📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ধরনের খেলাধুলা

📄 যে ধরনের খেলাধুলা


১২১ - بَابُ مَا لَا يَجُوزُ مِنَ اللَّعْبِ وَالْمَزَاحِ
٢٤٠ - عَن عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَعْنِي يَقُولُ لَا يَأْخُذُ أَحَدُكُمْ مَتَاعَ صَاحِبِهِ لاَعِبًا وَلَا جَادَا فَإِذَا أَخَذَ أَحَدُكُمْ عَصَا صاحبه فَلْيَرُدُهَا اليه.
২৪০। আবদুল্লাহ ইবনুস সাইব (র) থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছিঃ তোমাদের কেউ যেন তার সাথীর কোন বস্তু হস্তগত না করে, ঠাট্টাচ্ছলেও নয়, বাস্তবিকপক্ষেও নয়। তোমাদের কেউ তার সাথীর লাঠি নিলেও তা যেন তাকে ফেরত দেয় (দা, তি, তহা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 হাসি-ঠাট্টা ও রসিকতা নিষিদ্ধ

📄 হাসি-ঠাট্টা ও রসিকতা নিষিদ্ধ


১২১ - بَابُ مَا لَا يَجُوزُ مِنَ اللَّعْبِ وَالْمَزَاحِ
٢٤٠ - عَن عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَعْنِي يَقُولُ لَا يَأْخُذُ أَحَدُكُمْ مَتَاعَ صَاحِبِهِ لاَعِبًا وَلَا جَادَا فَإِذَا أَخَذَ أَحَدُكُمْ عَصَا صاحبه فَلْيَرُدُهَا اليه.
২৪০। আবদুল্লাহ ইবনুস সাইব (র) থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছিঃ তোমাদের কেউ যেন তার সাথীর কোন বস্তু হস্তগত না করে, ঠাট্টাচ্ছলেও নয়, বাস্তবিকপক্ষেও নয়। তোমাদের কেউ তার সাথীর লাঠি নিলেও তা যেন তাকে ফেরত দেয় (দা, তি, তহা)。

📘 আল আদাবুল মুফরাদ > 📄 কল্যাণের দিকে পথ প্রদর্শন

📄 কল্যাণের দিকে পথ প্রদর্শন


১২২ - بَابُ الدَّالَّ عَلَى الْخَيْرِ
٢٤١ - عَنْ أَبِي مَسْعُودِ الْأَنْصَارِيِّ قَالَ جَاءَ رَجُلٌ إِلَي النَّبِيِّ ﷺ فَقَالَ إِنِّي أَبْدَعَ بِي فَأَحْمِلْنِي قَالَ لَا أَجِدُ وَلَكِنِ انْتِ فُلَانًا فَلَعَلَّهُ أَنْ يَحْمِلَكَ فَآتَاهُ فَحَمَلَهُ فَأَتَي النَّبِيُّ ﷺ فَأَخْبَرَهُ فَقَالَ مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرٍ فَاعله.
২৪১। আবু মাসউদ আনসারী (রা) বলেন, এক ব্যক্তি নবী (স)-এর নিকট এসে বললো, আমি ক্লান্ত-শ্রান্ত হয়ে পড়েছি। আমাকে একটি বাহন দান করুন। তিনি বলেনঃ আমার কাছে তা নেই। বরং তুমি অমুকের কাছে যাও। হয়তো সে তোমাকে বাহন দিতে পারে। সে উদ্দিষ্ট ব্যক্তির নিকট গেলো এবং সে তাকে বাহন দান করলো। লোকটি নবী (স)-এর নিকট ফিরে এসে তাঁকে তা অবহিত করলো। তিনি বলেনঃ কেউ কল্যাণের পথ দেখালে সে কল্যাণ সাধনকারীর সমান সওয়াব পায় (মু, দা, তি)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 মানুষের প্রতি ক্ষমা ও উদারতা প্রদর্শন

📄 মানুষের প্রতি ক্ষমা ও উদারতা প্রদর্শন


১২৩ - بَابُ الْعَفْوِ وَالصَّفْحِ عَنِ النَّاسِ
٢٤٢ - عَنْ أَنَسٍ أَنْ يَهُودِيَّةٌ أتتِ النَّبيِّ الله بشَاةٍ مُسْمُومَةٍ فَأَكَلَ مِنْهَا فَجِئْيَ بِهَا فَقِيلَ أَلَا نَقْتُلُهَا قَالَ لَا قَالَ فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِي لَهَوَاتِ رَسُولِ اللَّهِ ﷺ
২৪২। আনাস (রা) থেকে বর্ণিত। এক ইহুদী নারী বিষ মিশ্রিত ছাগলের গোশত নিয়ে নবী (স)-এর নিকট আসলো। তিনি তার কিছুটা আহার করলেন। তাকে গ্রেপ্তার করে আনা হলো। তাকে জিজ্ঞেস করা হলো, আমরা কি তাকে হত্যা করবো না? তিনি বলেনঃ না। রাবী বলেন, আমি আজীবন রাসূলুল্লাহ (স)-এর মুখগহ্বরে সেই বিষের ক্রিয়া লক্ষ্য করেছি (বু, মু, দা, আ)।
٢٤٣ - عَنْ وَهْبِ ابْنِ كَيْسَانَ قَالَ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ يَقُولُ عَلَى الْمِنْبَرِ خُذ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ قَالَ وَاللَّهِ مَا أَمَرَ بِهَا أَنْ تُؤْخَذَ إِلَّا مِنْ أخْلاقِ النَّاسِ وَاللَّهِ لَأَخُذَنَّهَا مِنْهُمْ مَا صَحِبْتُهُمْ.
২৪৩। ওয়াহ্ ইবনে কায়সান (র) বলেন, আমি আবদুল্লাহ ইবনুয যুবাইর (রা)-কে মিম্বারের উপর বলতে শুনেছিঃ "ক্ষমার নীতি অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খদের থেকে দূরে থাকো" (৭ঃ ১৯৯)। তিনি বলেন, আল্লাহর শপথ! এই আয়াতে লোকদের উত্তম চরিত্র গ্রহণের আদেশ দেয়া হয়েছে। আল্লাহর শপথ! যতক্ষণ পর্যন্ত আমি তাদের সাথে থাকবো, ততক্ষণ তাদের থেকে তা গ্রহণ করতে থাকবো (বু, দা)।
٢٤٤ - عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ عَلَّمُوا وَيَسِّرُوا وَلَا تُعَسِّرُوا وَإِذَا غَضِبَ أَحَدُكُمْ فَلْيَسْكُتُ
২৪৪। ইবনে আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ তোমরা জ্ঞান দান করো, দীনকে সহজসাধ্য করো, কঠিন করো না এবং তোমাদের মধ্যকার কেউ ক্রুদ্ধ হলে সে যেন নীরবতা অবলম্বন করে (আ)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00