📄 নিজ গোলাম ও খাদেমের জন্য কোন ব্যক্তির খরচ দানরূপে গণ্য
۹۹ - بَابُ نَفَقَةِ الرَّجُلِ عَلَى عَبْدِهِ وَخَادِمِهِ صَدَقَةٌ
١٩٤ - عَنِ الْمِقْدَامِ سَمِعَ النَّبِيُّ ﷺ يَقُولُ مَا أَطْعَمْتَ نَفْسَكَ فَهُوَ صَدَقَةٌ وَمَا أَطْعَمْتَ وَلَدَكَ وَزَوْجَتَكَ وَخَادِمَكَ فَهُوَ صَدَقَةٌ.
১৯৪। মিকদাম (রা) থেকে বর্ণিত। তিনি নবী (স)-কে বলতে শুনেছেনঃ তুমি নিজে যা খাও তা ও সদাকা, তুমি তোমার স্ত্রী, পুত্র ও খাদেমকে যা খাওয়াও তাও সদাকা (না, আ)।
১৯৫- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ خَيْرُ الصَّدَقَةِ مَا بَقِيَ غِنَّى وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِّنَ الْيَدِ السُّفْلَى اِبْدَأْ بِمَنْ تَعُولُ تَقُولُ اِمْرَأَتُكَ أَنْفِقْ عَلَيَّ أَوْ طَلِّقْنِي وَيَقُولُ مَمْلُوكُكَ أَنْفِقْ عَلَيَّ أَوْ بِعْنِيْ وَيَقُولُ وَلَدُكَ اِلَي مَنْ تَكِلُنَا.
১৯৬। আবু হুরায়রা (রা) বলেছেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ উত্তম সদকা হলো সচ্ছলতা বজায় রেখে যা করা হয়। উপরের (দাতার) হাত নিচের (গ্রহীতার) হাতের চেয়ে উত্তম। পোষ্যদের থেকে (দান-খয়রাত) শুরু করো। অন্যথায় তোমার স্ত্রী বলবে, আমার ভরণপোষণ দাও নতুবা আমাকে তালাক দাও। তোমার দাস বলবে, আমাকে ভরণপোষণ দাও অন্যথায় আমাকে বিক্রয় করো। তোমার সন্তান বলবে, আমাকে কার দায়িত্বে ছেড়ে যাচ্ছেন (বু, আন)।
١٩٦- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ اَمَرَ النَّبِيُّ ﷺ بِصَدَقَةٍ فَقَالَ رَجُلٌ عِنْدِي دِيْنَارٌ قَالَ اَنْفِقُهُ عَلَي نَفْسِكَ قَالَ عِنْدِي اخَرُ قَالَ اَنْفِقْهُ عَلَي زَوْجَتِكَ قَالَ عِنْدِيَ آخَرُ قَالَ اَنْفِقُهُ عَلَي خَادِمِكَ ثُمَّ اَنْتَ اَبْصَرُ.
১৯৮। আবু হুরায়রা (রা) বলেন, নবী (স) দান-খয়রাত করার নির্দেশ দিলেন। এক ব্যক্তি বললো, আমার কাছে একটি দীনার আছে। তিনি বললেনঃ তা তুমি নিজের জন্য ব্যয় করো। সে বললো, আমার কাছে আরো একটি দীনার আছে। তিনি বললেনঃ তা তোমার স্ত্রীর জন্য ব্যয় করো। সে বললো, আমার কাছে আরো একটি দীনার আছে। তিনি বললেনঃ তা তোমার খাদেমের জন্য ব্যয় করো। তারপর তোমার বিবেক-বৃদ্ধি খাটাও (না, দা, হা, হি, আ)।
📄 কেউ তার দাসের সাথে একত্রে আহার করা অপছন্দ করলে
١٠٠ - بَابُ إِذَا كَرِةَ أَنْ يَّأْكُلَ مَعَ عَبْدِهِ -
۱۹۷- أَخْبَرَنِي ابْنُ الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَهُ يَسْأَلُ جَابِرًا عَنْ خَادِمِ الرَّجُلِ إِذَا كَفَاهُ الْمَشْقَةَ وَالْحَرَّ اَمَرَ النَّبِيُّ ﷺ أَنْ يَدْعُوَهُ قَالَ نَعَمْ فَاِنْ كَرِهَ اَحَدُكُمْ أَنْ يَطْعَمَ مَعَهُ فَلْيُطْعِمُهُ أَكْلَةً فِي يَدِهِ.
