📘 আল আদাবুল মুফরাদ > 📄 ছোট শিশুকে কোন ব্যক্তির "হে আমার পুত্র” বলে সম্বোধন

📄 ছোট শিশুকে কোন ব্যক্তির "হে আমার পুত্র” বলে সম্বোধন


১৭৩ - بَابُ قَوْلِ الرَّجُلِ لِلصَّغِيرِ يَا بُنَيَّ
১৭৩- অনুচ্ছেদঃ ছোট শিশুকে কোন ব্যক্তির "হে আমার পুত্র" বলে সম্বোধন।
৩৭০- عَنْ أَبِي العَجْلاَنِ الْمُحَارِبِي قَالَ كُنْتُ فِي جَيْشِ ابْنِ الزُّبَيْرِ فَتُوفِّيَ ابْنُ عَمَّ لَيْ وَأَوْطي بِجَمَلٍ لَهُ فِي سَبِيلِ اللَّهِ فَقُلْتُ لِابْنِهِ ادْفَعْ إِلَيَّ الْجَمَلَ فَإِنِّي فِي جَيْشِ ابْنِ
৩৭০। আবুল আজলান আল-মুহারিবী (র) বলেন, আমি ইবনুয যুবাইরের সামরিক বাহিনীতি ছিলাম। আমার এক চাচাতো ভাই মারা যান। তিনি তার একটি উট আল্লাহ্র রাস্তায় দান করার জন্য ওসিয়াত করে যান। আমি তার ছেলেকে বললাম, উটটি আমাকে দাও। কারণ আমি ইবনুয যুবাইর (রা)-র সামরিক বাহিনীতে ছিলাম। সে বললো, চলো আমরা ইবনে উমারের কাছে যাই এবং এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করে নেই। অতএব আমরা ইবনে উমার (রা)-র নিকট গেলাম। সে বললো, হে আবদুর রহমানের পিতা! আমার পিতা মারা গেছেন এবং তিনি তার একটি উট আল্লাহর রাস্তায় দান করার ওসিয়াত করেছেন। আর ইনি আমার চাচাতো ভাই। তিনি ইবনুয যুবাইর (রা)-এর সামরিক বাহিনীতে ছিলেন। আমি কি তাকে এই উট দিতে পারি? ইবনে উমার (রা) বলেন, হে আমার পুত্র! আল্লাহ্র রাস্তায় প্রতিটি কাজই উত্তম। তোমার পিতা যদি তার উট মহামহিম আল্লাহ্র রাস্তায় দান করার ওসিয়াত করে থাকেন, তবে মুশরিকদের সাথে মুসলমানদের জিহাদে তুমি তা দান করো। আর এই ব্যক্তি ও তার সাথীরা তো সমাজের যুব শ্রেণীর রাস্তায় লড়ছে। শাসন ক্ষমতার অধিকারী হয়ে কে সীলমোহর অংকিত করবে তা নিয়েই তাদের যুদ্ধ।
৩৭১- عَنْ جَرِيرٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ لَا يَرْحَمُ النَّاسَ لَا يَرْحَمُهُ اللَّهُ عَزَّ وَجَلَّ.
৩৭১। জারীর (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মহামহিম আল্লাহও তার প্রতি দয়া করেন না (বু, মু)।
৩৭২- عَنْ عُمَرَ أَنَّهُ قَالَ مَنْ لا يَرْحَمُ لَا يُرْحَمُ وَلَا يَغْفِرُ وَلَا يُغْفَرُ وَلَا يُعْفَ عَمَّنْ لَمْ يَعْفِ وَلَا يُوَقِّ مَنْ لَا يَتَوَفَقي.
৩৭২। উমার (রা) বলেন, যে ব্যক্তি দয়া করে না, সে দয়া পায় না। যে ব্যক্তি ক্ষমা করে না, সে ক্ষমা পায় না। যে ব্যক্তি উদারতা প্রদর্শন করে না, সে উদারতা পায় না। যে ব্যক্তি অন্যকে রক্ষার জন্য সচেষ্ট হয় না সে রক্ষা পায় না।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 জগতবাসীর প্রতি দয়া করো

