📘 আল আদাবুল মুফরাদ 📄 প্রবীণ ব্যক্তি কথা না বললে কনিষ্ঠজন কি কথা বলতে পারে?

📄 প্রবীণ ব্যক্তি কথা না বললে কনিষ্ঠজন কি কথা বলতে পারে?


১৬৬ - بَابُ إِذَا لَمْ يَتَكَلَّمِ الْكَبِيرُ هَلْ لِلْأَصْغَرِ أَنْ يَتَكَلَّمَ
১৬৬-অনুচ্ছেদ: প্রবীণ ব্যক্তি কথা না বললে কনিষ্ঠজন কি কথা বলতে পারে?
৩৬১- عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ أَخْبِرُونِي بِشَجَرَةٍ مَثَلُهَا مَثَلُ الْمُسْلِمِ تُؤْتِي أَكُلَهَا كُلَّ حِيْنِ بِإِذْنِ رَبِّهَا لَا تَحْتُ وَرَقُهَا فَوَقَعَ فِي نَفْسِي النَّخْلَةُ فَكَرِهْتُ أَنْ
৩৬১। ইবনে উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বললেন: তোমরা আমাকে এমন একটি গাছ সম্পর্কে অবহিত করো যা মুসলমানের সহিত সাদৃশ্যপূর্ণ, যা তার প্রভুর নির্দেশে অনবরত ফল দান করে এবং যার পাতাও ঝরে না। তখন আমার মনে খেজুর গাছ স্মরণ হলো। কিন্তু আবু বাকর ও উমার (রা) উপস্থিত থাকাতে আমি কথা বলা অসঙ্গত মনে করলাম। তারাও কোন উত্তর দিলেন না। তখন নবী (স) বলেনঃ তা খেজুর গাছ। আমি আমার পিতার সাথে মজলিস ত্যাগ করে বললাম, পিতা! আমার মনেও খেজুর গাছের কথা উদয় হয়েছিল। তিনি বলেন, তোমাকে তা বলতে কিসে বাধা দিলো? তুমি তা বললে আমার নিকট তা এই জিনিস হতেও আনন্দদায়ক হতো। আমি বললাম, আমার বলতে কোন বাধা ছিলো না। তবে আমি দেখলাম, আপনি বা আবু বাক্ (রা) কেউ কথা বলছেন না। তাই আমি তা বলা অসঙ্গত মনে করলাম (বু, মু)।

