📄 ভূ-সম্পত্তি দেখতে যাওয়া
۱۱۹ - بَابُ الْخُرُوجِ إِلَى الضَّيْعَةِ
২৩৫ - عَنْ أَبِي سَلَمَةَ قَالَ أَتَيْتُ أَبَا سَعِيدِ الْخُدْرِيِّ وَكَانَ لِي صَدِيقًا فَقُلْتُ أَلَا تَخْرُجُ بِنَا إِلَي النَّخْلِ فَخَرَجَ وَعَلَيْهِ خَمِيصَةٌ لَهُ.
২৩৫। আবু সালামা (রা) বলেন, আমি আবু সাঈদ খুদরী (রা)-র নিকট আসলাম। তিনি ছিলেন আমার বন্ধু। আমি বললাম, আপনি কি আমাদের সাথে খেজুর বাগানে বেড়াতে যাবেন না? অতএব তিনি তার কালো চাদর পরিহিত অবস্থায় রওয়ানা হলেন।
٢٣٦ - عَنْ أُمِّ مُوسَى قَالَتْ سَمِعْتُ عَلِيًّا يَقُولُ أَمَرَ النَّبِيُّ ﷺ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ أَنْ يُصْعَدَ شَجَرَةً فَيَأْتِيهِ مِنْهَا بِشَيْءٍ فَنَظَرَ أَصْحَابُهُ إِلَي سَاقِ عَبْدِ اللَّهِ فَضَحِكُوا مِنْ حُمُوشَةِ سَاقَيْهِ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ مَا تَضْحَكُونَ لَرِجْلٍ عَبْدِ اللَّهِ أَثْقَلُ فِي الْمِيزَانِ مِنْ أَحد.
২৩৬। উম্মু মূসা (র) বলেন, আমি আলী (রা)-কে বলতে শুনেছি, নবী (স) আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-কে গাছে উঠে কিছু নিয়ে আসতে হুকুম দিলেন। তাঁর সাথীরা আবদুল্লাহ (রা)-র উরুর দিকে তাকিয়ে তার কৃশতার কারণে তারা হেসে দিলেন। রাসূলুল্লাহ (স) বলেনঃ তোমরা কেন হাসছো? (পুণ্যের) পাল্লায় আবদুল্লাহর পা উহুদ পাহাড়ের তুলনায় অধিক ভারী হবে।
📄 মুসলমান তার ভাইয়ের আয়নাস্বরূপ
۱۲۰ - بَابُ الْمُسْلِمِ مِرْأَةُ الْمُسْلِمِ
۲۳۷ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ الْمُؤْمِنُ مِرأَةُ أَخِيهِ وَإِذَا رَأَي فِيْهِ عَيْبًا أَصْلَحَهُ.
২৩৭। আবু হুরায়রা (রা) বলেন, মুমিন ব্যক্তি তার ভাইয়ের আয়নাস্বরূপ। সে তার মধ্যে কোনরূপ দোষ দেখতে পেলে তা সংশোধন করে দেয়।
۲۳۸ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ الْمُؤْمِنُ مِرأَةُ أَخِيهِ وَالْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ يَكُفَّ عَلَيْهِ ضَيْعَتَهُ وَيَحُوطُهُ مِنْ ورائه.
২৩৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ মুমিন ব্যক্তি তার ভাইয়ের আয়নাস্বরূপ। এক মুমিন অপর মুমিনের ভাই। সে তার অনুপস্থিতিতে তার সম্পদের হেফাযত করবে (এবং তার অবর্তমানেও তার হেফাযত করবে) (দা)।
٢٣٩ - عَنِ الْمُسْتَورِد عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ أَكَلَ بِمُسْلِمِ أَكُلَةٌ فَإِنَّ اللهَ يُطْعِمُهُ مِثْلَهَا مِنْ جَهَنَّمَ وَمَنْ كُسِيَ بِرَجُلٍ مُسْلِمٍ فَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَكْسُوهُ مِنْ جَهَنَّمَ وَمَنْ قَامَ بِرَجُلٍ مُسْلِمٍ مَقَامَ رِيَا ، وَسُمْعَةٍ فَإِنَّ اللهَ يَقُومُ بِهِ مَقَامَ رِيَاء وَسُمْعَةٍ يَوْمَ الْقِيَامَةِ.
২৩৯। মুসতাওরিদ (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ কোন ব্যক্তি মুসলমানের মাল থেকে (অবৈধভাবে) গ্রাস করলে, আল্লাহ জাহান্নামের অনুরূপ এক গ্রাস তাকে খাওয়াবেন। কেউ মুসলমানের বস্ত্র (অবৈধভাবে) হরণ করলে, আল্লাহ তাকে জাহান্নামের অনুরূপ বস্ত্র পরাবেন। কেউ মুসলমানের প্রতিপক্ষ হয়ে নাম-যশের দাবিদার হলে, আল্লাহ তাকে কিয়ামতের দিন নাম-যশের জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাবেন (দা, আ)।
📄 যে ধরনের খেলাধুলা
১২১ - بَابُ مَا لَا يَجُوزُ مِنَ اللَّعْبِ وَالْمَزَاحِ
٢٤٠ - عَن عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَعْنِي يَقُولُ لَا يَأْخُذُ أَحَدُكُمْ مَتَاعَ صَاحِبِهِ لاَعِبًا وَلَا جَادَا فَإِذَا أَخَذَ أَحَدُكُمْ عَصَا صاحبه فَلْيَرُدُهَا اليه.
২৪০। আবদুল্লাহ ইবনুস সাইব (র) থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছিঃ তোমাদের কেউ যেন তার সাথীর কোন বস্তু হস্তগত না করে, ঠাট্টাচ্ছলেও নয়, বাস্তবিকপক্ষেও নয়। তোমাদের কেউ তার সাথীর লাঠি নিলেও তা যেন তাকে ফেরত দেয় (দা, তি, তহা)।
📄 হাসি-ঠাট্টা ও রসিকতা নিষিদ্ধ
১২১ - بَابُ مَا لَا يَجُوزُ مِنَ اللَّعْبِ وَالْمَزَاحِ
٢٤٠ - عَن عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَعْنِي يَقُولُ لَا يَأْخُذُ أَحَدُكُمْ مَتَاعَ صَاحِبِهِ لاَعِبًا وَلَا جَادَا فَإِذَا أَخَذَ أَحَدُكُمْ عَصَا صاحبه فَلْيَرُدُهَا اليه.
২৪০। আবদুল্লাহ ইবনুস সাইব (র) থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছিঃ তোমাদের কেউ যেন তার সাথীর কোন বস্তু হস্তগত না করে, ঠাট্টাচ্ছলেও নয়, বাস্তবিকপক্ষেও নয়। তোমাদের কেউ তার সাথীর লাঠি নিলেও তা যেন তাকে ফেরত দেয় (দা, তি, তহা)。