📘 আল আদাবুল মুফরাদ > 📄 কৃপণতা

📄 কৃপণতা


١٣٩ - بَابُ الْبُخْلِ
٢٩٦ - حَدَّثَنَا جَابِرٌ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَن سَيِّدِكُمْ يَا بَنِي سَلَمَةَ قُلْنَا جُدُّ بْنُ قَيْسٍ عَلَي أَنَّا نُبَخْلُهُ قَالَ وَأَيُّ دَاء أَدْوِي مِنَ الْبُخْلِ بَلْ سَيِّدَكُمْ عَمْرُو بْنُ الْجَمُوحِ وَكَانَ عَمْرُو عَلَي أَصْنَامِهِمْ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ يُولِمُ عَنْ رَسُولِ اللهِ ﷺ إِذَا تَزَوَّجَ .
২৯৬। জাবের (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বললেনঃ হে বনু সালামা! তোমাদের নেতা কে? আমরা বললাম, জুদ্দ ইবনে কায়েস। অবশ্য আমরা তাকে কৃপণ বলি। তিনি বলেনঃ কৃপণতার চেয়ে মারাত্মক রোগ আর কি হতে পারে? বরং তোমাদের নেতা হলো আমর ইবনুল জামূহ। জাহিলী যুগে আমর ছিলেন তাদের পুরোহিত। রাসূলুল্লাহ (স) বিবাহ করলে তিনি তাঁর পক্ষ থেকে বিবাহ ভোজের আয়োজন করেন (আ, হা)।
۲۹۷ - عَنْ وَرَادٍ كَاتِبِ الْمُغِيرَةَ قَالَ كَتَبَ مُعَاوِيَةُ الَي الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنِ اكْتُبْ إِلَيَّ بِشَيْءٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ ﷺ فَكَتَبَ إِلَيْهِ الْمُغِيرَةُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَنْهِي عَنْ قِيلَ وَقَالَ وَأَضَاعَةِ المَالِ وَكَثْرَةِ السُّؤَالِ وَعَنْ مَنْعِ وَهَاتٍ وَعُقُوقِ الْأُمِّهَاتِ وَعَنْ وَأد البنات .
২৯৭। মুগীরা (রা)-র সচিব ওয়াররাদ (র) বলেন, মুআবিয়া (রা) মুগীরা (রা)-কে লিখে পাঠান, রাসূলুল্লাহ (স)-এর যে হাদীস তুমি শুনেছো তা আমাকে লিখে পাঠাও। মুগীরা (রা) লিখেন, রাসূলুল্লাহ (স) গুজব ছড়াতে, সম্পদ ধ্বংস করতে, অধিক যাঞ্চা করতে, অপরের প্রাপ্য অধিকার বাধাগ্রস্ত করতে, মাতাদের অবাধ্যাচারী হতে এবং কন্যা সন্তানকে জীবন্ত প্রোথিত করতে নিষেধ করেছেন (বু, মু, দা)।
۲۹۸ - عَنْ جَابِرٍ مَا سُئِلَ النَّبِيُّ ﷺ عَنْ شَيْءٍ قَط فَقَالَ لَا .
২৯৮। জাবির (রা) থেকে বর্ণিত। নবী (স)-এর নিকট কিছু প্রার্থনা করা হলে তিনি কখনো 'না' বলেননি (বু, মু, দার, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 উত্তম মাল উত্তম লোকের জন্য

