📘 আল আদাবুল মুফরাদ > 📄 দাস-দাসীদের গালি দেয়া নিষেধ

📄 দাস-দাসীদের গালি দেয়া নিষেধ


٩٦ - بَابُ سِبَابِ الْعُبَيْدِ
۱۸۸ - عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ يَقُولُ رَأَيْتُ أَبَا ذَرٍّ وَعَلَيْهِ حُلَّةٌ وَعَلَى غُلَامِهِ حُلَّةٌ فَسَأَلْنَاهُ عَنْ ذَلِكَ فَقَالَ إِنِّي سَابَبْتُ رَجُلاً فَشَكَاني الي النَّبِيُّ ﷺ فَقَالَ لِي النَّبِيُّ أَعَيَّرْتُهُ بِأُمِّهِ قُلْتُ نَعَمْ ثُمَّ قَالَ إِنَّ اخْوَانَكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدَيْهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ وَلِيَلْبَسْهُ بِمَا يَلْبَسُ وَلَا تُكَلِّفُوهُمْ مَا يَغْلَبُهُمْ فَإِنْ كَلَّفْتُمُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَأَعِينُوهُم.
১৮৮। মারূর ইবনে সুয়াইদ (র) বলেন, আমি আবু যার (রা)-এর পরনে একটি লাল বর্ণের চাদর এবং তার গোলামের পরনেও একই রকম চাদর দেখলাম। আমরা তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম। সে নবী (স)-এর নিকট আমার বিরুদ্ধে অভিযোগ করলে নবী (স) আমাকে বলেনঃ তুমি কি তার মাকে তুলে গালি দিয়েছো? আমি বললাম, হাঁ। তিনি বলেনঃ তোমাদের দাসগণ তোমাদের ভাই। আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করেছেন। সুতরাং যার অধীনে তার ভাই আছে সে যা খায়, তাকেও যেন তা খাওয়ায়, সে যা পরে তাকেও তাই পরায় এবং তাদের উপর তাদের সাধ্যাতীত কাজ চাপাবে না। এরূপ কোন কাজ তাদের করতে দিলে সে যেন তাদের সেই কাজে সাহায্য করে (বু, মু, দা, তি, ই)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 লোকে নিজ দাসকে কি সাহায্য করবে?

📄 লোকে নিজ দাসকে কি সাহায্য করবে?


۹۷ - بَابُ هَلْ يُعِينُ عَبْدَهُ
۱۸۹ - عَنْ رَجُلٍ مِّنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ أَرِقَاءَكُمْ إِخْوَانُكُمْ فَأَحْسِنُوا إِلَيْهِمْ اسْتَعِينُوهُمْ عَلَى مَا غَلَبَكُمْ وَأَعِينُوهُمْ عَلَى مَا غُلِبُوا .
১৮৯। নবী (স)-এর এক সাহাবী বলেন, নবী (স) বলেছেনঃ তোমাদের দাসগণ তোমাদের ভাই। অতএব তোমরা তাদের সাথে সদয় ব্যবহার করো, যে কাজ তোমাদের পরাভূত করে তাতে তাদের সাহায্য গ্রহণ করো এবং যে কাজ তাদের পরাভূত করে, তাতে তোমরাও তাদের সাহায্য করো (আ)।
١٩٠ - عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ أَعِينُوا الْعَامِلَ مِنْ عَمَلِهِ فَإِنَّ عَامِلَ اللَّهِ لَا يَخِيبُ يَعْنِي الْخَادِمَ .
১৯০। আবু হুরায়রা (রা) বলেন, তোমরা কর্মচারীকে তার কর্ম সম্পাদনে সাহায্য করো। কেননা আল্লাহর কর্মচারী (খাদেম) ব্যর্থ হয় না।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 দাসের উপর তার সাধ্যাতীত কাজের বোঝা চাপানো নিষেধ

