📄 ক্রীতদাস চুরির অপরাধ করলে
٨٦ - بَابُ إِذَا سَرَقَ الْعَبْدُ
١٦٤ - عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِذَا سَرَقَ الْمَمْلُوكُ بِعْهُ وَلَوْ بِنَشَ قَالَ أَبُو عَبْدِ اللهِ النَّسُ عَشْرُونَ وَالنَّوَاةُ خَمْسَةٌ وَالْأَوْقِيَةُ أَرْبَعُونَ.
১৬৪। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ ক্রীতদাস চুরি করলে একটি 'নাশ'-এর বিনিময়ে হলেও তাকে বিক্রয় করে ফেলো। ইমাম বুখারী (র) বলেন, 'নাশ' হলো বিশ দিরহাম 'নাওয়াত' হলো পাঁচ দিরহাম এবং 'উকিয়া' হলো চল্লিশ দিরহাম (না, ই, আ)।
📄 খাদেম অপরাধ করলে
۸۷ - بَابُ الْخَادِمِ يُذْنِبُ
١٦٥ - عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبُرَةَ عَنْ أَبِيهِ قَالَ انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ ﷺ وَدَفَعَ الرَّاعِي فِي الْمَرَاحِ سَخْلَةً فَقَالَ النَّبِيُّ ﷺ لَا تَحْسَبَنَّ وَلَمْ يَقُلْ لَا تَحْسِبَنَّ أَنَّ لَنَا غَنَمًا مِائَةً لَا نُرِيدُ أَنْ تَزِيدَ فَإِذَا جَاءَ الرَّاعِي بسَخْلَةٍ ذَبَحْنَا مَكَانَهَا شَاةً فَكَانَ فِيْمَا قَالَ لَا تَضْرِبْ ظَعِينَتَكَ كَضَرَبَكَ آمَتَكَ وَإِذَا اسْتَنْشَقْتَ فَبَالِغُ إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا.
১৬৫। আসেম ইবনে লাকীত ইবনে সাবুরা (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি (বনূ মুনতাফিকের প্রতিনিধি হয়ে) নবী (স)-এর নিকট গিয়ে পৌঁছলাম। রাখাল খোঁয়াড়ে একটি ছাগল ছানা নিয়ে যাচ্ছিল। নবী (স) বলেনঃ তুমি ধারণা করো না যে, আমরা এটা তোমার জন্য যবেহ করছি। আমাদের এক শত বকরী আছে। এই সংখ্যা বর্দ্ধিত হওয়া আমরা কামনা করি না। অতএব ছাগল ছানাটি নিয়ে এলে আমরা তৎপরিবর্তে একটি বকরী যবেহ করলাম। নবী (স) তখন যা বলেছেন, তার মধ্যে ছিলঃ তোমার স্ত্রীকে তোমার দাসীর মত মারধর করো না এবং যখন নাক পরিষ্কার করো উত্তমরূপে পরিষ্কার করো, যদি তুমি রোযাদার না হও (দা, আ)।
📄 যে ব্যক্তি ক্ষতির আশংকায় খাদেমের নিকট সীলমোহর করে মাল সোপর্দ করে
৮৮ - بَابُ مَنْ خَتَمَ عَلَى خَادِمِهِ مَخَافَةَ سُوْءِ الظَّنِّ
١٦٦ - عَنْ أَبِي الْعَالِيَةِ قَالَ كُنَّا نُؤْمَرُ أَنْ نُخْتِمَ عَلَى الْخَادِمِ وَنَكِيْلَ وَنَعُدَّهَا كَرَاهِيَةً أَنْ يَتَعَوَّدُوا خُلُقَ سُوْءٍ أَوْ يَظُنُّ أَحَدُنَا ظَنَّ سُوءٍ .
১৬৬। আবুল আলিয়া (র) বলেন, আমাদের নির্দেশ দেয়া হতো যে, আমরা যেন কোন বস্তু খাদেমের নিকট দেয়ার সময় সীলমোহর করে, ওজন করে বা গুণে দেই, যাতে তার অভ্যাস খারাপ না হতে পারে বা আমাদের কেউ কুধারণার শিকার না হয়।
📄 যে ব্যক্তি সন্দিহান হওয়া থেকে বাঁচার জন্য নিজ খাদেমের নিকট গণনা করে দেয়
۸۹ - بَابُ مَنْ عَدَّ عَلَي خَادِمِهِ مَخَافَةَ الظَّنَّ
١٦٧ - عَنْ سَلْمَانَ قَالَ إِنِّي لَأَعُدُّ الْعُرَاقَ عَلَي خَادِمِي مَخَافَةَ الظَّنِّ.
১৬৭। সালমান (রা) বলেন, আমি খাদেমের কাছে কোন বস্তু দেওয়ার সময় গণনা করে দেই, যাতে কুধারণা থেকে বেঁচে থাকতে পারি।
١٦٨ - عَنْ حَارِثَةَ ابْنِ مُضَرِّبٍ قَالَ سَمِعْتُ سَلْمَانَ إِنِّي لَأَعُدُّ الْعُرَاقَ خَشْيَةَ الظَّنِّ.
১৬৮। হারিসা ইবনে মুদাররিব (র) বলেন, আমি সালমান (রা)-কে বলতে শুনেছি, আমি সন্দেহমুক্ত থাকার জন্য খাদেমের কাছে কোন বস্তু দেওয়ার সময় গণনা করে দেই।