📄 যে ব্যক্তি তিন বোনকে লালন-পালন করলো
৪২- বাবঃ যে ব্যক্তি তিন বোনকে লালন-পালন করলো।
৭৯- আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান বা তিনটি বোন আছে এবং সে তাদের সাথে মমতাপূর্ণ ব্যবহার করে, সে বেহেশতে প্রবেশ করবে (দা, তি, আ, হি)।
📄 যে ব্যক্তি নিজের তালাকপ্রাপ্তা (বা বিধবা) কন্যার প্রতিপালন করে তার ফযীলাত
৪৩- বাবঃ যে ব্যক্তি নিজের তালাকপ্রাপ্তা (বা বিধবা) কন্যার প্রতিপালন করে তার ফযীলাত।
৮০- হাদ্দাসানী মূসা বিন উলীয়্যি আন আবীহি আন্না নাবী ﷺ কালা লি সুরাক্বাতা বিন জু‘শুম আলা আদul্লুকা আলা আ‘যামুস সাদাক্বাতি আও মিন আ‘যামুস সাদাক্বাতি কালা বালী ইয়া রাসূলাল্লাহ! কালা ইবনাতুকা মারদুদাতুন ইলাইকা লাইসা লাha কাসিবুন গাইরুকা.
৮০। মূসা ইবনে উলায়্যি (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী (স) সুরাকা ইবনে জুশুম (রা)-কে বলেন: আমি কি তোমাকে শ্রেষ্ঠতম বা অতীব শ্রেষ্ঠ দান-খয়রাত সম্পর্কে অবহিত করবো না? তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! অবশ্যই। তিনি বলেন: তোমার নিকট ফিরে আসা তোমার (স্বামী পরিত্যক্ত) কন্যার ব্যয়ভার বহন করা, তুমি ছাড়া যার জন্য উপার্জনকারী আর কেউ নাই (ই, আ, না)।
৮১- আনিল মিক্বদামি ইবনি মা‘দীকারিব আন্নাহু সামি‘আ রাসূল্লাল্লাহি ﷺ ইয়াকুলু মা আত্‘আমতা নাফসাকা ফাহুয়া লাকা সাদাক্বাতুন ওয়ামা আত্‘আমতা ওয়ালাদাকা ফাহুয়া লাকা সাদাক্বাতুন ওয়ামা আত্‘আমতা যাওজাকা ফাহুয়া লাকা সাদাক্বাতুন ওয়ামা আত্‘আমতা খাদিমাকা ফাহুয়া লাকা সাদাক্বাতুন.
৮১। মিকদাম ইবনে মাদীকারিব (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছেনঃ তুমি নিজেকে যা খাওয়াও তা তোমার জন্য সদাকা। তোমার সন্তানকে তুমি যা খাওয়াও তাও তোমার জন্য সদাকা, তোমার স্ত্রীকে তুমি যা খাওয়াও তাও তোমার জন্য সদকা এবং তোমার খাদেমকে যা খাওয়াও তাও তোমার জন্য সদাকা (আ)।
📄 যে ব্যক্তি কন্যা সন্তানদের মৃত্যু কামনা অপছন্দ করে
৪৪- বাবঃ যে ব্যক্তি কন্যা সন্তানদের মৃত্যু কামনা অপছন্দ করে।
৮২- আন ইবনি উমারা আন্না রাজুলান কানা ইন্দাহু ওয়া লাহু বানাতুন ফাতামান্না মাওতাহুন্না ফাগাদ্বিবা ইবনু উমারা ওয়া কালা আন্তা তারযুকুহুন্না.
৬২। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি তার সাথে থাকতো। তার কয়েকটি কন্যা সন্তান ছিল। সে তাদের মৃত্যু কামনা করলো। ইবনে উমার (রা) ক্রুদ্ধ হয়ে বলেন, তুমি কি তাদের রিযিক দাও?
📄 মানুষ সন্তানের কারণে কৃপণ ও কাপুরুষ হয়
৪৫ - بَابُ الْوَلَد مَبْخَلَةٌ مَجْبَنَةٌ
৮৩- عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ أَبُو بَكْرٍ يَوْمًا وَاللَّهِ مَا عَلَى وَجْهِ الْأَرْضِ رَجُلٌ أَحَبُّ إِلَيَّ مِنْ عُمَرَ فَلَمَّا خَرَجَ رَجَعَ فَقَالَ كَيْفَ حَلَفْتُ أَي بُنَيَّةَ فَقُلْتُ لَهُ فَقَالَ أَعَزُّ عَلَيَّ وَالْوَلَدُ الْوَطُ .
৮৩। আয়েশা (রা) বলেন, একদিন আবু বাকর (রা) বললেন, আল্লাহর শপথ! পৃথিবীর বুকে উমারের চেয়ে অধিক প্রিয় আমার কাছে আর কেউ নাই। তিনি চলে যাবার পর পুনরায় ফিরে এসে বলেন, হে বৎস! আমি কিভাবে শপথ করেছি? আমি তাকে তা বললাম। তিনি বলেন, (উমার) আমার নিকট অধিক প্রিয়। আর সন্তান তো অন্তরের সাথে লেগে থাকে (তারীখ ইবনে আসাকির)।
٨٤ - عَنِ ابْنِ أَبِي نُعْمٍ قَالَ كُنْتُ شَاهِدًا ابْنَ عُمَرَ إِذْ سَأَلَهُ رَجُلٌ عَنْ دَمِ الْبَعُوضَةِ فَقَالَ مِمَّنْ أَنْتَ فَقَالَ مِنْ أَهْلِ الْعِرَاقِ فَقَالَ أَنْظُرُوا إِلى هَذَا يَسْأَلُنِي عَنْ دَمِ الْبَعُوضَةِ وَقَدْ قَتَلُوا ابْنَ النَّبِيِّ اللهُ سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ هُمَا رَيْحَانَيَّ مِنَ الدُّنْيَا .
৮৪। ইবনে আবু নু'ম (র) বলেন, আমি ইবনে উমার (রা)-এর নিকট উপস্থিত ছিলাম। তখন এক ব্যক্তি তাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করে। তিনি বলেন, তুমি কোথাকার লোক? সে বললো, ইরাকের। তিনি বলেন, দেখো তাকে! সে আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করে। অথচ এরা নবী (স)-এর নাতিকে হত্যা করেছে। আমি নবী (স)-কে বলতে শুনেছিঃ এরা দু'জন পৃথিবীতে আমার দু'টি ফুল (তি, আ, হা)।