📄 অতঃপর ইসলাম গ্রহণ করেছে
٣٦ - بَابُ مَنْ وَصَلَ رَحِمَهُ فِي الْجَاهِلِيَّةِ ثُمَّ أَسْلَمَ.
٧٠ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ أَخْبَرَهُ أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ ﷺ أَرَأَيْتَ أُمُورًا كُنْتُ أَتَحَنَّتُ بِهَا فِي الجَاهِلِيَّةِ مِنْ صَلَةٍ وَعِنَاقَةٍ وَصَدَقَةٍ فَهَلْ لِي فِيهَا أَجْرٌ قَالَ حَكِيمٌ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ أَسْلَمْتَ عَلَي مَا سَلَفَ مِنْ خَيْرٍ.
৭০। হাকীম ইবনে হিযাম (রা) নবী (স)-কে বলেন, আমি জাহিলী যুগে যেসব কাজ করেছি আত্মীয়-স্বজনের সাথে সদ্ব্যবহার, দাসমুক্তি এবং দান-খয়রাত ইত্যাদি, তার কোন প্রতিদান আমি পাবো কি? রাসূলুল্লাহ (স) বলেনঃ তোমার পূর্ববর্তী পুণ্যসমূহসহ তুমি মুসলমান হয়েছো।
📄 মুশরিক আত্মীয়ের সাথে রক্তের বন্ধন ও পরস্পর উপহারাদি বিনিময়
৩৭ - بَابُ صِلَةِ ذِي الرَّحِمِ الْمُشْرِكِ وَالتَّهْدِيَةِ.
۷۱- عَنِ ابْنِ عُمَرَ رَأي عُمَرُ حُلَةً سِيَرَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوِ اشْتَرَيْتَ هُذِهِ فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ وَالْوُفُودِ إِذَا أَتَوكَ فَقَالَ يَا عُمَرُ إِنَّمَا يَلْبَسُ هُذِهِ مَنْ لَا خَلَاقَ لَهُ ثُمَّ اهْدِيَ لِلنَّبِيِّ مِنْهَا حُلَلٌ فَأَهْدِي الي عُمَرَ مِنْهَا حُلَةً فَجَاءَ عُمَرَ إِلَي رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللهِ بَعَثْتَ إِلَيَّ هذه وَقَدْ سَمِعْتُكَ قُلْتَ فِيهَا مَا قُلْتَ فَقَالَ إِنِّي لَمْ أَهْدِهَا لَكَ لِتَلْبَسَهَا إِنَّمَا أَهْدَيْتُهَا إِلَيْكَ لِتَبِيعَهَا أَوْ لِتَكْسُوهَا فَأَهْدَاهَا عُمَرُ لِأَحْ لَّهُ مِنْ أُمِّهِ مُشْرِكٌ.
৭১। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। উমার (রা) একটি লাল বর্ণের রেশমী চাদর দেখে বলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি যদি তা খরিদ করতেন তবে জুমুআর দিন এবং আপনার নিকট বাইরের প্রতিনিধি দল এলে তা পরতেন। তিনি বলেনঃ হে উমার! যার পরকাল বলতে কিছু নেই সে এটা পরবে। পরে অনুরূপ কিছু লাল বর্ণের রেশমী চাদর নবী (স)-কে উপঢৌকন দেয়া হয়। তিনি তা থেকে একটা চাদর উমার (রা)-কে উপহার পাঠান। উমার (রা) রাসূলুল্লাহ (স)-এর নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি এটা আমার জন্য পাঠিয়েছেন, অথচ আপনি ইতিপূর্বে এ সম্পর্কে যা বলেছেন তা আমি শুনেছি। রাসূলুল্লাহ (স) বলেন: তোমার পরিধানের জন্য এটা আমি তোমাকে দেইনি। অবশ্য আমি এজন্য তোমাকে এটা দিয়েছি যে, তা বিক্রয় করবে অথবা কাউকে পরতে দিবে। অতএব উমার (রা) তার এক বৈপিত্রেয় মুশরিক ভাইকে তা উপহার দেন (বু, মু, দা, না)।
📄 আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক রক্ষার্থে তোমাদের বংশ পরিচিতি জেনে রাখো
৩৮ - بَابُ تَعَلَّمُوا مِنْ أَنْسَابِكُمْ مَا تَصِلُونَ بِهِ أَرْحَامَكُمْ.
