📄 দুনিয়ার সৎকর্মশীলগণই আখেরাতে সৎকর্মশীল হিসেবে গণ্য হবে
১১৪- অনুচ্ছেদ: দুনিয়ার সৎকর্মশীলগণই আখেরাতে সৎকর্মশীল হিসেবে গণ্য হবে।
۲۲۰ - عَنْ قَبِيصَةَ بْنِ بُرْمَةَ الْأَسَدِيِّ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ ﷺ فَسَمِعْتُهُ يَقُولُ أَهْلُ الْمَعْرُوفِ فِي الدُّنْيَا هُمْ أَهْلُ الْمَعْرُوفِ فِي الْآخِرَةِ وَأَهْلُ الْمُنْكَرِ فِي الدُّنْيَا هُمْ أَهْلُ الْمُنْكَرِ فِي الْآخِرَةِ.
২২০। কাবীসা ইবনে বুরমা আল-আসাদী (রা) বলেন, আমি নবী (স)-এর নিকট উপস্থিত ছিলাম। আমি তাঁকে বলতে শুনেছিঃ দুনিয়ার সৎকর্মশীলগণই আখেরাতে সৎকর্মশীল গণ্য হবে এবং দুনিয়ার পাপিষ্ঠরাই আখেরাতেও পাপিষ্ঠ গণ্য হবে (উসদুল গাবা)।
۲۲۱ - عَنْ حَرْمَلَةَ بْنِ عَبْدِ اللهِ أَنَّهُ خَرَجَ حَتَّى أَتَي النَّبِيِّ ﷺ فَكَانَ عِنْدَهُ حَتَّى عَرَفَهُ النَّبِيُّ ﷺ فَلَمَّا ارْتَحَلَ قُلْتُ فِي نَفْسِي وَاللَّهِ لأُتِيَنَّ النَّبِيَّ ﷺ حَتَّي أَزْدَادَ مِنَ الْعِلْمِ فَجِئْتُ أَمْشِي حَتَّي قُمْتُ بَيْنَ يَدَيْهِ فَقُلْتُ مَا تَأْمُرُنِي أَعْمَلُ قَالَ يَا حَرْمَلَةُ ائْتِ الْمَعْرُوفِ وَاجْتَنِبِ الْمُنْكَرَ ثُمَّ رَجَعْتُ حَتَّى جِئْتُ الرَّاحِلَةَ ثُمَّ أَقْبَلْتُ حَتَّي قُمْتُ مَقَامِي قَرِيبًا مِّنْهُ فَقُلْتُ يَا رَسُولَ اللهِ مَا تَأْمُرُنِي أَعْمَلُ قَالَ يَا حَرْمَلَةُ ائْتِ الْمَعْرُوفَ وَاجْتَنِبِ الْمُنْكَرَ وَانْظُرْ مَا يُعْجِبُ أُذْنَكَ أَنْ يَقُولَ لَكَ الْقَوْمُ إِذَا قُمْتَ مِنْ عِنْدِهِمْ فَأْتِهِ وَانْظُرِ الَّذِي تَكْرَهُهُ أَنْ يَقُولَ لَكَ الْقَوْمُ إِذَا قُمْتَ مِنْ عِنْدِهِمْ فَاجْتَنِبْهُ فَلَمَّا رَجَعْتُ تَفَكَّرْتُ فَإِذَا هُمَا لَمْ يَدَعَا شَيْئًا.
