📘 আল আদাবুল মুফরাদ > 📄 ইয়াতীমের জন্য দয়ার্দ্র পিতৃতুল্য হও

📄 ইয়াতীমের জন্য দয়ার্দ্র পিতৃতুল্য হও


বাব- কুন লিল ইয়াতীমি কালআবীর রাহীম।
১৩৭- আন আবদির রাহmanibni আবযী ক্বলা ক্বলা দাউদ আলাইহিস সালাম কুন লিল ইয়াতীমি কালআবীর রাহীমি ওয়ালাম আন্নাকা কামা তাজরাউ কাযালিকা তাহসুদু মা আক্ববাহাল ফাকরু বাদাল গিনাই ওয়া আকসারু মিন যালিকা আও আকবাহু মিন যালিকাদ দ্বোলালাতু বাদাল হুদা ওয়াইযা ওয়াআদতা সাহিবাকা ফানজির লাহু মা ওয়াআদতাহু ফাইন লা তাফআল ইউরিসু বাইনাকা ওয়াবাইনা এডাওয়াতুন ওয়া তাআওউজ বিল্লাহি মিন সাহিবিন ইন যাকারতা লাম ইউইনকা ওয়া ইন নাসিবতা লাম ইয়াজকুরকা.
১৩৭। আবদুর রহমান ইবনে আবযা (রা) বলেন, দাউদ (আ) বলেছেনঃ ইয়াতীমের জন্য দয়ার্দ্র পিতৃতুল্য হও এবং জেনে রাখো! তুমি যেরূপ বপন করবে সেইরূপ কর্তন করবে। প্রাচুর্যের পর দরিদ্রতা কতই না মন্দ! তার চাইতেও মন্দ হলো হেদায়াত লাভের পর পথভ্রষ্টতা। তুমি কোন সঙ্গীর সাথে ওয়াদা করলে তা অবশ্যই পূর্ণ করবে। নতুবা তাতে তোমার ও তার মধ্যে শত্রুতা সৃষ্টি হবে। এমন বন্ধু থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, (বিপদে) যাকে স্মরণ করলে সে তোমাকে সাহায্য করবে না এবং তুমি তাকে ভুলে গেলে সে তোমাকে স্মরণ করবে না।
১৩৮ - আনিল হাসান ইয়া ক্বুলু লাক্বাদ আহিদতুল মুসলিমীনা ওয়া ইন্যার রাজুলা মিনহুম ইউসবিহু ফাইয়াক্বুলু ইয়া আহলিয়াহু ইয়া আহলিয়াহু ইয়াতীমুকুম ইয়াতীমুকুম ইয়া আহলিয়াহু ইয়া আহলিয়াহু মিসকিনুকুম মিসকিনুকুম ইয়া আহলিয়াতান ইয়া আহলিয়াহু জারুকুম জারুকুম ওয়া আসরিউ বিখিয়ারিকুম ওয়া আনতুম কুল্লা ইয়াওমিন তারযুলুনা ওয়া সামিআতুহু ইয়া ক্বুলু ওয়াইযা শি'তা রায়াইতাহু ফাসিক্বান ইয়াতাআম্মাকু বিসালাসিনা আলফান ইলাইননারি মা লাহু ক্বা তালাল্লাহু বায়াকা খালাক্বাহু মিনাল্লাহি বিসামানিন গানিরিন ওয়া ইন শি'তা রায়াইতাহু মুদ্বীয়ান মুরিদান ফী সাবীলিশ শায়তানি লা ইয়াজি লাহু মিন নাফসিহি ওয়া লা মিনান নাস.
১৩৮। 'হাসান বসরী (র) বলেন, আমি এমন মুসলমানদের সাক্ষাত পেয়েছি, যাদের কেউ ভোরে উপনীত হয়ে তার পরিজনকে বলতেন, "হে আমার পরিবার, হে আমার পরিবার! তোমাদের ইয়াতীম, তোমাদের ইয়াতীম। হে আমার পরিবার, হে আমার পরিবার! তোমাদের দরিদ্রজন, তোমাদের দরিদ্রজন। হে আমার পরিবার, হে আমার পরিবার! তোমাদের প্রতিবেশী, তোমাদের প্রতিবেশী। তোমাদের সেই উৎকৃষ্টগণ (সাহাবীগণ) তো চলে গেলেন, আর তোমরা তো দিন দিন অধঃপতিত হচ্ছো। তিনি আরো বলেন, তুমি ইচ্ছা করলে দেখতে পাবে যে, পাপাচারী তিরিশ হাজার টাকার বিনিময়ে জাহান্নামের গভীরে প্রবেশ করছে। তার কি হলো! আল্লাহ তাকে ধ্বংস করুন। সে আল্লাহ্র কাছে তার প্রাপ্য অংশ একটি ছাগলের মূল্যে বিকিয়ে দিলো। তুমি ইচ্ছা করলে দেখতে পাবে যে, সে শয়তানের রাস্তার ইতর অনুসারী। সে নিজ বিবেকের উপদেশও গ্রহণ করে না এবং অন্যের উপদেশেও কর্ণপাত করে না।
۱۳۹ - عَنْ أَسْمَاءَ بْنِ عُبَيْدٍ قَالَ قُلْتُ لِابْنِ سِيرِينَ عِنْدِي يَتِيمٌ قَالَ اصْنَعْ بِهِ مَا تَصْنَعُ بوَلَدِكَ وَاضْرِبْهُ مَا تَضْرِبُ وَلَدَكَ.
১৩৯। আসমা ইবনে উবায়েদ (র) বলেন, আমি ইবনে সীরীন (র)-কে বললাম, আমার কাছে এক ইয়াতীম আছে। তিনি বলেন, তুমি তার সাথে তোমার সন্তানের অনুরূপ ব্যবহার করো এবং তাকে প্রহার করো যে কারণে তুমি তোমার সন্তানকে প্রহার করে থাকো (তার সাথে তোমার সন্তানের অনুরূপ ব্যবহার করবে)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 সন্তানের কারণে যে নারী ধৈর্য ধারণ করেছে এবং পুনর্বিবাহ থেকে বিরত থেকেছে

