেননা মিথ্যা পাপাচারের দিকে চালিত করে এবং পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। কোন ব্যক্তি মিথ্যাচার অবলম্বন করে এবং শেষ পর্যন্ত আল্লাহ্র দরবারে চরম মিথ্যাবাদীর তালিকাভুক্ত হয় (বু, মু, দা, তি)।
৩৮৮- عَنْ عَبْدِ اللهِ قَالَ لَا يَصْلُحُ الكَذِبُ فِي جَدُّ وَلَا هَزْلٍ وَلَا أَنْ يُعِدَ أَحَدُكُمْ وَلَدَهُ شَيْئًا ثُمَّ لَا يُنْجِزُ لَهُ .
২৮৮। আবদুল্লাহ (রা) বলেন, মিথ্যা বাস্তবিকপক্ষেও নয় এবং ঠাট্টাচ্ছলেও সংগত নয়। তোমাদের কেউ তার সন্তানকে কিছু দেয়ার ওয়াদা করে তা তাকে না দেয়ার বিষয়টিও সংগত নয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00