📘 আল আদাবুল মুফরাদ > 📄 মানুষের সাথে খোলা মনে মেলামেশা করা

📄 মানুষের সাথে খোলা মনে মেলামেশা করা


১২৪ - بَابُ الْإِنْبِسَاطِ إِلَى النَّاسِ
٢٤٥ - عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ قَالَ لَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ فَقُلْتُ أَخْبِرْنِي عَنْ صِفَةِ رَسُول الله ﷺ في التَّوْرَاةِ قَالَ فَقَالَ أَجَلٌ وَاللَّهِ إِنَّهُ لَمَوْصُوفٌ فِي التوراة ببعض صفته في الْقُرْآنِ يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَحِرْزًا للأُمِّيِّينَ أَنْتَ عَبْدِي وَرَسُولِي سَمَّيْتُكَ الْمُتَوَكَّلَ لَيْسَ فَظًّا وَلَا غَلِيظٌ وَلَا سَخَّابٌ فِي الْأَسْوَاقِ وَلَا يَدْفَعُ بِالسَّيِّئَةِ السَّيِّئَةَ وَلَكِنْ يَعْفُوْ وَيَغْفِرُ وَلَنْ يُقْبِضَهُ اللَّهُ تَعَالَي حَتَّي يُقِيمَ بِهِ الْمِلَّةَ العَوْجَاءَ بِأَنْ يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَيَفْتَحُوا بِهَا أَعْيُنَا عميًا وَأَذَانَا صُمَّا وَقُلُوبًا غُلْفًا.
২৪৫। আতা ইবনে ইয়াসার (র) বলেন, আমি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা)-এর সাথে সাক্ষাত করে বললাম, তাওরাতে উক্ত রাসূলুল্লাহ (স)-এর বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে আমাকে অবহিত করুন। তিনি বলেন, অবশ্যই। আল্লাহর শপথ! তাওরাতেও রাসূলুল্লাহ (স)-এর এমন কতক বৈশিষ্ট্য উক্ত আছে যা কুরআনেও উক্ত আছে : “হে নবী! নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারীরূপে প্রেরণ করেছি" (৩৩ঃ ৪৫) এবং নিরক্ষরদের আশ্রয়স্থল, আপনি আমার বান্দা ও আমার রাসূল। আমি আপনার নাম রেখেছি মুতাওয়াক্কিল (আল্লাহ্র উপর নির্ভরশীল)। আপনি রুক্ষ মেজাজ, পাষাণহৃদয় ও হাট-বাজারে শোরগোলকারী নন। আপনি মন্দকে মন্দ দ্বারা প্রতিহত করেন না, বরং ক্ষমা করে দেন। আল্লাহ তাঁকে ততক্ষণ পর্যন্ত তুলে নিবেন না যতক্ষণ তাঁর দ্বারা বক্র জাতিকে সরল পথে প্রতিষ্ঠিত না করবেন এবং তারা বলবে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। এর দ্বারা তিনি অন্ধ চক্ষু খুলে দিবেন, বধির কানকে শ্রবণশক্তি দান করবেন, আচ্ছাদিত অন্তরসমূহকে আচ্ছাদনমুক্ত করবেন (বু)।
٢٤٦ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو قَالَ إِنَّ هَذَا الْآيَةَ الَّتِي فِي الْقُرْآنِ يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا فِي التَّوْرَاةِ نَحْوَهُ.
২৪৬। আবদুল্লাহ ইবনে আমর (রা) বলেন, কুরআনের আয়াতঃ "হে নবী! নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারীরূপে প্রেরণ করেছি" (৩৩ঃ ৪৫), তাওরাতে অনুরূপ উল্লেখ আছে (বু)।
٢٤٧ - عَنْ مُعَاوِيَةَ يَقُولُ سَمِعْتُ مِنَ النَّبِيِّ ﷺ كَلامًا مَا نَفَعَنِيَ اللَّهُ بِهِ سَمِعْتُهُ يَقُولُ أَوْ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ إِنَّكَ إِذَا اتَّبَعْتَ الرَّيْبَةَ فِي النَّاسِ أَفْسَدَتَهُمْ فَإِنِّي لا أَتَّبِعُ الرَّيْبَةَ فِيهِمْ فَأَفْسَدْتُهُمْ.
২৪৭। মুয়াবিয়া (রা) বলেন, আমি নবী (স)-এর নিকট এমন কথা শুনেছি যার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করেছেন। আমি তাঁকে বলতে শুনেছিঃ "তুমি সন্দেহের বশবর্তী হয়ে কারো পেছনে লেগে গেলে তাদের সর্বনাশ করবে"। সুতরাং আমি তাদের ব্যাপারে সন্দেহপ্রবণ হবো না এবং তাদের সর্বনাশও করবো না (দা, হি)।
٢٤٨ - عَنْ أَبِي هُرَيْرَةَ يَقُولُ سَمِعَ أُذْنَايَ هَاتَانِ وَبَصُرَ عَيْنَايَ هَاتَانِ رَسُولَ اللَّهِ ﷺ أَخَذَ بِيَدَيْهِ جَمِيعاً بِكَفْيِ الْحَسَنِ أَوِ الحُسَيْنِ وَقَدَمَيْهِ عَلَي قَدَمٍ رَسُولِ اللَّهِ ﷺ وَرَسُولُ اللهِ ﷺ يَقُولُ ارْقَهُ قَالَ فَرَقَي الغُلَامُ حَتَّى وَضَعَ قَدَمَيْهِ عَلَي صَدْرِ رَسُولِ اللَّهِ ثُمَّ قَالَ رَسُولُ اللهِ ﷺ افْتَحْ فَاكَ ثُمَّ قَبْلَهُ ثُمَّ قَالَ اللَّهُمَّ أَحِبَّهُ فَإِنِّي أَحِبُّهُ.
২৪৮। আবু হুরায়রা (রা) বলেন, আমার এই দুই কান শুনেছে এবং আমার এই দুই চোখ দেখেছে যে, রাসূলুল্লাহ (স) তাঁর দুই হাতে হাসান অথবা হুসাইনের দুই হাত চেপে ধরলেন। তার দুই পা ছিল রাসূলুল্লাহ (স)-এর পায়ের উপর। আর রাসূলুল্লাহ (স) বলছিলেনঃ আরোহণ করো। বালকটি চড়তে থাকে, এমনকি তার পদদ্বয় রাসূলুল্লাহ (স)-এর বুকের উপর রাখলো। অতঃপর রাসূলুল্লাহ (স) বলেনঃ তোমার মুখ উন্মুক্ত করো। অতঃপর তিনি তাকে চুমা দিলেন এবং বললেনঃ হে আল্লাহ! আপনি তাকে মহব্বত করুন। কেননা আমি তাকে মহব্বত করি (তা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 মুচকি হাসি

