📘 আল আদাবুল মুফরাদ > 📄 'আমার মনিব'?

📄 'আমার মনিব'?


۱.۷ - بَابُ هَلْ يَقُولُ سَيِّدِي
٢٠٩ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَقُولُنَّ أَحَدُكُمْ عَبْدِي وَآمَتِي وَلَا يَقُولُنَّ الْمَمْلُوكُ رَبِّي وَرَبَّتِي وَلْيَقُلْ فَتَايَ وَفَتَاتِي وَسَيِّدِي وَسَيِّدَتِي كُلُّكُمْ مَمْلُوكُونَ وَالرَّبُّ اللَّهُ عَزَّ وَجَلَّ .
২০৯। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমাদের কেউ যেন আমার দাস, আমার দাসী না বলে। ক্রীতদাসও যেন আমার প্রভু না বলে। সে বলবে, আমার যুবক, আমার যুবতী, আমার নেতা। তোমাদের প্রত্যেকেই দাস, কেবল মহামহিম আল্লাহই হচ্ছেন রব (প্রভু) (দা,না)।
۲۱۰ - عَنْ مُطَرِّفَ قَالَ قَالَ أَبِي انْطَلَقْتُ فِي وَقْدِ بَنِي عَامِرٍ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالُوا أَنْتَ سَيِّدُنَا قَالَ السَّيدُ اللهُ قَالُوا وَأَفْضَلُنَا فَضْلاً وَأَعْظَمُنَا طُولاً قَالَ فَقَالَ قُولُوا بِقَوْلُكُمْ وَلَا يَسْتَجِرَنَّكُمُ الشَّيْطَانُ.
২১০। মুতাররিফ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা বললেন, আমি আমের গোত্রের প্রতিনিধি দলের সাথে নবী (স)-এর কাছে গেলাম। লোকেরা (রাসূলকে) বললো, আপনি আমাদের সাইয়েদ (নেতা)। তিনি বললেনঃ সাইয়েদ তো হচ্ছেন আল্লাহ। লোকেরা বললো, আপনি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বড়। রাবী বলেন, রাসূলুল্লাহ (স) বললেনঃ তোমরা নিজেদের কথা বলো এবং শয়তান যেন তোমাদের মধ্যে অনুপ্রবেশ না করতে পারে (দা, না,আ)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 পুরুষলোক তার পরিবার বা সংসারের পৃষ্ঠপোষক

📄 পুরুষলোক তার পরিবার বা সংসারের পৃষ্ঠপোষক


১০৮ - বَابُ الرَّجُلِ رَاعٍ فِي أَهْلِهِ
۲۱۱ - عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ الْأَمِيرُ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَي بَيْتِ زَوْجِهَا وَهِيَ مَسْئُولَةٌ أَلَا كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ.
২১১। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ তোমরা সকলেই অভিভাবক এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমীর (শাসক, অধিনায়ক) একজন পৃষ্ঠপোষক। তাকেও জবাবদিহি করতে হবে। পুরুষলোক তার পরিবারের অভিভাবক। তাকেও জবাবদিহি করতে হবে। স্ত্রী তার স্বামীর সংসারের পৃষ্ঠপোষক, তাকেও জবাবদিহি করতে হবে। সাবধান! তোমাদের প্রত্যেকেই অভিভাবক ও পৃষ্ঠপোষক এবং প্রত্যেককেই তার অভিভাবকত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে (বু,মু, দা,তি, না,ই)।
۲۱۲ - عَنْ أَبِي سُلَيْمَانَ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ قَالَ آتَيْنَا النَّبِيُّ ﷺ وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً فَظَنَّ أَنَّا اشْتَهَيْنَا أَهْلِيْنَا فَسَتَلَنَا عَنْ مِّنْ تَرَكْنَا فِي أَهْلِيْنَا فَأَخْبَرْنَاهُ وَكَانَ رَفِيقًا رَحِيمًا فَقَالَ ارْجِعُوا التي أَهْلِيْكُمْ فَعَلَّمُوهُمْ وَمُرُوهُمْ وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أَصَلِّي فَإِذَا حَضَرَتِ الصَّلَوةُ فَلْيُؤَذِّنُ لَكُمْ أَحَدُكُمْ وَلْيُؤْمَكُمْ أَكْبَرَكُمْ .
২১২। আবু সুলায়মান মালেক ইবনুল হুয়াইরিস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা কয়েকজন নবী (স)-এর কাছে হাযির হলাম। আমরা ছিলাম সমবয়স্ক যুবক। আমরা একাধারে বিশ রাত তাঁর কাছে অবস্থান করলাম। তিনি অনুভব করলেন, আমরা আমাদের পরিবারে ফিরে যেতে আগ্রহী। তিনি জিজ্ঞেস করলেন যে, আমরা বাড়িতে কাকে কাকে রেখে এসেছি। আমরা এ সম্পর্কে তাঁকে অবহিত করলাম। তিনি বাস্তবিকই অত্যন্ত সদয় এবং দয়াশীল ছিলেন। তিনি বলেনঃ তোমরা নিজেদের পরিবার-পরিজনের কাছে ফিরে যাও, তাদের দীনের জ্ঞান দান করো এবং ভালো কাজ করার নির্দেশ দাও। আর তোমরা আমাকে যেভাবে নামায পড়তে দেখেছো ঠিক সেভাবে নামায পড়ো। নামাযের ওয়াক্ত হলে তোমাদের মধ্যে একজন আযান দিবে এবং তোমাদের মধ্যে বয়জ্যেষ্ঠ ব্যক্তি তোমাদের নামাযে ইমামতি করবে (বু,মু,দা,তি, না,ই)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 স্ত্রীলোক পৃষ্ঠপোষক ও পরিচালক

