📄 মুখমণ্ডলে আঘাত দেয়া পরিহার করবে
۹۲ - بَابُ لِيَجْتَنِبُ الْوَجْهَ فِي الضَّرْب
۱۷۳ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ اللهِ قَالَ إِذَا ضَرَبَ أَحَدُكُمْ خَادِمَهُ فَلْيَجْتَنِبِ الْوَجْهَ.
১৭৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমাদের কেউ তার খাদেমকে মারধর করলে সে যেন মুখমণ্ডল পরিহার করে (বু, দা, না, আ)।
١٧٤ - عَنْ جَابِرٍ قَالَ مَرَّ النَّبِيُّ اللهِ بِدَابَّةٍ قَدْ رُسِمَ يُدَخْنُ مَنْخَرَاهُ قَالَ النَّبِيُّ ﷺ لَعَنَ اللَّهُ مَنْ فَعَلَ هَذَا لَا يَسْمَنْ أَحَدٌ الْوَجْهَ وَلَا يَضْرِبَنَّهُ.
১৭৪। জাবের (রা) বলেন, নবী (স) একটি পশুকে অতিক্রম করলেন। এর দুই চিবুকে গরম লোহার দাগ ছিল। নবী (স) বলেনঃ যে এই কাজ করেছে, আল্লাহ তাকে অভিসম্পাত করুন। কেউ যেন মুখমণ্ডলে দাগ না দেয় এবং তাতে আঘাত না করে (মু, দা, তি, আ)।
📄 কেউ তার গোলামকে চপেটাঘাত করলে সে যেন তাকে স্বেচ্ছায় আযাদ করে দেয়
৯৩ - بَابُ مَنْ لَطَمَ عَبْدَهُ فَلْيُعْتِقَهُ مِنْ غَيْرِ الْجَابِ
١٧٥ - عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ يَقُولُ كُنَّا نَبِيعُ الْبُرِّ فِي دَارِ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ فَخَرَجَتْ جَارِيَةٌ فَقَالَتْ لِرَجُلٍ شَيْئًا فَلَطَمَهَا ذَلِكَ الرَّجُلُ فَقَالَ لَهُ سُوَيْدُ بْنُ مُقَرِّنٍ لَطَمْتَ وَجْهَهَا لَقَدْ رَأَيْتُنِي سَابِعُ سَبْعَةٍ وَمَا لَنَا إِلا خَادِمٌ فَلَطَمَهَا بَعْضُنَا فَآمَرُهُ النَّبِيُّ ﷺ أَنْ يُعْتِقَهَا.
১৭৫। হেলাল ইবনে ইয়াসাফ (র) বলেন, আমরা সুয়াইদ ইবনে মুকাররিন (রা)-এর বাড়ির সামনে কাপড় বিক্রি করতাম। এক দাসী বের হয়ে এসে এক ব্যক্তিকে কটু কথা বললো। লোকটি তাকে চপেটাঘাত করলো। সুয়াইদ ইবনে মুকাররিন (রা) বলেন, তুমি কি তার গালে চপেটাঘাত করছো? আমি ছিলাম সাতজনের মধ্যে একজন। আমাদের সাতজনের একজন মাত্র খাদেম ছিল। আমাদের একজন তাকে চপেটাঘাত করলো। নবী (স) খাদেমটিকে আযাদ করে দিতে তাকে নির্দেশ দিলেন (মু, তি)।
١٧٦ - عَنِ ابْنِ عُمَرَ قَالَ سَمِعْتُ النَّبِيُّ ﷺ يَقُولُ مَنْ لَطَمَ عَبْدَهُ أَوْ ضَرَبَهُ حَدًا لَمْ يَأْتِه فَكَفَّارَتُهُ عِتْقُهُ.
১৭৬। ইবনে উমার (রা) বলেন, আমি নবী (স)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি নিজ গোলামকে চপেটাঘাত করলো অথবা বিনা অপরাধে হদ্দ-এর শাস্তি দিলো, তার কাফফারা হলো তাকে আযাদ করে দেয়া (মু, আ, হি)।
۱۷۷ - حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ قَالَ لَطَمْتُ مَوْ لَي لَنَا فَفَرٌّ فَدَعَانِي أَبِي فَقَالَ اقْتَصِ كُنَّا وَلَدٌ مُقَرِّنٍ سَبْعَةٌ لَنَا خَادِمٌ فَلَطَمَهَ أَحَدُنَا فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ ﷺ فَقَالَ مُرْهُمْ لِيُعْتِقُوْهَا فَقِيلَ لِلنَّبِيُّ ﷺ لَيْسَ لَهُمْ خَادِمٌ غَيْرَهَا قَالَ فَلْيَسْتَخْدِمُوهَا فَإِذَا اسْتَغْنُوا خَلُّوا سَبِيلَهَا .