📄 জগতবাসীর প্রতি দয়া করো


১৭৪ - بَابُ ارْحَمْ مَنْ فِي الْأَرْضِ
১৭৪-অনুচ্ছেদ : জগতবাসীর প্রতি দয়া করো।
৩৭৩- عَنْ عُمَرَ قَالَ لَا يُرْحَمُ مَنْ لا يَرْحَمُ وَلَا يُغْفَرُ لِمَنْ لَا يَغْفِرُ وَلَا يُتَابُ عَلَى مَنْ لا يَتُوبُ وَلَا يُوَقِّ مَنْ لَا يَتَوَقِّي.
৩৭৩। উমার (রা) বলেন, যে ব্যক্তি দয়া করে না, সে দয়া পায় না। যে ব্যক্তি ক্ষমা করে না তাকেও ক্ষমা করা হয় না। যে ব্যক্তি ওযর কবুল করে না, তার ওযরও কবুল করা হয় না। যে ব্যক্তি অন্যকে রক্ষার জন্য সচেষ্ট হয় না, সেও রক্ষা পায় না (খু)।
৩৭৪- عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأَدْبَحُ الشَّاةَ فَأَرْحَمُهَا أَوْ قَالَ إِنِّي لَأَرْحَمُ الشَّاةَ أَنْ أَدْبَحَهَا قَالَ وَالشَّاةَ إِنْ رَحِمْتَهَا رَحِمَكَ اللهُ مَرَّتَيْنِ.
৩৭৪। মুয়াবিয়া ইবনে কুররা (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি বললো, ইয়া রাসূলাল্লাহ! আমি ছাগল যবেহ করি এবং দয়াপরবশ হই অথবা সে বললো, ছাগল যবেহ করতে আমার অন্তরে দয়ার উদ্রেক হয়। তিনি দুইবার বলেনঃ তুমি যদি ছাগলের প্রতি দয়াপরবশ হও, তবে আল্লাহও তোমার প্রতি দয়াপরবশ হবেন (মুজামুস সগীর)।
৩৭৫- عَنْ أَبِي هُرَيْرَةَ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ ﷺ الصَّادِقَ الْمَصْدُوقَ أَبَا الْقَاسِمِ ﷺ يَقُولُ لَا تُنْزَعُ الرَّحْمَةُ إِلَّا مِنْ شَقِيُّ.
৩৭৫। আবু হুরায়রা (রা) বলেন, আমি সত্যবাদী এবং সত্যবাদী বলে সমর্থিত নবী আবুল কাসিম (স)-কে বলতে শুনেছিঃ হতভাগা ছাড়া আর কারো অন্তর থেকে দয়ামায়া তুলে নেয়া হয় না (তি, দা, আ, হা)।
৩৭৬- عَنْ جَرِيرٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ لَا يَرْحَمُ النَّاسَ لَا يَرْحَمُهُ اللَّهُ.
৩৭৬। জারীর (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না (বু, মু)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 পরিবার-পরিজনের প্রতি মমতা

📄 পরিবার-পরিজনের প্রতি মমতা


১৭৫ - بَابُ رَحْمَة العيال
১৭৫-অনুচ্ছেদ: পরিবার-পরিজনের প্রতি মমতা।
৩৭৭- عَنْ أَنَسِ بْنِ مَالِكَ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ أَرْحَمُ النَّاسِ بِالْعِبَالِ وَكَانَ لَهُ ابْنُ مُسْتَرْضِع فِي نَاحِيَةِ الْمَدِينَةِ وَكَانَ خَيْرُهُ قَيْنًا وَكُنَّا نَأْتِيْهِ وَقَدْ دَخِنَ الْبَيْتُ بِاذْخِرَ فَيُقَبِّلُهُ وَيَشَمُّهُ.
৩৭৭। আনাস ইবনে মালেক (রা) বলেন, মানুষের মধ্যে নবী (স) ছিলেন পরিবার-পরিজনের প্রতি সর্বাধিক দয়ালু। তাঁর এক পুত্র ছিল মদীনার উপকণ্ঠে এক মহিলার দুগ্ধপোষ্য। তার স্বামী ছিল লোহাড়। আমরা সেখানে যেতাম। ঘরটি ইযখির ঘাসের ধোঁয়ায় ভরে যেতো। তিনি তাকে চুমা দিতেন এবং নাক লাগিয়ে ঘ্রাণ নিতেন (বু, মু, দা, আ)।
৩৭৮- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ آتَي النَّبِيِّ ﷺ رَجُلٌ وَمَعَهُ صَبِيٌّ فَجَعَلَ يَضُمُّهُ إِلَيْهِ فَقَالَ النَّبِيُّ ﷺ أَتَرْحَمُهُ قَالَ نَعَمْ قَالَ فَاللَّهُ أَرْحَمُ بِكَ مِنْكَ بِهِ وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ.
৩৭৮। আবু হুরায়রা (রা) বলেন, এক ব্যক্তি একটি শিশুসহ নবী (স)-এর নিকট এলো। সে তাকে নিজ দেহের সাথে লাগাচ্ছিল। নবী (স) বলেনঃ তুমি কি তার প্রতি মায়া করো? সে বললো, হাঁ। তিনি বলেন: আল্লাহ তার প্রতি তোমার চেয়ে অধিক দয়াপরবশ এবং তিনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু (না)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 নির্বাক প্রাণীর প্রতি দয়া প্রদর্শন