📄 দাসের উপর তার সাধ্যাতীত কাজের বোঝা চাপানো নিষেধ


۹۸ - بَابُ لَا يُكَلِّفُ الْعَبْدُ مِنَ الْعَمَلِ مَا لَا يُطِيقُ
۱۹۱ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ الْمَمْلُوكُ طَعَامُهُ وَكِسْوَتُهُ وَلَا يُكَلِّفُهُ مِنَ الْعَمَلِ مَا لَا يُطِيقُ.
১৯১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ দাস তার আহারাদি ও পরিধেয় পাবে এবং তার উপর তার সাধ্যাতীত কাজের বোঝা চাপানো যাবে না (মু, মা, আ, হি)।
۱۹۲ - عَنْ أَبِي هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ الله ﷺ الْمَمْلُوكَ طَعَامُهُ وَكَسْوَتُهُ وَلَا يُكَلِّفُهُ إِلاَّ مَا يُطِيقُ.
১৯২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ দাস তার আহারাদি ও পরিধেয় পাবে এবং তার উপর তার সাধ্যাতীত কাজের বোঝা চাপানো যাবে না (পূর্বোক্ত হাদীসের বরাত)।
۱۹۳ - عَنِ الْأَعْمَشِ قَالَ قَالَ مَعْرُورٌ مَرَرْنَا بِأَبِي ذَرٍّ وَعَلَيْهِ ثَوْبٌ وَعَلَى غُلَامِهِ حُلَّةٌ فَقُلْنَا لَوْ أَخَذْتَ هُذَا وَاعْطَيْتَ هُذَا غَيْرَهُ كَانَتْ حُلَّةٌ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ إِخْوَانُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعَمْهُ مِمَّا يَأْكُلُ وَلْيَلْبَسْهُ مِمَّا يَلْبَسُ وَلَا يُكَلِّفْهُ مَا يُغْلِبُهُ فَإِنْ كَلَّفَهُ مَا يُغْلِبُهُ فَلْيُعِنْهُ عَلَيْهِ.
১৯৩। মারূর (র) বলেছেন, আমরা আবু যার (রা)-র সাক্ষাত পেলাম। তার পরনে ছিল একটি সূতিবস্ত্র এবং তার গোলামের পরনে ছিল একটি রেশমী চাদর। আমরা বললাম, আপনি যদি এটা গ্রহণ করতেন এবং তাকে যদি এই রেশমী চাদর ছাড়া অন্যটি দিতেন। তিনি বলেন, নবী (স) বলেছেনঃ তোমাদের এসব ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। অতএব তোমাদের কারো অধীনে তার ভাই থাকলে সে যা খায় তাকেও যেন তা খাওয়ায়, সে যা পরিধান করে, তাকেও যেন তাই পরিধান করায় এবং তার সামর্থ্যের অতিরিক্ত কাজের বোঝা যেন তার উপর না চাপায়। যদি সে তার সামর্থ্যের অতিরিক্ত কাজের বোঝা তার উপর অর্পণ করে, তাহলে সে যেন তাকে সহায়তা করে।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 নিজ গোলাম ও খাদেমের জন্য কোন ব্যক্তির খরচ দানরূপে গণ্য

📄 নিজ গোলাম ও খাদেমের জন্য কোন ব্যক্তির খরচ দানরূপে গণ্য


۹۹ - بَابُ نَفَقَةِ الرَّجُلِ عَلَى عَبْدِهِ وَخَادِمِهِ صَدَقَةٌ
١٩٤ - عَنِ الْمِقْدَامِ سَمِعَ النَّبِيُّ ﷺ يَقُولُ مَا أَطْعَمْتَ نَفْسَكَ فَهُوَ صَدَقَةٌ وَمَا أَطْعَمْتَ وَلَدَكَ وَزَوْجَتَكَ وَخَادِمَكَ فَهُوَ صَدَقَةٌ.
১৯৪। মিকদাম (রা) থেকে বর্ণিত। তিনি নবী (স)-কে বলতে শুনেছেনঃ তুমি নিজে যা খাও তা ও সদাকা, তুমি তোমার স্ত্রী, পুত্র ও খাদেমকে যা খাওয়াও তাও সদাকা (না, আ)।
১৯৫- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ خَيْرُ الصَّدَقَةِ مَا بَقِيَ غِنَّى وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِّنَ الْيَدِ السُّفْلَى اِبْدَأْ بِمَنْ تَعُولُ تَقُولُ اِمْرَأَتُكَ أَنْفِقْ عَلَيَّ أَوْ طَلِّقْنِي وَيَقُولُ مَمْلُوكُكَ أَنْفِقْ عَلَيَّ أَوْ بِعْنِيْ وَيَقُولُ وَلَدُكَ اِلَي مَنْ تَكِلُنَا.
১৯৬। আবু হুরায়রা (রা) বলেছেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ উত্তম সদকা হলো সচ্ছলতা বজায় রেখে যা করা হয়। উপরের (দাতার) হাত নিচের (গ্রহীতার) হাতের চেয়ে উত্তম। পোষ্যদের থেকে (দান-খয়রাত) শুরু করো। অন্যথায় তোমার স্ত্রী বলবে, আমার ভরণপোষণ দাও নতুবা আমাকে তালাক দাও। তোমার দাস বলবে, আমাকে ভরণপোষণ দাও অন্যথায় আমাকে বিক্রয় করো। তোমার সন্তান বলবে, আমাকে কার দায়িত্বে ছেড়ে যাচ্ছেন (বু, আন)।
١٩٦- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ اَمَرَ النَّبِيُّ ﷺ بِصَدَقَةٍ فَقَالَ رَجُلٌ عِنْدِي دِيْنَارٌ قَالَ اَنْفِقُهُ عَلَي نَفْسِكَ قَالَ عِنْدِي اخَرُ قَالَ اَنْفِقْهُ عَلَي زَوْجَتِكَ قَالَ عِنْدِيَ آخَرُ قَالَ اَنْفِقُهُ عَلَي خَادِمِكَ ثُمَّ اَنْتَ اَبْصَرُ.
১৯৮। আবু হুরায়রা (রা) বলেন, নবী (স) দান-খয়রাত করার নির্দেশ দিলেন। এক ব্যক্তি বললো, আমার কাছে একটি দীনার আছে। তিনি বললেনঃ তা তুমি নিজের জন্য ব্যয় করো। সে বললো, আমার কাছে আরো একটি দীনার আছে। তিনি বললেনঃ তা তোমার স্ত্রীর জন্য ব্যয় করো। সে বললো, আমার কাছে আরো একটি দীনার আছে। তিনি বললেনঃ তা তোমার খাদেমের জন্য ব্যয় করো। তারপর তোমার বিবেক-বৃদ্ধি খাটাও (না, দা, হা, হি, আ)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00