২২১। হারমালা ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি রওনা হয়ে নবী (স)-এর নিকট গিয়ে উপস্থিত হলেন। তিনি তাঁর নিকট উপস্থিত থাকতেই নবী (স) তাকে চিনে ফেলেন। তিনি রওয়ানা হলে আমি মনে মনে বললাম, আল্লাহ্ শপথ! আমি নবী (স)-এর নিকট যাবো এবং আমার জ্ঞানের পরিধি বাড়াবো। আমি হেঁটে হেঁটে তার নিকট গিয়ে তাঁর সামনে দাঁড়ালাম। আমি বললাম, আপনি আমাকে কি কাজের নির্দেশ দিবেন? তিনি বলেনঃ হে হারমালা! তুমি সৎকাজ করবে এবং পাপ কাজ থেকে বিরত থাকবে। অতঃপর আমি ফিরে এসে আমার বাহনের নিকট এলাম, আবার ফিরে গিয়ে তাঁর নিকট আমার স্থানে দাঁড়ালাম। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে কি কাজ করার নির্দেশ দিবেন? তিনি বলেনঃ "হে হারমালা! তুমি সৎকাজ করবে এবং পাপ কাজ বর্জন করবে। তুমি লক্ষ্য করো, তোমার কান কি শুনতে পছন্দ করে? তোমার সম্প্রদায় তোমার অনুপস্থিতিতে যা বললে তুমি আনন্দ পাও তা করো এবং তোমার অনুপস্থিতিতে তোমার সম্প্রদায় যা বললে তুমি অপছন্দ করো তা থেকে বিরত থাকো"। হারমালা (রা) বলেন, আমি ফিরে এসে ভেবে দেখলাম, তা এমন দু'টি কথা, যাতে কিছুই বাদ পড়েনি (তায়ালিসী, আদাবুল মুহাদ্দিস, ইসাবা)।
۲۲۲ - حَدَّثَنَا مُعْتَمِرٌ قَالَ ذَكَرْتُ لِأَبِي حَدِيثَ أَبِي عُثْمَانَ عَنْ سَلْمَانَ أَنَّهُ قَالَ إِنَّ أَهْلَ الْمَعْرُوفِ فِي الدُّنْيَا هُمْ أَهْلُ الْمَعْرُوفِ فِي الْآخِرَةِ فَقَالَ إِنِّي سَمِعْتُهُ مِنْ أَبِي عُثْمَانَ يُحَدِّثُهُ عَنْ سَلْمَانَ فَعَرَفْتُ أَنَّ ذَاكَ كَذَاكَ فَمَا حَدَّثْتُ بِهِ أَحَدًا قَطْ.
২২২। সালমান (রা) বলেন, পৃথিবীর সৎকর্মশীল লোকেরাই আখেরাতে সৎকর্মশীল গণ্য হবেন। মহানবী (স) একথা বলেছেন।
📄 প্রতিটি সৎকাজ দান-খয়রাততুল্য
۱۱٥ - بَابُ أَنَّ كُلَّ مَعْرُوفِ صَدَقَةٌ
۲۲۳ - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ كُلُّ مَعْرُوفِ صَدَقَةٌ.
২২৩। জাবের ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ প্রতিটি সৎকাজ দান-খয়রাততুল্য (বু, মু, হা, কু)।
٢٢٤ - عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ النَّبِيُّ الله عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ قَالُوا فَإِنْ لَّمْ يَجِدْ قَالَ فَيَعْتَمِلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَّمْ يَسْتَطِيعْ أَوْ لَمْ يَفْعَلْ قَالَ فَيُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفِ قَالُوا فَإِنْ لَّمْ يَفْعَلْ قَالَ فَيَأْمُرُ بِالْخَيْرِ أَوْ يَأْمُرُ بِالْمَعْرُوفِ قَالُوا فَإِنْ لَّمْ يَفْعَلْ قَالَ فَيُمْسِكُ عَنِ الشَّرِّ فَإِنَّهُ لَهُ صَدَقَةٌ.
