📘 আল আদাবুল মুফরাদ > 📄 যাদের মধ্যে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী থাকে তাদের উপর রহমাত নাযিল হয় না

📄 যাদের মধ্যে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী থাকে তাদের উপর রহমাত নাযিল হয় না


৩১ - بَابُ لَا تَنْزِلُ الرَّحْمَةُ عَلَى قَوْمٍ فِيهِمْ قَاطِعُ رَحِمِ
٦٣- عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي أَوْفَي يَقُولُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّ الرَّحْمَةَ لَا تَنْزِلُ عَلَى قَوْمٍ فِيهِمْ قَاطِع رِحِمِ .
৬৩। আবদুল্লাহ ইবনে আবু আওফা (রা) বলেন, নবী (স) বলেছেনঃ কোন সম্প্রদায়ের মধ্যে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী থাকলে তাদের উপর আল্লাহ্ রহমাত নাযিল হয় না।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 আত্মীয় সম্পর্ক ছিন্নকারীর পাপ

📄 আত্মীয় সম্পর্ক ছিন্নকারীর পাপ


٣٢ - بَابُ اثْمِ قَاطِعِ الرَّحِمِ
٦٤ - عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ أَنْ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ رَحِمِ .
৬৪। জুবাইর ইবনে মুতইম (রা) রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছেনঃ আত্মীয় সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না।
٦٥ - عَنْ أَبِي هُرَيْرَةَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ إِنَّ الرَّحِمَ شُجْنَةٌ مِّنَ الرَّحْمَنِ تَقُولُ يَا رَبِّ إِنِّي ظُلِمْتُ يَا رَبِّ إِنِّي قُطِعْتُ يَا رَبِّ إِنِّي إِنِّي فَيُجِيبُهَا أَلَا تَرْضَيْنَ أَنْ أَقْطَعَ مَنْ قَطَعَكَ وَاصِلَ مَنْ وَصَلَكَ .
৬৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ রেহেম (রক্তের বাঁধন) রহমানের অংশবিশেষ। সে বলবে, "হে প্রভু! আমি মযলুম, হে প্রভু! আমি ছিন্নকৃত, হে প্রভু! আমি আমি...। তখন আল্লাহ তাকে জবাব দিবেন, তুমি কি সন্তুষ্ট নও যে, তোমাকে যে ছিন্ন করবে, আমিও তাকে ছিন্ন করবো এবং যে তোমাকে সংযুক্ত রাখবে, আমিও তাকে সংযুক্ত রাখবো?
٦٦ - حَدَّثَنَا سَعِيدُ بْنُ سَمْعَانَ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَتَعَوَّذُ مِنْ إِمَارَةِ الصَّبْيَانِ وَالسُّفَهَا ، فَقَالَ سَعِيدُ بْنُ سَمْعَانَ فَأَخْبَرَنِي ابْنُ حَسَنَةَ الْجُهَنِيُّ أَنَّهُ قَالَ لِأَبِي هُرَيْرَةَ مَا آيَةً ذَلِكَ قَالَ أَنْ تُقْطَعَ الْأَرْحَامُ وَيُطَاعُ الْمُغْوِيُّ وَيُعْصَى الْمُرْشِدُ.
৬৬। সাঈদ ইবনে সামআন (র) বলেন, আমি আবু হুরায়রা (রা)-কে বালকের ও নির্বোধের নেতৃত্ব থেকে আশ্রয় প্রার্থনা করতে শুনেছি। সাঈদ ইবনে সামআন (র) বলেন, ইবনে হাসানা আল-জুহানী (র) আবু হুরায়রা (রা)-কে জিজ্ঞেস করেছিলেন যে, তার নিদর্শন কি? তিনি বলেন, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হবে, বিভ্রান্তকারীর আনুগত্য করা হবে এবং সৎপথ প্রদর্শনকারীর অবাধ্যাচরণ করা হবে।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর পার্থিব শাস্তি

📄 আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর পার্থিব শাস্তি


٣٣ - بَابُ عُقُوبَةِ قَاطِعِ الرَّحِمِ فِي الدُّنْيَا
٦٧- عَنْ أَبِي بَكْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَا مِنْ ذَنْبِ أَحْرَي أَنْ يُعَجِّلَ اللَّهُ لصاحبه العُقُوبَةَ فِي الدُّنْيَا مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الْآخِرَةِ مِنْ قَطِيعَةِ الرَّحِمِ وَالْبَغِيِّ.
৬৭। আবু বাকরা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেনঃ আল্লাহ্ যেসব পাপীকে পার্থিব জগতেই তার পাপের ত্বরিৎ শাস্তি দেন, তা হলো আত্মীয় সম্পর্ক ছিন্নকারী ও বিদ্রোহীর পাপ এবং আখেরাতেও তার জন্য শাস্তি জমা রাখেন।

📘 আল আদাবুল মুফরাদ > 📄 প্রতিদানের বিনিময়ে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী স্বার্থপর

📄 প্রতিদানের বিনিময়ে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী স্বার্থপর


٣٤ - بَابُ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِيِّنِ
٦٨- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِيْنِ وَلَكِنَّ الواصل الذي إِذَا قُطِعَتْ رَحِمَهُ وَصَلَهَا .
৬৮। আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। নবী (স) বলেনঃ প্রতিদানের বিনিময়ে আত্মীয় সম্পর্ক রক্ষাকারী প্রকৃত আত্মীয় রক্ষাকারী নয়। বরং আত্মীয় সম্পর্ক ছিন্ন করা হলে যে ব্যক্তি তা যুক্ত করে সে হলো আত্মীয় সম্পর্ক রক্ষাকারী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00