📄 কাফেরদেরকে অভিসম্পাত করা
১৪৯ - بابُ لَعْنِ الْكَافِرِ.
٣٢١ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ عَلَى الْمُشْرِكِينَ قَالَ إِنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا وَلَكِنْ بُعِثْتُ رَحْمَةً.
৩২১। আবু হুরায়রা (রা) বলেন, বলা হলো, ইয়া রাসূলাল্লাহ! মুশরিকদের বদদোয়া করুন। তিনি বলেন: আমি অভিশাপকারীরূপে প্রেরিত হইনি। বরং আমি করুণারূপে প্রেরিত হয়েছি (মু)।
📄 চোগলখোর
১৫০ - বাবুন নাম্মাম।
১৫০-অনুচ্ছেদ: চוגলখোর।
৩২২- عَنْ حَمَّامٍ قَالَ كُنَّا مَعَ حُذَيْفَةَ فَقِيلَ لَهُ إِنَّ رَجُلًا يَرْفَعُ الْحَدِيثَ إِلَى عُثْمَانَ فَقَالَ حُذَيْفَةُ سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ.
৩২২। হাম্মাম (র) থেকে বর্ণিত। আমরা হুযায়ফা (রা)-এর সাথে ছিলাম। তাকে বলা হলো, এক ব্যক্তি জনগণের কথা উসমান (রা)-র কানে পৌঁছায়। হুযায়ফা (রা) বলেন, আমি নবী (স)-কে বলতে শুনেছিঃ চোগলখোর বেহেশতে প্রবেশ করবে না (বু, মু, দা, তি, না)।
৩২৩- عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ قَالَتْ قَالَ النَّبِيُّ ﷺ أَلَا أُخْبِرُكُمْ بِخِيَارِكُمْ قَالُوا بَلَى قَالَ الَّذِينَ إِذَا رُؤُوا ذُكِرَ اللَّهُ أَلَا أُخْبِرُكُمْ بِشِرَارِكُمْ قَالُوا بَلَى قَالَ الْمَشَّاءُونَ بِالنَّمِيمَةِ الْمُفْسِدُونَ بَيْنَ الْأَحِبَّةِ الْبَاغُونَ لِلْبُرَآءِ الْعَنَتَ.
৩২৩। আসমা বিনতে ইয়াযীদ (রা) বলেন, নবী (স) বললেনঃ আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যকার উৎকৃষ্ট লোকদের সম্পর্কে অবহিত করবো না? সাহাবীগণ বলেন, হাঁ। তিনি বলেন: যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। তিনি আরো বলেনঃ আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যকার নিকৃষ্ট লোকদের সম্পর্কে অবহিত করবো না? তারা বলেন, হাঁ। তিনি বলেনঃ যারা চোগলখোরি করে বেড়ায়, বন্ধুদের মধ্যে বিবাদ সৃষ্টি করে এবং পুণ্যবান লোকদের দোষত্রুটি খুঁজে বেড়ায় (ই, আ, না, বা)।
📄 যে ব্যক্তি অশ্লীলতা শোনে এবং তা ছড়ায়
১৫১ - বাবুন মান সামিয়া বিফাহিশাতিন ফাআফশাহা।
১৫১ - অনুচ্ছেদ: যে ব্যক্তি অশ্লীলতা শোনে এবং তা ছড়ায়।
৩২৪- عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ الْقَائِلُ الْفَاحِشَةَ وَالَّذِي يُشِيعُ بِهَا فِي الْإِثْمِ سَوَاءٌ.
৩২৪। আলী ইবনে আবু তালিব (রা) বলেন, যে ব্যক্তি অশ্লীল কথা বলে এবং তা প্রচার করে তাদের উভয়ে সমান পাপী (বা)।
৩২৫- عَنْ شُبَيْلِ بْنِ عَوْفٍ قَالَ كَانَ يُقَالُ مَنْ سَمِعَ بِفَاحِشَةٍ فَأَفْشَاهَا فَهُوَ فِيْهَا كَالَّذِي أَبْدَاهَا
৩২৫। শুবাইল ইবনে আওফ (র) বলেন, কথিত আছে যে, কোন ব্যক্তি অশ্লীল কথা শুনলে এবং তা ছড়ালে সে অশ্লীলতার উদ্ভাবকের সমতুল্য পাপী (তাহযীবুল কামাল)।
৩২৬- عَنْ عَطَاء أَنَّهُ كَانَ يَرَى النِّكَالَ عَلَى مَنْ أَشَاعَ الزِّنِّي يَقُولُ أَشَاعَ الْفَاحِشَةَ.