২২৪। আবু মূসা (রা) বলেন, নবী (স) বলেছেনঃ প্রত্যেক মুসলমানের দান-খয়রাত করা ওয়াজিব। সাহাবীগণ বলেন, সে যদি তা করতে সক্ষম না হয় বা তা করতে না পারে? তিনি বলেনঃ তাহলে সে স্বহস্তে কাজ করে নিজেকে লাভবান করবে এবং দান-খয়রাত করবে। সাহাবীগণ বলেন, যদি তার সে সামর্থ্য না থাকে বা সে তা না করতে পারে? তিনি বলেনঃ তাহলে সে দুস্থ-বিপদগ্রস্তকে সাহায্য করবে। সাহাবীগণ বলেন, সে যদি তাও না করতে পারে? তিনি বলেন: তাহলে সে কল্যাণের বা সৎকাজের আদেশ দিবে। তারা বলেন, যদি সে তাও না করতে পারে? তিনি বলেন: তাহলে সে অপরের ক্ষতিসাধন থেকে বিরত থাকবে। এটাই তার জন্য দানস্বরূপ (বু, মু, না)।
٢٢٥ - عَنْ أَبِي ذَرَ أَنَّهُ سَأَلَ رَسُولَ اللهِ ﷺ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ قَالَ إِيْمَانُ بِاللَّهِ وَجِهَادُ فِي سَبِيلِهِ قَالَ فَأَيُّ الرِّقَابِ أَفْضَلُ قَالَ أَعْلَاهَا ثَمَنَّا وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا قَالَ أَرَأَيْتَ إِنْ لَمْ أَفْعَلْ قَالَ تُعِينُ صَانِعًا أَوْ تَصْنَعْ لِأَخْرَقَ قَالَ أَرَأَيْتَ إِنْ لَّمْ أَفْعَلْ قَالَ تَدَعُ النَّاسَ مِنَ الشَّرِّ فَإِنَّهَا صَدَقَةٌ تَصَدَّقَ بِهَا عَنْ نَفْسِكَ.
২২৫। আবু যার (রা) থেকে বর্ণিত। নবী (স)-কে বলা হলো, সর্বোত্তম আমল কি? তিনি বলেনঃ আল্লাহর প্রতি ঈমান এবং তাঁর পথে জিহাদ। বলা হলো, আযাদ করার জন্য সর্বোত্তম গোলাম কে? তিনি বলেনঃ যার মূল্য সর্বাধিক এবং যে নিজ মনিব পরিবারের অধিক প্রিয়। প্রশ্নকারী বললো, আপনার কি মত, আমি যদি কোন কোন কাজ করতে সক্ষম না হই? তিনি বলেনঃ তাহলে কোন কারিগরের কাজে সাহায্য করো অথবা অনভিজ্ঞ লোকের কাজ করে দাও। সে বললো, আপনি কি মনে করেন, যদি তা করতে আমি অপারগ হই? তিনি বলেনঃ তোমার অনিষ্ট থেকে লোকজনকে নিরাপদ থাকতে দাও। কেননা তাও সদাকা যা তোমার নিজের জন্য করতে পারো (২১৯ নং দ্র.)।
٢٢٦ - عَنْ أَبِي ذَرِّ قَالَ قَبْلَ يَا رَسُولَ الله ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالْأُجُورِ يُصَلُّونَ كَمَا تُصَلِّي وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَيَتَصَدَّقُوْنَ بِفُضُولِ أَمْوَالِهِمْ قَالَ أَلَيْسَ قَدْ جَعَلَ اللهُ لَكُمْ مَا تَصَدِّقُوْنَ إِنَّ بِكُل تَسْبِيحَةٍ وَتَحْمِيدَةٍ صَدَقَةٌ وَيُضْعُ أَحَدِكُمْ صَدَقَةً قِبْلَ فِي شَهْوَتِهِ صَدَقَةٌ قَالَ لَوْ وَضَعَ فِي الْحَرَامِ أَلَيْسَ كَانَ عَلَيْهِ وَزْرٌ فَكَذَلِكَ إِنْ وَضَعَهَا فِي الحَلَالِ كَانَ لَهُ أَجْرٌ.
২২৬। আবু যার (রা) বলেন, বলা হলো, ইয়া রাসূলাল্লাহ! বিত্তবানরা সওয়াব লুটে নিয়ে যাচ্ছেন। আমরা যেমন নামায পড়ি, তারাও নামায পড়েন, আমরা যেমন রোযা রাখি, তারাও রোযা রাখেন এবং তারা তাদের উদ্বৃত্ত মাল থেকে দান-খয়রাত করেন। তিনি বলেনঃ আল্লাহ কি তোমাদের জন্য দান-খয়রাতের ব্যবস্থা রাখেননি? নিশ্চয় প্রতিটি তাসবীহ ও তাহমীদ দানস্বরূপ এবং তোমাদের স্বামী-স্ত্রীর মিলনও দানস্বরূপ। সাহাবীগণ বলেন, তার যৌনমিলনও কি দানস্বরূপ। তিনি বলেনঃ যদি সে হারাম পথে তা চরিতার্থ করতো তবে কি তা তার জন্য পাপ হতো না? অনুরূপ সে তা হালালভাবে চরিতার্থ করলে তার জন্য সওয়াব রয়েছে (মু, দা, আ, খু)।
📄 রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ
۱۱٦ - بَابُ امَاطَة الْآذِي
۲۲۷ - عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَي عَمَلٍ يُدْخِلْنِي الْجَنَّةَ قال أمط الْأَذِي عَنْ طَرِيقِ النَّاس.
