📄 মানুষের পারস্পরিক মহব্বত
১৩১- বাবু তাহাব্বি বাইনান নাস
٢٥٩ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّي تُسْلِمُوا وَلَا تُسْلِمُونَ حَتَّى تَحَابُّوا وَأَفْشُوا السَّلَامَ تَحَابُّوا وَإِيَّاكُمْ وَالْبَغْضَةِ فَإِنَّهَا هِيَ الْحَالِقَةُ لَا أَقُولُ لَكُمْ تَحْلِقُ الشِّعَرَ وَلَكِنْ تَحْلِقُ الدِّيْنَ.
২৫৯। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার জীবন! তোমরা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। তোমরা পরস্পরকে মহব্বত না করা পর্যন্ত মুসলমান হতে পারবে না। তোমরা সালামের প্রসার ঘটালে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে। সাবধান! তোমরা অবশ্যই বিদ্বেষ পরিহার করবে। কারণ তা মুণ্ডনকারী। আমি তোমাদের বলি না যে, তা চুল মুণ্ডন করে, বরং দীনকে মুণ্ডন করে (আ, ই, দা)।
📄 স্নেহ-মমতা
১৩২ - بَابُ الْأَلْفَة
٢٦٠ - عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّ أَرْوَاحَ الْمُؤْمِنِينَ لَيَلْتَقِيَانِ فِي مَسِيرَةِ يَوْمٍ وَمَا رَأَي أَحَدُهُمَا صَاحِبَهُ.
২৬০। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ মুমিন দুই ব্যক্তির রূহ এক দিনের দূরত্ব থেকে পরস্পরের সাথে সাক্ষাত করে, অথচ তাদের একজন অপরজনকে কখনো দেখেনি (ইতহাফ)।
٢٦١ - عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ النَّعَمُ تُكْفَرُ وَالرَّحِمُ تُقْطَعُ وَلَمْ نَرَ مِثْلَ تَقَارُبِ الْقُلُوبِ.
২৬১। ইবনে আব্বাস (রা) বলেন, কতো সুখ-সুবিধার শোকরগোযারী করা হয় না। কতো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হয়। কিন্তু অন্তরসমূহের ঘনিষ্ঠতার মত কিছু আমি দেখেনি (ইتহাফ)।
٢٦٢ - عَنْ عُمَيْرِ بْنِ إِسْحَاقَ قَالَ كُنَّا نَتَحَدَّثُ أَنْ أَوَّلَ مَا يُرْفَعُ مِنَ النَّاسِ الْأَلِفَةُ.
২৬২। উমাইর ইবনে ইসহাক (র) বলেন, আমরা আলোচনা করতাম যে, সর্বপ্রথম মানুষের মন থেকে স্নেহ-মমতা তুলে নেয়া হবে।
📄 রসিকতা
١٣٣ - بَابُ الْمَزَاحِ
٢٦٣ - عَنْ أَنَسِ بْنِ مَالِكَ قَالَ أَتَي النَّبِيُّ ﷺ عَلَى بَعْضٍ نِسَائِهِ وَمَعَهُنَّ أُمُّ سُلَيْمٍ فَقَالَ يَا أَنْجَشَةُ رُوَيْدَ سُوقَكَ بِالْقَوَارِيرِ قَالَ أَبُو قِلَابَةَ فَتَكَلَّمَ النَّبِيُّ ﷺ بِكَلِمَةٍ لَوْ تَكَلَّمَ بَعْضُكُمْ لَعِبْتُمُوهَا عَلَيْهِ قَولُهُ سُوقُكَ بِالْقَوَارِير.
২৬৩। আনাস ইবনে মালেক (রা) বলেন, নবী (স) তাঁর এক স্ত্রীর নিকট এলেন। উম্মু সুলাইম (রা)-ও তাদের সাথে ছিলেন। তিনি বলেনঃ "ধীরে হে আনজাশা, ধীরে! তোমার চালান যে কাঁচের চালান হে"! রাবী আবু কিলাবা (র) বলেন, নবী (স) এমন বাক্য উচ্চারণ করলেন, যদি তোমাদের মধ্যকার কেউ তা বলতো, তবে তোমরা নিশ্চয় তাকে দোষারোপ করতে। তাঁর সেই বাক্যটি ছিলঃ "তোমার চালান যে কাঁচের চালান হে" (বু, মু, না)।
٢٦٤ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تُدَاعِبُنَا قَالَ إِنِّي لَا أَقُولُ إِلا حَقًّا .