📄 মুচকি হাসি


১২৫ - بَابُ التَّبَسُّمِ
٢٤٩ - عَنْ قَيْسٍ قَالَ سَمِعْتُ جَرِيرًا يَقُولُ مَا رَأَنِّي رَسُولُ اللَّهِ ﷺ مُنْذُ أَسْلَمْتُ الأَ تَبَسَّمَ فِي وَجْهِي وَقَالَ رَسُولُ اللهِ ﷺ يَدْخُلُ مِنْ هُذَا الْبَابِ رَجُلٌ مِّنْ خَيْرِ ذِي يَمَنٍ علَي وَجْهِهِ مَسْحَةً مَلَكَ فَدَخَلَ جَرِيرٌ.
২৪৯। কায়েস (র) বলেন, আমি জারীর (রা)-কে বলতে শুনেছি, আমার ইসলাম গ্রহণের পর থেকে রাসূলুল্লাহ (স) যখনই আমাকে দেখেছেন, আমার সামনে মুচকি হাসি দিয়েছেন। রাসূলুল্লাহ (স) বলেনঃ এই দরজা দিয়ে কল্যাণময় ও বরকতের অধিকারী এক ব্যক্তি প্রবেশ করবে যার চেহারায় ফেরেশতার হাতের স্পর্শ রয়েছে। জারীর (রা) তখন সেই দরজা দিয়ে প্রবেশ করলেন (বু, মু, দা, ই, আ)।
٢٥٠ - عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيَّ ﷺ قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ ضَاحِكًا قَطُّ حَتَّي اري مِنْهُ لَهَوَاتَهُ إِنَّمَا كَانَ يَتَبَسْمُ قَالَتْ وَكَانَ إِذَا رَأَي غَيْمًا أَوْ رِيحًا عُرِفَ فِي وَجْهِهِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ النَّاسَ إِذَا رَأَوُا الْغَيْمَ فَرِحُوا رَجَاءَ أَنْ يَكُونَ فِيْهِ الْمَطَرُ وَأَرَاكَ إِذَا رَأَيْتَهُ عُرِفَتْ فِي وَجْهِكَ الْكَرَاهَةُ فَقَالَ يَا عَائِشَةُ مَا يُؤْمِنِّي أَنْ يَكُونَ فِيْهِ عَذَابٌ عَذَبَ قَوْمٌ بِالرِّيحِ وَقَدْ رَأَي قَوْمُ الْعَذَابَ فَقَالُوا هَذَا عَارِضُ مُمْطِرُنَا .
২৫০। মহানবী (স)-এর স্ত্রী আয়েশা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে এমনভাবে হাসতে দেখিনি যাতে তার আলজিভ দেখা যায়। তিনি মুচকি হাসতেন। তিনি আরও বলেন, তিনি মেঘ অথবা বাতাস বইতে দেখলে তাঁর চেহারায় দুশ্চিন্তা প্রকাশ পেতো। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! লোকেরা মেঘ দেখে বৃষ্টির আশায় আনন্দিত হয়। আর আমি লক্ষ্য করেছি যে, আপনি মেঘ দেখলে আপনার চেহারায় বিরূপ অবস্থা প্রতিভাত হয়। তিনি বলেনঃ হে আয়েশা! তা যে শাস্তির বাহক নয় সেই নিশ্চয়তা আমাকে কে দিবে? এক সম্প্রদায়কে বায়ু দ্বারা শাস্তি দেয়া হয়েছিল। এক সম্প্রদায় শান্তি আসতে দেখে বললো, তা আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে (বু, মু, দা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 হাসি

