📄 তোমরা যা পরিধান করো দাস-দাসীদেরও তাই পরিধান করাও
৯৫ – বাবঃ তোমরা যা পরিধান করো দাস-দাসীদেরও তাই পরিধান করাও।
১৮৬ - عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ خَرَجْتُ أَنَا وَأَبِي نَطْلُبُ الْعِلْمَ فِي هَذَا الْحَيِّ مِنَ الْأَنْصَارِ قَبْلَ أَنْ يُهْلِكُوا فَكَانَ أَوَّلُ مَنْ لَقِينَا أَبَا الْيَسَرِ صَاحِبَ النَّبِيِّ ﷺ وَمَعَهُ غُلامٌ لَهُ وَعَلَى أَبِي الْيَسَرِ بُرْدَةً وَمَعَافِرِي وَعَلَى غُلَامِهِ بُرْدَةٌ وَمَعَافِرِي فَقُلْتُ لَهُ يَا عَمِّي لَوْ أَخَذْتَ بُرْدَةَ غُلامِكَ وَأَعْطَيْتَهُ مَعَافِرِيكَ أَوْ أَخَذْتَ مَعَافِرِيهُ وَأَعْطَيْتَهُ بُرْدَتَكَ كَانَتْ عَلَيْكَ حُلَّةٌ وَعَلَيْهِ حُلَةٌ فَمَسَحَ رَأْسِي وَقَالَ اللَّهُمَّ بَارِكْ فِيهِ يَا ابْنَ أَخِي بَصَرَ عَيْنَيَّ هَاتَيْنِ وَسَمِعَ أُذْنَيَّ هَاتَيْنِ وَوَعَاهُ قَلْبِي وَأَشَارَ إِلَيَّ مَنَاطِ قَلْبِهِ النَّبِيُّ ﷺ يَقُولُ أَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ وَالْبِسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ وَكَانَ إِنْ أَعْطَيْتُهُ مِنْ مَتَاعِ الدُّنْيَا أَهْوَنُ عَلَيَّ مِنْ أَنْ يَأْخُذَ مِنْ حَسَنَاتِي يَوْمَ الْقِيَامَةِ.
১৮৬। উবাদা ইবনুল ওলীদ ইবনুস সামিত (র) বলেন, আমি এবং আমার পিতা জ্ঞানার্জনের উদ্দেশ্যে আনসারদের জীবদ্দশায় তাদের এই জনপদে রওয়ানা হলাম। সর্বপ্রথম এই মহল্লায় আমাদের সাথে সাক্ষাত হলো নবী (স)-এর সহচর আবুল ইয়াসার (রা)-র সাথে। তার সাথে তার একটি গোলামও ছিল। তাদের দু'জনের পরনে ছিলো দামী চাদর ও খাকী সাধারণ চাদর। আমি তাকে বললাম, চাচাজান! আপনি যদি গোলামের চাদরটি নিতেন এবং আপনার খাকী চাদরটি গোলামকে দিতেন অথবা আপনি খাকী চাদর গায়ে দিয়ে তাকে দামী চাদরের সম্পূর্ণটা দিতেন, তবে আপনাদের দু'জনেরই তো একটা করে চাদর হতো। তিনি আমার মাথায় তার হাত বুলিয়ে বলেন, হে আল্লাহ! একে বরকত দান করুন। হে ভাতিজা! আমার এই দু'চোখ দেখেছে, আমার এই দুই কান শুনেছে, আমার এই অন্তর তা সংরক্ষণ করেছে এবং তিনি তার অন্তরের দিকে ইংগিত করলেন। নবী (স) বলেছেনঃ “তোমরা যা খাও তাদেরকেও তাই খাওয়াবে এবং তোমরা যা পরিধান করো, তাদেরকেও তাই পরাবে”। তাকে আমার দুনিয়ার সামগ্রী প্রদান করা কিয়ামতের দিন আমার সওয়াবসমূহের অংশবিশেষ তার গ্রহণ করার চাইতে আমার নিকট সহজতর (মু, ই)।
۱۸۷ - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ يَقُولُ كَانَ النَّبِيُّ اللهِ يُوصِي بِالْمَمْلُوكِينَ خَيْرًا وَيَقُولُ أَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ وَالْبِسُوهُمْ مِنْ لَبُوسِكُمْ وَلَا تُعَذِّبُوا خَلَقَ اللَّهِ عَزَّ وَجَلَّ.
১৮৭। জাবের ইবনে আবদুল্লাহ (রা) বলেন, নবী (স) ক্রীতদাসদের সাথে সদয় ব্যবহার করার উপদেশ দিতেন এবং বলতেনঃ তোমরা যা খাও তাদেরকেও তাই খাওয়াও, তোমরা যা পরিধান করো তাদেরকেও তা পরিধান করাও এবং মহামহিম আল্লাহ্র সৃষ্টিকে কষ্ট দিও না।
📄 দাস-দাসীদের গালি দেয়া নিষেধ
٩٦ - بَابُ سِبَابِ الْعُبَيْدِ
۱۸۸ - عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ يَقُولُ رَأَيْتُ أَبَا ذَرٍّ وَعَلَيْهِ حُلَّةٌ وَعَلَى غُلَامِهِ حُلَّةٌ فَسَأَلْنَاهُ عَنْ ذَلِكَ فَقَالَ إِنِّي سَابَبْتُ رَجُلاً فَشَكَاني الي النَّبِيُّ ﷺ فَقَالَ لِي النَّبِيُّ أَعَيَّرْتُهُ بِأُمِّهِ قُلْتُ نَعَمْ ثُمَّ قَالَ إِنَّ اخْوَانَكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدَيْهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ وَلِيَلْبَسْهُ بِمَا يَلْبَسُ وَلَا تُكَلِّفُوهُمْ مَا يَغْلَبُهُمْ فَإِنْ كَلَّفْتُمُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَأَعِينُوهُم.