📄 উত্তম মাল উত্তম লোকের জন্য


১৪০ - বাবুল মালিস সালিহি লিলমারইস সালিহ।
২৯৯- عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ بَعَثَ إِلَيَّ النَّبِيُّ ﷺ فَأَمَرَنِي أَنْ آخُذَ عَلَيَّ ثِيَابِي وَسِلَاحِي ثُمَّ آتِيَهُ فَفَعَلْتُ فَأَتَيْتُهُ وَهُوَ يَتَوَضَّأُ فَصَعَّدَ إِلَيَّ الْبَصَرَ ثُمَّ صَوَّبَ ثُمَّ قَالَ يَا عَمْرُو إِنِّي أُرِيدُ أَنْ أَبْعَثَكَ عَلَى جَيْشٍ فَيُغْنِمُكَ اللَّهُ وَأَرْغَبُ لَكَ رَغْبَةً مِنَ الْمَالِ صَالِحَةً قُلْتُ إِنِّي لَمْ أُسْلِمْ رَغْبَةً فِي الْمَالِ إِنَّمَا أَسْلَمْتُ رَغْبَةً فِي الْإِسْلَامِ فَأَكُونَ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ يَا عَمْرُو نِعْمَ الْمَالُ الصَّالِحُ لِلْمَرْءِ الصَّالِحِ.
২৯৯। আমর ইবনুল আস (রা) বলেন, নবী (স) লোক মারফত আমাকে নির্দেশ দেন যে, আমি যেন পোশাকে ও অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর নিকট উপস্থিত হই। অতএব আমি তাই করলাম। আমি যখন তাঁর নিকট এসে উপস্থিত হলাম, তখন তিনি উযু করছিলেন। তিনি আমার দিকে চোখ তুলে তাকিয়ে গভীরভাবে দেখলেন, তারপর দৃষ্টি অবনত করে বলেন : হে আমর! আমি তোমাকে একটি বাহিনীর সেনছপতি নিয়োগ করে পাঠাতে চাচ্ছি, যাতে আল্লাহ তোমাকে গনীমতের অধিকারী করেন। আমি তোমার জন্য উৎকৃষ্ট মাল কামনা করি। আমি বললাম, আমি সম্পদের লোভে ইসলাম গন্দহণ করিনি। আমি ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি, যাতে -আমি রাসূলুল্লাহ (স)-এর সাথে থাকতে পারি। তিনি বলেন : হে আমর! হাঁ, উত্তম লোকের জন্যই উত্তম সম্পদ (চ, হা, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি নিজ বাড়িতে নিরাপদে রাত কাটালো

📄 যে ব্যক্তি নিজ বাড়িতে নিরাপদে রাত কাটালো


১৪১ - বাবুম মান আসবাহু আমিনান ফি সারিহি
৩০০ - عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِحْصَنٍ الْأَنْصَارِيِّ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ أَصْبَحَ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا.
৩০০। উবায়দুল্লাহ ইবনে মিহত্সান আল-আনসারী (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: যে ব্যক্তি নিরাপদে ও সুস্থ দেহে রাত কাটালো এবং তার নিকট সে দিনের খাবারও মওজুদ আছে, তাকে যেন গোটা দুনিয়াই দান করা হলো (তি, ই, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 উৎফুল্ল মন

📄 উৎফুল্ল মন


১৪২ - বাবু তীবিন নাফসি
৩০১- عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَبِيبٍ الْجُهَنِيِّ يُحَدِّثُ عَنْ أَبِيهِ عَنْ عَمِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ خَرَجَ عَلَيْهِمْ وَعَلَيْهِ أَثَرُ غُسْلٍ وَهُوَ طَيِّبُ النَّفْسِ فَظَنَنَّا أَنَّهُ أَلَمَّ بِأَهْلِهِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ نَرَاكَ طَيِّبَ النَّفْسِ قَالَ أَجَلْ وَالْحَمْدُ لِلَّهِ ثُمَّ ذَكَرَ الْغِنَى فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّهُ لَا بَأْسَ بِالْغِنَى لِمَنِ اتَّقَى وَالصِّحَّةُ لِمَنِ اتَّقَى خَيْرٌ مِنَ الْغِنَى وَطِيبُ النَّفْسِ مِنَ النَّعَمِ .
৩০১। মুআয ইবনে আবদুল্লাহ ইবনে হাবীব (র) থেকে তার পিতা ও চাচার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (স) তাদের কাছে বের হয়ে এলেন, তাঁর দেহে ছিল গোসলের আলামত এবং তিনি ছিলেন আনন্দচিত্ত। আমরা ধারণা করলাম যে, তিনি হয়তো তার কোন স্ত্রীর সঙ্গলাভ করেছেন। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা আপনাকে প্রসন্ন হৃদয় দেখছি। তিনি বলেন: হাঁ, আলহামদু লিল্লাহ। তারপর প্রাচুর্যের প্রসঙ্গ এলো। রাসূলুল্লাহ (স) বলেনঃ আল্লাহভীরুর জন্য প্রাচুর্য ক্ষতিকর নয়। আল্লাহভীরুর জন্য প্রাচুর্যের চেয়ে সুস্বাস্থ্য অধিক উপকারী। মনের প্রসন্নতাও নেয়ামতের অন্তর্ভুক্ত (ই)।
٣٠٢ - عَنِ النَّواسِ بْنِ سَمْعَانَ الْأَنْصَارِيُّ أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ ﷺ عَنِ الْبِرِّ وَالْإِثْمِ فَقَالَ الْبِرُّ حُسْنُ الْخُلْقِ وَالْاثْمُ مَا حَاكَ فِي نَفْسِكَ وَكَرِهْتَ أَنْ يُطْلِعَ عَلَيْهِ النَّاسُ .
৩০২। নাওয়াস ইবনে সামআন আল-আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (স)-কে পূণ্য ও পাপ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেনঃ পুণ্য হলো উত্তম স্বভাব-চরিত্র এবং পাপ হলো যা তোমার অন্তরে দ্বিধার সৃষ্টি করে এবং সেটা লোকে জানুক তা তুমি পছন্দ করো না (মু, তি)।
٣٠٣ - عَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ أَحْسَنَ النَّاسِ وَأَجْوَدَ النَّاسِ وَأَشْجَعَ النَّاسِ وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ ذَاتَ لَيْلَةٍ فَانْطَلَقَ النَّاسُ قِبَلَ الصُّوْتِ فَاسْتَقْبَلَهُمُ النَّبِيُّ ﷺ قَدْ سَبَقَ النَّاسُ إِلَى الصَّوْتِ وَهُوَ يَقُولُ لَنْ تَرَاعُوا لَنْ تَرَاعُوا وَهُوَ عَلَي فَرَسَ لِأَبِي طَلْحَةَ عُرْي مَا عَلَيْهِ سَرْجٌ وَفِي عُنُقِهِ السَّيْفُ فَقَالَ لَقَدْ وَجَدْتُهُ بَحْرًا أَوْ أَنَّهُ لَبَحْرُ.
৩০৩। আনাস (রা) বলেন, নবী (স) ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর, সর্বাধিক দানশীল এবং সর্বাধিক সাহসী বীর পুরুষ। এক রাতে মদীনাবাসীরা (এক বিকট শব্দে) ভীত-সন্ত্রস্ত হলো। লোকজন শব্দের অনুসরণ করে অগ্রসর হলো। নবী (স) তাদের সামনে পড়লেন। তিনি তাদের পূর্বেই শব্দের দিকে ছুটে গিয়েছিলেন। তিনি বলছিলেনঃ তোমরা ভীত হয়ো না। তোমরা ভয় পেও না। তিনি নিজ ঘাড়ে তরবারি ঝুলানো অবস্থায় আবু তালহার জিনপোষবিহীন ঘোড়ায় সওয়ার ছিলেন। তিনি বলেন: আমি একে সমুদ্রবত পেয়েছি অথবা এটি তো একটি সমুদ্র (বু, মু)।
٣٠٤ - عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ كُلُّ مَعْرُوفِ صَدَقَةٌ وَإِنَّ مِنَ الْمَعْرُوفِ أَنْ تَلْقِي أَخَاكَ بِوَجْهِ طَلْقٍ وَأَنْ تُفْرِغَ مِنْ دَلُوكَ فِي إِنَاءِ أَخِيكَ.
৩০৪। জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ প্রতিটি পুণ্যই দান-খয়রাত স্বরূপ। তোমার ভাইয়ের সাথে তোমার হাসিমুখে সাক্ষাত এবং তোমার বালতি থেকে তোমার ভাইয়ের পাত্রে একটু পানি ঢেলে দেয়াও সৎ কাজের অন্তর্ভুক্ত (তি)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00