📄 আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর পার্থিব শাস্তি
٣٣ - بَابُ عُقُوبَةِ قَاطِعِ الرَّحِمِ فِي الدُّنْيَا
٦٧- عَنْ أَبِي بَكْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَا مِنْ ذَنْبِ أَحْرَي أَنْ يُعَجِّلَ اللَّهُ لصاحبه العُقُوبَةَ فِي الدُّنْيَا مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الْآخِرَةِ مِنْ قَطِيعَةِ الرَّحِمِ وَالْبَغِيِّ.
৬৭। আবু বাকরা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ আল্লাহ্ যেসব পাপীকে পার্থিব জগতেই তার পাপের ত্বরিৎ শাস্তি দেন, তা হলো আত্মীয় সম্পর্ক ছিন্নকারী ও বিদ্রোহীর পাপ এবং আখেরাতেও তার জন্য শাস্তি জমা রাখেন।
📄 প্রতিদানের বিনিময়ে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী স্বার্থপর
٣٤ - بَابُ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِيِّنِ
٦٨- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِيْنِ وَلَكِنَّ الواصل الذي إِذَا قُطِعَتْ رَحِمَهُ وَصَلَهَا .
৬৮। আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ প্রতিদানের বিনিময়ে আত্মীয় সম্পর্ক রক্ষাকারী প্রকৃত আত্মীয় রক্ষাকারী নয়। বরং আত্মীয় সম্পর্ক ছিন্ন করা হলে যে ব্যক্তি তা যুক্ত করে সে হলো আত্মীয় সম্পর্ক রক্ষাকারী।
📄 বিবেক বর্জিত আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষাকারীর ফযীলাত
٣٥- بَابُ فَضْلِ مَنْ يَصِلُ ذَا الرَّحِمِ الظَّالِمِ
٦٩ - عَنِ الْبَرَاءِ قَالَ جَاءَ أَعْرَابِيُّ فَقَالَ يَا نَبِيُّ اللَّهِ عَلَّمْنِي عَمَلا يُدْخِلْنِي الْجَنَّةَ قَالَ لئِنْ كُنْتَ أَقْصَرْتَ الخُطْبَةَ لَقَدْ أَعْرَضْتَ الْمَسْئَلَةَ اعْتَقِ النَّسَمَةَ وَفَكَ الرَّقَبَةَ قَالَ أَوْلَيْسَنَا وَاحِداً قَالَ لَا عِتْقُ النَّسَمَةِ أَنْ تُعْتَقَ النَّسَمَةَ وَفَكُ الرِّقَبَةِ أَنْ تُعِيْنَ عَلَي الرَّقَبَةِ وَالْمَنِيحَةُ الرُّغُوبُ وَالْفَيْء عَلَي ذِي الرَّحِمِ فَإِنْ لَّمْ تُطِقْ ذَلِكَ فَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنَ الْمُنْكَرِ فَإِنْ لَّمْ تُطِقْ ذَلِكَ فَكُفَّ لِسَانَكَ إِلَّا خَيْرًا
৬৯। বারাআ (রা) বলেন, এক বেদুইন এসে বললো, হে আল্লাহ্ নবী! আমাকে এমন একটি আমল শিক্ষা দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বলেন, তোমার সংক্ষিপ্ত ভাষণ যদি এই হয়ে থাকে তাহলে তুমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। গোলাম আযাদ করো এবং গর্দান মুক্ত করো। সে বললো, দুইটা একই বস্তু নয় কি? তিনি বলেনঃ না, গোলাম আযাদ করা তো কোন গোলামকে আযাদ করাই এবং গর্দান মুক্ত করা মানে আত্মীয়-স্বজনদের মুক্ত করা। যদি তা না পারো, তবে সৎকাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। যদি তার সামর্থ্যও না হয়, তবে সদবাক্য বলা ছাড়া মুখ বন্ধ রাখবে।
📄 যে ব্যক্তি ইসলাম-পূর্ব যুগে আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক বজায় রেখেছে
٣٦ - بَابُ مَنْ وَصَلَ رَحِمَهُ فِي الْجَاهِلِيَّةِ ثُمَّ أَسْلَمَ.
٧٠ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ أَخْبَرَهُ أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ ﷺ أَرَأَيْتَ أُمُورًا كُنْتُ أَتَحَنَّتُ بِهَا فِي الجَاهِلِيَّةِ مِنْ صَلَةٍ وَعِنَاقَةٍ وَصَدَقَةٍ فَهَلْ لِي فِيهَا أَجْرٌ قَالَ حَكِيمٌ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ أَسْلَمْتَ عَلَي مَا سَلَفَ مِنْ خَيْرٍ.
৭০। হাকীম ইবনে হিযাম (রা) নবী (স)-কে বলেন, আমি জাহিলী যুগে যেসব কাজ করেছি আত্মীয়-স্বজনের সাথে সদ্ব্যবহার, দাসমুক্তি এবং দান-খয়রাত ইত্যাদি, তার কোন প্রতিদান আমি পাবো কি? রাসূলুল্লাহ (স) বলেনঃ তোমার পূর্ববর্তী পুণ্যসমূহসহ তুমি মুসলমান হয়েছো।