১৭৭। মুয়াবিয়া ইবনে সুয়াইদ ইবনে মুকাররিন (র) বলেন, আমি আমাদের এক গোলামকে চপেটাঘাত করলে সে পালিয়ে গেলো। আমার পিতা আমাকে ডেকে বলেন, আমি একটা ঘটনা শুনাই। আমরা মুকাররিন (রা)-এর সাত সন্তান ছিলাম। আমাদের একজন মাত্র খাদেম ছিল। আমাদের একজন তাকে চপেটাঘাত করলো। বিষয়টি নবী (স)-এর নিকট বর্ণনা করা হলে তিনি বলেনঃ তাদেরকে বলো, তারা যেন তাকে আযাদ করে দেয়। নবী (স)-কে বলা হলো, সে ছাড়া তাদের কোন খাদেম নাই। তিনি বলেনঃ তাহলে আপাতত তারা তাকে তাদের কাজে রাখুক, তারপর তারা আত্মনির্ভরশীল হলে তাকে আযাদ করে দিবে (মু, দা)।
১৭৮ - عَنْ سُوَيْدِ بْنِ مُقَرِّنِ الْمُزَنِي وَرَأَى رَجُلاً لَطَمَ غُلامَهُ فَقَالَ أَمَا عَلِمْتَ أَنْ الصُّورَةَ مُحَرَّمَةٌ رَأَيْتُنِي وَأَنِّي سَابِعُ سَبْعَةِ اخْوَةٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ مَا لَنَا إِلا خَادِمٌ فَلَطْمَهُ أَحَدُنَا فَأَمَرَنَا النَّبِيُّ ﷺ أَنْ نُعْتِقَهُ.
১৭৮। সুয়াইদ ইবনে মুকাররিন আল-মুযানী (রা) এক ব্যক্তিকে তার গোলামকে চপেটাঘাত করতে দেখলেন। তিনি বলেন, তুমি কি জানো, মুখমণ্ডল সম্মানিত স্থান? রাসূলুল্লাহ (স)-এর যুগে আমি ছিলাম সাত ভাইয়ের মধ্যে সপ্তম। আমাদের একজন মাত্র খাদেম ছিল। আমাদের একজন তাকে চপেটাঘাত করলো। নবী (স) গোলামটিকে আযাদ করে দিতে আমাদের নির্দেশ দিলেন (মু, দা, তি)।
۱۷۹ - عَنْ زَاذَانَ أَبِي عُمَرَ قَالَ كُنَّا عِنْدَ ابْنِ عُمَرَ فَدَعَا بِغُلَامٍ لَهُ كَانَ ضَرَبَهُ فَكَشَفَ عَن ظَهْرِهِ فَقَالَ أَيُرْجِعُكَ قَالَ لَا فَاعْتَقَهُ ثُمَّ رَفَعَ عُوداً مِّنَ الْأَرْضِ فَقَالَ مَا لِي فِيهِ مِنَ الْأَجْرِ مَا يَزِنُ هَذَا الْعُودَ فَقُلْتُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ لِمَ تَقُولُ هَذَا قَالَ سَمِعْتُ النَّبِيُّ يَقُولُ أَوْ قَالَ مَنْ ضَرَبَ مَمْلُوكَهُ حَدًا لَمْ يَأْتِهِ أَوْ لَطَمَ وَجْهَهُ فَكَفَّارَتُهُ أَنْ يُعْتَقَهُ.
১৭৯। যাযান আবু উমার (র) বলেন, আমরা ইবনে উমার (রা)-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি তার এক গোলামকে ডাকলেন। তাকে তিনি প্রহার করেছিলেন। তিনি তার পিঠ উদলা করলেন এবং বললেন, তুমি কি ব্যথা অনুভব করছো? সে বললো, না। তিনি তাকে আযাদ করে দিলেন। অতঃপর তিনি মাটি থেকে এক খণ্ড কাঠ তুলে নিয়ে বলেন, এর দ্বারা এই কাষ্ঠ খণ্ডের ওজনের পরিমাণ সওয়াবও আমি পাবো না। আমি বললাম, হে আবদুর রহমানের পিতা! আপনি একথা বলেন কেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি নিজ গোলামকে বিনা অপরাধে প্রহার করলো অথবা তার মুখমণ্ডলে চপেটাঘাত করলো, তার কাফ্ফারা হলো তাকে আযাদ করে দেয়া (মু, দা)।
📄 গোলামের উপর প্রতিশোধ গ্রহণ
٩٤ - بَابُ قِصَاصِ الْعَبْدِ
۱۸۰ - عَنْ عَمَّارِ بْنِ يَسَارٍ قَالَ لا يَضْرِبْ أَحَدٌ عَبْدًا لَهُ وَهُوَ ظَالِمٌ لَهُ إِلَّا أَقِيْدَ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ .
