📘 আল আদাবুল মুফরাদ 📄 কোন গোষ্ঠীর মুক্তদাস তাদের অন্তর্ভুক্ত

📄 কোন গোষ্ঠীর মুক্তদাস তাদের অন্তর্ভুক্ত


৪০ - বাবঃ মাওলী আল কওমি মিন আনফুসিহিম
৭৫- আন রিফাআতা বিন রাফি আনান্নাবিয়া ﷺ কালা লি ওমারা ইজমা লী কওমাকা ফালাম্মা হাজেরু বাবান্নাবিয়ি ﷺ দাখালা আলাইহি ওমরু ফাকালা কাদ জামাতু লাকা কওমী ফাসেমীয়া জালিকা আল আনসারু ফাকালু কাদ নাজালা ফি কুরাইশিল ওয়াহইউ ফাজাআল মুসতামিউ ওয়াননাজিরু মা ইয়ুকালু লাহুম ফাখারাজান্নাবীয়ু ফাকামা বাইনা আজুহুরিহিম ফাকালা হাল ফীকুম মিন গাইরিকum কালু নাআম ফীনা খালীফুনা ওয়া বনু উখতিনা ওয়া মাওয়ালীনা কালান্নাবিয়ু ﷺ হালীফুনা মিন্না ওয়া বনু উখতিনা ওয়া মাওয়ালীনা মিন্না আনতুম তাসমাউন ইন্না আওলিয়ায়ি মিনকুমুল মুত্তাকুন ফা ইন্ কুনতুম উলাইকা ফাজাকা ওয়া ইল্লা ফানজুরু ওয়া লা ইয়া'তিন্নাসু বিল আ'মালি ইয়াওমাল কিয়ামাতি ওয়া তা'তুন বিল আসকালি ফাইয়ুরাদু আনকুম সুম্মা নাদা ফাকালা ইয়া আইয়ুহান্নাসু ওয়া রাফায়া ইয়াদাইহি ইয়াজাউহুমা আলা রুউসী কুরাইশিন ইয়া আইয়ুহান্নাসু ইন্না কুরাইশান আহলু আমানাতিন মান বাগা বিহিম কালা জুহাইরুন আজিন্নুহু কালাল আওয়াছিরু কাব্বাহু আল্লাহু লি মিনখিরিহি ইয়াকুলু জালিকা সালাসা মাররাত.
৭৫। রিফায়া ইবনে রাফে (রা) থেকে বর্ণিত। নবী (স) উমার (রা)-কে বলেনঃ তোমার গোষ্ঠীর লোকজনকে আমার কাছে সমবেত করো। অতএব তিনি তাদেরকে সমবেত করলেন। তারা নবী (স)-এর ঘরের দরজায় এসে উপস্থিত হলে উমার (রা) নবী (স)-এর নিকট প্রবেশ করে বলেন, আমার গোষ্ঠীর লোকজনকে আপনার কাছে সমবেত করেছি। আনসারগণ তা শুনতে পেয়ে (মনে মনে) বলেন, নিশ্চয় কুরাইশদের সম্পর্কে ওহী নাযিল হয়েছে। অতএব তাদেরকে কি বলা হয় তা শোনার জন্য দর্শক ও শ্রোতা এসে হাযির হলো। নবী (স) বাইরে এসে তাদের সম্মুখে দাঁড়িয়ে বলেনঃ তোমাদের মধ্যে তোমাদের ছাড়া অন্য কেউ আছে কি? তারা বলেন, হাঁ, আমাদের মধ্যে আমাদের বন্ধুগোত্র, আমাদের বোনপুত এবং আমাদের মুক্তদাসগণও আমাদের অন্তর্ভুক্ত রয়েছে। নবী (স) বলেন: আমাদের বন্ধুগোত্র আমাদের অন্তর্ভুক্ত, আমাদের বোনপুত্ররা আমাদের অন্তর্ভুক্ত এবং আমাদের মুক্তদাসগণও আমাদের অন্তর্ভুক্ত। তোমরা শোনো! তোমাদের মধ্যকার আল্লাহভীরু ব্যক্তিগণই আমার বন্ধু। তোমরা যদি তাই হও তবে তো তাই। অন্যথায় লক্ষ্য করো কিয়ামতের দিন যেন এমন না হয় যে, লোকজন তো তাদের সৎকর্মসমূহ নিয়ে আসবে, আর তোমরা আসবে তোমাদের পাপের বোঝাসমূহ নিয়ে এবং তা তোমাদের পক্ষ থেকে পেশ করা হবে। অতঃপর তিনি তাঁর দুই হাত উঁচু করে তা কুরাইশদের মাথার উপর রেখে ডাক দিয়ে বলেনঃ হে লোকসকল! কুরাইশগণ আমানতদার। যে তাদের বিরুদ্ধাচরণ করবে সে সমূহ বিপদ ডেকে আনবে। আল্লাহ তাকে অধঃমুখে উপুড় করে দোযখে নিক্ষেপ করবেন। তিনি এ কথা তিনবার বলেন (আ, হা)।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية