📘 আল আদাবুল মুফরাদ > 📄 মমতাময়ী মা

📄 মমতাময়ী মা


٤٩ - بَابُ الْوَالِدَات رَحِيْمَاتٌ
۸۸- عَنْ أَنَسِ بْنِ مَالِكِ جَاءَتْ امْرَأَةُ التي عَائِشَةَ فَأَعْطَتْهَا ثَلَاثَ تَمَرَاتِ فَأَعْطَتْ كُلَّ صَبِيٌّ لَهَا تَمَرَةً وَأَمْسَكَتْ لِنَفْسِهَا تَمَرَةً فَأَكَلَ الصَّبْيَانِ التَّمَرَتْينِ وَنَظَرَ إِلى أُمِّهِمَا فَعَمَدَتْ إِلَى التَّمَرَةِ فَشَقَّتْهَا فَاعْطَتْ كُلَّ صَبِيٌّ نِصْفَ تَمَرَةٍ فَجَاءَ النَّبِيُّ ﷺ فَأَخْبَرَتْهُ عَائِشَةُ فَقَالَ وَمَا يُعْجِبُكِ مِنْ ذُلِكَ لَقَدْ رَحِمَهَا اللَّهُ بِرَحْمَتِهَا صَبِبَيْهَا .
৮৮। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। এক মহিলা আয়েশা (রা)-এর কাছে এলে তিনি তাকে তিনটি খেজুর দেন। সে তার ছেলে দু'টিকে একটি করে খেজুর দেয় এবং নিজের জন্য একটি রেখে দেয়। তারা খেজুর দু'টি খেয়ে তাদের মায়ের দিকে তাকালো এবং অবশিষ্ট খেজুরটি পেতে চাইলো। সে খেজুরটি দুই টুকরা করে প্রত্যেককে অর্ধেক অর্ধেক দিলো। নবী (স) ঘরে আসলে আয়েশা (রা) তাঁকে বিষয়টি অবহিত করেন। তিনি বলেনঃ এতে তোমার বিস্মিত হওয়ার কি আছে। সে তার ছেলে দুইটির প্রতি দয়াপরবশ হওয়ার কারণে আল্লাহ তার প্রতি দয়াপরবশ হয়েছেন (বু, মু.তি,ই)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 শিশুদের চুমা দেয়া

📄 শিশুদের চুমা দেয়া


৫০ - বাব ক্ববলাতুস সিবিয়ান
৮৯- আন আয়েশা ক্বলাত জাআ আ'রাবিয়ুন ইলাইন নাবিয়্যু ﷺ ফাক্বলা আতু ক্বাব্বিলুনা স্বিবয়ানাকুম ফামা নুকাব্বিলুহুম ফাক্বলাল নাবিয়্যু ﷺ আওআমলিকু লাকা আন নাযায়াল্লাহু মিন ক্বালবিকার রাহমাহ।
৮৯। আয়েশা (রা) বলেন, এক বেদুইন নবী (স)-এর নিকট এসে বললো, আপনারা কি শিশুদের চুমা দেন? আমরা শিশুদের চুমা দেই না। নবী (স) বলেনঃ আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়ামায়া তুলে নেন, তবে তোমার জন্য আমার কি করার আছে (বু, মু,ই)?
৯০ - আন আবি হুরাইরাতা ক্বলা ক্ববলা রাসুলুল্লাহি ﷺ হাসান ইবনা আলিয়্যিন ওয়া ইন্দাহুল আক্বরাউবনু হাবিসিত তামিমী জালিসুন ফাক্বলাল আক্বরাউ ইন্নালী আশরাতান মিনাল ওয়ালাদি মা ক্বাব্বালতু মিনহুম আহাদান ফানাযরা ইলাইহি রাসুলুল্লাহি ﷺ ছুম্মা ক্বলা মান লা ইয়ারহামু লা ইউরহাম।
৯০। আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আলী (রা)-এর পুত্র হাসানকে চুমা দিলেন। তখন আকরা ইবনে হাবিস আত-তামীমী তাঁর নিকট বসা ছিলেন। আকরা বলেন, আমার দশটি সন্তান আছে, কিন্তু আমি তাদের কাউকে চুমা দেইনি। রাসূলুল্লাহ (স) তার দিকে তাকালেন, অতঃপর বললেনঃ যে ব্যক্তি দয়া করে না সে দয়া পায় না (বু, মু)।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 সন্তানের সাথে পিতার সদাচরণ এবং তাকে ভদ্র আচরণ শিখানো

