📄 পরামর্শদাতা হলো আমানতদার
১২৮-অনুচ্ছেদ: পরামর্শদাতা হলো আমানতদার।
٢٥٥ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ اللهِ لِأَبِي الْهَيْثَمِ هَلْ لَكَ خَادِمٌ قَالَ لَا قَالَ فَإِذَا آتَانَا سَبْيٌّ فَأْتِنَا فَأْتِي النَّبِيُّ اللهِ بِرَأْسَيْنِ لَيْسَ مَعَهُمَا ثَالِثٍ فَآتَاهُ أَبُو الْهَيْثَمِ قَالَ النَّبِيُّ اخْتَرْ مِنْهُمَا قَالَ يَا رَسُولَ اللهِ اخْتَرْ لِي فَقَالَ النَّبِيُّ ﷺ إِنَّ الْمُسْتَشَارَ مُؤْتَمِنٌ خُذْ هُذَا فَإِنِّي رَأَيْتُهُ يُصَلِّي وَاسْتَوْصِ بِهِ خَيْرًا فَقَالَتِ امْرَأَتُهُ مَا أَنْتَ بِبَالِغ مَا قَالَ فِيْهِ النَّبِيُّ الله إِلا أَنْ تُعْتِقَهُ قَالَ فَهُوَ عَتِيقٌ فَقَالَ النَّبِيُّ ﷺ إِنَّ اللَّهَ لَمْ يَبْعَثْ نَبِيًّا وَلَا خَلِيفَةً إِلا وَلَهُ بِطَانَتَانِ بِطَانَةً تَأْمُرُهُ بِالْمَعْرُوفِ وَتَنْهَاهُ عَنِ الْمُنْكَرِ وَبِطَانَةٌ لَا تَالُوهُ خَبَالاً وَمَنْ يُوقَ بِطَانَةَ السُّوْءِ فَقَدْ وَقِي.
২৫৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) আবুল হায়ছাম (রা)-কে বলেন: তোমার কি খাদেম আছে? তিনি বলেন, না। তিনি বলেনঃ আমাদের কাছে বন্দী আসলে তুমি আমাদের নিকট আসবে। তারপর নবী (স)-এর কাছে দু'জন বন্দী আনা হলো, এদের সাথে তৃতীয় কেউ ছিলো না। তখন আবুল হায়ছাম (রা) তাঁর নিকট উপস্থিত হলেন। নবী (স) বলেনঃ তুমি এদের দুইজনের মধ্যে একজনকে বেছে নাও। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনিই আমাকে একজন বেছে দিন। নবী (স) বলেনঃ যার কাছে পরামর্শ চাওয়া হয় তাকে বিশ্বস্ত হতে হয়। একে নিয়ে যাও। আমি তাকে নামায পড়তে দেখেছি। তার সাথে সদ্ব্যবহার করবে। পরে তার স্ত্রী তাকে বলেন, নবী (স) তার ব্যাপারে যা বলেছেন, তাকে দাসত্বমুক্ত করা ছাড়া অন্যভাবে তার দাবি তুমি পূরণ করতে পারবে না। আবুল হায়ছাম (রা) বলেন, সে স্বাধীন। নবী (স) বলেনঃ আল্লাহ কোন নবী অথবা খলীফা প্রেরণ করেননি যার সাথে দুইজন অন্তরঙ্গ বন্ধু দেননি। এক বন্ধু তাকে উত্তম কাজের প্রেরণা দেয় এবং পাপ কাজ থেকে বারণ করে এবং অপরটি তার সর্বনাশ সাধন করে। যে ব্যক্তি মন্দ প্ররোচনাদানকারী বন্ধুর প্ররোচনা থেকে রক্ষা পেয়েছে সে রক্ষা পেয়েছে (দা,ই,হা, হি,তহা)।
📄 পরামর্শ করা
১২৯- বাবু আলম্মুশোয়ারা
২৫৬ - عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ قَرَأَ ابْنُ عَبَّاسٍ وَشَاوِرْهُمْ فِي بَعْضِ الْأَمْرِ
২৫৬। আমর ইবনে দীনার (র) বলেন, ইবনে আব্বাস (রা) তিলাওয়াত করেন, "তাদের সাথে কোন কোন ব্যাপারে পড়ামর্শ করুন" (শা, তা)।
٢٥٧ - عَنِ الْحَسَنِ قَالَ وَاللهِ مَا اسْتَشَارَ قَوْمٌ قَطُّ إِلَّا هُدُوا لِأَفْضَلَ مَا بِحَضْرَتِهِمْ ثُمَّ تَلَا وَأَمْرُهُمْ شُورَي بَيْنَهُمْ .
২৫৭। হাসান বসরী (র) বলেন, আল্লাহর শপথ! যে সম্প্রদায়ের লোকজন পরামর্শ করে কাজ করে, তারা সর্বোত্তম পন্থার সন্ধান পেয়ে যায়। তারপর তিনি তিলাওয়াত করেন, "তাদের বিষয়সমূহ পরামর্শের মাধ্যমে সম্পাদিত হয়" (৪২ঃ ৩৮)।
📄 যে ব্যক্তি তার ভাইকে ভ্রান্ত পরামর্শ দেয় তার পাপ
১৩- বাবু ইতম্মিম মান আশারা আলা আখিহি বিগাইরি রুশদ
٢٥٨ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ مَنْ تَقُولَ عَلَيَّ مَا لَمْ أَقُلْ فَلْيَتَبَوا مَقْعَدَهُ مِنَ النَّارِ وَمَنِ اسْتَشَارَ أَخُوهُ الْمُسْلِمُ فَأَشَارَ عَلَيْهِ بِغَيْرِ رُشْدٍ فَقَدْ خَانَهُ وَمَنِ افْتِي فُتْيَا بِغَيْرِ ثَبَت فَاثْمُهُ عَلَى مَنِ افْتَاهُ.
২৫৮। আবু হুরায়রা (রা) বলেন, নবী (স) বলেছেনঃ আমি যা বলিনি তা যে ব্যক্তি আমার প্রতি আরোপ করবে সে যেন দোযখে তার স্থান করে নিলো। কোন ব্যক্তির নিকট তার কোন মুসলমান ভাই পরামর্শ চাইলো কিন্তু সে তাকে ভ্রান্ত পরামর্শ দিলো। সে তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আর যে ব্যক্তি দলীল-প্রমাণ ছাড়াই ফতোয়া দিলো, তার এই ফতোয়াদানের পাপ তার উপরই বর্তাবে (মু, দা, ই)।
📄 মানুষের পারস্পরিক মহব্বত
১৩১- বাবু তাহাব্বি বাইনান নাস
٢٥٩ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّي تُسْلِمُوا وَلَا تُسْلِمُونَ حَتَّى تَحَابُّوا وَأَفْشُوا السَّلَامَ تَحَابُّوا وَإِيَّاكُمْ وَالْبَغْضَةِ فَإِنَّهَا هِيَ الْحَالِقَةُ لَا أَقُولُ لَكُمْ تَحْلِقُ الشِّعَرَ وَلَكِنْ تَحْلِقُ الدِّيْنَ.
২৫৯। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার জীবন! তোমরা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। তোমরা পরস্পরকে মহব্বত না করা পর্যন্ত মুসলমান হতে পারবে না। তোমরা সালামের প্রসার ঘটালে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে। সাবধান! তোমরা অবশ্যই বিদ্বেষ পরিহার করবে। কারণ তা মুণ্ডনকারী। আমি তোমাদের বলি না যে, তা চুল মুণ্ডন করে, বরং দীনকে মুণ্ডন করে (আ, ই, দা)।