📘 আল আদাবুল মুফরাদ > 📄 নিজের ইয়াতীম পোষ্যদের লালনকারীর মর্যাদা

📄 নিজের ইয়াতীম পোষ্যদের লালনকারীর মর্যাদা


৭৪- অনুচ্ছেদঃ নিজের ইয়াতীম পোষ্যদের লালনকারীর মর্যাদা।
۱۳۱ - عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيُّ الله قَالَتْ جَانَتْنِي امْرَأَةً مُعَهَا ابْنَتَانِ لَهَا فَسَأَلَتْنِي فَلَمْ تَجِدْ عِنْدِي إِلا تَمَرَةً وَاحِدَةً فَأَعْطَبْتُهَا فَقَسَمَتْهَا بَيْنَ ابْنَتَيْهَا ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ فَدَخَلَ النَّبِيُّ اللهِ فَحَدَّثْتُهُ فَقَالَ مَنْ يَلِيَ مِنْ هَذِهِ الْبَنَاتِ شَيْئًا فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنْ لَهُ سَتْرًا مِّنَ النَّارِ .
১৩১। আয়েশা (রা) বলেন, এক স্ত্রীলোক তার দু'টি কন্যা সন্তানসহ আমার নিকট এসে কিছু প্রার্থনা করে। সে আমার কাছে একটি খেজুর ভিন্ন আর কিছুই পেলো না। আমি সেটি তাকে দান করলাম। সে তা তার কন্যাদ্বয়কে ভাগ করে দিলো। অতঃপর সে উঠে চলে গেলো। নবী (স) ঘরে এসে প্রবেশ করলে আমি তাঁকে তা বললাম। তিনি বলেনঃ যে ব্যক্তি এই কন্যাদের প্রতি সামান্য সদয় ব্যবহার করবে, তারা তার জন্য দোযখ থেকে অন্তরাল হবে (বু, মু)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ব্যক্তি দরিদ্র পিতা-মাতার সন্তান লালন-পালন করে তার মর্যাদা

📄 যে ব্যক্তি দরিদ্র পিতা-মাতার সন্তান লালন-পালন করে তার মর্যাদা


৭৫- বَابُ فَضْلِ مَنْ يَقُولُ يَتِيمًا بَيْنَ أَبَوَيْهِ .
١٣٢ - عَنْ أَمْ سَعِيدٍ بِنْتِ مُرَّةَ الْفِهْرِيِّ عَنْ أَبِيْهَا عَنِ النَّبِيِّ ﷺ قَالَ أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ كَهَاتَيْنِ أَوْ كَهْذِهِ مِنْ هَذِهِ شَكٍّ سُفْيَانُ فِي الْوُسْطَى وَاللَّتِي تَلِيَ الْإِبْهَامِ.
১৩২। উম্মু সাঈদ (র) থেকে তার পিতা মুররা আল-ফিহরী (রা)-র সূত্রে বর্ণিত। নবী (স) বলেনঃ আমি এবং ইয়াতীমের ভরণপোষণকারী বেহেশতে এই দুইটি মধ্যমা ও তর্জনী আঙ্গুলের মতো একত্রে থাকবো (তা)।
١٣٣ - عَنِ الْحَسَنِ أَنْ يَتِيمًا كَانَ يَحْضُرُ طَعَامَ ابْنِ عُمَرَ فَدَعَا بِطَعَامِ ذَاتَ يَوْمٍ فَطَلَبَ يَتِيمَهُ فَلَمْ يَجِدْهُ فَجَاءَ بَعْدَ مَا فَرَغَ ابْنُ عُمَرَ فَدَعَا لَهُ ابْنُ عُمَرَ بِطَعَامٍ فَلَمْ يَكُنْ عِنْدَهُمْ فَجَاءَهُ بِسَوِيقٍ وَعَسَلٍ فَقَالَ دُونَكَ هَذَا فَوَاللَّهِ مَا غُبِنْتَ يَقُولُ الْحَسَنُ وَابْنُ عُمَرَ وَاللَّهِ مَا عُبِنَ.
১৩৩। হাসান (র) বলেন, এক ইয়াতীম বালক ইবনে উমার (রা)-এর আহার গ্রহণকালে নিয়মিত উপস্থিত হতো। এক দিন তিনি আহার নিয়ে ডাকলেন এবং ইয়াতীমকে খোঁজ করলেন, কিন্তু তাকে পাননি। তার আহার গ্রহণ শেষ হলে সে এসে উপস্থিত হলো। ইবনে উমার (রা) খাদ্য নিয়ে ডাকলেন। তখন তাদের নিকট খাবার অবশিষ্ট ছিলো না। তার নিকট ছাতু ও মধু আনা হলো। তিনি বলেন, এটা গ্রহণ করো। আল্লাহর শপথ! তোমাকে ধোঁকা দেয়া হচ্ছে না। হাসান (র) এই হাদীস বর্ণনাকালে বলতেন, আল্লাহর শপথ! ইবনে উমার (রা) আহার থাকতে তা লুকাননি।
١٣٤ - عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ أَنَا وَكَافُلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا وقال باصبعيه السبابة والوسطي.
১৩৪। সাহল ইবনে সাদ (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ আমি ও ইয়াতীমের ভরণপোষণকারী কিয়ামতের দিন এভাবে একত্রে থাকবো। একথা বলে তিনি তাঁর তর্জনী ও মধ্যমার প্রতি ইংগিত করেন (বু, দা, তি)।
١٣٥ - عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ أَنَّ عَبْدَ اللَّهِ كَانَ لَا يَأْكُلُ طَعَامًا إِلَّا وَعَلَي خَوَانِه يَتِيم.
১৩৫। আবু বাক্স ইবনে হাফ্স (র) বলেন, আবদুল্লাহ (রা) ইয়াতীমকে সঙ্গে না নিয়ে আহার করতেন না।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 যে ঘরে ইয়াতীম আছে এবং তার সাথে সদ্ব্যবহার করা হয় সেই ঘর সর্বোত্তম