২২৭। আবু বারযা আল-আসলামী (রা) বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে একটি আমল শিখিয়ে দিন, যা আমাকে বেহেশতে প্রবেশ করাবে। তিনি বলেনঃ জনপথ থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করো (মু, ই, আ, হি)।
۲۲۸- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَرَّ رَجُلٌ بِشَوكَ فِي الطَّرِيقِ فَقَالَ لَآمِيطَنَّ هذا السُّوكَ لا يَضُرُّ رَجُلاً مُسْلِمًا فَغُفِرَ لَهُ.
২২৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ এক ব্যক্তি রাস্তা অতিক্রমকালে তার সামনে কাঁটা পড়লো। সে বললো, আমি অবশ্যই এই কাঁটা সরিয়ে ফেলবো, যাতে তা কোন মুসলমানকে কষ্ট দিতে না পারে। তাকে (এই) কাজের উসীলায় ক্ষমা করা হয় (বু, মু, হি)।
۲۲۹ - عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ عُرِضَتْ عَلَيَّ أَعْمَالُ أُمَّتِي حَسَنُهَا وَسَيِّنُهَا فَوَجَدْتُ فِي مَحَاسِنِ أَعْمَالِهَا أَنَّ الْأَذِي يُمَاطُ عَنِ الطَّرِيقِ وَوَجَدْتُ فِي مَسَاوِي أَعْمَالِهَا النَّخَاعَةَ فِي الْمَسْجِدِ لَا تُدْفَنُ.
২২৯। আবু যার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ আমার উম্মাতের ভালো-মন্দ সমুদয় আমল আমার সামনে পেশ করা হলো। আমি তাদের নেক আমলসমূহের মধ্যে জনপথ থেকে কষ্টদায়ক বস্তু সরানোও দেখতে পেলাম এবং তাদের বদ আমলসমূহের মধ্যে মসজিদে নিক্ষিপ্ত থুথুও দেখতে পেলাম যা মাটি দ্বারা ঢেকে দেয়া হয়নি (বু, মু, ই, আ, খু, হি)।
📄 উত্তম কথা
۱۱۷ - بَابُ قَوْلَ الْمَعْرُوفِ
٢٣٠ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْخَطْمِي قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ كُلُّ مَعْرُوفِ صَدَقَةٌ.
২৩০। আবদুল্লাহ ইবনে ইয়াযীদ আল-খাতমী (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ প্রতিটি সৎকাজ একটি দানস্বরূপ (আ)।
۲۳۱ - عَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِيُّ الله إِذا أُتِيَ بِالشَّنْيِ يَقُولُ اذْهَبُوا بِهِ إِلَي فُلَانَةَ فَإِنَّهَا كَانَتْ صَدِيقَةُ خَدِيجَةَ اذْهَبُوا بِهِ إِلى بَيْتِ فُلَانَةً فَإِنَّهَا كَانَتْ تُحِبُّ خَدِيجَةَ.
২৩১। আনাস (রা) বলেন, নবী (স)-কে কিছু দেয়া হলে তিনি বলতেনঃ যাও, এটা অমুক নারীকে দিয়ে এসো। কেননা সে ছিল খাদীজার বান্ধবী। এটি নিয়ে অমুক মহিলার ঘরে যাও। কেননা সে খাদীজাকে মহব্বত করতো (বায, হা, হি)。
٢٣٢ - عَنْ حُذَيْفَةَ قَالَ قَالَ نَبِيُّكُمْ اللهُ كُلُّ مَعْرُوفِ صَدَقَةٌ.
২৩২। হুযায়ফা (রা) বলেন, তোমাদের নবী (স) বলেছেনঃ প্রতিটি সৎকাজই দানস্বরূপ (মু,দা)।