📄 সন্তানের সাথে পিতার সদাচরণ এবং তাকে ভদ্র আচরণ শিখানো


৫১ - বাব আদাবিল ওয়ালিদি ওয়া বিররিহি লি ওয়ালাদিহি।
৯১ - আনিল ওয়ালিদি বনি নুমাইরি বনি আওসিন আন্নাহু সামিয়া আবাহু ইয়াকুলু কানু ইয়াকুলুনাস সালাহু মিনাল্লাহ ওয়াল আদাবু মিনাল আবা।
৯১। নুমাইর ইবনে আওস (র) বলেন, প্রবীণ সাহাবীগণ বলতেন, সততা ও যোগ্যতা আল্লাহ্র দান এবং শিষ্টাচার পিতৃপুরুষের দান।
৯২ - আনিন নু'মানি বনি বাশিরিন আন্না আবাহু ইন্ত্বলাক্বা বিহী ইলার রাসুলিল্লাহি ﷺ ফাক্বলা ইয়া রাসুলাল্লাহি ইন্নী উশহিদুকা আন্নী ক্বাদ নাহালতুন নু'মানা কাযা ওয়াকাযা ফাক্বla আকুল্লা ওয়ালাদিকা নাহালতা ক্বলা লা ক্বla ফাশহাদ গাইরী ছুম্মা ক্বla আলাইসা ইয়াসুররুকা আন ইয়াকুনু ফিল বিররি সাওয়াউন ক্বla বালায় ক্বla ফালা ইযা ক্বla আবু আব্দুল্লাহিল বুখারী লিসাস শাহাদাতু মিনান নাবিয়্যু ﷺ রুখসাতুন।
৯২। নোমান ইবনে বশীর (রা) বলেন, তার পিতা তাকে বহন করে রাসূলুল্লাহ (স)-এর নিকট গেলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনাকে সাক্ষী রাখছি যে, আমি নোমানকে এই এই জিনিস দান করেছি। তিনি বলেনঃ তোমার সব সন্তানকে কি দান করেছো? তিনি বলেন, না। তিনি বলেনঃ তাহলে আমি ভিন্ন অন্যকে সাক্ষী রাখো। অতঃপর তিনি বলেনঃ তুমি কি কামনা করো না যে, তোমার সকল সন্তান তোমার সাথে সমানভাবে সদ্ব্যবহার করুক? তিনি বলেন, হাঁ। তিনি বলেনঃ তাহলে এরূপ করো না (বু,মু, দা,তি, না, ই)। ইমাম বুখারী (র) বলেন, মহানবী (স)-এর বক্তব্যে বশীর (রা)-কে অপর কোন ব্যক্তিকে সাক্ষী রাখার অনুমতি ব্যক্ত করা হয়নি।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 নিজ সন্তানের সাথে পিতার সদাচার

📄 নিজ সন্তানের সাথে পিতার সদাচার


৫২ - বَابُ برَّ الْآب لولده .
৯৩ - عَنِ ابْنِ عُمَرَ قَالَ إِنَّمَا سَمَّاهُمُ اللهُ أَبْرَارًا لِأَنَّهُمْ بَرُّوا الْأَيَاءَ وَالْأَبْنَاءَ كَمَا أَنَّ لوالدكَ عَلَيْكَ حَقًّا كَذَالِكَ لوَلَدِكَ عَلَيْكَ حَقٌّ
৯৩। ইবনে উমার (রা) বলেন, আল্লাহ তাদের (সাহাবীদের) নাম রেখেছেন আবরার (সদাচারী)। কেননা তারা তাদের পিতা ও সন্তানদের সাথে সদাচার করেছেন। তোমার উপর তোমার পিতার যেমন অধিকার আছে তদ্রূপ তোমার সন্তানের উপর তোমার অধিকার রয়েছে (তা)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00