📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি চরিত্রবান হওয়ার জন্য আল্লাহ্র কাছে দোয়া করে

📄 যে ব্যক্তি চরিত্রবান হওয়ার জন্য আল্লাহ্র কাছে দোয়া করে


১৪৪ - بَابُ مَنْ دَعَا اللَّهَ أَنْ يُحَسِّنَ خُلْقَهُ
٣٠٧- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يُكْثِرُ أَنْ يَدْعُوَ اللَّهُمَّ إِنِّي أَسْتَلْكَ الصَّحْةَ وَالْعِفَّةَ وَالْأَمَانَةَ وَحُسْنَ الْخُلُقِ وَالرِّضَا بِالْقَدْرِ.
৩০৭। আবদুল্লাহ ইবনে আমর (রা) বলেন, রাসূলুল্লাহ (স) পর্যাপ্ত পরিমাণে দোয়া করতেনঃ “হে আল্লাহ! আমি তোমার কাছে সুস্বাস্থ্য, পুত-পবিত্র চরিত্র, আমানতদারি এবং তাকদীরের উপর সন্তুষ্ট থাকতে পারার সামর্থ্য প্রার্থনা করছি (বা, বায)।
٣٠٨ - عَنْ يَزِيدَ بْنِ بَابَنُوسَ قَالَ دَخَلْنَا عَلَي عَائِشَةَ فَقُلْنَا يَا أُمِّ الْمُؤْمِنِينَ مَا كَانَ خُلُقُ رَسُولُ اللهِ ﷺ قَالَتْ كَانَ خُلُقُهُ الْقُرْآنُ تَقْرَمُوْنَ سُورَةَ الْمُؤْمِنِينَ قَالَتْ اقْرَأْ قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ قَالَ يَزِيدُ فَقَرَأْتُ قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ إِلَي لِفُرُوجِهِمْ حَافِظُونَ قَالَتْ كَانَ خُلُقُ رَسُولَ اللهِ ﷺ
৩০৮। ইয়াযীদ ইবনে বাবানূস (র) বলেন, আমরা আয়েশা (রা)-এর নিকট উপস্থিত হয়ে বললাম, হে মুমিন জননী! রাসূলুল্লাহ (স)-এর চরিত্র-বৈশিষ্ট্য কি ছিল? তিনি বলেন, কুরআনই ছিল তাঁর চরিত্র। আপনারা সূরা মুমিনূন পড়ে থাকেন। তিনি বলেন, পড়ুনঃ "কাদ আফলাহাল মুমিনূন"। ইয়াযীদ (র) বলেন, আমি পড়লাম, "কাদ আফলাহাল মুমিনূন.... লিফুরূজিহিম হাফিযূন” পর্যন্ত (১-৫)। তিনি বলেন, এটাই ছিল রাসূলুল্লাহ্ (স) এর চরিত্র বৈশিষ্ট্য (না, হা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 মুমিন ব্যক্তি তিরস্কারকারী হতে পারে না

📄 মুমিন ব্যক্তি তিরস্কারকারী হতে পারে না


١٤٥ - بَابُ لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ
٣٠٩ - عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ مَا سَمِعْتُ عَبْدَ اللَّهِ لَأَعِنَّا أَحَدًا قَطُّ لَيْسَ إِنْسَانًا وَكَانَ سَالِمٌ يَقُولُ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَا يَنْبَغِي لِلْمُؤْمِنِ أَنْ يَكُونَ لَعَانًا .
৩০৯। সালিম ইবনে আবদুল্লাহ (র) বলেন, আমি আবদুল্লাহ (রা)-কে কখনো কাউকে অভিশাপ দিতে শুনিনি, মানুষকেও নয়। সালেম (R) বলতেন, আবদুল্লাহ ইবনে উমার (রা) বলেছেন, রাসূলুল্লাহ (স) বলেনঃ মুমিন ব্যক্তির অভিশাপকারী হওয়া শোভনীয় নয় (তি, হা)।
٣١٠ - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَاحِشَ الْمُتَفَحِّشَ وَلَا الصَّيَّاحَ فِي الْأَسْوَاقِ ..
৩১০। জাবের ইবনে আবদুল্লাহ (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: নিঃসন্দেহে আল্লাহ অশ্লীল আচরণকারীকে, অশ্লীলতার প্রশ্রয় দানকারীকে এবং হাটে-বাজারে শোরগোলকারীকে পছন্দ করেন না।
۳۱۱- عَنْ عَائِشَةَ أَنْ يَهُودَ أَتَوا النَّبِيُّ ﷺ فَقَالُوا السَّامُ عَلَيْكُمْ قَالَتْ عَائِشَةُ وَعَلَيْكُمْ وَلَعَنَكُمُ اللهُ وَغَضِبَ اللهُ عَلَيْكُمْ قَالَ مَهْلاً يَا عَائِشَةُ عَلَيْكِ الرَّفْقَ وَأَيَّاكِ وَالْعَنَفَ وَالْفُحْشَ قَالَتْ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ أَوَلَمْ تَسْمَعِي مَا قُلْتُ رَدَدْتُ عَلَيْهِمْ فَيُسْتَجَابُ لِي فِيهِمْ وَلَا يُسْتَجَابُ لَهُمْ فِي.
৩১১। আয়েশা (রা) বলেন, কতক ইহুদী নবী (স)-এর নিকট উপস্থিত হয়ে বললো, আসসামু আলাইকুম (তোমাদের মৃত্যু হোক)। আয়েশা (রা) বলেন, 'ওয়া আলাইকুম ওয়া লাআনাকুমুল্লাহু ওয়া গাদিবাল্লাহু আলাইকুম' (তোমাদের উপর-ই, আল্লাহ তোমাদেরকে অভিশপ্ত করুন ও ক্রোধ নিপতিত করুন)। রাসূলুল্লাহ (স) বলেনঃ থামো আয়েশা! নম্রতা অবলম্বন করো এবং অবশ্যই অশ্লীল ও কর্কষ ভাষা ব্যবহার করো না। আয়েশা (রা) বলেন, আপনি কি শুনেননি তারা কি বলেছে? তিনি বলেনঃ তুমি কি শুনোনি যে, আমি কি বলেছি? আমি তো তাদের একই প্রতিউত্তর দিয়েছি। তাদের ব্যাপারে আমার দোয়া তো কবুল হবে। কিন্তু আমার ব্যাপারে তাদের বক্তব্য কবুল হবে না (বু, মু, তি, না, ই)।
۳۱۲ - عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ وَلَا اللَّعَانِ وَلَا الْفَاحِشِ وَلَا البَنِي .
৩১২। আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ মুমিন ব্যক্তি খোঁটাদাতা, অভিশাপকারী, অশ্লীলভাষী ও বাচাল হতে পারে না (তি, আ, হা, হি)।
٣١٣ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَنْبَغِي لِذِي الْوَجْهَيْنِ أَنْ يَكُونَ آمِينًا
৩১৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: চোগলখোর কখনো বিশ্বস্ত হতে পারে না (তি, আ)।
٣١٤ - عَنْ عَبْدِ اللَّهِ قَالَ أَلَامُ أَخْلَاقِ الْمُؤْمِنِ الْفُحْسُ
৩১৪। আবদুল্লাহ (রা) বলেন, মুমিন ব্যক্তির চরিত্রের সর্বাপেক্ষা কষ্টদায়ক বিষয় হলো অশ্লীলতা (হি)।
٣١٥ - عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ يَقُولُ لُعِنَ اللَّعَانُونَ قَالَ مَرْوَانُ الَّذِينَ يَلْعَنُونَ النَّاسَ ...
৩১৫। আলী ইবনে আবু তালিব (রা) বলেন, অভিশাপকারীরা অভিশপ্ত। মারওয়ান বলেন, যারা মানুষকে অভিশাপ দেয় (তারা অভিশাপকারী)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 অভিশাপকারী