📄 হাসি


১২৬-অনুচ্ছেদ : হাসি।
২৫১ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ أَقِلَّ الضَّحِكَ فَإِنْ كَشْرَةَ الضَّحِكِ تميت القلب .
২৫১। আবু হুরায়রা (রা) বলেন, নবী (স) বলেছেনঃ কম হাসো, কেননা অধিক হাসি অন্তরের মৃত্যু ঘটায় (তি, ই)।
٢٥٢ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لا تُكْثِرُوا الضَّحِكَ فَإِنْ كَثْرَةَ الضَّحِكَ تُمِيتُ القلب .
২৫২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমরা বেশি হাসবে না। কেননা অধিক হাসি অন্তরের মৃত্যু ঘটায় (ই,তা)।
٢٥٣ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ خَرَجَ النَّبِيُّ ﷺ عَلَى رَهْطٍ مِّنْ أَصْحَابِهِ يَضْحَكُونَ وَيَتَحَدِّثُونَ فَقَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيْلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا ثُمَّ انْصَرَفَ وَابْكَي الْقَوْمُ وَأَوْحَي اللهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ يَا مُحَمَّدُ لِمَ تَقْتُطُ عِبَادِي فَرَجَعَ النَّبِيُّ ﷺ فَقَالَ أَبْشِرُوا وَسَدِّدُوا وَقَارِبُوا.
২৫৩। আবু হুরায়রা (রা) বলেন, নবী (স) তাঁর কতক সাহাবীকে অতিক্রম করছিলেন। তখন তারা হাস্যালাপ ও কথাবার্তায় ব্যস্ত ছিলেন। তিনি বলেনঃ সেই সত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ! আমি যা জানি তা যদি তোমরা জানতে, তবে অবশ্যই কম হাসতে এবং বেশী কাঁদতে। অতঃপর তিনি চলে গেলেন এবং লোকজন কাঁদতে লাগলো। তখন মহামহিম আল্লাহ ওহী নাযিল করেন, হে মুহাম্মাদ! আমার বান্দাদেরকে কেন নিরাশ করছো! নবী (স) ফিরে এসে বলেন: তোমরা সুসংবাদ গ্রহণ করো, সরল পথ অবলম্বন করো এবং আল্লাহর নৈকট্য লাভে তৎপর হও (বু, আ, হি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 তুমি আবির্ভূত হলে সশরীরে আবির্ভূত হও এবং প্রস্থান করলেও সশরীরে প্রস্থান করো

📄 তুমি আবির্ভূত হলে সশরীরে আবির্ভূত হও এবং প্রস্থান করলেও সশরীরে প্রস্থান করো


১২৭-অনুচ্ছেদ: তুমি আবির্ভূত হলে সশরীরে আবির্ভূত হও এবং প্রস্থান করলেও সশরীরে প্রস্থান করো।
٢٥٤ - عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ رُبَّمَا حَدَّثَ عَنِ النَّبِيِّ ﷺ فَيَقُولُ حَدَّثَنِيهِ أَهْدَبُ الشَّفَرَيْنِ وَأَبْيَضُ الْكَشَحَيْنِ إِذَا أَقْبِلْ أَقْبِلْ جَمِيعًا وَإِذَا أَدْبِرْ أَدْبِرْ جَمِيعًا لَمْ تَرَ عَيْنٌ مثْلَهُ وَلَنْ تَرَاهُ .
২৫৪। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি এ হাদীস বর্ণনাকালে প্রায়ই মহানবী (স)-এর উল্লেখ করে বলতেন, যাঁর ভ্রুযুগল প্রশস্ত, বাহুদ্বয় শুভ্র তিনি আমাকে বলেছেনঃ "তুমি যখন আবির্ভূত হবে পূর্ণদেহে আবির্ভূত হবে এবং যখন প্রস্থান করবে পূর্ণদেহে প্রস্থান করবে"। কোন চোখ তাঁর সমকক্ষ কাউকে কখনও দেখেনি এবং কখনও দেখবে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00