📘 আল আদাবুল মুফরাদ > 📄 শিশুদের সাথে কোলাকুলি করা

📄 শিশুদের সাথে কোলাকুলি করা


১৭০-باب: مُعَانَقَةُ الصَّبِيِّ.
১৭০-অনুচ্ছেদ: শিশুদের সাথে কোলাকুলি করা।
৩৬৫- عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ ﷺ وَدُعِينَا إِلَى طَعَامٍ فَإِذَا حُسَيْنٌ يَلْعَبُ فِي الطَّرِيقِ فَأَسْرَعَ النَّبِيُّ ﷺ أَمَامَ الْقَوْمِ ثُمَّ بَسَطَ يَدَيْهِ فَجَعَلَ الْغُلَامُ يَفِرُّ هُنَا وَهُنَا وَيُضَاحِكُهُ النَّبِيُّ ﷺ حَتَّى أَخَذَهُ فَجَعَلَ إِحْدَى يَدَيْهِ فِي ذَقْنِهِ وَالْأُخْرَى فِي رَأْسِهِ ثُمَّ اعْتَنَقَهُ ثُمَّ قَالَ النَّبِيُّ ﷺ حُسَيْنٌ مِنِّي وَأَنَا مِنْ حُسَيْنٍ أَحَبَّ اللَّهُ مَنْ أَحَبَّ حُسَيْنًا الْحُسَيْنُ سِبْطٌ مِنَ الْأَسْبَاطِ.
৩৬৫। ইয়ালা ইবনে মুররা (রা) বলেন, আমরা নবী (স)-এর সাথে আহারের এক দাওয়াতে রওয়ানা হলাম। তখন হুসাইন (রা) রাস্তায় খেলছিলেন। নবী (স) দ্রুত গতিতে সকলের অগ্রগামী হয়ে তাঁর দুই হাত বাড়িয়ে দিলেন। তখন বালকটি এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো এবং নবী (স) তাকে হাসাতে লাগলেন। শেষে তিনি তাকে ধরে ফেললেন। তিনি তাঁর এক হাত তার চোয়ালের নিচে রাখলেন এবং অপর হাত তার মাথায় রাখলেন, তারপর তাকে আলিঙ্গন করলেন। অতঃপর নবী (স) বলেনঃ হুসাইন আমার থেকে এবং আমি হুসাইনের থেকে। যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। হুসাইন আমার নাতিদের একজন (তি, ই, আ)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 ছোট বালিকাকে কোন ব্যক্তির চুমা দেয়া

📄 ছোট বালিকাকে কোন ব্যক্তির চুমা দেয়া


১৭১ - بَابُ قُبْلَةِ الرَّجُلِ الْجَارِيَةَ الصَّغِيرَةَ
১৭১-অনুচ্ছেদ: ছোট বালিকাকে কোন ব্যক্তির চুমা দেয়া।
৩৬৬- عَنْ بُكَيْرٍ أَنَّهُ رَأَى عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ يُقَبِّلُ زَيْنَبَ بِنْتَ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ وَهِيَ ابْنَةُ سَنَتَيْنِ أَوْ نَحْوَهُ.
৩৬৬। বুকাইর (র) থেকে বর্ণিত। তিনি আবদুল্লাহ ইবনে জাফর (র)-কে উমার ইবনে আবু সালামার দুই বছর বয়সের কন্যা যয়নবকে চুমা দিতে দেখেন।
৩৬৭- عَنِ الْحَسَنِ قَالَ إِنِ اسْتَطَعْتَ انَ لا تَنْظُرَ إِلَي شَعَرِ أَحَدٍ مِّنْ أَهْلِكَ إِلَّا أَنْ يَكُونَ أَهْلُكَ أَوْ صَبِيَةً فَافْعَلْ.
৩৬৭। হাসান (র) বলেন, সম্ভব হলে তুমি তোমার পরিবারের কারো চুলের দিকে দৃষ্টিপাত করবে না। তবে তোমার স্ত্রী বা ছোট্ট বালিকা হলে ভিন্ন কথা।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 শিশুদের মাথায় হাত বুলানো

