📄 সৎ-অসৎ নির্বিশেষে সকলের সাথে সদাচার
৭২- অনুচ্ছেদঃ সৎ-অসৎ নির্বিশেষে সকলের সাথে সদাচার।
۱۲۹ - عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ ابْنِ الْحَنَفِيَّةِ هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ قَالَ هِيَ مُسْجَلَةٌ لِلْبِرِّ وَالْفَاجِرِ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ أَبُو عُبَيْدٍ مَسْجَلَةٌ مُرْسَلَةٌ.
১২৯। মুহাম্মাদ ইবনে আলী ইবনুল হানাফিয়া (র) থেকে বর্ণিত। তিনি বলেন, "সদ্ব্যহারের প্রতিদান সদ্ব্যবহার ভিন্ন আর কি হতে পারে" (৫৫ঃ ৬০) শীর্ষক আয়াত পুণ্যবান ও পাপাচারী সকলের ক্ষেত্রে প্রজোয্য। আবু আবদুল্লাহ (র) বলেন, আবু উবায়েদ (র) বলেছেন, তা হলো সাধারণ নীতি (বু,মু,না, তি, ই)।
📄 ইয়াতীমের লালন-পালনকারীর মর্যাদা
৭৩- অনুচ্ছেদঃ ইয়াতীমের লালন-পালনকারীর মর্যাদা।
١٣٠ - عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ اللهِ قَالَ السَّاعِي عَلَي الْأَرْمَلَةِ وَالْمَسَاكِينِ كَالْمُجَاهِدَيْنِ فِي سَبِيلِ اللَّهِ وَكَالَّذِي يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ.
১৩০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ বিধবা ও গরীবজনদের জন্য চেষ্টা-সাধনাকারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর এবং যে ব্যক্তি দিনে রোযা রাখে ও রাতে (নফল) নামাযে লিপ্ত থাকে তার সমতুল্য (বু,মু)।
📄 নিজের ইয়াতীম পোষ্যদের লালনকারীর মর্যাদা
৭৪- অনুচ্ছেদঃ নিজের ইয়াতীম পোষ্যদের লালনকারীর মর্যাদা।
۱۳۱ - عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيُّ الله قَالَتْ جَانَتْنِي امْرَأَةً مُعَهَا ابْنَتَانِ لَهَا فَسَأَلَتْنِي فَلَمْ تَجِدْ عِنْدِي إِلا تَمَرَةً وَاحِدَةً فَأَعْطَبْتُهَا فَقَسَمَتْهَا بَيْنَ ابْنَتَيْهَا ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ فَدَخَلَ النَّبِيُّ اللهِ فَحَدَّثْتُهُ فَقَالَ مَنْ يَلِيَ مِنْ هَذِهِ الْبَنَاتِ شَيْئًا فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنْ لَهُ سَتْرًا مِّنَ النَّارِ .
১৩১। আয়েশা (রা) বলেন, এক স্ত্রীলোক তার দু'টি কন্যা সন্তানসহ আমার নিকট এসে কিছু প্রার্থনা করে। সে আমার কাছে একটি খেজুর ভিন্ন আর কিছুই পেলো না। আমি সেটি তাকে দান করলাম। সে তা তার কন্যাদ্বয়কে ভাগ করে দিলো। অতঃপর সে উঠে চলে গেলো। নবী (স) ঘরে এসে প্রবেশ করলে আমি তাঁকে তা বললাম। তিনি বলেনঃ যে ব্যক্তি এই কন্যাদের প্রতি সামান্য সদয় ব্যবহার করবে, তারা তার জন্য দোযখ থেকে অন্তরাল হবে (বু, মু)।
📄 যে ব্যক্তি দরিদ্র পিতা-মাতার সন্তান লালন-পালন করে তার মর্যাদা
৭৫- বَابُ فَضْلِ مَنْ يَقُولُ يَتِيمًا بَيْنَ أَبَوَيْهِ .
١٣٢ - عَنْ أَمْ سَعِيدٍ بِنْتِ مُرَّةَ الْفِهْرِيِّ عَنْ أَبِيْهَا عَنِ النَّبِيِّ ﷺ قَالَ أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ كَهَاتَيْنِ أَوْ كَهْذِهِ مِنْ هَذِهِ شَكٍّ سُفْيَانُ فِي الْوُسْطَى وَاللَّتِي تَلِيَ الْإِبْهَامِ.
১৩২। উম্মু সাঈদ (র) থেকে তার পিতা মুররা আল-ফিহরী (রা)-র সূত্রে বর্ণিত। নবী (স) বলেনঃ আমি এবং ইয়াতীমের ভরণপোষণকারী বেহেশতে এই দুইটি মধ্যমা ও তর্জনী আঙ্গুলের মতো একত্রে থাকবো (তা)।
١٣٣ - عَنِ الْحَسَنِ أَنْ يَتِيمًا كَانَ يَحْضُرُ طَعَامَ ابْنِ عُمَرَ فَدَعَا بِطَعَامِ ذَاتَ يَوْمٍ فَطَلَبَ يَتِيمَهُ فَلَمْ يَجِدْهُ فَجَاءَ بَعْدَ مَا فَرَغَ ابْنُ عُمَرَ فَدَعَا لَهُ ابْنُ عُمَرَ بِطَعَامٍ فَلَمْ يَكُنْ عِنْدَهُمْ فَجَاءَهُ بِسَوِيقٍ وَعَسَلٍ فَقَالَ دُونَكَ هَذَا فَوَاللَّهِ مَا غُبِنْتَ يَقُولُ الْحَسَنُ وَابْنُ عُمَرَ وَاللَّهِ مَا عُبِنَ.
১৩৩। হাসান (র) বলেন, এক ইয়াতীম বালক ইবনে উমার (রা)-এর আহার গ্রহণকালে নিয়মিত উপস্থিত হতো। এক দিন তিনি আহার নিয়ে ডাকলেন এবং ইয়াতীমকে খোঁজ করলেন, কিন্তু তাকে পাননি। তার আহার গ্রহণ শেষ হলে সে এসে উপস্থিত হলো। ইবনে উমার (রা) খাদ্য নিয়ে ডাকলেন। তখন তাদের নিকট খাবার অবশিষ্ট ছিলো না। তার নিকট ছাতু ও মধু আনা হলো। তিনি বলেন, এটা গ্রহণ করো। আল্লাহর শপথ! তোমাকে ধোঁকা দেয়া হচ্ছে না। হাসান (র) এই হাদীস বর্ণনাকালে বলতেন, আল্লাহর শপথ! ইবনে উমার (রা) আহার থাকতে তা লুকাননি।
١٣٤ - عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ أَنَا وَكَافُلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا وقال باصبعيه السبابة والوسطي.
১৩৪। সাহল ইবনে সাদ (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ আমি ও ইয়াতীমের ভরণপোষণকারী কিয়ামতের দিন এভাবে একত্রে থাকবো। একথা বলে তিনি তাঁর তর্জনী ও মধ্যমার প্রতি ইংগিত করেন (বু, দা, তি)।
١٣٥ - عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ أَنَّ عَبْدَ اللَّهِ كَانَ لَا يَأْكُلُ طَعَامًا إِلَّا وَعَلَي خَوَانِه يَتِيم.
১৩৫। আবু বাক্স ইবনে হাফ্স (র) বলেন, আবদুল্লাহ (রা) ইয়াতীমকে সঙ্গে না নিয়ে আহার করতেন না।