১৮০। আম্মার ইবনে ইয়াসার (রা) বলেন, যে কেউ নিজ গোলামকে নির্যাতকরূপে প্রহার করবে, তাকে কিয়ামতের দিন শৃঙ্খলাবদ্ধ করা হবে।
۱۸۱ - عَنْ أَبِي لَيْلي قَالَ خَرَجَ سَلْمَانُ فَإِذَا عَلَفُ دَابَّتِهِ يَتَسَاقَطُ مِنَ الْآرِيُّ فَقَالَ لخادمه لَوْ لَا أَنِّي أَخَافُ الْقِصَاصِ لَأَوْجَعْتُكَ .
১৮১। আবু লায়লা (র) বলেন, সালমান (রা) একদা সফরে বের হলেন। তার পশুর ঘাস হাওদা থেকে নিচে পড়ছিল। তিনি গোলামকে বলেন, যদি আমার কিসাসের (প্রতিশোধ গ্রহণের) ভয় না থাকতো, তবে আমি অবশ্যই তোকে শাস্তি দিতাম (মু, তি, আ)।
١٨٢ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَتُؤَدُّنَّ الْحُقُوقُ إِلَى أَهْلِهَا حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَمَّاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ.
১৮২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ প্রাপ্যসমূহ অবশ্যই তার প্রাপককে পৌঁছাতে হবে, এমনকি শিংবিহীন ছাগীকেও শিংওয়ালা ছাগীর নিকট থেকে প্রতিশোধ আদায় করে দেয়া হবে (মু, তি, আ)।
١٨٣ - عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ فِي بَيْتِهَا فَدَعَا وَصِيفَةً لَهُ أَوْ لَهَا فَأَبْطَتْ فَاسْتَبَانَ الْغَضَبُ فِي وَجْهِهِ فَقَامَتْ أُمُّ سَلَمَةَ إِلَى الْحِجَابِ فَوَجَدَتِ الْوَصِيفَةَ تَلْعَبُ وَمَعَهُ سَوَاكَ فَقَالَ لَوْلَا خَشْيَةَ الْقَوْدِ يَوْمَ الْقِيَامَةِ لَأَوْجَعْتُكِ بِهَذَا السِّوَاكَ زَادَ مُحَمَّدُ بْنُ الْهَيْثَمِ تَلْعَبُ بِبَهِيمَةٍ قَالَ فَلَمَّا آتَيْتُ بِهَا النَّبِيَّ ﷺ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا لَتَحْلِفُ مَا سَمِعَتُكَ قَالَتْ وَفِي يَدِهِ سِوَاك.
১৮৩। উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। নবী (স) তার ঘরে ছিলেন। তিনি তাঁর বা উম্মু সালামার দাসীকে ডাকলেন। সে আসতে বিলম্ব করলো। তাতে নবী (স)-এর মুখমণ্ডলে অসন্তুষ্টির ভাব দেখা গেলো। উম্মু সালামা (রা) উঠে পর্দার ওপাশে গেলেন এবং তাকে খেলায় রত দেখলেন। তাঁর হাতে ছিল মিসওয়াক। তিনি বলেনঃ কিয়ামতের দিন প্রতিশোধ গ্রহণের আশংকা না থাকলে অবশ্যই আমি এই মিসওয়াক দিয়ে তোকে প্রহার করতাম। মুহাম্মাদ ইবনুল হায়সামের বর্ণনায় আরো আছেঃ সে একটি ছাগলের বাচ্চা নিয়ে খেলছিল। উম্মু সালামা (রা) বলেন, আমি তাকে-সহ নবী (স)-এর নিকট উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ! সে তো শপথ করে বলছে যে, সে আপনার ডাক শুনতে পায়নি। তিনি আরো বলেন, তাঁর হাতে ছিল একটি মিসওয়াক (তাবাকাত ইবনে সাদ)।
١٨٤ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ ضَرَبَ ضَرْبًا أَقْتَصُّ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ .
১৮৪। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ কোন ব্যক্তি অপরকে প্রহার করলে, কিয়ামতের দিন তার থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে (বা, বায, তা)।
١٨٥ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ ضَرَبَ ضَرْبًا ظُلْمًا أَقْتَصُّ مِنْهُ يَوْمَ القيامة
১৮৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ কোন ব্যক্তি কাউকে অন্যায়ভাবে প্রহার করলে, কিয়ামতের দিন তার থেকে এর প্রতিশোধ গ্রহণ করা হবে (ঐ)।
📄 তোমরা যা পরিধান করো দাস-দাসীদেরও তাই পরিধান করাও
৯৫ – বাবঃ তোমরা যা পরিধান করো দাস-দাসীদেরও তাই পরিধান করাও।
১৮৬ - عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ خَرَجْتُ أَنَا وَأَبِي نَطْلُبُ الْعِلْمَ فِي هَذَا الْحَيِّ مِنَ الْأَنْصَارِ قَبْلَ أَنْ يُهْلِكُوا فَكَانَ أَوَّلُ مَنْ لَقِينَا أَبَا الْيَسَرِ صَاحِبَ النَّبِيِّ ﷺ وَمَعَهُ غُلامٌ لَهُ وَعَلَى أَبِي الْيَسَرِ بُرْدَةً وَمَعَافِرِي وَعَلَى غُلَامِهِ بُرْدَةٌ وَمَعَافِرِي فَقُلْتُ لَهُ يَا عَمِّي لَوْ أَخَذْتَ بُرْدَةَ غُلامِكَ وَأَعْطَيْتَهُ مَعَافِرِيكَ أَوْ أَخَذْتَ مَعَافِرِيهُ وَأَعْطَيْتَهُ بُرْدَتَكَ كَانَتْ عَلَيْكَ حُلَّةٌ وَعَلَيْهِ حُلَةٌ فَمَسَحَ رَأْسِي وَقَالَ اللَّهُمَّ بَارِكْ فِيهِ يَا ابْنَ أَخِي بَصَرَ عَيْنَيَّ هَاتَيْنِ وَسَمِعَ أُذْنَيَّ هَاتَيْنِ وَوَعَاهُ قَلْبِي وَأَشَارَ إِلَيَّ مَنَاطِ قَلْبِهِ النَّبِيُّ ﷺ يَقُولُ أَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ وَالْبِسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ وَكَانَ إِنْ أَعْطَيْتُهُ مِنْ مَتَاعِ الدُّنْيَا أَهْوَنُ عَلَيَّ مِنْ أَنْ يَأْخُذَ مِنْ حَسَنَاتِي يَوْمَ الْقِيَامَةِ.
১৮৬। উবাদা ইবনুল ওলীদ ইবনুস সামিত (র) বলেন, আমি এবং আমার পিতা জ্ঞানার্জনের উদ্দেশ্যে আনসারদের জীবদ্দশায় তাদের এই জনপদে রওয়ানা হলাম। সর্বপ্রথম এই মহল্লায় আমাদের সাথে সাক্ষাত হলো নবী (স)-এর সহচর আবুল ইয়াসার (রা)-র সাথে। তার সাথে তার একটি গোলামও ছিল। তাদের দু'জনের পরনে ছিলো দামী চাদর ও খাকী সাধারণ চাদর। আমি তাকে বললাম, চাচাজান! আপনি যদি গোলামের চাদরটি নিতেন এবং আপনার খাকী চাদরটি গোলামকে দিতেন অথবা আপনি খাকী চাদর গায়ে দিয়ে তাকে দামী চাদরের সম্পূর্ণটা দিতেন, তবে আপনাদের দু'জনেরই তো একটা করে চাদর হতো। তিনি আমার মাথায় তার হাত বুলিয়ে বলেন, হে আল্লাহ! একে বরকত দান করুন। হে ভাতিজা! আমার এই দু'চোখ দেখেছে, আমার এই দুই কান শুনেছে, আমার এই অন্তর তা সংরক্ষণ করেছে এবং তিনি তার অন্তরের দিকে ইংগিত করলেন। নবী (স) বলেছেনঃ “তোমরা যা খাও তাদেরকেও তাই খাওয়াবে এবং তোমরা যা পরিধান করো, তাদেরকেও তাই পরাবে”। তাকে আমার দুনিয়ার সামগ্রী প্রদান করা কিয়ামতের দিন আমার সওয়াবসমূহের অংশবিশেষ তার গ্রহণ করার চাইতে আমার নিকট সহজতর (মু, ই)।
۱۸۷ - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ يَقُولُ كَانَ النَّبِيُّ اللهِ يُوصِي بِالْمَمْلُوكِينَ خَيْرًا وَيَقُولُ أَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ وَالْبِسُوهُمْ مِنْ لَبُوسِكُمْ وَلَا تُعَذِّبُوا خَلَقَ اللَّهِ عَزَّ وَجَلَّ.
১৮৭। জাবের ইবনে আবদুল্লাহ (রা) বলেন, নবী (স) ক্রীতদাসদের সাথে সদয় ব্যবহার করার উপদেশ দিতেন এবং বলতেনঃ তোমরা যা খাও তাদেরকেও তাই খাওয়াও, তোমরা যা পরিধান করো তাদেরকেও তা পরিধান করাও এবং মহামহিম আল্লাহ্র সৃষ্টিকে কষ্ট দিও না।