📄 কোন ব্যক্তি নিজে যা খাবে তার দাসকেও তা খাওয়াবে
১.১ - بَابُ يُطْعِمُ الْعَبْدَ مِمَّا يَأْكُلُ
১৯৮ - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ يَقُولُ كَانَ النَّبِيُّ اللهِ يُوصِي بِالْمَمْلُوكِينَ خَيْرًا وَيَقُولُ أَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ وَالْبِسُوهُمْ مِنْ لَبُوسِكُمْ وَلَا تُعَذِّبُوا خَلْقَ اللَّهِ.
১৯৮। জাবের ইবনে আবদুল্লাহ (রা) বলেন, নবী (স) দাসদের সাথে উত্তম ব্যবহার করার উপদেশ দিতেন এবং বলতেন: তোমরা যা খাও তাদেরকেও তা খাওয়াও, তোমরা যা পরিধান করো তাদেরকেও তা পরিধান করাও এবং আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিও না।
📄 কোন ব্যক্তি আহারের সময় তার খাদেমকেও কি তার সাথে বসাবে?
১.২ - بَابُ هَلْ يُجْلِسُ خَدِمَهُ مَعَهُ إِذَا أَكَلَ
١٩٩ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا جَاءَ أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ فَلْيُجْلِسْهُ فَإِنْ لَمْ يَقْبَلْ فَلْيُنَاوِلُهُ مِنْهُ.
১৯৯। আবু হুরাররা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমাদের কারো খাদেম তার আহারাদি নিয়ে তার কাছে আসলে সে যেন তাকেও সাথে বসায়। সে যদি তাতে সম্মত না হয়, তবে তাকে (তার মুখে) তা থেকে কিছু তুলে দেয় (বু, মু, দা)।
٢٠٠ - عَنْ أَبِي مَحْذُورَةً كُنْتُ جَالِسَاعِنْدَ عُمَرَ اذْ جَاءَ صَفْوَانُ بْنُ أُمَيَّةَ بِجَفْنَةٍ يُحْمِلُهَا نَفَرٌ فِي عَبَاءَةٍ فَوَضَعُوهَا بَيْنَ يَدَيْ عُمَرَ فَدَعَا عُمَرُ نَاسًا مَسَاكِيْنَ وَأَرِقَاءَ مِنْ أَرْقَاءِ النَّاسِ حَولَهُ فَاكُلُوا مَعَهُ ثُمَّ قَالَ عِنْدَ ذَلِكَ فَعَلَ اللَّهُ بِقَوْمٍ أَوْ قَالَ لَهَا اللَّهُ قَوْمًا يَرْغَبُونَ عَنْ أَرْقَائِهِمْ أَنْ يَأْكُلُوا مَعَهُمْ فَقَالَ صَفْوَانُ أَمَا وَاللَّهِ مَا نَرْغَبُ عَنْهُمْ وَلَكِنَّا نَسْتَأْثِرُ عَلَيْهِمْ لَا نَجِدُ وَاللَّهِ مِنَ الطَّعَامِ الطَّيِّبِ مَا نَأْكُلُ وَنُطْعِمُهُمْ.
২০০। আবু মাহযূরা (রা) বলেন, আমি উমার (রা)-এর দরবারে বসা ছিলাম। তখন সাফওয়ান ইবনে উমাইয়া (রা) একটি বিরাট পাত্রসহ সেখানে আসেন। পাত্রটি একটি পশমী আবায় করে কয়েক ব্যক্তি বহন করে আনে। তারা তা উমার (রা)-এর সামনে রাখে। উমার (রা) দরিদ্র লোকজনকে এবং তার নিকট উপস্থিত লোকজনের দাসদেরকে ডাকলেন। তারা তার সাথে একত্রে আহার করলো। তিনি বলেন, আল্লাহ এমন একটি সম্প্রদায়কে ধ্বংস করেছেন অথবা আল্লাহ এমন সম্প্রদায়কে অপদস্থ করেছেন, যারা নিজেদের দাসদের সাথে আহার করতে অপছন্দ করতো। সাফওয়ান (রা) বলেন, আল্লাহর শপথ! আমরা তাদের ঘৃণা করি না, বরং আমরা তাদেরকে আমাদের উপর অগ্রাধিকার দেই। আল্লাহর শপথ! আমরা উত্তম খাবার পেলেই তা নিজেরাও খাই এবং তাদেরকেও খাওয়াই।
📄 গোলাম তার মালিকের কল্যাণ কামনা করলে
১০৩ - বাব: যদি কোনো দাস তার মালিকের প্রতি বিশ্বস্ত থাকে
২০১ - আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "নিশ্চয়ই কোনো দাস যখন তার মালিকের প্রতি বিশ্বস্ত থাকে এবং তার রবের ইবাদত সুন্দরভাবে করে, তখন তার জন্য দ্বিগুণ সাওয়াব।"
২০১। আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ যে গোলাম তার মনিবের কল্যাণ কামনা করে এবং উত্তমরূপে তার প্রতিপালকের ইবাদত করে, তার জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে (বু, মু, দা)।
২০২ - এক ব্যক্তি আমের আশ-শাবীকে (রা.) বললেন, "হে আবু আমর! আমরা নিজেদের মধ্যে বলি যে, কোনো ব্যক্তি তার দাসীকে মুক্ত করার পর যদি তাকে বিয়ে করে, তবে সে যেন তার কোরবানির উটকে জবাই না করে তার উপর চড়ে বসল।" আমের বললেন, "আবু বুরদা আমার কাছে তার পিতার সূত্রে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ ﷺ তাদের বলেছেন: তিন ব্যক্তির জন্য দ্বিগুণ সাওয়াব রয়েছে: ১. আহলে কিতাবদের মধ্যে যে তার নবীর উপর ঈমান এনেছে এবং মুহাম্মদের উপরও ঈমান এনেছে। ২. যে গোলাম আল্লাহর হক এবং তার মালিকের হক আদায় করে। ৩. যে ব্যক্তির কাছে একটি দাসী ছিল, সে তাকে ভালোভাবে আদব কায়দা শিখিয়েছে এবং ভালোভাবে জ্ঞান দিয়েছে। এরপর তাকে মুক্ত করে বিয়ে করেছে, তার জন্য দ্বিগুণ সাওয়াব রয়েছে।" আমের বলেন, "এটা তো আমরা তোমাকে এমনিতেই দিয়ে দিলাম। অথচ এর চেয়ে কম জানার জন্য মানুষ মদীনা পর্যন্ত সফর করত।"
