📄 খাদেমকে শিষ্টাচার শিক্ষাদান
٩٠ - بَابُ أَدَبِ الْخَادِمِ
١٦٩ - عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللهِ بْن قُسَيْطَ قَالَ أَرْسَلَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ غُلَامًا لَهُ بِذَهَبٍ أَوْ بِوَرِقِ فَصَرِّفَهُ فَأَنْظُرَ بِالصَّرْفِ فَرَجَعَ إِلَيْهِ فَجَلْدَهُ جَلْدَا وَجِيْعًا وَقَالَ اذْهَبْ فَخُذْ الَّذِي لِي وَلَا تُصَرِّفْهُ.
১৬৯। ইয়াযীদ ইবনে আবদুল্লাহ ইবনে কুসাইত (র) বলেন, আবদুল্লাহ ইবনে উমার (রা) তার এক গোলামকে সোনা বা রূপার মুদ্রাসহ পাঠালেন। সে মুদ্রা বিনিময় করে অপর পক্ষকে (তার মুদ্রা আনার জন্য) সময় দেয়। সে ফিরে এলে তিনি তাকে বেদম প্রহার করেন এবং বলেন, যাও আমার মুদ্রা ফেরত নিয়ে এসো, তা বিনিময় করো না।
۱۷۰ - عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ كُنْتُ أَضْرِبُ غُلَامًا لِي فَسَمِعْتُ مِنْ خَلْفِي صَوْتًا أَعْلَمْ أَبَا مَسْعُودِ اللَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ فَالْتَفَتْ فَاذَا هُوَ رَسُولُ اللَّهِ ﷺ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَهُوَحُرٌّ لَوَجْهِ اللَّهِ فَقَالَ أَمَا إِنْ لَوْ لَمْ تَفْعَلْ لَمَسَّتْكَ النَّارُ أَوْ لَلْفَحَتْكَ النَّارُ.
১ ৭০। আবু মাসউদ (রা) বলেন, আমি আমার এক গোলামকে প্রহার করছিলাম। আমি আমার পিছন থেকে ডাক শুনলামঃ হে আবু মাসউদ! নিশ্চয় আল্লাহ তোমার উপর, গোলামের উপর তোমার ক্ষমতার চেয়ে অধিক ক্ষমতাবান। আমি ফিরে তাকিয়ে দেখি রাসূলুল্লাহ (স)। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্র ওয়াস্তে সে আযাদ। তিনি বলেনঃ তুমি যদি তা না করতে তবে দোযখ তোমাকে অবশ্যই স্পর্শ করতো অথবা দোযখ তোমাকে অবশ্যই গ্রাস করতো (মু,তি, দা)।
📄 আল্লাহ তার মুখমণ্ডল বিকৃত করুন- একথা বলো না
۹۱ - بَابُ لَا تَقُلْ قَبَّحَ اللَّهُ وَجْهَهُ
۱۷۱ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَا تَقُولُوا قَبْحَ اللَّهُ وَجْهَهُ.
১৭১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেন: তোমরা বলো না, "আল্লাহ তার মুখমণ্ডল বিকৃত করুন" (খু, হি)।
۱۷۲ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ لَا تَقُولُنَّ قَبْحَ اللهُ وَجْهَكَ وَوَجْهَ مَنْ أَشْبَهَ وَجْهَكَ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ خَلَقَ آدَمَ عَلَيْهِ السَّلَامُ عَلَى صُورَته.
১৭২। আবু হুরায়রা (রা) বলেন, অবশ্যই তুমি বলো না, "আল্লাহ তোমার মুখমণ্ডল এবং তোমার সদৃশ ব্যক্তির মুখমণ্ডল বিকৃত করুন"। আল্লাহ আদম (আ)-কে তাঁর নিজ অবয়বে সৃষ্টি করেছেন (মু, দা, তি)।
📄 মুখমণ্ডলে আঘাত দেয়া পরিহার করবে
۹۲ - بَابُ لِيَجْتَنِبُ الْوَجْهَ فِي الضَّرْب
۱۷۳ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ اللهِ قَالَ إِذَا ضَرَبَ أَحَدُكُمْ خَادِمَهُ فَلْيَجْتَنِبِ الْوَجْهَ.
