📄 যার সাথে ভালো ব্যবহার করা হয় সে যেন তার উত্তম বিনিময় দেয়
۱۱۰ - بَابُ مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَلْيُكَافِتُهُ
٢١٤ - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنصَارِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَلْيُجْزْهُ فَإِنْ لَّمْ يَجِدْ مَا يُجِزْهُ فَلْيُثْنِ عَلَيْهِ فَإِنَّهُ إِذَا أَثْنِي عَلَيْهِ فَقَدْ شَكَرَهُ وَإِنْ كَتَمَهُ فَقَدْ كَفَرَهُ وَمَنْ تَحَلِّي بِمَا لَمْ يُعْطَ فَكَأَنَّمَا لَبِسَ ثَوبَي زُورٍ.
২১৪। জাবের ইবনে আবদুল্লাহ আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (স) বলেছেনঃ যার সাথে ভালো ব্যবহার করা হয় সে যেন তাকে তার অনুরূপ বিনিময় দান করে। যদি বিনিময় দান করার সামর্থ্য না থাকে তাহলে সে তার প্রশংসা করবে। কেননা সে যখন তার প্রশংসা করলো তখন সে যেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। যে ব্যক্তি তা (ভালো ব্যবহার) গোপন রাখলো সে যেন তার প্রতি অকৃজ্ঞতা প্রকাশ করলো। যে ব্যক্তি কোন কিছু না পেয়েও বলে, পেয়েছি, সে দ্বিগুণ মিথ্যাবাদী (তি, দা, আ)।
٢١٥ - عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنِ اسْتَعَاذَ بِاللَّهِ فَأَعِيدُوهُ فَمَنْ سَئَلَ بِاللَّهِ فَأَعْطُوهُ وَمَنْ أَتِي إِلَيْكُمْ مَعْرُوفًا فَكَافِئُوهُ فَإِنْ لَمْ تَجِدُوا فَادْعُوا لَهُ حَتَّى يَعْلَمَ أَنْ قَدْ كَافَتْتُمُوهُ.
২১৫। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলছেনঃ যে ব্যক্তি আল্লাহর নামে আশ্রয় প্রার্থনা করে তাকে আশ্রয় দাও। যে ব্যক্তি আল্লাহ্ নামে কিছু প্রার্থনা করে তাকে দান করো। যে ব্যক্তি তোমাদের সাথে ভালো ব্যবহার করে তোমরা তার প্রতিদান দাও। প্রতিদান দেয়ার মত কিছু না থাকলে তার জন্য দোয়া করো, যাতে সে অনুভব করতে পারে যে, তোমরা তার ভালো কাজের প্রতিদান দিয়েছো (দা, না, আ)।
📄 কারো ভালো ব্যবহারের প্রতিদান দেয়া সম্ভব না হলে তার জন্য দোয়া করবে
۱۱۱ - بَابُ مَنْ لَمْ يَجِدِ الْمُكَافَنَةَ فَلْيَدْعُ لَهُ
٢١٦ - عَنْ أَنَسِ أَنَّ الْمُهَاجِرِينَ قَالُوا يَا رَسُولَ اللهِ ذَهَبَ الْأَنْصَارُ بِالْأَجْرِ كُلَّهُ قَالَ لَا مَا دَعَوْتُمُ اللَّهَ لَهُمْ وَأَثْنَيْتُمْ عَلَيْهِمْ بِهِ.
২১৬। আনাস (রা) থেকে বর্ণিত। মুহাজির সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! সমস্ত সওয়াব তো আনসারগণ নিয়ে গেলো। তিনি বলেনঃ না, যতক্ষণ তোমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে এবং তাদের ভালো ব্যবহারের বা উপকারের প্রশংসা করতে থাকবে তোমরাও তাদের সাথে সমান সওয়াব পাবে (দা,তি, না)।
📄 যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়
۱۱۲ - بَابُ مَنْ لَّمْ يَشْكُرْ لِلنَّاسِ
۲۱۷ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَشْكُرُ اللَّهَ مَنْ لَا يَشْكُرُ النَّاسَ.
২১৭। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহ্র প্রতি কৃতজ্ঞ নয় (দা, তি, না)।
۲۱۸ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ اللهِ قَالَ قَالَ اللهُ تَعَالَي لِلنَّفْسِ أُخْرُجِي قَالَتْ لَا أَخْرُجُ إِلا كَارِهَةً.
২১৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ আল্লাহ তাআলা রূহকে বললেন, বের হয়ে আসো। রূহ বললো, আমি অনিচ্ছায় বের হয়ে আসবো।
📄 কোন ব্যক্তির তার ভাইকে সাহায্য করা
۱۱۳ - بَابُ مَعُونَة الرَّجُل أَخَاهُ
٢١٩ - عَنْ أَبِي ذَرِّ عَنِ النَّبِيِّ ﷺ قَبْلَ أَيُّ الْأَعْمَالِ خَيْرٌ قَالَ إِيْمَانُ بِاللَّهِ وَجِهَادُ فِي سَبِيلِهِ قِيلَ فَأَيُّ الرِّقَابِ أَفْضَلُ قَالَ أَعْلَاهَا ثَمَنًا وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا قَالَ أَفَرَأَيْتَ إِنْ لَمْ أَسْتَطِعْ بَعْضَ الْعَمَلِ قَالَ فَتُعِينُ صَانِعًا أَوْ تَصْنَعُ الأَخْرَقَ قَالَ أَفَرَأَيْتَ إِنْ ضَعُفْتُ قَالَ تَدَعُ النَّاسَ مِنَ الشَّرِّ فَإِنَّهَا صَدَقَةٌ تَصَدِّقَ بِهَا عَلَى نَفْسِكَ.
২১৯। আবু যার (রা) থেকে বর্ণিত। নবী (স)-কে বলা হলো, সর্বোত্তম আমল কি? তিনি বলেন: আল্লাহ্র প্রতি ঈমান এবং তাঁর পথে জিহাদ। বলা হলো, আযাদ করার জন্য সর্বোত্তম গোলাম কে? তিনি বলেনঃ যার মূল্য সর্বাধিক এবং যে নিজ পরিবারের নিকট অধিক প্রিয়। প্রশ্নকারী বললো, আপনার কি মত, আমি যদি কোন কোন কাজ করতে সক্ষম না হই? তিনি বলেন: তাহলে কোন কারিগরের কাজে সাহায্য করো অথবা অনভিজ্ঞ লোকের কাজ করে দাও। সে বললো, আপনি কি মনে করেন, যদি তা করতে আমি অপরাগ হই? তিনি বলেনঃ তোমার অনিষ্ট থেকে লোকজনকে নিরাপদ থাকতে দাও। কেননা তা সদাকা যা তোমার নিজের জন্য তুমি করতে পারো (বু, মু, না, আ, দার, হি)।