📄 সন্তানের কারণে যে নারী ধৈর্য ধারণ করেছে এবং পুনর্বিবাহ থেকে বিরত থেকেছে


৭৮ - بَابُ فَضْلِ الْمَرْأَةِ إِذَا تَصَبَّرَتْ عَلَى وَلَدِهَا وَلَمْ تَتَزَوَّج
١٤٠ - عَنْ عَوْفِ بْنِ مَالِكَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ أَنَا وَإِمْرَأَةً سَفْعَاءُ الْخَدِّيْنِ إِمْرَأَةٌ أَمَّتْ مِنْ زَوْجِهَا فَصَبَرَتْ عَلَى وَلَدِهَا كَهَاتَيْنِ فِي الْجَنَّةِ.
১৪০। আওফ ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ আমি ও ঝলসানো (বিষন্ন) গালবিশিষ্ট নারী, যার স্বামী মারা গেছে, কিন্তু সে তার সন্তানের কারণে ধৈর্য ধারণ করেছে (পুনর্বিবাহ করেনি) জান্নাতে এই দুই (আঙ্গুল)-এর মত একত্রে বসবাস করবো (দা, ইলা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 ইয়াতীমদের আদব-কায়দা শিক্ষাদান

📄 ইয়াতীমদের আদব-কায়দা শিক্ষাদান


৭৯- বَابُ أَدَبِ الْيَتِيمِ
١٤١ - عَنْ شُمَيْسَةَ العَتَكِيَّةِ قَالَ ذُكِرَ أَدَبُ الْيَتِيمِ عِنْدَ عَائِشَةَ فَقَالَتْ إِنِّي لَأَضْرِبُ الْيَتِيمَ حَتَّى يَنْبَسِطُ.
১৪১। শুমায়সা আতাকিয়া (র) বলেন, আয়েশা (রা)-এর নিকট ইয়াতীমকে আদব-কায়দা শিক্ষা দানের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ইয়াতীমকে আমি অবশ্যই আদব-কায়দা শিখাতে প্রহার করি যাবত না সে সটান হয় (বা)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যার সন্তান মারা গেছে তার মর্যাদা

