📄 হাসি
১২৬-অনুচ্ছেদ : হাসি।
২৫১ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ أَقِلَّ الضَّحِكَ فَإِنْ كَشْرَةَ الضَّحِكِ تميت القلب .
২৫১। আবু হুরায়রা (রা) বলেন, নবী (স) বলেছেনঃ কম হাসো, কেননা অধিক হাসি অন্তরের মৃত্যু ঘটায় (তি, ই)।
٢٥٢ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لا تُكْثِرُوا الضَّحِكَ فَإِنْ كَثْرَةَ الضَّحِكَ تُمِيتُ القلب .
২৫২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমরা বেশি হাসবে না। কেননা অধিক হাসি অন্তরের মৃত্যু ঘটায় (ই,তা)।
٢٥٣ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ خَرَجَ النَّبِيُّ ﷺ عَلَى رَهْطٍ مِّنْ أَصْحَابِهِ يَضْحَكُونَ وَيَتَحَدِّثُونَ فَقَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيْلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا ثُمَّ انْصَرَفَ وَابْكَي الْقَوْمُ وَأَوْحَي اللهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ يَا مُحَمَّدُ لِمَ تَقْتُطُ عِبَادِي فَرَجَعَ النَّبِيُّ ﷺ فَقَالَ أَبْشِرُوا وَسَدِّدُوا وَقَارِبُوا.
২৫৩। আবু হুরায়রা (রা) বলেন, নবী (স) তাঁর কতক সাহাবীকে অতিক্রম করছিলেন। তখন তারা হাস্যালাপ ও কথাবার্তায় ব্যস্ত ছিলেন। তিনি বলেনঃ সেই সত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ! আমি যা জানি তা যদি তোমরা জানতে, তবে অবশ্যই কম হাসতে এবং বেশী কাঁদতে। অতঃপর তিনি চলে গেলেন এবং লোকজন কাঁদতে লাগলো। তখন মহামহিম আল্লাহ ওহী নাযিল করেন, হে মুহাম্মাদ! আমার বান্দাদেরকে কেন নিরাশ করছো! নবী (স) ফিরে এসে বলেন: তোমরা সুসংবাদ গ্রহণ করো, সরল পথ অবলম্বন করো এবং আল্লাহর নৈকট্য লাভে তৎপর হও (বু, আ, হি)।
📄 তুমি আবির্ভূত হলে সশরীরে আবির্ভূত হও এবং প্রস্থান করলেও সশরীরে প্রস্থান করো
১২৭-অনুচ্ছেদ: তুমি আবির্ভূত হলে সশরীরে আবির্ভূত হও এবং প্রস্থান করলেও সশরীরে প্রস্থান করো।
٢٥٤ - عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ رُبَّمَا حَدَّثَ عَنِ النَّبِيِّ ﷺ فَيَقُولُ حَدَّثَنِيهِ أَهْدَبُ الشَّفَرَيْنِ وَأَبْيَضُ الْكَشَحَيْنِ إِذَا أَقْبِلْ أَقْبِلْ جَمِيعًا وَإِذَا أَدْبِرْ أَدْبِرْ جَمِيعًا لَمْ تَرَ عَيْنٌ مثْلَهُ وَلَنْ تَرَاهُ .
২৫৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি এ হাদীস বর্ণনাকালে প্রায়ই মহানবী (স)-এর উল্লেখ করে বলতেন, যাঁর ভ্রুযুগল প্রশস্ত, বাহুদ্বয় শুভ্র তিনি আমাকে বলেছেনঃ "তুমি যখন আবির্ভূত হবে পূর্ণদেহে আবির্ভূত হবে এবং যখন প্রস্থান করবে পূর্ণদেহে প্রস্থান করবে"। কোন চোখ তাঁর সমকক্ষ কাউকে কখনও দেখেনি এবং কখনও দেখবে না।
📄 পরামর্শদাতা হলো আমানতদার
১২৮-অনুচ্ছেদ: পরামর্শদাতা হলো আমানতদার।
٢٥٥ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ اللهِ لِأَبِي الْهَيْثَمِ هَلْ لَكَ خَادِمٌ قَالَ لَا قَالَ فَإِذَا آتَانَا سَبْيٌّ فَأْتِنَا فَأْتِي النَّبِيُّ اللهِ بِرَأْسَيْنِ لَيْسَ مَعَهُمَا ثَالِثٍ فَآتَاهُ أَبُو الْهَيْثَمِ قَالَ النَّبِيُّ اخْتَرْ مِنْهُمَا قَالَ يَا رَسُولَ اللهِ اخْتَرْ لِي فَقَالَ النَّبِيُّ ﷺ إِنَّ الْمُسْتَشَارَ مُؤْتَمِنٌ خُذْ هُذَا فَإِنِّي رَأَيْتُهُ يُصَلِّي وَاسْتَوْصِ بِهِ خَيْرًا فَقَالَتِ امْرَأَتُهُ مَا أَنْتَ بِبَالِغ مَا قَالَ فِيْهِ النَّبِيُّ الله إِلا أَنْ تُعْتِقَهُ قَالَ فَهُوَ عَتِيقٌ فَقَالَ النَّبِيُّ ﷺ إِنَّ اللَّهَ لَمْ يَبْعَثْ نَبِيًّا وَلَا خَلِيفَةً إِلا وَلَهُ بِطَانَتَانِ بِطَانَةً تَأْمُرُهُ بِالْمَعْرُوفِ وَتَنْهَاهُ عَنِ الْمُنْكَرِ وَبِطَانَةٌ لَا تَالُوهُ خَبَالاً وَمَنْ يُوقَ بِطَانَةَ السُّوْءِ فَقَدْ وَقِي.