📄 অভিশাপকারী


১৪৬ - بابُ اللّعّانِ
٣١٦ - عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ إِنَّ اللَّعَانِينَ لَا يَكُونُونَ يَوْمَ الْقِيَامَةِ شُهَدَاءَ وَلَا شُفَعَاءَ .
৩১৬। আবু দারদা (রা) বলেন, নবী (স) বলেছেনঃ অভিশাপকারীরা কিয়ামতের দিন সাক্ষ্যদাতা ও সুপারিশকারী হতে পারবে না (মু, দা, হা, হি)।
٣١٧ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ لَا يَنْبَغِي لِلصَّدِّيقِ أَنْ يَكُونَ لَعَانًا .
৩১৭। আবু হুরায়রা (রা) বলেন, নবী (স) বলেছেনঃ পরম সত্যবাদীর পক্ষে অভিসম্পাতকারী হওয়া শোভনীয় নয় (মু, হা)।
٣١٨ - عَنْ حُذَيْفَةَ قَالَ مَا تَلاعَنَ قَوْمٌ قَطُّ إِلا حَقٌّ عَلَيْهِمُ اللَّعْنَةَ .
৩১৮। হুযায়ফা (রা) বলেন, কোন সম্প্রদায় পরস্পরের প্রতি অভিসম্পাত করলে তাদের জন্য অভিশাপ অবধারিত হয়ে যায়।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কেউ নিজ গোলামকে অভিশাপ দিলে যেন তাকে আযাদ করে দেয়

📄 কেউ নিজ গোলামকে অভিশাপ দিলে যেন তাকে আযাদ করে দেয়


١٤٧ - بَابُ مَنْ لَعَنَ عَبْدَهُ فَاعْتَقَهُ
٣١٩ - عَنْ عَائِشَةَ أَنْ أَبَا بَكْرٍ لَعَنَ بَعْضٍ رَقِيقِهِ فَقَالَ النَّبِيُّ ﷺ يَا أَبَا بَكْرٍ اللعَانُونَ وَالصَّدِّيقُوْنَ كَلاً وَرَبِّ الْكَعْبَةِ مَرَّتَيْنِ أَوْ ثَلاثًا فَاعْتَقَ أَبُو بَكْرٍ يَوْمَئِذٍ بَعْضَ رَقِيقِهِ ثُمَّ جَاءَ النَّبِيِّ ﷺ فَقَالَ لَا أَعُودُ
৩১৯। আয়েশা (রা) বলেন, আবু বাকর (রা) তার কোন গোলামকে অভিসম্পাত করেন। নবী (স) বলেনঃ হে আবু বাকর। কাবার প্রভুর শপথ! একই ব্যক্তি একই সাথে পরম সত্যবাদী ও অভিসম্পাতকারী হতে পারে না। তিনি দুই বা তিনবার একথা বলেন। আবু বাকর (র) সেদিনই ঐ গোলামকে আযাদ করে দেন এবং নবী (স)-এর নিকট এসে বলেন, আমি আর কখনো এরূপ আচরণ করবো না (বা)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00