📄 নির্বাক প্রাণীর প্রতি দয়া প্রদর্শন


১৭৬ - بَابُ رَحْمَةِ الْبَهَائِمِ
১৭৬-অনুচ্ছেদ : নির্বাক প্রাণীর প্রতি দয়া প্রদর্শন।
৩৭৯- عَنْ أَبِي هُرَيْرَةَ أَنْ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقِ اشْتَدَّ بِهِ العطشُ فَوَجَدَ بِئْرًا فَنَزَلَ فِيْهَا فَشَرِبَ ثُمَّ خَرَجَ فَإِذَا كَلْبٌ يَلْهَثْ يَأْكُلُ الشَّرِي مِنَ الْعَطَشِ فَقَالَ الرَّجُلُ لَقَدْ بَلَغَ هذا الكَلبَ مِنَ الْعَطَشِ مِثْلُ الَّذِي كَانَ بَلَغَنِي فَنَزَلَ البِئْرَ فَمَلَا خُفَهُ ثُمَّ أَمْسَكَهُ بِفِيْهِ فَسَقَى الكَلبَ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ أَجْرًا قَالَ فِي كُلِّ كَبِدِ رُطْبَةٍ أَجْرٌ.
৩৭৯। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেন : একদা এক ব্যক্তি পথ চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগলো। সে একটি কূপ দেখতে পেয়ে তাতে নামলো এবং পানি পান করে উঠে আসলো। তখন সে দেখলো যে, একটি কুকুর পিপাসার্ত হয়ে হাপাচ্ছে এবং ভিজা মাটি চাটছে। লোকটি মনে মনে বললো, আমি যেমন পিপাসার্ত হয়েছিলাম, কুকুরটিরও তদ্রূপ পিপাসা লেগেছে। সে পুনরায় কূপে নামলো এবং তার মোজা ভর্তি করে পানি তুলে তা নিজের দাঁত দিয়ে কামড়ে ধরে উপরে আসলো এবং কুকুরটিকে তা পান করালো। আল্লাহ তার এই কাজ কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ! পশুর জন্যও কি আমাদেরকে সওয়াব দেয়া হবে? তিনি বলেন : প্রতিটি প্রাণধারী সৃষ্টির সেবার জন্য সওয়াব রয়েছে (বু, মু, দা, ই, মা, আ, হি)।
৩৮০- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنْ رَسُولَ اللهِ ﷺ قَالَ عُذَبَتْ امْرَأَةٌ فِي هِرَّةٍ حَبَسَتْهَا حَتَّى مَاتَتْ جُوعًا فَدَخَلَتْ فِيْهَا النَّارَ يُقَالُ وَاللَّهُ أَعْلَمُ لَا أَنْتِ أَطْعَمْتِيْهَا وَلَا سَقَيْتِيْهَا حِيْنَ حَبَسْتِيْهَا وَلَا أَنْتِ أَرْسَلْتِيْهَا فَأَكَلَتْ مِنْ خُشَاشِ الْأَرْضِ.
৩৮০। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ এক নারী একটি বিড়ালের কারণে দোযখের শাস্তি প্রাপ্ত হয়। সে সেটিকে বেঁধে রেখেছিল, ফলে অনাহারে তার মৃত্যু হয় এবং সেই কারণে উক্ত নারী দোযখে যায়। তাকে বলা হবে, আল্লাহ অধিক অবগত, তুই একে আটকে রাখা অবস্থায় না একে খাদ্য ও পানীয় দিলি আর না একে ছেড়ে দিলি যে, পোকা-মাকড় খেয়ে তার জীবন রক্ষা করতে পারতো (বু, মু)।
৩৮১- عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ ارْحَمُوا تُرْحَمُوا وَاغْفِرُوا يُغْفِرُ اللهُ لَكُمْ وَيْلٌ لِأَقْمَاعِ القَولِ وَيْلٌ لِلْمُصِرِّينَ الَّذِينَ يُصِرُّونَ عَلَيْ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ.
৩৮১। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমরা দয়া করো তোমাদেরকেও দয়া করা হবে। তোমরা ক্ষমা করো, তোমাদেরকেও আল্লাহ ক্ষমা করবেন। সর্বনাশ তাদের যারা কথা ভুলে যায় এবং ধ্বংস তাদের জন্য যারা জ্ঞাতসারে বারবার অন্যায় কাজ করতে থাকে (আ)।
৩৮২- عَنْ أَبِي أَمَامَةً قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ رَحِمَ وَلَوْ ذَبِيحَةً رَحِمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ .
৩৮২। আবু উমামা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ যে ব্যক্তি দয়াপরবশ হয়, তা যবেহ করার প্রাণীর প্রতি হলেও, কিয়ামতের দিন আল্লাহ তাকে দয়া করবেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00