📄 যার সন্তান মারা গেছে তার মর্যাদা


৮০ - بَابُ فَضْلٍ مَنْ مَاتَ لَهُ الْوَلَدُ
١٤٢ - عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ لَا يَمُوتُ لِأَحَدٍ مِّنَ الْمُسْلِمِينَ ثَلَاثَةٌ مِّنَ الوَلَدِ فَتَمَسَّهُ النَّارُ إِلَّا تَحِلَّةَ الْقَسَمِ.
১৪২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ যে মুসলমানের তিনটি সন্তান মারা যায় তাকে দোযখের আগুন স্পর্শ করবে না, অবশ্য শপথ পূর্ণ করার জন্য (বু, মু, তি, না, ই)।
١٤٣ - عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ امْرَأَةً أَتَتِ النَّبِيُّ ﷺ بِصَبِيٌّ فَقَالَتْ أَدْعُ لَهُ فَقَدْ دَفَنْتُ ثَلَاثَةً فَقَالَ احْتَظرت بحظارٍ شَدِيدٍ مِّنَ النَّار.
১৪৩। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। এক মহিলা একটি শিশুসহ নবী (স)-এর নিকট এসে বললো, ইয়া রাসূলাল্লাহ! এর জন্য দোয়া করুন। আমি ইতিমধ্যে তিনটি সন্তানকে দাফন করেছি। তিনি বলেনঃ তুমি তো দোযখের মোকাবিলায় মযবুত প্রতিবন্ধক গড়ে তুলেছো (মু)!
١٤٤ - عَنْ خَالِدٍ الْعَبَسِي قَالَ مَاتَ ابْنٌ لَّيْ فَوَجَدْتُ عَلَيْهِ وَجْداً شَدِيدًا فَقُلْتُ يَا أَبَا هُرَيْرَةَ مَا سَمِعْتَ مِنَ النَّبِيِّ ﷺ شَيْئًا تَسْخِي بِهِ أَنْفُسَنَا عَنْ مَوْتَانَا قَالَ سَمِعْتُ مِنَ النَّبِيِّ ﷺ يَقُولُ صِغَارُكُمْ دَعَامِيْصُ الْجَنَّةِ.
১৪৪। খালিদ আল-আবসী (র) বলেন, আমার একটি পুত্র সন্তান মারা গেলে আমি অত্যন্ত শোকাহত হলাম। আমি বললাম, হে আবু হুরায়রা! আপনি কি নবী (স)-এর নিকট এমন কিছু শুনেছেন যা দ্বারা আমরা আমাদের মৃতদের মর্মবেদনায় সান্ত্বনা লাভ করতে পারি? তিনি বলেন, আমি নবী (স)-কে বলতে শুনেছিঃ তোমাদের ছোট শিশুরা বেহেস্তের পতঙ্গ (মু, আ)।
١٤٥ - عَنْ جابر بن عبد الله قَالَ سَمِعْتُ رَسُولَ الله ﷺ يَقُولُ مَنْ كَانَ لَهُ ثَلَاثَةٌ مِّنَ الْوَلَد فَاحْتَسَبَهُمْ دَخَلَ الْجَنَّةَ قُلْنَا يَا رَسُولَ الله وَاثْنَانِ قَالَ وَاثْنَانِ قُلْتُ لِجَابِرِ وَالله اري لَوْ قُلْتُمْ وَاحِدٌ لَقَالَ قَالَ وَأَنَا أَظُنُّهُ وَاللَّهِ.
১৪৫। জাবের ইবনে আবদুল্লাহ (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছিঃ যার তিনটি সন্তান মারা গেছে এবং সওয়াবের আশায় ধৈর্য ধারণ করেছে, সে বেহেশতে যাবে। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! আর দু'টি সন্তান? তিনি বলেন: এবং দু'টিও? আমি (মাহমূদ) জাবের (রা)-কে বললাম, আল্লাহর শপথ! আমার তো মনে হয় আপনারা যদি এক সন্তানের কথাও বলতেন তবে তিনি তাই বলতেন। তিনি বলেন, আল্লাহ্র শপথ! আমার ধারণাও তাই (আ)।
١٤٦ - عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ امْرَأَةً أَنَتِ النَّبِيُّ ﷺ بِصَبِيٌّ فَقَالَتْ أَدْعُ اللَّهَ لَهُ فَقَدْ دَفَنْتُ ثَلَاثَةً فَقَالَ احْتَظَرْتُ بِحِظَارٍ شَدِيدٍ مِّنَ النَّارِ.
১৪৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। এক মহিলা একটি শিশুসহ নবী (স)-এর নিকট এসে বললো, ইয়া রাসূলাল্লাহ! এর জন্য দোয়া করুন। আমি ইতিমধ্যে তিনটি সন্তানকে দাফন করেছি। তিনি বলেনঃ তুমি তো দোযখের মোকাবিলায় মযবুত প্রতিবন্ধক গড়ে তুলেছো (মু)!
١٤٧ - عَنْ أَبِي هُرَيْرَةَ جَاءَتْ إِمْرَأَةُ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لَا نَقْدِرُ عَلَيْكَ فِي مَجْلِسِكَ فَوَاعِدْنَا يَوْمًا نَأْتِكَ فِيْهِ فَقَالَ مَوْعِدُكُمْ بَيْتُ فُلَانٍ فَجَاءَهُنَّ لذالك الوَعْدِ وَكَانَ فِيمَ حَدَّثَهُنَّ مَا مِنْكُنْ إِمْرَأَةٌ يَمُوتُ لَهَا ثَلَاتٌ مِّنَ الوَلَدِ فَتَحْتَسِبُهُمْ إِلَّا دَخَلَتِ الْجَنَّةَ قَالَتْ إِمْرَأَةٌ وَإِثْنَانِ قَالَ وَإِثْنَانِ كَانَ سُهَيْلٌ يَتَشَدَّدُ فِي الْحَدِيثَ وَيَحْفَظُ وَلَمْ يَكُنْ أَحَدٌ يَقْدِرُ أَنْ يَكْتُبَ عِنْدَهُ.