১৮৮। মারূর ইবনে সুয়াইদ (র) বলেন, আমি আবু যার (রা)-এর পরনে একটি লাল বর্ণের চাদর এবং তার গোলামের পরনেও একই রকম চাদর দেখলাম। আমরা তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম। সে নবী (স)-এর নিকট আমার বিরুদ্ধে অভিযোগ করলে নবী (স) আমাকে বলেনঃ তুমি কি তার মাকে তুলে গালি দিয়েছো? আমি বললাম, হাঁ। তিনি বলেনঃ তোমাদের দাসগণ তোমাদের ভাই। আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করেছেন। সুতরাং যার অধীনে তার ভাই আছে সে যা খায়, তাকেও যেন তা খাওয়ায়, সে যা পরে তাকেও তাই পরায় এবং তাদের উপর তাদের সাধ্যাতীত কাজ চাপাবে না। এরূপ কোন কাজ তাদের করতে দিলে সে যেন তাদের সেই কাজে সাহায্য করে (বু, মু, দা, তি, ই)।
📄 লোকে নিজ দাসকে কি সাহায্য করবে?
۹۷ - بَابُ هَلْ يُعِينُ عَبْدَهُ
۱۸۹ - عَنْ رَجُلٍ مِّنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ أَرِقَاءَكُمْ إِخْوَانُكُمْ فَأَحْسِنُوا إِلَيْهِمْ اسْتَعِينُوهُمْ عَلَى مَا غَلَبَكُمْ وَأَعِينُوهُمْ عَلَى مَا غُلِبُوا .
১৮৯। নবী (স)-এর এক সাহাবী বলেন, নবী (স) বলেছেনঃ তোমাদের দাসগণ তোমাদের ভাই। অতএব তোমরা তাদের সাথে সদয় ব্যবহার করো, যে কাজ তোমাদের পরাভূত করে তাতে তাদের সাহায্য গ্রহণ করো এবং যে কাজ তাদের পরাভূত করে, তাতে তোমরাও তাদের সাহায্য করো (আ)।
١٩٠ - عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ أَعِينُوا الْعَامِلَ مِنْ عَمَلِهِ فَإِنَّ عَامِلَ اللَّهِ لَا يَخِيبُ يَعْنِي الْخَادِمَ .
১৯০। আবু হুরায়রা (রা) বলেন, তোমরা কর্মচারীকে তার কর্ম সম্পাদনে সাহায্য করো। কেননা আল্লাহর কর্মচারী (খাদেম) ব্যর্থ হয় না।
📄 দাসের উপর তার সাধ্যাতীত কাজের বোঝা চাপানো নিষেধ
۹۸ - بَابُ لَا يُكَلِّفُ الْعَبْدُ مِنَ الْعَمَلِ مَا لَا يُطِيقُ
۱۹۱ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ الْمَمْلُوكُ طَعَامُهُ وَكِسْوَتُهُ وَلَا يُكَلِّفُهُ مِنَ الْعَمَلِ مَا لَا يُطِيقُ.
১৯১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ দাস তার আহারাদি ও পরিধেয় পাবে এবং তার উপর তার সাধ্যাতীত কাজের বোঝা চাপানো যাবে না (মু, মা, আ, হি)।
۱۹۲ - عَنْ أَبِي هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ الله ﷺ الْمَمْلُوكَ طَعَامُهُ وَكَسْوَتُهُ وَلَا يُكَلِّفُهُ إِلاَّ مَا يُطِيقُ.
১৯২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ দাস তার আহারাদি ও পরিধেয় পাবে এবং তার উপর তার সাধ্যাতীত কাজের বোঝা চাপানো যাবে না (পূর্বোক্ত হাদীসের বরাত)।
۱۹۳ - عَنِ الْأَعْمَشِ قَالَ قَالَ مَعْرُورٌ مَرَرْنَا بِأَبِي ذَرٍّ وَعَلَيْهِ ثَوْبٌ وَعَلَى غُلَامِهِ حُلَّةٌ فَقُلْنَا لَوْ أَخَذْتَ هُذَا وَاعْطَيْتَ هُذَا غَيْرَهُ كَانَتْ حُلَّةٌ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ إِخْوَانُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعَمْهُ مِمَّا يَأْكُلُ وَلْيَلْبَسْهُ مِمَّا يَلْبَسُ وَلَا يُكَلِّفْهُ مَا يُغْلِبُهُ فَإِنْ كَلَّفَهُ مَا يُغْلِبُهُ فَلْيُعِنْهُ عَلَيْهِ.
১৯৩। মারূর (র) বলেছেন, আমরা আবু যার (রা)-র সাক্ষাত পেলাম। তার পরনে ছিল একটি সূতিবস্ত্র এবং তার গোলামের পরনে ছিল একটি রেশমী চাদর। আমরা বললাম, আপনি যদি এটা গ্রহণ করতেন এবং তাকে যদি এই রেশমী চাদর ছাড়া অন্যটি দিতেন। তিনি বলেন, নবী (স) বলেছেনঃ তোমাদের এসব ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। অতএব তোমাদের কারো অধীনে তার ভাই থাকলে সে যা খায় তাকেও যেন তা খাওয়ায়, সে যা পরিধান করে, তাকেও যেন তাই পরিধান করায় এবং তার সামর্থ্যের অতিরিক্ত কাজের বোঝা যেন তার উপর না চাপায়। যদি সে তার সামর্থ্যের অতিরিক্ত কাজের বোঝা তার উপর অর্পণ করে, তাহলে সে যেন তাকে সহায়তা করে।