২৬৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের সাথে রসিকতাও করেন। তিনি বলেনঃ আমি সত্য ছাড়া কিছু বলি না (তি, আ)।
٢٦٥ - عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كَانَ أَصْحَابُ النَّبِيِّ اللَّهُ يَتَبَادَحُونَ بِالْبِطَّيْنِ فَإِذَا كَانَتِ الْحَقَائِقُ كَانُوا هُمُ الرِّجَالُ.
২৬৫। বাক্স ইবনে আবদুল্লাহ (র) বলেন, নবী (স)-এর সাহাবীগণ একে অপরের প্রতি তরমুজ নিক্ষেপ করেও রসিকতা করতেন। কিন্তু তারা কঠিন বাস্তবতার সম্মুখীন হলে যোগ্য পুরুষই প্রতিপন্ন হতেন।
٢٦٦ - عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةً قَالَ مَزَحَتْ عَائِشَةُ عِنْدَ رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَتْ أُمُّهَا يَا رَسُولَ اللَّهِ بَعْضَ دَعَابَاتِ هَذا الحَيِّ مِنْ كِنَانَةَ قَالَ النَّبِيُّ ﷺ بَلْ بَعْضُ مَزَاحِنَا هذا الْحَيِّ .
২৬৬। ইবনে আবু মুলাইকা (র) বলেন, আয়েশা (রা) রাসূলুল্লাহ (স)-এর সাথে রসিকতা করলেন। তার মা বলেন, ইয়া রাসূলাল্লাহ! এই পরিবারের কোন কোন রসিকতা কিনানা গোত্র থেকে এসেছে। নবী (স) বলেনঃ বরং আমাদের কতক রসিকতা ঐ গোত্র থেকেই এসেছে।
٢٦٧ - عَنْ أَنَسِ بْنِ مَالِكَ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيُّ الله يَسْتَحْمِلُهُ فَقَالَ أَنَا حَامِلُكَ علي وَلَد نَاقَةٍ قَالَ يَا رَسُولَ اللهِ وَمَا أَصْنَعُ بِوَلَدِ نَاقَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ وَهَلْ تَلِدُ الابل الا النُّوقُ.
২৬৭। আনাস ইবনে মালেক (রা) বলেন, এক ব্যক্তি নবী (স)-এর নিকট একটি বাহন চাইতে আসে। তিনি বলেন: আমি তোমাকে একটা উষ্ট্রীর বাচ্চা বাহন হিসেবে দিবো। সে বললো, ইয়া রাসূলাল্লাহ! উষ্ট্রীর বাচ্চা দিয়ে আমি কি করবো! রাসূলুল্লাহ (স) বলেনঃ উষ্ট্রীই তো উট প্রসব করে (দা, তি, আ)।
📄 শিশুর সাথে রসিকতা
١٣٤ - بَابُ الْمَزَاحَ مَعَ الصَّبِيِّ
٢٦٨ - عَنْ أَنَسِ بْنِ مَالِكَ يَقُولُ كَانَ النَّبِيُّ ﷺ لَيُخَالِطُنَا حَتَّى يَقُولَ لَأَحْ لَيْ صَغِيرٍ يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ.
২৬৮। আনাস ইবনে মালেক (রা) বলেন, নবী (স) আমাদের (শিশুদের) সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতেন। তিনি আমার ছোট ভাইকে বলতেনঃ হে আবু উমাইর! কি করলো তোমার নুগায়র (বু, মু, দা, তি, না, ই)!
٢٦٩ - عَنْ أَبِي هُرَيْرَةَ أَخَذَ النَّبِيُّ اللهِ بِيَدِ الْحَسَنِ أَوِ الْحُسَيْنِ ثُمَّ وَضَعَ قَدَمَيْهِ عَلَى قَدَمَيْهِ ثُمَّ قَالَ تَرْقِ.
২৬৯। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) হাসান অথবা হুসাইন (রা)-এর হাত ধরলেন, অতঃপর তার পদদ্বয় নিজের পদদ্বয়ের উপর রাখলেন, অতঃপর বলেনঃ আরোহণ করো।