১৯৯। ইবনুয যুবাইর (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি জাবির (রা)-কে তার খাদেম সম্পর্কে জিজ্ঞেস করলো। সে তার (জন্য আহার তৈরি করতে) পরিশ্রম ও তাপ সহ্য করেছে, রাসূলুল্লাহ (স) কি আহারের সময় তাকে ডাকার নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হাঁ, তোমাদের কেউ যদি তার সাথে আহার করতে অনিচ্ছুক হয়, তবে সে যেন নিজ হাতে তার মুখে এক গ্রাস খাবার তুলে দেয় (আ, হি)।
📄 কোন ব্যক্তি নিজে যা খাবে তার দাসকেও তা খাওয়াবে
১.১ - بَابُ يُطْعِمُ الْعَبْدَ مِمَّا يَأْكُلُ
১৯৮ - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ يَقُولُ كَانَ النَّبِيُّ اللهِ يُوصِي بِالْمَمْلُوكِينَ خَيْرًا وَيَقُولُ أَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ وَالْبِسُوهُمْ مِنْ لَبُوسِكُمْ وَلَا تُعَذِّبُوا خَلْقَ اللَّهِ.
১৯৮। জাবের ইবনে আবদুল্লাহ (রা) বলেন, নবী (স) দাসদের সাথে উত্তম ব্যবহার করার উপদেশ দিতেন এবং বলতেন: তোমরা যা খাও তাদেরকেও তা খাওয়াও, তোমরা যা পরিধান করো তাদেরকেও তা পরিধান করাও এবং আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিও না।
📄 কোন ব্যক্তি আহারের সময় তার খাদেমকেও কি তার সাথে বসাবে?
১.২ - بَابُ هَلْ يُجْلِسُ خَدِمَهُ مَعَهُ إِذَا أَكَلَ
١٩٩ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِذَا جَاءَ أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ فَلْيُجْلِسْهُ فَإِنْ لَمْ يَقْبَلْ فَلْيُنَاوِلُهُ مِنْهُ.
১৯৯। আবু হুরাররা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমাদের কারো খাদেম তার আহারাদি নিয়ে তার কাছে আসলে সে যেন তাকেও সাথে বসায়। সে যদি তাতে সম্মত না হয়, তবে তাকে (তার মুখে) তা থেকে কিছু তুলে দেয় (বু, মু, দা)।
٢٠٠ - عَنْ أَبِي مَحْذُورَةً كُنْتُ جَالِسَاعِنْدَ عُمَرَ اذْ جَاءَ صَفْوَانُ بْنُ أُمَيَّةَ بِجَفْنَةٍ يُحْمِلُهَا نَفَرٌ فِي عَبَاءَةٍ فَوَضَعُوهَا بَيْنَ يَدَيْ عُمَرَ فَدَعَا عُمَرُ نَاسًا مَسَاكِيْنَ وَأَرِقَاءَ مِنْ أَرْقَاءِ النَّاسِ حَولَهُ فَاكُلُوا مَعَهُ ثُمَّ قَالَ عِنْدَ ذَلِكَ فَعَلَ اللَّهُ بِقَوْمٍ أَوْ قَالَ لَهَا اللَّهُ قَوْمًا يَرْغَبُونَ عَنْ أَرْقَائِهِمْ أَنْ يَأْكُلُوا مَعَهُمْ فَقَالَ صَفْوَانُ أَمَا وَاللَّهِ مَا نَرْغَبُ عَنْهُمْ وَلَكِنَّا نَسْتَأْثِرُ عَلَيْهِمْ لَا نَجِدُ وَاللَّهِ مِنَ الطَّعَامِ الطَّيِّبِ مَا نَأْكُلُ وَنُطْعِمُهُمْ.
২০০। আবু মাহযূরা (রা) বলেন, আমি উমার (রা)-এর দরবারে বসা ছিলাম। তখন সাফওয়ান ইবনে উমাইয়া (রা) একটি বিরাট পাত্রসহ সেখানে আসেন। পাত্রটি একটি পশমী আবায় করে কয়েক ব্যক্তি বহন করে আনে। তারা তা উমার (রা)-এর সামনে রাখে। উমার (রা) দরিদ্র লোকজনকে এবং তার নিকট উপস্থিত লোকজনের দাসদেরকে ডাকলেন। তারা তার সাথে একত্রে আহার করলো। তিনি বলেন, আল্লাহ এমন একটি সম্প্রদায়কে ধ্বংস করেছেন অথবা আল্লাহ এমন সম্প্রদায়কে অপদস্থ করেছেন, যারা নিজেদের দাসদের সাথে আহার করতে অপছন্দ করতো। সাফওয়ান (রা) বলেন, আল্লাহর শপথ! আমরা তাদের ঘৃণা করি না, বরং আমরা তাদেরকে আমাদের উপর অগ্রাধিকার দেই। আল্লাহর শপথ! আমরা উত্তম খাবার পেলেই তা নিজেরাও খাই এবং তাদেরকেও খাওয়াই।