১৪৭। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। এক মহিলা নবী (স)-এর নিকট এসে বললো, ইয়া রাসূলাল্লাহ! আমরা আপনার মজলিসে আসতে পারি না। আপনি আমাদের জন্য একটি দিন নির্দিষ্ট করে দিন। সেদিন আমরা আপনার নিকট হাযির হবো। তিনি বলেনঃ অমুকের ঘরে তোমরা সমবেত হবে। তিনি প্রতিশ্রুত স্থানে তাদের নিকট এলেন। তিনি তাদেরকে যা বললেন তার মধ্যে এ কথাও ছিলোঃ তোমাদের মধ্যে যে নারীর তিনটি সন্তান মারা যায় এবং সে তাদের দ্বারা সওয়াবের আশা করে, সে জান্নাতে যাবে। এক মহিলা বলেন, আর দু'টি? তিনি বলেনঃ দু'টি সন্তানের মৃত্যু হলেও (বু, মু)।
١٤٨ - عَنْ أُمِّ سُلَيْمٍ قَالَتْ كُنْتُ عِنْدَ النَّبِيِّ ﷺ فَقَالَ يَا أَمْ سُلَيْمٍ مَا مِنْ مُسْلِمَيْنِ يَمُوتُ لَهُمَا ثَلَاثَةٌ أَوْلَادِ إِلا أَدْخَلَهُمَا اللهُ الجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمْ قُلْتُ وَأَثْنَانِ قَالَ وَاثْنَانِ .
১৪৮। উম্মু সুলাইম (রা) বলেন, আমি নবী (স)-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি বলেনঃ হে উম্মু সুলাইম! যে দুই মুসলমানের তিনটি সন্তান মারা যায় তাদের দু'জনকেই (পিতা-মাতাকে) আল্লাহ বেহেস্তে প্রবেশ করাবেন, তাদের প্রতি তাঁর দয়ার কল্যাণে। আমি বললাম, দুইজন মারা গেলে? তিনি বলেনঃ দু'জন হলেও (আ, তা)।
١٤٩ - عَنْ صَعْصَعَةَ بْنِ مُعَاوِيَةَ أَنَّهُ لَقِيَ أَبَا ذَر مُتَوَشِحًا قِرْبَةٌ قَالَ مَا لَكَ مِنَ الْوَلَدِ يَا أَبَا ذَرِّ قَالَ أَلَا أُحَدِّثُكَ قُلْتُ بَلَى قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ لَهُ ثَلَاثَةٌ مِّنْ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْتَ إِلا أَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُم وَمَا مِنْ رَجُلٍ اعْتَقَ مُسْلِمًا إِلَّا جَعَلَ اللهُ عَزَّ وَجَلَّ كُلِّ عُضُرٍ مِّنْهُ فِكَاكَهُ لِكُلِّ عُضُرٍ مِّنْهُ.
১৪৯। সাসাআ ইবনে মুয়াবিয়া (র) থেকে বর্ণিত। তিনি আবু যার (রা)-এর সাথে সাক্ষাত করলেন। আবু যার (রা) একটি মশক জড়িয়ে ধরা অবস্থায় ছিলেন। তিনি বলেন, হে আবু যার! আপনার সন্তানের কী প্রয়োজন! তিনি বলেন, আমি তোমাকে হাদীস শুনাবো না? আমি বললাম, হাঁ। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছি: যে মুসলমানের তিনটি সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়, অদের প্রতি তার মায়ার কারণে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানকে দাসত্বমুক্ত করবে, মহামহিম আল্লাহ তার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের বিনিময়ে তার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ মুক্তি দিবেন।
١٥٠ - عَنْ أَنَسِ بْنِ مَالِكِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ مَاتَ لَهُ ثَلَاثَةٌ لَمْ يَبْلُغُ الْحِنْتَ أَدْخَلَهُ اللَّهُ وَإِيَّاهُمْ بِفَضْلِ رَحْمَتِهِ الْجَنَّةَ.
১৫০। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ যার তিনটি সন্তান অপ্রাপ্ত বয়সে মারা গেছে আল্লাহ তার প্রতি দয়াপরবশ হয়ে তাকে এবং তাদেরকে অবশ্যই বেহেশতে প্রবেশ করাবেন (বু, না, ই)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00