১৭৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ তোমাদের কেউ তার খাদেমকে মারধর করলে সে যেন মুখমণ্ডল পরিহার করে (বু, দা, না, আ)।
١٧٤ - عَنْ جَابِرٍ قَالَ مَرَّ النَّبِيُّ اللهِ بِدَابَّةٍ قَدْ رُسِمَ يُدَخْنُ مَنْخَرَاهُ قَالَ النَّبِيُّ ﷺ لَعَنَ اللَّهُ مَنْ فَعَلَ هَذَا لَا يَسْمَنْ أَحَدٌ الْوَجْهَ وَلَا يَضْرِبَنَّهُ.
১৭৪। জাবের (রা) বলেন, নবী (স) একটি পশুকে অতিক্রম করলেন। এর দুই চিবুকে গরম লোহার দাগ ছিল। নবী (স) বলেনঃ যে এই কাজ করেছে, আল্লাহ তাকে অভিসম্পাত করুন। কেউ যেন মুখমণ্ডলে দাগ না দেয় এবং তাতে আঘাত না করে (মু, দা, তি, আ)।
📄 কেউ তার গোলামকে চপেটাঘাত করলে সে যেন তাকে স্বেচ্ছায় আযাদ করে দেয়
৯৩ - بَابُ مَنْ لَطَمَ عَبْدَهُ فَلْيُعْتِقَهُ مِنْ غَيْرِ الْجَابِ
١٧٥ - عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ يَقُولُ كُنَّا نَبِيعُ الْبُرِّ فِي دَارِ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ فَخَرَجَتْ جَارِيَةٌ فَقَالَتْ لِرَجُلٍ شَيْئًا فَلَطَمَهَا ذَلِكَ الرَّجُلُ فَقَالَ لَهُ سُوَيْدُ بْنُ مُقَرِّنٍ لَطَمْتَ وَجْهَهَا لَقَدْ رَأَيْتُنِي سَابِعُ سَبْعَةٍ وَمَا لَنَا إِلا خَادِمٌ فَلَطَمَهَا بَعْضُنَا فَآمَرُهُ النَّبِيُّ ﷺ أَنْ يُعْتِقَهَا.
১৭৫। হেলাল ইবনে ইয়াসাফ (র) বলেন, আমরা সুয়াইদ ইবনে মুকাররিন (রা)-এর বাড়ির সামনে কাপড় বিক্রি করতাম। এক দাসী বের হয়ে এসে এক ব্যক্তিকে কটু কথা বললো। লোকটি তাকে চপেটাঘাত করলো। সুয়াইদ ইবনে মুকাররিন (রা) বলেন, তুমি কি তার গালে চপেটাঘাত করছো? আমি ছিলাম সাতজনের মধ্যে একজন। আমাদের সাতজনের একজন মাত্র খাদেম ছিল। আমাদের একজন তাকে চপেটাঘাত করলো। নবী (স) খাদেমটিকে আযাদ করে দিতে তাকে নির্দেশ দিলেন (মু, তি)।
١٧٦ - عَنِ ابْنِ عُمَرَ قَالَ سَمِعْتُ النَّبِيُّ ﷺ يَقُولُ مَنْ لَطَمَ عَبْدَهُ أَوْ ضَرَبَهُ حَدًا لَمْ يَأْتِه فَكَفَّارَتُهُ عِتْقُهُ.
১৭৬। ইবনে উমার (রা) বলেন, আমি নবী (স)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি নিজ গোলামকে চপেটাঘাত করলো অথবা বিনা অপরাধে হদ্দ-এর শাস্তি দিলো, তার কাফফারা হলো তাকে আযাদ করে দেয়া (মু, আ, হি)।
۱۷۷ - حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ قَالَ لَطَمْتُ مَوْ لَي لَنَا فَفَرٌّ فَدَعَانِي أَبِي فَقَالَ اقْتَصِ كُنَّا وَلَدٌ مُقَرِّنٍ سَبْعَةٌ لَنَا خَادِمٌ فَلَطَمَهَ أَحَدُنَا فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ ﷺ فَقَالَ مُرْهُمْ لِيُعْتِقُوْهَا فَقِيلَ لِلنَّبِيُّ ﷺ لَيْسَ لَهُمْ خَادِمٌ غَيْرَهَا قَالَ فَلْيَسْتَخْدِمُوهَا فَإِذَا اسْتَغْنُوا خَلُّوا سَبِيلَهَا .
