📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ নিজ গোলামকে অভিশাপ দিলে যেন তাকে আযাদ করে দেয়

📄 কেউ নিজ গোলামকে অভিশাপ দিলে যেন তাকে আযাদ করে দেয়

١٤٧ - بَابُ مَنْ لَعَنَ عَبْدَهُ فَاعْتَقَهُ
٣١٩ - عَنْ عَائِشَةَ أَنْ أَبَا بَكْرٍ لَعَنَ بَعْضٍ رَقِيقِهِ فَقَالَ النَّبِيُّ ﷺ يَا أَبَا بَكْرٍ اللعَانُونَ وَالصَّدِّيقُوْنَ كَلاً وَرَبِّ الْكَعْبَةِ مَرَّتَيْنِ أَوْ ثَلاثًا فَاعْتَقَ أَبُو بَكْرٍ يَوْمَئِذٍ بَعْضَ رَقِيقِهِ ثُمَّ جَاءَ النَّبِيِّ ﷺ فَقَالَ لَا أَعُودُ
৩১৯। আয়েশা (রা) বলেন, আবু বাকর (রা) তার কোন গোলামকে অভিসম্পাত করেন। নবী (স) বলেনঃ হে আবু বাকর। কাবার প্রভুর শপথ! একই ব্যক্তি একই সাথে পরম সত্যবাদী ও অভিসম্পাতকারী হতে পারে না। তিনি দুই বা তিনবার একথা বলেন। আবু বাকর (র) সেদিনই ঐ গোলামকে আযাদ করে দেন এবং নবী (স)-এর নিকট এসে বলেন, আমি আর কখনো এরূপ আচরণ করবো না (বা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 আল্লাহ্ অভিশাপ

📄 আল্লাহ্ অভিশাপ

١٤٨ - بَابُ التَّلَاعَنِ بِلَعْنَةِ اللَّهِ وَبِغَضَبِ اللَّهِ وَبِالنَّارِ.
٣٢٠ - عَنْ سَمُرَةَ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ لَا تَتَلاعَنُوا بِلَعْنَةِ اللَّهِ وَلَا بِغَضَبِ اللَّهِ وَلَا بِالنَّارِ .
৩২০। সামুরা (রা) বলেন, নবী (স) বলেছেনঃ তোমরা পরস্পরকে আল্লাহ্র অভিশাপ, আল্লাহ্র ক্রোধ এবং আগুনের দ্বারা অভিসম্পাত করো না (দা, তি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 আল্লাহ্ ক্রোধ এবং আগুন দ্বারা অভিশাপ দেয়া

📄 আল্লাহ্ ক্রোধ এবং আগুন দ্বারা অভিশাপ দেয়া

١٤٨ - بَابُ التَّلَاعَنِ بِلَعْنَةِ اللَّهِ وَبِغَضَبِ اللَّهِ وَبِالنَّارِ.
٣٢٠ - عَنْ سَمُرَةَ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ لَا تَتَلاعَنُوا بِلَعْنَةِ اللَّهِ وَلَا بِغَضَبِ اللَّهِ وَلَا بِالنَّارِ .
৩২০। সামুরা (রা) বলেন, নবী (স) বলেছেনঃ তোমরা পরস্পরকে আল্লাহ্র অভিশাপ, আল্লাহ্র ক্রোধ এবং আগুনের দ্বারা অভিসম্পাত করো না (দা, তি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কাফেরদেরকে অভিসম্পাত করা

📄 কাফেরদেরকে অভিসম্পাত করা

১৪৯ - بابُ لَعْنِ الْكَافِرِ.
٣٢١ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ عَلَى الْمُشْرِكِينَ قَالَ إِنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا وَلَكِنْ بُعِثْتُ رَحْمَةً.
৩২১। আবু হুরায়রা (রা) বলেন, বলা হলো, ইয়া রাসূলাল্লাহ! মুশরিকদের বদদোয়া করুন। তিনি বলেন: আমি অভিশাপকারীরূপে প্রেরিত হইনি। বরং আমি করুণারূপে প্রেরিত হয়েছি (মু)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00