৩২৬। আতা (র) থেকে বর্ণিত। তার মতে, যে ব্যক্তি অশ্লীলতা ছাড়ায় তার শাস্তি হওয়া উচিত।
📄 লোকের দোষ অনুসন্ধানকারী
১৫২ - بَابُ الْعَيَّابِ
১৫২- অনুচ্ছেদ: লোকের দোষ অনুসন্ধানকারী।
৩২৭- عَنْ عَلِيٌّ يَقُولُ لَا تَكُونُوا عُجُلاً مَذَابِيْعَ بُدْرًا فَإِنَّ مِنْ وَرَائِكُمْ بَلاءُ مُبَرِّحًا مُكَلِّحًا وَأُمُورًا مُتَمَاحِلَةً رُدْحًا
৩২৭। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ব্যতিব্যস্ত হয়ো না এবং কারো গোপন তথ্য ফাঁস করো না। কেননা তোমাদের পশ্চাতে রয়েছে (কিয়ামতের) ভীষণ কষ্টদায়ক এবং দীর্ঘস্থায়ী বিপদসমূহ (কানযুল উম্মাল)।
৩২৮- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ إِذَا أَرَدْتَ أَنْ تَذكُرَ عُيُوبَ صَاحِبَكَ فَاذْكُرْ عُيُوبَ نَفْسِكَ .
৩২৮। ইবনে আব্বাস (রা) বলেন, তুমি যখন তোমার সঙ্গীর দোষচর্চা করতে ইচ্ছা করো তখন তোমার নিজের দোষ স্মরণ করো।
৩২৯- عَنِ ابْنِ عَبَّاسِ فِي قَوْلِهِ عَزَّ وَجَلٌ وَلَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ قَالَ لَا يَطْعَنُ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ.
৩২৯। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি মহামহিম আল্লাহ্ বাণীঃ "তোমরা পরস্পরের প্রতি দোষারোপ করো না" (৪৯:১১)-এর ব্যাখ্যায় বলেন, তোমরা একে অপরকে তিরস্কার করো না।
৩৩০- عَنْ أَبِي جُبَيْرَةَ بْنِ الصَّحَاكِ قَالَ فِينَا نَزَلَتْ فِي بَنِي سَلَمَةَ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ قَالَ قَدِمَ عَلَيْنَا رَسُولُ اللهِ ﷺ وَلَيْسَ مِنَّا رَجُلٌ إِلا لَهُ إِسْمَانِ فَجَعَلَ النَّبِيُّ ﷺ يَقُولُ يَا فُلانٌ فَيَقُولُونَ يَا رَسُولَ اللَّهُ إِنَّهُ يَغْضَبُ مِنْهُ .
৩৩০। আবু জুবায়রা ইবনুদ দাহ্হাক (রা) বলেন, আমাদের অর্থাৎ বনূ সালামার লোকদের ব্যাপারেই নাযিল হয়ঃ "তোমরা একে অপরকে মন্দ নামে অভিহিত করো না" (সূরা হুজুরাত ১২)। তিনি বলেন, যখন নবী (স) আমাদের এখানে আসলেন, আমাদের প্রত্যেকের দুইটি করে নাম ছিল। নবী (স) বলতেনঃ হে অমুক। সাহাবীগণ বলতেন, ইয়া রাসূলাল্লাহ! এই নামে ডাকলে সে অসন্তুষ্ট হয় (দা, তি, না, আ, ই, হা)।
৩৩১- عَنْ عِكْرِمَةَ يَقُولُ لَا أَدْرِي أَيُّهُمَا جَعَلَ لِصَاحِبِهِ طَعَامًا ابْنُ عَبَّاسٍ أَوْ ابْنُ عَمِّهِ فَبَيْنَا الْجَارِيَةُ تَعْمَلُ بَيْنَ أَيْدِيهِمْ إِذْ قَالَ أَحَدُهُمْ لَهَا يَا زَانِيَةٌ فَقَالَ مَنْ إِنْ لَمْ تُحِدُّكَ فِي الدُّنْيَا تُحِدُّكَ فِي الْآخِرَةِ قَالَ أَفَرَأَيْتَ إِنْ كَانَ كَذَاكَ قَالَ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَاحِشَ الْمُتَفَحِّشَ ابْنُ عَبَّاسِ الَّذِي قَالَ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَاحِشَ الْمُتَفَحِّشَ.
৩৩১। ইকরিমা (র) বলেন, আমার মনে নেই, হয় ইবনে আব্বাস (রা) অথবা তার চাচাতো ভাই একে অপরকে আহারের দাওয়াত দিলেন। এক বাঁদী তাদের সামনে (আহার পরিবেশনের) কাজ করছিল। তাদের একজন তাকে বলেন, হে যেনাকারিনী। তখন অপরজন বলেন, থামো। সে যদি দুনিয়াতে তোমাকে (এই অপবাদের) শাস্তি না দিতে পারে, তবে আখেরাতে অবশ্যই তার শাস্তি দিবে। তিনি বলেন, আপনি কি মনে করেন, ব্যাপারটি যদি তাই হয়? অপরজন বলেন, নিশ্চয় আল্লাহ অশ্লীল কথক ও অশ্লীলতার বাহককে পছন্দ করেন না। ইনি ছিলেন ইবনে আব্বাস (রা) যিনি বলেন, নিশ্চয় আল্লাহ অশ্লীল কথক ও অশ্লীলতার বাহককে পছন্দ করেন না।
৩৩২- عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ وَلَا اللَّعَانِ وَلَا الْفَاحِشِ وَلَا البَنِي .
৩৩২। আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ মুমিন ব্যক্তি খোঁটাদাতা, অভিশাপকারী, অশ্লীলভাষী ও বাচাল হতে পারে না (তি, আ, হি, হা)।