১৭৭। মুয়াবিয়া ইবনে সুয়াইদ ইবনে মুকাররিন (র) বলেন, আমি আমাদের এক গোলামকে চপেটাঘাত করলে সে পালিয়ে গেলো। আমার পিতা আমাকে ডেকে বলেন, আমি একটা ঘটনা শুনাই। আমরা মুকাররিন (রা)-এর সাত সন্তান ছিলাম। আমাদের একজন মাত্র খাদেম ছিল। আমাদের একজন তাকে চপেটাঘাত করলো। বিষয়টি নবী (স)-এর নিকট বর্ণনা করা হলে তিনি বলেনঃ তাদেরকে বলো, তারা যেন তাকে আযাদ করে দেয়। নবী (স)-কে বলা হলো, সে ছাড়া তাদের কোন খাদেম নাই। তিনি বলেনঃ তাহলে আপাতত তারা তাকে তাদের কাজে রাখুক, তারপর তারা আত্মনির্ভরশীল হলে তাকে আযাদ করে দিবে (মু, দা)।
১৭৮ - عَنْ سُوَيْدِ بْنِ مُقَرِّنِ الْمُزَنِي وَرَأَى رَجُلاً لَطَمَ غُلامَهُ فَقَالَ أَمَا عَلِمْتَ أَنْ الصُّورَةَ مُحَرَّمَةٌ رَأَيْتُنِي وَأَنِّي سَابِعُ سَبْعَةِ اخْوَةٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ مَا لَنَا إِلا خَادِمٌ فَلَطْمَهُ أَحَدُنَا فَأَمَرَنَا النَّبِيُّ ﷺ أَنْ نُعْتِقَهُ.
১৭৮। সুয়াইদ ইবনে মুকাররিন আল-মুযানী (রা) এক ব্যক্তিকে তার গোলামকে চপেটাঘাত করতে দেখলেন। তিনি বলেন, তুমি কি জানো, মুখমণ্ডল সম্মানিত স্থান? রাসূলুল্লাহ (স)-এর যুগে আমি ছিলাম সাত ভাইয়ের মধ্যে সপ্তম। আমাদের একজন মাত্র খাদেম ছিল। আমাদের একজন তাকে চপেটাঘাত করলো। নবী (স) গোলামটিকে আযাদ করে দিতে আমাদের নির্দেশ দিলেন (মু, দা, তি)।
۱۷۹ - عَنْ زَاذَانَ أَبِي عُمَرَ قَالَ كُنَّا عِنْدَ ابْنِ عُمَرَ فَدَعَا بِغُلَامٍ لَهُ كَانَ ضَرَبَهُ فَكَشَفَ عَن ظَهْرِهِ فَقَالَ أَيُرْجِعُكَ قَالَ لَا فَاعْتَقَهُ ثُمَّ رَفَعَ عُوداً مِّنَ الْأَرْضِ فَقَالَ مَا لِي فِيهِ مِنَ الْأَجْرِ مَا يَزِنُ هَذَا الْعُودَ فَقُلْتُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ لِمَ تَقُولُ هَذَا قَالَ سَمِعْتُ النَّبِيُّ يَقُولُ أَوْ قَالَ مَنْ ضَرَبَ مَمْلُوكَهُ حَدًا لَمْ يَأْتِهِ أَوْ لَطَمَ وَجْهَهُ فَكَفَّارَتُهُ أَنْ يُعْتَقَهُ.
১৭৯। যাযান আবু উমার (র) বলেন, আমরা ইবনে উমার (রা)-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি তার এক গোলামকে ডাকলেন। তাকে তিনি প্রহার করেছিলেন। তিনি তার পিঠ উদলা করলেন এবং বললেন, তুমি কি ব্যথা অনুভব করছো? সে বললো, না। তিনি তাকে আযাদ করে দিলেন। অতঃপর তিনি মাটি থেকে এক খণ্ড কাঠ তুলে নিয়ে বলেন, এর দ্বারা এই কাষ্ঠ খণ্ডের ওজনের পরিমাণ সওয়াবও আমি পাবো না। আমি বললাম, হে আবদুর রহমানের পিতা! আপনি একথা বলেন কেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি নিজ গোলামকে বিনা অপরাধে প্রহার করলো অথবা তার মুখমণ্ডলে চপেটাঘাত করলো, তার কাফ্ফারা হলো তাকে আযাদ করে দেয়া (মু, দা)।