২০২। এক ব্যক্তি আমের আশ-শাবী (র)-কে বললো, হে আমরের পিতা! আমরা পরস্পর বলাবলি করি যে, কোন ব্যক্তি তার সন্তানদাত্রী দাসীকে দাসত্বমুক্ত করার পর বিবাহ করলে সে যেন তার কোরবানীর পশুকে বাহনরূপে ব্যবহার করলো। আমের (র) বলেন, আবু বুরদা (র) তার পিতার সূত্রে আমার নিকট বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (স) তাদের বলেছেনঃ তিন ব্যক্তির জন্য দু'টি করে পুরস্কার রয়েছে। (১) আহলে কিতাব সম্প্রদায়ের যে ব্যক্তি তার নবীর উপর ঈমান এনেছে এবং মুহাম্মাদ (স)-এর উপরও ঈমান এনেছে তার জন্য দুইটি পুরস্কার। (২) যে ক্রীতদাস আল্লাহর হক এবং তার মনিবের হক আদায় করে। (৩) যে ব্যক্তির কাছে একটি দাসী ছিল, সে তাকে শয্যাসঙ্গিনী করেছে, তাকে উত্তমরূপে শিষ্টাচার শিখিয়েছে এবং উত্তমরূপে শিক্ষাদীক্ষা দিয়েছে, অতঃপর তাকে দাসত্বমুক্ত করে বিবাহ করেছে, তার জন্য দুইটি পুরস্কার রয়েছে। আমের (রা) বলেন, আমি তোমাকে তা (জ্ঞান) বিনিময় ছাড়াই দান করলাম। এর চাইতে ক্ষুদ্র কথা শেখার জন্যও মানুষকে ইতিপূর্বে মদীনা পর্যন্ত সফর করতে হতো (বু, মু, তি, না, ই)।
২০৩ - আবু মুসা (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "যে গোলাম তার রবের ইবাদত ভালোভাবে করে এবং তার মালিকের আনুগত্য ও কল্যাণ কামনা করে, তার জন্য দ্বিগুণ সাওয়াব।"
২০৩। আবু মূসা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ যে ক্রীতদাস উত্তমরূপে তার প্রভুর ইবাদত করে এবং তার মনিবের আনুগত্য ও কল্যাণ কামনার যে কর্তব্য তার উপর রয়েছে তাও পালন করে, তার জন্য রয়েছে দু'টি পুরস্কার (বু)।
٢٠٤ - عَنْ أَبِي بُرْدَةَ يُحَدِّثُ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ الْمَمْلُوكُ لَهُ أَجْرَانِ إِذَا آدَّى حَقَّ اللَّهِ فِي عِبَادَتِهِ أَوْ قَالَ فِي حُسْنِ عِبَادَتِهِ وَحَقَّ مَلِيكِهِ الَّذِي يَمْلِكُهُ.
২০৪। আবু বুরদা (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ ক্রীতদাসের জন্য রয়েছে দু'টি পুরস্কার। সে যখন উত্তমরূপে আল্লাহর ইবাদতের হক আদায় করে এবং মনিবের প্রতি তার কর্তব্যও পালন করে (বু, মু, তি, না)।
📄 গোলামও একজন দায়িত্বশীল
١٠٤ - بَابُ الْعَبْدِ رَاعِ
٢٠٥ - عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَعَبْدُ الرَّجُلِ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ أَلَا كُلُّكُمْ راعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ.
২০৫। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ তোমাদের প্রত্যেকেই রাখাল বা দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। শাসক জনগণের রাখাল, তাকে তার জনগণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যে কোন ব্যক্তি তার পরিবারের রাখাল। তাকে তাঁর পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। দাস তার মনিবের সম্পদরাজির রাখাল, তাকে এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সাবধান! তোমাদের প্রত্যেকেই রাখাল এবং তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে (বু, মু, দা)।
٢٠٦ - عَنْ أَبِي هُرَيْرَةَ يَقُولُ الْعَبْدُ إِذَا أَطَاعَ سَيِّدَهُ فَقَدْ أَطَاعَ اللَّهَ عَزَّ وَجَلَّ فَإِذَا عَصَى سَيِّدَهُ فَقَدْ عَصَى اللَّهَ عَزَّ وَجَلَّ.
২০৬। আবু হুরায়রা (রা) বলেন, দাস তার মনিবের আনুগত্য করলে সে মহামহিম আল্লাহ্ই আনুগত্য করলো এবং সে মনিবের অবাধ্যাচারী হলে মহামহিমান্বিত আল্লাহ্রই অবাধ্যতা করলো।