۷۲- عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِم أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الخَطَابِ يَقُولُ عَلَى الْمِنْبَرِ تَعَلَّمُوا أَنْسَابَكُمْ ثُمَّ صِلُوا أَرْحَامَكُمْ وَاللَّهِ إِنَّهُ لَيَكُونُ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ أَخِيهِ الشَّيْءُ وَلَوْ يَعْلَمُ الَّذِي بَيْنَهُ وَبَيْنَهُ مِنْ دَاخِلَةِ الرَّحِمِ لَأَوْزَعَهُ ذَلِكَ عَنْ انْتِهَاكه.
৭২। জুবাইর ইবনে মুতইম (রা) থেকে বর্ণিত। তিনি উমার ইবনুল খাত্তাব (রা)-কে মিম্বারের উপর বলতে শুনেছেন, তোমাদের বংশ পরিচিতি (নসবনামা) জেনে রাখো, অতঃপর আত্মীয় সম্পর্ক বজায় রাখো। আল্লাহর শপথ! ঘটনাক্রমে কোন ব্যক্তি ও তার ভাইয়ের মধ্যে কিছু ঘটে যায়। যদি সে জানতে পারতো যে, তার এবং অপরজনের মধ্যে রক্তের বন্ধন রয়েছে তাহলে তা তাকে তার ভাইকে অপদস্থ করা থেকে বিরত রাখতো (তি, তা)।
۷۳- عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ احْفَظُوا أَنْسَابَكُمْ تَصِلُوا أَرْحَامَكُمْ فَإِنَّهُ لَا بُعْدَ بِالرَّحِمِ إِذَا قَرَّبَتْ وَإِنْ كَانَتْ بَعِيدَةٌ وَلَا قُرْبَ بِهَا إِذَا بَعُدَتْ وَإِنْ كَانَتْ قَرِيبَةٌ وَكُلُّ رَحِمِ أُتِيَةٌ يَوْمَ الْقِيَامَةِ أَمَامَ صَاحِبِهَا تَشْهَدُ لَهُ بِصِلَةٍ وَإِنْ كَانَ وَصَلَهَا وَعَلَيْهِ بِقَطِيعَةٍ إِنْ كَانَ قَطَعَهَا .
৭৩। ইবনে আব্বাস (রা) বলেন, তোমরা তোমাদের নসবনামা জেনে রাখো, তোমাদের আত্মীয় সম্পর্ক বজায় রাখো। কেননা দূরাত্মীয়ও সম্পর্কের কারণে নিকটতর হয়ে যায় এবং নিকটাত্মীয়ও সম্পর্কের অভাবে দূরে চলে যায়। প্রতিটি রক্তের বন্ধন কিয়ামতের দিন তার সংশ্লিষ্ট জনের সামনে আসবে এবং সে যদি তাকে দুনিয়ায় যুক্ত রাখে, তবে সে তার পক্ষে সাক্ষ্য দিবে। কিন্তু সে যদি তাকে দুনিয়ায় ছিন্ন করে থাকে, তবে সে তার বিরুদ্ধে সম্পর্ক ছিন্নের সাক্ষ্য দিবে (হা)।
📄 মুক্তদাস কি বলবে
৩৯ - বাবঃ হ'ল ইয়াকুলুল মাওলী ইন্নী মিন ফুলানিন
৭৪- আন আবদির রাহমানি বিন আবী হাবীবিন কালা কালা লী আব্দুল্লাহ বিন ওমর মিম্মান আন্তা কুলতু মিন তাইমি তামীমিন কালা মিন আনফুসিহিম আও মিন মাওয়ালীহিম কুলতু মিন মাওয়ালীহিম কালা ফাহাল্লা কুলতা মিন মাওয়ালীহিম ইজা.
৭৪। আবদুর রহমান ইবনে আবু হাবীব (র) বলেন, আবদুল্লাহ ইবনে উমার (রা) আমাকে বললেন, তুমি কোন বংশের লোক? আমি বললাম, আমি তায়েম তামীম গোত্রের। তিনি বলেন, তুমি কি সে বংশভুক্ত অথবা তাদের মুক্তদাস? আমি বললাম, আমি তাদের মুক্তদাস। তিনি বলেন, তাহলে তুমি বললে না কেন যে, তুমি তাদের মুক্তদাস?