📄 যে ঘরে ইয়াতীম আছে এবং তার সাথে সদ্ব্যবহার করা হয় সেই ঘর সর্বোত্তম


৭৬-বাব: খাইরুন বাইতি বাইতুন ফিহি ইয়াতীমুই ইউহসানু ইলাইহি।
১৩৬ - আন আবী হুরায়রাতা ক্বলা ক্বলা রসূলুল্লহি ﷺ খাইরুন বাইতিন ফিল মুসলিমীনা বাইতুন ফিহি ইয়াতীমুই ইউhসানু ইলাইহি ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমীনা বাইতুন ফিহি ইয়াতীমুই ইউসায়ু ইলাইহি আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইনি ইউশীরু বিইসবায়হি.
১৩৬। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ মুসলমানদের ঘরসমূহের মধ্যে সেই ঘর সর্বোত্তম, যেখানে কোন ইয়াতীম আছে এবং তার সাথে সদ্ব্যবহার করা হয়। মুসলমানদের ঘরসমূহের মধ্যে সর্বনিকৃষ্ট সেই ঘর যেখানে কোন ইয়াতীম আছে এবং তার সাথে দুর্ব্যবহার করা হয়। আমি এবং ইয়াতীমের ভরণপোষণকারী বেহেশতে এই দুইটির মতো একত্রে থাকবো। এই বলে তিনি তাঁর দুই আঙ্গুলের দিকে ইংগিত করেন (ই)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 ইয়াতীমের জন্য দয়ার্দ্র পিতৃতুল্য হও