📄 শিশুদের মাথায় হাত বুলানো


১৭২ - بَابُ مَسْحِ رَأْسِ الصَّبِيِّ
১৭২-অনুচ্ছেদ: শিশুদের মাথায় হাত বুলানো।
৩৬৮- حَدَّثَنِي يُوسُفُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ قَالَ سَمَّانِي رَسُولُ اللَّهِ ﷺ يُوسُفَ وَأَقْعَدَنِي عَلَي حِجْرِهِ وَمَسَحَ عَلَي رَأْسِي.
৩৬৮। ইউসুফ ইবনে আবদুল্লাহ ইবনে সালাম (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আমার নাম রাখেন ইউসুফ। তিনি আমাকে তার কোলে বসান এবং আমার মাথায় হাত বুলান (আ, শামাইল)।
৩৬৯- عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ الْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ ﷺ وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي فَكَانَ رَسُولُ اللهِ ﷺ إِذَا دَخَلَ يَنْقَمِعْنَ مِنْهُ فَيُسَرَبُهُنَّ إِلَيَّ فَيَلْعَبْنُ مَعِي.
৩৬৯। আয়েশা (রা) বলেন, আমি নবী (স)-এর সামনে পুতুল নিয়ে খেলা করতাম এবং আমার সখীরাও আমার সাথে খেলা করতো। রাসূলুল্লাহ (স) ঘরে আসলে তারা লুকিয়ে যেতো। তিনি তাদেরকে বের করে এনে আমার নিকট পাঠাতেন। তখন তারা আমার সাথে খেলা করতো (বু, মু, দা, ই)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 ছোট শিশুকে কোন ব্যক্তির "হে আমার পুত্র” বলে সম্বোধন

📄 ছোট শিশুকে কোন ব্যক্তির "হে আমার পুত্র” বলে সম্বোধন


১৭৩ - بَابُ قَوْلِ الرَّجُلِ لِلصَّغِيرِ يَا بُنَيَّ
১৭৩- অনুচ্ছেদঃ ছোট শিশুকে কোন ব্যক্তির "হে আমার পুত্র" বলে সম্বোধন।
৩৭০- عَنْ أَبِي العَجْلاَنِ الْمُحَارِبِي قَالَ كُنْتُ فِي جَيْشِ ابْنِ الزُّبَيْرِ فَتُوفِّيَ ابْنُ عَمَّ لَيْ وَأَوْطي بِجَمَلٍ لَهُ فِي سَبِيلِ اللَّهِ فَقُلْتُ لِابْنِهِ ادْفَعْ إِلَيَّ الْجَمَلَ فَإِنِّي فِي جَيْشِ ابْنِ
৩৭০। আবুল আজলান আল-মুহারিবী (র) বলেন, আমি ইবনুয যুবাইরের সামরিক বাহিনীতি ছিলাম। আমার এক চাচাতো ভাই মারা যান। তিনি তার একটি উট আল্লাহ্র রাস্তায় দান করার জন্য ওসিয়াত করে যান। আমি তার ছেলেকে বললাম, উটটি আমাকে দাও। কারণ আমি ইবনুয যুবাইর (রা)-র সামরিক বাহিনীতে ছিলাম। সে বললো, চলো আমরা ইবনে উমারের কাছে যাই এবং এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করে নেই। অতএব আমরা ইবনে উমার (রা)-র নিকট গেলাম। সে বললো, হে আবদুর রহমানের পিতা! আমার পিতা মারা গেছেন এবং তিনি তার একটি উট আল্লাহর রাস্তায় দান করার ওসিয়াত করেছেন। আর ইনি আমার চাচাতো ভাই। তিনি ইবনুয যুবাইর (রা)-এর সামরিক বাহিনীতে ছিলেন। আমি কি তাকে এই উট দিতে পারি? ইবনে উমার (রা) বলেন, হে আমার পুত্র! আল্লাহ্র রাস্তায় প্রতিটি কাজই উত্তম। তোমার পিতা যদি তার উট মহামহিম আল্লাহ্র রাস্তায় দান করার ওসিয়াত করে থাকেন, তবে মুশরিকদের সাথে মুসলমানদের জিহাদে তুমি তা দান করো। আর এই ব্যক্তি ও তার সাথীরা তো সমাজের যুব শ্রেণীর রাস্তায় লড়ছে। শাসন ক্ষমতার অধিকারী হয়ে কে সীলমোহর অংকিত করবে তা নিয়েই তাদের যুদ্ধ।
৩৭১- عَنْ جَرِيرٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ لَا يَرْحَمُ النَّاسَ لَا يَرْحَمُهُ اللَّهُ عَزَّ وَجَلَّ.
৩৭১। জারীর (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মহামহিম আল্লাহও তার প্রতি দয়া করেন না (বু, মু)।
৩৭২- عَنْ عُمَرَ أَنَّهُ قَالَ مَنْ لا يَرْحَمُ لَا يُرْحَمُ وَلَا يَغْفِرُ وَلَا يُغْفَرُ وَلَا يُعْفَ عَمَّنْ لَمْ يَعْفِ وَلَا يُوَقِّ مَنْ لَا يَتَوَفَقي.
৩৭২। উমার (রা) বলেন, যে ব্যক্তি দয়া করে না, সে দয়া পায় না। যে ব্যক্তি ক্ষমা করে না, সে ক্ষমা পায় না। যে ব্যক্তি উদারতা প্রদর্শন করে না, সে উদারতা পায় না। যে ব্যক্তি অন্যকে রক্ষার জন্য সচেষ্ট হয় না সে রক্ষা পায় না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00