📄 স্ত্রীলোক পৃষ্ঠপোষক ও পরিচালক


১০৯ - بَابُ الْمَرأَة رَاعِيَّةٌ
۲۱۳ - عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رعِيَّتِهِ الْإِمَامُ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَالْمَرْأَةُ رَعِيَّةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَالْخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ سَمِعْتُ هُؤُلاَءِ مِنَ النَّبِيِّ ﷺ وَأَحْسِبُ النَّبِيُّ ﷺ قَالَ وَالرَّجُلُ فِي مَالِ أَبِيْهِ.
২১৩। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছেনঃ তোমাদের সবাই রাখাল (অভিভাবক, পৃষ্ঠপোষক, পরিচালক, দায়িত্বশীল) এবং তোমাদের সবাইকে নিজ নিজ রাখালী সম্পর্কে জবাবদিহি করতে হবে। ইমাম একজন রাখাল এবং তাকে নিজের রাখালী সম্পর্কে জবাবদিহি করতে হবে। ব্যক্তি তার পরিবারবর্গের রাখাল, স্ত্রী তার স্বামীর ঘর-সংসারের রাখাল এবং খাদেম তার মনিবের সম্পদের রাখাল। আমি নবী (স)-এর কাছ থেকে এ কথাগুলো শুনেছি। আমার অনুমান নবী (স) আরো বলেছেনঃ ব্যক্তি তার পিতার সম্পদের রাখাল (বু)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যার সাথে ভালো ব্যবহার করা হয় সে যেন তার উত্তম বিনিময় দেয়

📄 যার সাথে ভালো ব্যবহার করা হয় সে যেন তার উত্তম বিনিময় দেয়


۱۱۰ - بَابُ مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَلْيُكَافِتُهُ
٢١٤ - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنصَارِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَلْيُجْزْهُ فَإِنْ لَّمْ يَجِدْ مَا يُجِزْهُ فَلْيُثْنِ عَلَيْهِ فَإِنَّهُ إِذَا أَثْنِي عَلَيْهِ فَقَدْ شَكَرَهُ وَإِنْ كَتَمَهُ فَقَدْ كَفَرَهُ وَمَنْ تَحَلِّي بِمَا لَمْ يُعْطَ فَكَأَنَّمَا لَبِسَ ثَوبَي زُورٍ.
২১৪। জাবের ইবনে আবদুল্লাহ আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (স) বলেছেনঃ যার সাথে ভালো ব্যবহার করা হয় সে যেন তাকে তার অনুরূপ বিনিময় দান করে। যদি বিনিময় দান করার সামর্থ্য না থাকে তাহলে সে তার প্রশংসা করবে। কেননা সে যখন তার প্রশংসা করলো তখন সে যেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। যে ব্যক্তি তা (ভালো ব্যবহার) গোপন রাখলো সে যেন তার প্রতি অকৃজ্ঞতা প্রকাশ করলো। যে ব্যক্তি কোন কিছু না পেয়েও বলে, পেয়েছি, সে দ্বিগুণ মিথ্যাবাদী (তি, দা, আ)।
٢١٥ - عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنِ اسْتَعَاذَ بِاللَّهِ فَأَعِيدُوهُ فَمَنْ سَئَلَ بِاللَّهِ فَأَعْطُوهُ وَمَنْ أَتِي إِلَيْكُمْ مَعْرُوفًا فَكَافِئُوهُ فَإِنْ لَمْ تَجِدُوا فَادْعُوا لَهُ حَتَّى يَعْلَمَ أَنْ قَدْ كَافَتْتُمُوهُ.
২১৫। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলছেনঃ যে ব্যক্তি আল্লাহর নামে আশ্রয় প্রার্থনা করে তাকে আশ্রয় দাও। যে ব্যক্তি আল্লাহ্ নামে কিছু প্রার্থনা করে তাকে দান করো। যে ব্যক্তি তোমাদের সাথে ভালো ব্যবহার করে তোমরা তার প্রতিদান দাও। প্রতিদান দেয়ার মত কিছু না থাকলে তার জন্য দোয়া করো, যাতে সে অনুভব করতে পারে যে, তোমরা তার ভালো কাজের প্রতিদান দিয়েছো (দা, না, আ)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00