📘 আল আদাবুল মুফরাদ > 📄 আল্লাহর রহমত শত ভাগে বিভক্ত

📄 আল্লাহর রহমত শত ভাগে বিভক্ত


৫৪-অনুচ্ছেদ: আল্লাহ্র রহমাত শত ভাগে বিভক্ত।
٩٩- عَن أَبِي هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ جَعَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ الرَّحْمَةَ مَاءَةَ حُزْءٍ فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعَةً وتِسْعِينَ وَأَنْزَلَ فِي الْأَرْضِ جُزْءًا وَاحِداً فَمِنْ ذَلِكَ الْجُزْء يَتَرَاحَمُ الخَلْقُ حَتَّى تَرْفَعَ الْفَرَسُ حَافِرَهَا عَنْ وَلَدِهَا خَشْيَةَ أَنْ تُصِيبَهُ.
৯৯। আবু হুরায়রা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছি: মহামহিম আল্লাহ দয়াকে শত ভাগে বিভক্ত করেছেন। তিনি (এর) নিরানব্বই ভাগ নিজের কাছে রেখেছেন এবং মাত্র এক ভাগ পৃথিবীতে অবতীর্ণ করেছেন। এই এক ভাগের কারণে সৃষ্টিকূলের একে অপরের প্রতি দয়াপরবশ হয়, এমনকি ঘোড়া তার পায়ের খুর এই আশংকায় তার শাবকের উপর থেকে তুলে নেয় যাতে সে ব্যথা না পায় (বু, মু, ই, দার)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00