📘 আল আদাবুল মুফরাদ 📄 প্রবীণদের নেতৃপদে সমাসীন করা

📄 প্রবীণদের নেতৃপদে সমাসীন করা


১৬৭- بَابُ تَسْويد الأكابر
১৬৭-অনুচ্ছেদ: প্রবীণদের নেতৃপদে সমাসীন করা।
৩৬২- عَنْ حَكِيمِ بْنِ قَيْسِ بْنِ عَاصِمٍ أَنَّ آبَاهُ أَوْضِي عِنْدَ مَوْتِهِ بَنِيْهِ فَقَالَ اتَّقُوا اللَّهَ وَسَوَّدُوا أَكْبَرَكُمْ فَإِنَّ الْقَوْمَ إِذَا سَوَّدُوا أَكْبَرَهُمْ خَلَفُوا أَبَا ءَهُمْ وَإِذَا سَوَّدُوا أَصْغَرَهُمْ أَزْرَي بِهِمْ ذَلِكَ فِي أَكْفَائِهِمْ وَعَلَيْكُمْ بِالْمَالِ وَاصْطَنَاعِهِ فَإِنَّهُ مَنْبَهَةٌ لِلْكَرِيمِ وَيَسْتَغْنِي بِهِ عَنِ اللَّنِيمِ وَإِيَّاكُم وَمَسْئَلَةِ النَّاسِ فَإِنَّهَا مِنْ آخِرِ كَسْبِ الرَّجُلِ وَإِذَا مُتُّ فَلَا تَنُوحُوا فَإِنَّهُ لَمْ يُنْحَ عَلَى رَسُولِ اللهِ ﷺ وَإِذَا مُتُّ فَادْفَنُونِي بِأَرْضِ لَا تُشْعِرُ بِدَفَنِي بَكْرُ بْنُ وَائِلٍ فَإِنِّي كُنْتُ أَغَافِلُهُمْ فِي الْجَاهِلِيَّةِ.
৩৬২। হাকীম ইবনে কায়েস ইবনে আসেম (র) থেকে বর্ণিত। তার পিতা তার মৃত্যুকালে তার সন্তানদের ওসিয়াত করে বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মধ্যকার প্রবীণ ব্যক্তিকে নেতৃত্ব দান করো। কেননা কোন সম্প্রদায় তাদের প্রবীণদের উপর নেতৃত্ব অর্পণ করলে তারা তাদের পূর্বপুরুষের অনুসরণ করে এবং তাদের বয়কনিষ্ঠদের নেতৃপদে দিলে তারা তাদের সমকক্ষদের দৃষ্টিতে তাদেরকে হেয় করে দেয়। তোমরা অবশ্যই সম্পদ সংরক্ষণ করো এবং তা উৎপাদনমুখী কাজে বিনিয়োগ করো। কেননা তা সম্ভ্রান্ত ব্যক্তিকে স্মরণীয় করে এবং তা দ্বারা ইতর লোকের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচা যায়। সাবধান! মানুষের কাছে যাঞ্চা করা থেকে বিরত থাকবে। কারণ তা হচ্ছে মানুষের উপার্জনের সর্বশেষ উপায়। আমি মারা গেলে তোমরা আমার জন্য বিলাপ করবে না। কেননা রাসূলুল্লাহ (স)-এর জন্য বিলাপ করা হয়নি। আমি মারা গেলে আমাকে এমন স্থানে দাফন করবে যেন বাক্স ইবনে ওয়াইল গোত্র তা টের না পায়। কেননা জাহিলী যুগে আমি তাদের সাথে বহু অন্যায় করেছি (না, আ, বু)।

📘 আল আদাবুল মুফরাদ 📄 উপস্থিত শিশুদের মধ্যে সর্বকনিষ্ঠকে ফল খেতে দেয়া

📄 উপস্থিত শিশুদের মধ্যে সর্বকনিষ্ঠকে ফল খেতে দেয়া


১৬৮-বাব: ইউ'তী আছ্ছামারাতা আছগারা মান হাদ্বারা মিনাল্ উইল্দান।
১৬৮-অনুচ্ছেদ: উপস্থিত শিশুদের মধ্যে সর্বকনিষ্ঠকে ফল খেতে দেয়া।
৩৬৩- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا أُتِيَ بِالْجَزْرِ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَفِي مُدِّنَا وَفِي صَاعِنَا بَرَكَةً مَعَ بَرَكَاتٍ ثُمَّ نَاوَلَهُ أَصْغَرَ مَنْ يَلِيهِ مِنَ الْوِلْدَانِ.
৩৬৩। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স)-এর নিকট মৌসুমের প্রথম ফল আনা হলে তিনি বলতেনঃ "হে আল্লাহ! আমাদের শহরে এবং আমাদের ওজনে ও মাপে বরকতের সাথে আরো বরকত দিন"। অতঃপর তিনি তাঁর নিকট উপস্থিত শিশুদের মধ্যে সর্বকনিষ্ঠকে তা খেতে দিতেন (মু, তি, না, ই)।

📘 আল আদাবুল মুফরাদ 📄 ছোটদের প্রতি দয়া প্রদর্শন

📄 ছোটদের প্রতি দয়া প্রদর্শন


১৬৯-বাব: রাহমাতুস সাগীর।
১৬৯-অনুচ্ছেদ: ছোটদের প্রতি দয়া প্রদর্শন।
৩৬৪- عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا.
৩৬৪। আমর ইবনে শুআইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ যে ব্যক্তি আমাদের ছোটদের দয়া করে না এবং আমাদের বড়োদের অধিকারের পরোয়া করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় (আ)।

ফন্ট সাইজ
15px
17px