📄 যে ব্যক্তি গোলাম হওয়া পছন্দ করে
١٠٥ - بَابُ مَنْ أَحَبُّ أَنْ يَكُونَ عَبْدًا
٢٠٧ - عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ الْعَبْدُ الْمُسْلِمُ إِذَا آَدَّى حَقَّ اللَّهِ وَحَقَّ سَيِّدِهِ لَهُ أَجْرَانِ وَالَّذِي نَفْسُ أَبِي هُرَيْرَةَ بِيَدِهِ لَوْلَاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ وَالْحَجُّ وَبِرُّ أمِّي لَأَحْبَبْتُ أَنْ أَمُوتَ مَمْلُوكًا .
২০৭। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ কোন মুসলিম গোলাম যখন আল্লাহ্ হক ও তার মনিবের হক আদায় করে, তখন সে দু'টি পুরস্কার পাবার অধিকারী হয়। আবু হুরায়রা (রা) বলেন, সেই সত্তার শপথ যাঁর হাতে আবু হুরায়রার জীবন! যদি আল্লাহর পথে জিহাদ ও হজ্জ না থাকতো এবং আমার মায়ের সাথে সদ্ব্যবহার করার মত গুরুত্বপূর্ণ কাজ না থাকতো তাহলে আমি গোলামী অবস্থায় মৃত্যুবরণ করা অধিক পছন্দ করতাম (বু, মু,আ, আন)।
📄 গোলামকে "আমার দাস" বলে সম্বোধন করবে না
১.৭ – بَابُ لَا يَقُولُ عَبْدِي
۲۰۸ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَقُولُ أَحَدُكُمْ عَبْدِي أَمَتِي كُلُّكُمْ عَبِيدُ اللهِ وَكُلُّ نِسَائِكُمْ إِمَاءُ اللَّهِ وَلْيَقُلْ غُلَامِي جَارِيَتِي وَفَتَايَ وَفَتَاتِي .
২০৮। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমাদের কেউ 'আমার বান্দা' 'আমার বান্দী' বলবে না। তোমরা সবাই আল্লাহর বান্দা এবং তোমাদের সব মহিলা আল্লাহ্ বান্দী। বরং সে যেন বলে, আমার ছেলে, আমার মেয়ে, আমার যুবক, আমার যুবতী (বু,মু,না,হি)।
📄 গোলাম কি বলবে
۱.۷ - بَابُ هَلْ يَقُولُ سَيِّدِي
٢٠٩ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا يَقُولُنَّ أَحَدُكُمْ عَبْدِي وَآمَتِي وَلَا يَقُولُنَّ الْمَمْلُوكُ رَبِّي وَرَبَّتِي وَلْيَقُلْ فَتَايَ وَفَتَاتِي وَسَيِّدِي وَسَيِّدَتِي كُلُّكُمْ مَمْلُوكُونَ وَالرَّبُّ اللَّهُ عَزَّ وَجَلَّ .
২০৯। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমাদের কেউ যেন আমার দাস, আমার দাসী না বলে। ক্রীতদাসও যেন আমার প্রভু না বলে। সে বলবে, আমার যুবক, আমার যুবতী, আমার নেতা। তোমাদের প্রত্যেকেই দাস, কেবল মহামহিম আল্লাহই হচ্ছেন রব (প্রভু) (দা,না)।
۲۱۰ - عَنْ مُطَرِّفَ قَالَ قَالَ أَبِي انْطَلَقْتُ فِي وَقْدِ بَنِي عَامِرٍ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالُوا أَنْتَ سَيِّدُنَا قَالَ السَّيدُ اللهُ قَالُوا وَأَفْضَلُنَا فَضْلاً وَأَعْظَمُنَا طُولاً قَالَ فَقَالَ قُولُوا بِقَوْلُكُمْ وَلَا يَسْتَجِرَنَّكُمُ الشَّيْطَانُ.
২১০। মুতাররিফ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা বললেন, আমি আমের গোত্রের প্রতিনিধি দলের সাথে নবী (স)-এর কাছে গেলাম। লোকেরা (রাসূলকে) বললো, আপনি আমাদের সাইয়েদ (নেতা)। তিনি বললেনঃ সাইয়েদ তো হচ্ছেন আল্লাহ। লোকেরা বললো, আপনি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বড়। রাবী বলেন, রাসূলুল্লাহ (স) বললেনঃ তোমরা নিজেদের কথা বলো এবং শয়তান যেন তোমাদের মধ্যে অনুপ্রবেশ না করতে পারে (দা, না,আ)।
📄 'আমার মনিব'?