📄 প্রবীণদের নেতৃপদে সমাসীন করা
১৬৭- بَابُ تَسْويد الأكابر
১৬৭-অনুচ্ছেদ: প্রবীণদের নেতৃপদে সমাসীন করা।
৩৬২- عَنْ حَكِيمِ بْنِ قَيْسِ بْنِ عَاصِمٍ أَنَّ آبَاهُ أَوْضِي عِنْدَ مَوْتِهِ بَنِيْهِ فَقَالَ اتَّقُوا اللَّهَ وَسَوَّدُوا أَكْبَرَكُمْ فَإِنَّ الْقَوْمَ إِذَا سَوَّدُوا أَكْبَرَهُمْ خَلَفُوا أَبَا ءَهُمْ وَإِذَا سَوَّدُوا أَصْغَرَهُمْ أَزْرَي بِهِمْ ذَلِكَ فِي أَكْفَائِهِمْ وَعَلَيْكُمْ بِالْمَالِ وَاصْطَنَاعِهِ فَإِنَّهُ مَنْبَهَةٌ لِلْكَرِيمِ وَيَسْتَغْنِي بِهِ عَنِ اللَّنِيمِ وَإِيَّاكُم وَمَسْئَلَةِ النَّاسِ فَإِنَّهَا مِنْ آخِرِ كَسْبِ الرَّجُلِ وَإِذَا مُتُّ فَلَا تَنُوحُوا فَإِنَّهُ لَمْ يُنْحَ عَلَى رَسُولِ اللهِ ﷺ وَإِذَا مُتُّ فَادْفَنُونِي بِأَرْضِ لَا تُشْعِرُ بِدَفَنِي بَكْرُ بْنُ وَائِلٍ فَإِنِّي كُنْتُ أَغَافِلُهُمْ فِي الْجَاهِلِيَّةِ.
৩৬২। হাকীম ইবনে কায়েস ইবনে আসেম (র) থেকে বর্ণিত। তার পিতা তার মৃত্যুকালে তার সন্তানদের ওসিয়াত করে বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মধ্যকার প্রবীণ ব্যক্তিকে নেতৃত্ব দান করো। কেননা কোন সম্প্রদায় তাদের প্রবীণদের উপর নেতৃত্ব অর্পণ করলে তারা তাদের পূর্বপুরুষের অনুসরণ করে এবং তাদের বয়কনিষ্ঠদের নেতৃপদে দিলে তারা তাদের সমকক্ষদের দৃষ্টিতে তাদেরকে হেয় করে দেয়। তোমরা অবশ্যই সম্পদ সংরক্ষণ করো এবং তা উৎপাদনমুখী কাজে বিনিয়োগ করো। কেননা তা সম্ভ্রান্ত ব্যক্তিকে স্মরণীয় করে এবং তা দ্বারা ইতর লোকের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচা যায়। সাবধান! মানুষের কাছে যাঞ্চা করা থেকে বিরত থাকবে। কারণ তা হচ্ছে মানুষের উপার্জনের সর্বশেষ উপায়। আমি মারা গেলে তোমরা আমার জন্য বিলাপ করবে না। কেননা রাসূলুল্লাহ (স)-এর জন্য বিলাপ করা হয়নি। আমি মারা গেলে আমাকে এমন স্থানে দাফন করবে যেন বাক্স ইবনে ওয়াইল গোত্র তা টের না পায়। কেননা জাহিলী যুগে আমি তাদের সাথে বহু অন্যায় করেছি (না, আ, বু)।
📄 উপস্থিত শিশুদের মধ্যে সর্বকনিষ্ঠকে ফল খেতে দেয়া
১৬৮-বাব: ইউ'তী আছ্ছামারাতা আছগারা মান হাদ্বারা মিনাল্ উইল্দান।
১৬৮-অনুচ্ছেদ: উপস্থিত শিশুদের মধ্যে সর্বকনিষ্ঠকে ফল খেতে দেয়া।
৩৬৩- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا أُتِيَ بِالْجَزْرِ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَفِي مُدِّنَا وَفِي صَاعِنَا بَرَكَةً مَعَ بَرَكَاتٍ ثُمَّ نَاوَلَهُ أَصْغَرَ مَنْ يَلِيهِ مِنَ الْوِلْدَانِ.
৩৬৩। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স)-এর নিকট মৌসুমের প্রথম ফল আনা হলে তিনি বলতেনঃ "হে আল্লাহ! আমাদের শহরে এবং আমাদের ওজনে ও মাপে বরকতের সাথে আরো বরকত দিন"। অতঃপর তিনি তাঁর নিকট উপস্থিত শিশুদের মধ্যে সর্বকনিষ্ঠকে তা খেতে দিতেন (মু, তি, না, ই)।
📄 ছোটদের প্রতি দয়া প্রদর্শন
১৬৯-বাব: রাহমাতুস সাগীর।
১৬৯-অনুচ্ছেদ: ছোটদের প্রতি দয়া প্রদর্শন।
৩৬৪- عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا.
৩৬৪। আমর ইবনে শুআইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ যে ব্যক্তি আমাদের ছোটদের দয়া করে না এবং আমাদের বড়োদের অধিকারের পরোয়া করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় (আ)।
📄 শিশুদের সাথে কোলাকুলি করা
১৭০-باب: مُعَانَقَةُ الصَّبِيِّ.
১৭০-অনুচ্ছেদ: শিশুদের সাথে কোলাকুলি করা।
৩৬৫- عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ ﷺ وَدُعِينَا إِلَى طَعَامٍ فَإِذَا حُسَيْنٌ يَلْعَبُ فِي الطَّرِيقِ فَأَسْرَعَ النَّبِيُّ ﷺ أَمَامَ الْقَوْمِ ثُمَّ بَسَطَ يَدَيْهِ فَجَعَلَ الْغُلَامُ يَفِرُّ هُنَا وَهُنَا وَيُضَاحِكُهُ النَّبِيُّ ﷺ حَتَّى أَخَذَهُ فَجَعَلَ إِحْدَى يَدَيْهِ فِي ذَقْنِهِ وَالْأُخْرَى فِي رَأْسِهِ ثُمَّ اعْتَنَقَهُ ثُمَّ قَالَ النَّبِيُّ ﷺ حُسَيْنٌ مِنِّي وَأَنَا مِنْ حُسَيْنٍ أَحَبَّ اللَّهُ مَنْ أَحَبَّ حُسَيْنًا الْحُسَيْنُ سِبْطٌ مِنَ الْأَسْبَاطِ.
৩৬৫। ইয়ালা ইবনে মুররা (রা) বলেন, আমরা নবী (স)-এর সাথে আহারের এক দাওয়াতে রওয়ানা হলাম। তখন হুসাইন (রা) রাস্তায় খেলছিলেন। নবী (স) দ্রুত গতিতে সকলের অগ্রগামী হয়ে তাঁর দুই হাত বাড়িয়ে দিলেন। তখন বালকটি এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো এবং নবী (স) তাকে হাসাতে লাগলেন। শেষে তিনি তাকে ধরে ফেললেন। তিনি তাঁর এক হাত তার চোয়ালের নিচে রাখলেন এবং অপর হাত তার মাথায় রাখলেন, তারপর তাকে আলিঙ্গন করলেন। অতঃপর নবী (স) বলেনঃ হুসাইন আমার থেকে এবং আমি হুসাইনের থেকে। যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। হুসাইন আমার নাতিদের একজন (তি, ই, আ)।