📄 ইয়াতীমের জন্য দয়ার্দ্র পিতৃতুল্য হও


বাব- কুন লিল ইয়াতীমি কালআবীর রাহীম।
১৩৭- আন আবদির রাহmanibni আবযী ক্বলা ক্বলা দাউদ আলাইহিস সালাম কুন লিল ইয়াতীমি কালআবীর রাহীমি ওয়ালাম আন্নাকা কামা তাজরাউ কাযালিকা তাহসুদু মা আক্ববাহাল ফাকরু বাদাল গিনাই ওয়া আকসারু মিন যালিকা আও আকবাহু মিন যালিকাদ দ্বোলালাতু বাদাল হুদা ওয়াইযা ওয়াআদতা সাহিবাকা ফানজির লাহু মা ওয়াআদতাহু ফাইন লা তাফআল ইউরিসু বাইনাকা ওয়াবাইনা এডাওয়াতুন ওয়া তাআওউজ বিল্লাহি মিন সাহিবিন ইন যাকারতা লাম ইউইনকা ওয়া ইন নাসিবতা লাম ইয়াজকুরকা.
১৩৭। আবদুর রহমান ইবনে আবযা (রা) বলেন, দাউদ (আ) বলেছেনঃ ইয়াতীমের জন্য দয়ার্দ্র পিতৃতুল্য হও এবং জেনে রাখো! তুমি যেরূপ বপন করবে সেইরূপ কর্তন করবে। প্রাচুর্যের পর দরিদ্রতা কতই না মন্দ! তার চাইতেও মন্দ হলো হেদায়াত লাভের পর পথভ্রষ্টতা। তুমি কোন সঙ্গীর সাথে ওয়াদা করলে তা অবশ্যই পূর্ণ করবে। নতুবা তাতে তোমার ও তার মধ্যে শত্রুতা সৃষ্টি হবে। এমন বন্ধু থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, (বিপদে) যাকে স্মরণ করলে সে তোমাকে সাহায্য করবে না এবং তুমি তাকে ভুলে গেলে সে তোমাকে স্মরণ করবে না।
১৩৮ - আনিল হাসান ইয়া ক্বুলু লাক্বাদ আহিদতুল মুসলিমীনা ওয়া ইন্যার রাজুলা মিনহুম ইউসবিহু ফাইয়াক্বুলু ইয়া আহলিয়াহু ইয়া আহলিয়াহু ইয়াতীমুকুম ইয়াতীমুকুম ইয়া আহলিয়াহু ইয়া আহলিয়াহু মিসকিনুকুম মিসকিনুকুম ইয়া আহলিয়াতান ইয়া আহলিয়াহু জারুকুম জারুকুম ওয়া আসরিউ বিখিয়ারিকুম ওয়া আনতুম কুল্লা ইয়াওমিন তারযুলুনা ওয়া সামিআতুহু ইয়া ক্বুলু ওয়াইযা শি'তা রায়াইতাহু ফাসিক্বান ইয়াতাআম্মাকু বিসালাসিনা আলফান ইলাইননারি মা লাহু ক্বা তালাল্লাহু বায়াকা খালাক্বাহু মিনাল্লাহি বিসামানিন গানিরিন ওয়া ইন শি'তা রায়াইতাহু মুদ্বীয়ান মুরিদান ফী সাবীলিশ শায়তানি লা ইয়াজি লাহু মিন নাফসিহি ওয়া লা মিনান নাস.
১৩৮। 'হাসান বসরী (র) বলেন, আমি এমন মুসলমানদের সাক্ষাত পেয়েছি, যাদের কেউ ভোরে উপনীত হয়ে তার পরিজনকে বলতেন, "হে আমার পরিবার, হে আমার পরিবার! তোমাদের ইয়াতীম, তোমাদের ইয়াতীম। হে আমার পরিবার, হে আমার পরিবার! তোমাদের দরিদ্রজন, তোমাদের দরিদ্রজন। হে আমার পরিবার, হে আমার পরিবার! তোমাদের প্রতিবেশী, তোমাদের প্রতিবেশী। তোমাদের সেই উৎকৃষ্টগণ (সাহাবীগণ) তো চলে গেলেন, আর তোমরা তো দিন দিন অধঃপতিত হচ্ছো। তিনি আরো বলেন, তুমি ইচ্ছা করলে দেখতে পাবে যে, পাপাচারী তিরিশ হাজার টাকার বিনিময়ে জাহান্নামের গভীরে প্রবেশ করছে। তার কি হলো! আল্লাহ তাকে ধ্বংস করুন। সে আল্লাহ্র কাছে তার প্রাপ্য অংশ একটি ছাগলের মূল্যে বিকিয়ে দিলো। তুমি ইচ্ছা করলে দেখতে পাবে যে, সে শয়তানের রাস্তার ইতর অনুসারী। সে নিজ বিবেকের উপদেশও গ্রহণ করে না এবং অন্যের উপদেশেও কর্ণপাত করে না।
۱۳۹ - عَنْ أَسْمَاءَ بْنِ عُبَيْدٍ قَالَ قُلْتُ لِابْنِ سِيرِينَ عِنْدِي يَتِيمٌ قَالَ اصْنَعْ بِهِ مَا تَصْنَعُ بوَلَدِكَ وَاضْرِبْهُ مَا تَضْرِبُ وَلَدَكَ.
১৩৯। আসমা ইবনে উবায়েদ (র) বলেন, আমি ইবনে সীরীন (র)-কে বললাম, আমার কাছে এক ইয়াতীম আছে। তিনি বলেন, তুমি তার সাথে তোমার সন্তানের অনুরূপ ব্যবহার করো এবং তাকে প্রহার করো যে কারণে তুমি তোমার সন্তানকে প্রহার করে থাকো (তার সাথে তোমার সন্তানের অনুরূপ ব্যবহার করবে)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00