২৫৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) আবুল হায়ছাম (রা)-কে বলেন: তোমার কি খাদেম আছে? তিনি বলেন, না। তিনি বলেনঃ আমাদের কাছে বন্দী আসলে তুমি আমাদের নিকট আসবে। তারপর নবী (স)-এর কাছে দু'জন বন্দী আনা হলো, এদের সাথে তৃতীয় কেউ ছিলো না। তখন আবুল হায়ছাম (রা) তাঁর নিকট উপস্থিত হলেন। নবী (স) বলেনঃ তুমি এদের দুইজনের মধ্যে একজনকে বেছে নাও। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনিই আমাকে একজন বেছে দিন। নবী (স) বলেনঃ যার কাছে পরামর্শ চাওয়া হয় তাকে বিশ্বস্ত হতে হয়। একে নিয়ে যাও। আমি তাকে নামায পড়তে দেখেছি। তার সাথে সদ্ব্যবহার করবে। পরে তার স্ত্রী তাকে বলেন, নবী (স) তার ব্যাপারে যা বলেছেন, তাকে দাসত্বমুক্ত করা ছাড়া অন্যভাবে তার দাবি তুমি পূরণ করতে পারবে না। আবুল হায়ছাম (রা) বলেন, সে স্বাধীন। নবী (স) বলেনঃ আল্লাহ কোন নবী অথবা খলীফা প্রেরণ করেননি যার সাথে দুইজন অন্তরঙ্গ বন্ধু দেননি। এক বন্ধু তাকে উত্তম কাজের প্রেরণা দেয় এবং পাপ কাজ থেকে বারণ করে এবং অপরটি তার সর্বনাশ সাধন করে। যে ব্যক্তি মন্দ প্ররোচনাদানকারী বন্ধুর প্ররোচনা থেকে রক্ষা পেয়েছে সে রক্ষা পেয়েছে (দা,ই,হা, হি,তহা)।
📄 পরামর্শ করা
১২৯- বাবু আলম্মুশোয়ারা
২৫৬ - عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ قَرَأَ ابْنُ عَبَّاسٍ وَشَاوِرْهُمْ فِي بَعْضِ الْأَمْرِ
২৫৬। আমর ইবনে দীনার (র) বলেন, ইবনে আব্বাস (রা) তিলাওয়াত করেন, "তাদের সাথে কোন কোন ব্যাপারে পড়ামর্শ করুন" (শা, তা)।
٢٥٧ - عَنِ الْحَسَنِ قَالَ وَاللهِ مَا اسْتَشَارَ قَوْمٌ قَطُّ إِلَّا هُدُوا لِأَفْضَلَ مَا بِحَضْرَتِهِمْ ثُمَّ تَلَا وَأَمْرُهُمْ شُورَي بَيْنَهُمْ .
২৫৭। হাসান বসরী (র) বলেন, আল্লাহর শপথ! যে সম্প্রদায়ের লোকজন পরামর্শ করে কাজ করে, তারা সর্বোত্তম পন্থার সন্ধান পেয়ে যায়। তারপর তিনি তিলাওয়াত করেন, "তাদের বিষয়সমূহ পরামর্শের মাধ্যমে সম্পাদিত হয়" (৪২ঃ ৩৮)।